নলখাগড়া
অবয়ব
| নলখাগড়া/Phragmites | |
|---|---|
| Phragmites australis seed head in winter | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | উদ্ভিদ |
| শ্রেণীবিহীন: | সপুষ্পক উদ্ভিদ |
| শ্রেণীবিহীন: | Monocots |
| শ্রেণীবিহীন: | Commelinids |
| বর্গ: | Poales |
| পরিবার: | Poaceae |
| উপপরিবার: | Arundinoideae |
| গোত্র: | Arundineae[১] |
| গণ: | Phragmites |
| প্রজাতি: | P. australis |
| দ্বিপদী নাম | |
| Phragmites australis (Cav.) Trin. ex Steud. | |
নলখাগড়া ফ্র্যাগমিটিস (Phragmites) গণের অন্তর্গত এক প্রজাতির বহুবর্ষজীবী দীর্ঘ তৃণ। আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের জলাভূমি ও জলাশয়ের আশেপাশে এদের দেখা যায়। Phragmites australis প্রজাতিটিকে অনেকসময় ফ্র্যাগমিটিস গণের অন্তর্ভুক্ত একমাত্র প্রজাতি হিসেবে গণ্য করা হয়। তবে কোন কোন উদ্ভিদবিদ প্রজাতিটিকে আরও তিন থেকে চারটি প্রজাতিতে বিভক্ত করার প্রস্তাব করেছেন। বিশেষত, দক্ষিণ এশীয় নলখাগড়াকে প্রায়ই ভিন্ন একটি প্রজাতি Phragmites karka হিসেবে গণ্য করা হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Phragmites australis"। Germplasm Resources Information Network। United States Department of Agriculture। ৯ মে ২০০৭। ৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০০৯।
- ↑ "Phragmites"। Germplasm Resources Information Network। United States Department of Agriculture। ৯ মে ২০০৭। ১৫ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০০৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে নলখাগড়া সংক্রান্ত মিডিয়া রয়েছে।