মেটেবুক ঝিল্লি
| মেটেবুক ঝিল্লি/ঢেউর পাখি Gallirallus striatus | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | প্রাণীজগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | পক্ষী |
| বর্গ: | গ্রুইফর্মিস |
| পরিবার: | রেলিডি |
| গণ: | Gallirallus |
| প্রজাতি: | G. striatus |
| দ্বিপদী নাম | |
| Gallirallus striatus (লিনিয়াস, ১৭৬৬) | |
| আনুমানিক বিস্তৃতি | |
মেটেবুক ঝিল্লি (বৈজ্ঞানিক নাম: Gallirallus striatus) বা পাটকিলেমাথা রেইল Rallidae (রেলিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Gallirallus (গ্যালিরেলাস) গণের অন্তর্গত এক প্রজাতির ডোরাকাটা জলচর পাখি।[২][৩] বাংলাদেশের খুলনা-বাগেরহাট অঞ্চলে এদের নাম ঢেউর পাখি।[৪] মেটেবুক ঝিল্লির বৈজ্ঞানিক নামের অর্থ ডোরাকাটা মুরগিঝিল্লি (লাতিন: gallus = মুরগি, rallus = ঝিল্লি, striatus = ডোরাকাটা)।[৩] পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ৪৮ লক্ষ ৩০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[৫] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই বাড়ছে। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত ঘোষণা করা হয় নি।[৩]
আকার
[সম্পাদনা]একনজরে বাদামি-কালচে পাখি। লম্বা পা, লম্বা ঠোঁট। পা জলপাই-ছাই। ঠোঁট কালচে-লালচে। গলা সাদাটে। পিঠে চমৎকার চিত্র-বিচিত্র সাদা সাদা ফুটকি ও টান। বুক-চিবুক-শ্লেটি নীলচে। পেটের দুই পাশ ও লেজের তলায় একধরনের সাদা সাদা চমৎকার রেখা টানা। মাপ ২৭ সেন্টিমিটার। ওজন ৮০-১২০ গ্রাম।[৪]
খাদ্য
[সম্পাদনা]ছোট চিংড়ি, ছোট কাঁকড়া, জলপোকা, ঘাসের বীজসহ অন্যান্য পোকামাকড় এদের প্রিয় খাদ্য। সাদা ল্যাদাপোকা ও কচড়া পোকা অতি লোভনীয় খাদ্য এদের।[৪]
স্বভাব
[সম্পাদনা]মেটেবুক ঝিল্লি বন-বাগানের কিনারার ঝোপঝাড়সহ হাওর-বাঁওড়ের ঝোপঝাড়ে দেখা যায়। ভয় পেলে বা রেগে গেলে এরা প্রয়োজনে পেঙ্গুইনের মতো সোজা হয়ে টানটান দাঁড়াতে পারে এবং তখন লম্বাটে ঠোঁট থাকে আকাশমুখী। কণ্ঠস্বর অনেকটা ঢেরর...ঢেরর ধরনের। এরা নিঃশব্দে চলতে পারে এবং ভালো সাঁতরাতে পারে। এদের চলাচল গেরিলা স্বভাবের।[৪]
প্রজননকাল
[সম্পাদনা]নলখাগড়া বনই এদের সবচেয়ে প্রিয় তাই বাসাও করে এই জায়গায়। ডিম পাড়ে পাঁচ-সাতটি। দুজনে তা দেয়। ডিম ফোটে ১৯-২২ দিনে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Gallirallus striatus"। The IUCN Red List of Threatened Species। ১০ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৩।
- ↑ রেজা খান (২০০৮)। বাংলাদেশের পাখি। ঢাকা: বাংলা একাডেমী। পৃ. ৭১। আইএসবিএন ৯৮৪০৭৪৬৯০১।
- 1 2 3 জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃ. ১৫৪। আইএসবিএন ৯৮৪৩০০০০০২৮৬০।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য);|লেখক=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - 1 2 3 4 5 ঢেউর ডাকে ঢেরর ঢেরর[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ],শরীফ খান, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৯-০৩-২০১৩ খ্রিস্টাব্দ।
- ↑ "Slaty-breasted Rail Gallirallus striatus"। BirdLife International। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৩।
- আইইউসিএন লাল তালিকার ন্যূনতম উদ্বেগজনক প্রজাতি
- জলচর পাখি
- ভারতের পাখি
- নেপালের পাখি
- বাংলাদেশের পাখি
- ব্রুনাইয়ের পাখি
- কম্বোডিয়ার পাখি
- চীনের পাখি
- ইন্দোনেশিয়ার পাখি
- লাওসের পাখি
- মালয়েশিয়ার পাখি
- ফিলিপাইনের পাখি
- মিয়ানমারের পাখি
- সিঙ্গাপুরের পাখি
- শ্রীলঙ্কার পাখি
- তাইওয়ানের পাখি
- থাইল্যান্ডের পাখি
- ভিয়েতনামের পাখি
- গ্যালিরেলাস
- ১৭৬৬-এ বর্ণিত পাখি
- কার্ল লিনিয়াস কর্তৃক নামকরণকৃত প্রাণীর ট্যাক্সা
- দক্ষিণ এশিয়ার পাখি
- দক্ষিণ-পূর্ব এশিয়ার পাখি