বিষয়বস্তুতে চলুন

মঠবাড়িয়া

মঠবাড়িয়া
শহর
মঠবাড়িয়া বাংলাদেশ-এ অবস্থিত
মঠবাড়িয়া
মঠবাড়িয়া
বাংলাদেশে মঠবাড়িয়া শহরের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৭′৩১″ উত্তর ৮৯°৫৭′২৯″ পূর্ব / ২২.২৯২০৪৬° উত্তর ৮৯.৯৫৮০১২° পূর্ব / 22.292046; 89.958012
দেশ বাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাপিরোজপুর জেলা
উপজেলামঠবাড়িয়া উপজেলা
উপজেলা শহর১৯৮১
পৌরশহর১৯৯৩
সরকার
  ধরনপৌরসভা
  শাসকমঠবাড়িয়া পৌরসভা
  পৌরমেয়রবর্তমানে দায়িত্বপ্রাপ্ত মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার।[]
আয়তন
  মোট১৬.৮৮ বর্গকিমি (৬.৫২ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট২৮,৮৫১
  জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+৬)
Postal code৮৫৬০

মঠবাড়িয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুর জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি মঠবাড়িয়া উপজেলার সদর। শহরটি পিরোজপুর জেলার তৃতীয় বৃহত্তম ও মঠবাড়িয়া উপজেলার বৃহত্তম এবং প্রধান শহরাঞ্চল। মঠবাড়ীয়া শহরটি একটি নদী বেষ্টিত নিচু এলাকা। মঠবাড়ীয়া শহরের পূর্ব পাশ দিয়ে বিশখালী নদী, পশ্চিম পাশ দিয়ে বলেশ্বর নদী ও দক্ষিণে বঙ্গোপসাগর প্রবাহিত হয়েছে। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বরিশাল বিমানবন্দর। বিভাগীয় শহর বরিশাল থেকে ৮১.২ কি.মি.[] এবং জেলা শহর পিরোজপুর থেকে ৪১.১ কি.মি. দুরত্বে মঠবাড়িয়া শহর অবস্থিত।[]

জনসংখ্যা

[সম্পাদনা]

মঠবাড়িয়া শহরের মোট জনসংখ্যা ২৮,৮৫১ জন যার মধ্যে ১৪,৩৩৩ জন পুরুষ এবং ১৪,৫১৮ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০৪:১০০। শহরে মোট খানা সংখ্যা বা পরিবার রয়েছে ৬৮০১ টি।[]

ভৌগোলিক উপাত্ত

[সম্পাদনা]

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°১৭′৩১″ উত্তর ৮৯°৫৭′২৯″ পূর্ব / ২২.২৯২০৪৬° উত্তর ৮৯.৯৫৮০১২° পূর্ব / 22.292046; 89.958012। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৮.২৫ মিটার[]

প্রশাসন

[সম্পাদনা]

১৯৯৩ সালে মঠবাড়িয়া শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে মঠবাড়িয়া পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ২৯টি মহল্লায় বিভক্ত । ১৬.৮৮ বর্গ কি.মি. আয়তনের মঠবাড়িয়া শহরের ৪.০১ বর্গ কি.মি এলাকা মঠবাড়িয়া পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[]

শিক্ষা প্রতিষ্ঠান সমূহ

[সম্পাদনা]
  • কে এম ইউসুফ আলী হাই স্কুল
  • মঠবাড়িয়া সরকারী কলেজ
  • রুস্তম আলী ফরাজি কলেজ
  • কে,এম লতিফ ইনিস্টিটিউশন
  • মহিউদ্দিন আহাম্মেদ মহিলা কলেজ

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

মঠবাড়িয়া শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৭১.৮ ভাগ।

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মঠবাড়িয়া পৌরসভার মেয়র"। ২১ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯
  2. "Distance from Barisal to Mathbaria"। distancesto.com। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯
  3. "Distance from Pirojpur to Mathbaria"। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯
  4. "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ৫: Urban Area Rport, ২০১১। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃ. ১৭৭। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯
  5. "latitude, longitude and coordinates for Mathbaria, Bangladesh?"। distancesto.com। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯
  6. "এক নজরে পৌরসভা"। ১৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯