বিষয়বস্তুতে চলুন

সাইদ এজতুলাহি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইদ এজতুলাহি
২০১৮ সালে ইরানের হয়ে সাইদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সাইদ এজতুলাহি আফাক
জন্ম (1996-10-01) ১ অক্টোবর ১৯৯৬ (বয়স ২৯)
জন্ম স্থান বন্দর-এ-আনজলি, ইরান
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ভাইলে
জার্সি নম্বর ৬০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৩৭, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

সাইদ এজতুলাহি আফাক (ফার্সি: سعید عزت‌اللهی آفاق; জন্ম: ১ অক্টোবর ১৯৯৬; সাইদ এজতুলাহি নামে সুপরিচিত) হলেন একজন ইরানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ডেনীয় ক্লাব ভাইলে এবং ইরান জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১১ সালে, সাইদ ইরান অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইরানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত ইরানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৫ সালে ইরানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৮ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সাইদ এজতুলাহি আফাক ১৯৯৬ সালের ১লা অক্টোবর তারিখে ইরানের বন্দর-এ-আনজলিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

সাইদ কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৩ই নভেম্বর তারিখে ঘোষিত ইরানের ২৫ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
ইরান২০১৫
২০১৬১০
২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১১০
২০২২
সর্বমোট৪৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২
  2. "معرفی ۲۵ بازیکن تیم ملی برای حضور در جام جهانی" [Introduction of 25 national team players to participate in the World Cup] (ফার্সি ভাষায়)। Football Federation Islamic Republic of Iran। ১৩ নভেম্বর ২০২২। ১৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]