ভারতের সাধারণ নির্বাচন, ১৯৫১-৫২
| |||||||||||||||||||||||||
লোকসভার ৪৮৯টি আসনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ২৪৫টি আসন | |||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
স্বাধীন হওয়ার পর প্রথম লোকসভার জন্য সাধারণ নির্বাচন স্বাধীন ভারতে ২৫শে অক্টোবর ১৯৫১ ও ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস নির্বাচনে ৪৮৯টি আসনের মধ্যে ৩৬৪টি আসন লাভ করে সরকার গঠণ করেছিল। এর মাধ্যমে ভারতের বহুল প্রাচীন এই দলটি মোট ভোটের ৪৫% পেতে সক্ষম হয়েছিল। প্রতিবেদনে সমগ্র দেশব্যপী ৪৪.৮৭% ভোটার অংশগ্রহণ করেছিল। পণ্ডিত জওহরলাল নেহ্রু দেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী মনোনীত হয়েছিলেন; তার দল ৪৪.৯৯% (৪৭,৬৬৫,৮৭৫) ভোট পেয়েছিল। মোট ভোটারের মধ্যে ৪৫.৭% ভোট গৃহীত হয়েছিল।[১] নির্বাচনের প্রথম ভোট গৃহীত হয়েছিল হিমাচল প্রদেশের তাহশিলে ২৫শে অক্টোবর ১৯৫১ সালে।[২] এই নির্বাচনে পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহা উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্র (বর্তমানে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সাংসদ হন।[৩][৪] তিনিই স্বাধীন ভারতের প্রথম বিজ্ঞানী যিনি রাজনীতিতে যোগদান করেন।
ফলাফল
[সম্পাদনা]সরকারের সদস্যগণ
[সম্পাদনা]- প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী - জওহরলাল নেহেরু
- অর্থ মন্ত্রী - চিন্তামন দ্বারকানাথ দেশমুখ
- গৃহ মন্ত্রী - কৈলাশনাথ কাটজু / গোবিন্দ বল্লভ পন্থ
- প্রতিরক্ষা মন্ত্রী - বলদেব সিং / কৈলাশনাথ কাটজু
- শ্রম , কর্মসংস্থান ও পরিকল্পনা - গুলজারিলাল নন্দা
আরো দেখুন
[সম্পাদনা]আরো পড়ুন
[সম্পাদনা]- Guha, Ramachandra. "Democracy's Biggest Gamble," World Policy Journal, (Spring 2002) 19#1 pp95–103
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Nohlen, D, Grotz, F & Hartmann, C (2001) Elections in Asia: A data handbook, Volume I, p572 ISBN 019924958
- ↑ Ramachandra Guha (২০০৮)। India After Gandhi: The History of the World's Largest Democracy। আইএসবিএন ৯৭৮-০-০৬-০৯৫৮৫৮-৯।
- ↑ Kean, Sam (২০১৭)। "A forgotten star"। Distillations। ৩ (১): ৪–৫। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮।
- ↑ Saha, Meghnad (১৯৯৩)। Meghnad Saha in Parliament (ইংরেজি ভাষায়)। Asiatic Society।
