রেণুকা চৌধুরি
রেণুকা চৌধুরি | |
|---|---|
| সাংসদ, রাষ্ট্রমন্ত্রী, মহিলা ও শিশুকল্যাণ বিভাগ | |
| কাজের মেয়াদ ২৯ জানুয়ারি, ২০০৬ - বর্তমান | |
| নির্বাচনী এলাকা | Khammam |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৩ আগস্ট ১৯৫৪ বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ |
| রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
| দাম্পত্য সঙ্গী | এস. চৌধুরি |
| সন্তান | ২ কন্যা |
| বাসস্থান | হায়দ্রাবাদ |
| ১ মে, ২০০৮ অনুযায়ী উৎস: | |
রেণুকা চৌধুরি (তেলুগু : రేణుక చౌదరి) হলেন একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতমা সদস্যা। ইনি ২০০৬ সালের জানুয়ারি থেকে ভারত সরকারের মহিলা ও শিশুকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী।[১]
রাজনৈতিক কর্মজীবন
[সম্পাদনা]বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে শিল্প মনস্তত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর ১৯৮৪ খ্রিষ্টাব্দে তেলুগু দেশম পার্টিতে যোগদানের মধ্য দিয়ে রেণুকা চৌধুরির রাজনৈতিক জীবনের সূচনা হয়। ১৯৮৬ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পর পর দু'বার তিনি রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। সেই সময় তিনিই ছিলেন তেলুগু দেশম পার্টির মুখ্য কার্য নির্বাহক। ১৯৯৮ সালে তিনি তেলুগু দেশম পার্টি ত্যাগ করে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এরপর ১৯৯৯ এবং ২০০৪ সালে তিনি ত্রয়োদশ এবং চতুর্দশ লোকসভায় ভারতীয় জাতীয় কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হন।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
পাদটীকা
[সম্পাদনা]- ↑ "Renuka Chowdhury's profile at the Lok Sabha website"। ১৫ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মে ২০০৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ত্রয়োদশ লোকসভার সদস্য
- চতুর্দশ লোকসভার সদস্য
- তেলেঙ্গানার ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ
- ১৯৫৪-এ জন্ম
- ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- তেলুগু রাজনীতিবিদ
- জীবিত ব্যক্তি
- তেলুগু দেশম পার্টির রাজনীতিবিদ
- অন্ধ্রপ্রদেশের রাজ্যসভা সদস্য
- অন্ধ্রপ্রদেশের লোকসভা সদস্য
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ
- লোকসভার নারী সদস্য
- রাজ্যসভার নারী সদস্য
- ওয়েলহাম গার্লস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে নারী
- তেলেঙ্গানার রাজনীতিতে নারী