বিষয়বস্তুতে চলুন

মজিদ হুসেইনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মজিদ হুসেইনি
২০১৮ সালে ইরানের হয়ে মজিদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সৈয়দ মজিদ হুসেইনি
জন্ম (1996-06-20) ২০ জুন ১৯৯৬ (বয়স ২৯)
জন্ম স্থান তেহরান, ইরান
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
কায়সেরিস্পোর
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১৪, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

সৈয়দ মজিদ হুসেইনি (ফার্সি: سید مجید حسینی; জন্ম: ২০ জুন ১৯৯৬; মজিদ হুসেইনি নামে সুপরিচিত) হলেন একজন ইরানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে তুর্কি ক্লাব কায়সেরিস্পোর এবং ইরান জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১২ সালে, মজিদ ইরান অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইরানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ছয় বছর যাবত ইরানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে ইরানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সৈয়দ মজিদ হুসেইনি ১৯৯৬ সালের ২০শে জুন তারিখে ইরানের তেহরানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

মজিদ কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৩ই নভেম্বর তারিখে ঘোষিত ইরানের ২৫ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
ইরান২০১৮
২০১৯
২০২১
২০২২
সর্বমোট১৯

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২
  2. "معرفی ۲۵ بازیکن تیم ملی برای حضور در جام جهانی" [Introduction of 25 national team players to participate in the World Cup] (ফার্সি ভাষায়)। Football Federation Islamic Republic of Iran। ১৩ নভেম্বর ২০২২। ১৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]