বরুণ চন্দ
বরুণ চন্দ | |
|---|---|
২০১৫ সালে বরুণ চন্দ | |
| জন্ম | |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | লেখক অভিনেতা |
| পরিচিতির কারণ | সীমাবদ্ধ (১৯৭১) |
বরুণ চন্দ একজন ভারতীয় বাংলা বিজ্ঞাপন পেশাদার, অভিনেতা এবং কলকাতার লেখক।[১] সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বেশি পরিচিত।[২]
জীবনী
[সম্পাদনা]বরুণ বর্তমান বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন, তবে উচ্চ শিক্ষার জন্য অল্প বয়সে কলকাতায় চলে আসেন। তিনি ১৯৭১ সালে সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র সীমাবদ্ধে অভিনয় করেন। এরপর বিশ বছরের বেশি কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। ১৯৯২ সালে তিনি আবার পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রথম চলচ্চিত্র হীরের আংটিতে অভিনয় করেন। তিনি কালো চিতা (২০০৪) ছবিতেও অভিনয় করেন। এরপর থেকে তিনি টলি লাইটস, অন্তহীন এবং ল্যাপটপের মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তিনি সাম্প্রতিক হিন্দি চলচ্চিত্র লুটেরাতে সোনাক্ষী সিনহার জমিদার বাবার ভূমিকায় অভিনয় করেন।[৩]
২০১৪ সালে, তিনি কিছু সামাজিক বার্তাসহ ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের জন্য বিজ্ঞাপন করেন।
২০১৯ সালে, বরুণ চন্দ স্বাধীন মনস্তাত্ত্বিক থ্রিলার রাক্ষস এ অভিনয় করেন, যেটিকে সিনেমা ক্যামেরায় শ্যুট করা ভারতের প্রথম পিওভি চলচ্চিত্র হিসাবে চিহ্নিত করা হয়।[৪] বরুণ এতে মনোরোগ বিশেষজ্ঞ ইদ্রিস শাহ এর ভূমিকায় অভিনয় করেন।[৫]
ফিল্মোগ্রাফি
[সম্পাদনা]- সীমাবদ্ধ (১৯৭১)
- হীরের আংটি (১৯৯২)
- লাল দরজা (১৯৯৭)
- কালোচিতা (২০০৪)
- অনুরণন (২০০৬)
- চলো লেটস গো (২০০৮)
- টলি লাইটস (২০০৮)
- অন্তহীন... (২০০৯)
- ফ্লপ-ই (২০১১)
- সিস্টেম (২০১১)
- ল্যাপটপ (২০১১)
- এলার চার অধ্যায় (২০১২)
- হেমলক সোসাইটি (২০১২)
- সেক্টর ভি (২০১২)
- আবর্ত (২০১৩)
- লুটেরা (২০১৩)
- মিশর রহস্য (২০১৩)
- স্বভূমি (২০১৩)
- চতুষ্কোণ (২০১৪)
- রায় (২০১৫)
- বেলা শেষে (২০১৫)
- চোরাবালি (২০১৬)
- কুহেলি (২০১৬)
- মেন্টরশিপ (২০১৬)
- সোহরা ব্রিজ (২০১৬)
- এবং কিরীটী (২০১৭)
- রীনা ব্রাউন (২০১৭)[৬]
- এক যে ছিল রাজা (২০১৮)
- রূপকথার কাহিনী (২০১৮)
- ভবিষ্যতের ভূত (২০১৯)
- দিল বেচারা (২০২০)
- বব বিশ্বাস (২০২০)
- হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী (২০২১)
- শ্যাম সিংহ রায় (২০২১)
- ড্যানি ডিটেক্টিভ (২০২১)
- কর্ণসুবর্ণের গুপ্তধন (২০২২)
- কমান্ডো (২০২২)
- খেলা যখন (২০২২)
- ওয়ান ওয়ে (২০২২)
- মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (২০২৩)
- চোর নিকাল কে ভাগা (২০২৩)
- ট্রায়াল পিরিয়ড (২০২৩)
- উহ্য - দ্য আনসেইড (২০২৩) (পুরস্কার বিজয়ী শর্ট ফিল্ম)
বই
[সম্পাদনা]- রবিবার
- কোক
- মার্ডার ইন দ্য মনাস্টেরি
- অপহরণ[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Barun Chanda's latest novel Murder in the Monastery is a gripping crime thriller"। www.indulgexpress.com (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১।
- ↑ "Coke & crime in Kathmandu"। The Telegraph (Calcutta)। ৫ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১২।
- ↑ Darius Cooper (১৩ জানুয়ারি ২০০০)। The Cinema of Satyajit Ray: Between Tradition and Modernity। Cambridge University Press। পৃ. ২৫২–। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৬২৯৮০-৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১।
- ↑ "Rakkhosh – India's First Film With The Camera As The Hero Selected At Pune, Rajasthan And Orange City International Film Festivals"। Bollyy (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ জানুয়ারি ২০১৯। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৯।
- ↑ "Stills of movie 'Rakkhosh', which can be one of the classics to come out of India in 2019"। photogallery.indiatimes.com। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৯।
- ↑ Hasan, Ziaul (২১ জানুয়ারি ২০১৭)। "Rina Brown brings back memories of war"। New Age। ৩০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১।
- ↑ "Amazon.in"। www.amazon.in (ভারতীয় ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১।