হীরের আংটি
অবয়ব
| হীরের আংটি | |
|---|---|
ডিভিডি কভার | |
| পরিচালক | ঋতুপর্ণ ঘোষ |
| চিত্রনাট্যকার | ঋতুপর্ণ ঘোষ |
| শ্রেষ্ঠাংশে | মুনমুন সেন বসন্ত চৌধুরী অয়ন বন্দ্যোপাধ্যায় বরুন চন্দ্র দুলাল লাহিড়ী |
| সুরকার | সৌমিক মিত্র |
| চিত্রগ্রাহক | গিরিশ পড়িয়ার |
| সম্পাদক | উজ্জল নন্দী |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১১১ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | বাংলা |
হীরের আংটি ১৯৯২ সালের একটি বাংলা ভারতীয় চলচ্চিত্র। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একই নামের একটি গল্প অবলম্বনে পরিচালনা করেছেন ঋতুপর্ণ ঘোষ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুনমুন সেন এবং বসন্ত চৌধুরী।[১][২]
কাহিনী
[সম্পাদনা]গন্ধর্ব কুমারের আগমন রতনলাল বাবুর বাড়িতে দুর্গাপূজার উৎসবের মেজাজকে ব্যাহত করে। গন্ধর্ব তার জাদুকরী কৌশলে রতনলালের নাতি-নাতনি হাবুল এবং তিন্নিকে মোহিত করে। তারপরে তিনি একটি দীর্ঘ ভুলে যাওয়া গোপন কথা প্রকাশ করেন যেখানে তিনি রতনলালের পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী বলে দাবি করেন। এটি পুরো পরিবারকে হতবাক করে এবং নাটকীয় ঘটনার পর একটি বিষাদ সৃষ্টি করে। প্রকাশ পায় গন্ধর্ব নকল। গন্ধর্ব কুমারের জন্য ম্যাজিক ট্রিক কাজ করুক বা না করুক সেটাই ক্লাইম্যাক্স তৈরি করে।
অভিনয়শিল্পী
[সম্পাদনা]- রতনলাল ব্যানার্জির চরিত্রে বসন্ত চৌধুরী
- পঞ্চু চরিত্রে জ্ঞানেশ মুখোপাধ্যায়
- বিশ্বেশ্বর চরিত্রে প্রদীপ মুখোপাধ্যায়
- প্রতিমা চরিত্রে শকুন্তলা বড়ুয়া
- সোমেশ্বর চরিত্রে বরুণ চন্দ
- সোমেশ্বরের স্ত্রীর চরিত্রে মুন মুন সেন
- বীরেশ্বর চরিত্রে সুমন্ত মুখোপাধ্যায়
- শ্বেত চরিত্রে দুলাল লাহিড়ী
- গন্ধর্ব কুমার/দিলিপ কুমার চরিত্রে অয়ন ব্যানার্জি
- ষষ্ঠীচরণ চরিত্রে সুনীল মুখার্জি
- গুপী সায়ংকরা চরিত্রে বঙ্কিম ঘোষ
- হাবুলের চরিত্রে সন্দীপন মুখোপাধ্যায়
- তিন্নির চরিত্রে অঞ্চিতা দত্ত
- গন্ধর্ব কুমারের কণ্ঠে দীপঙ্কর দে
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rituparno Ghosh: Different and daring"। ১২ জুন ২০১৩।
- ↑ "Remembering Unishe April by Rituparno Ghosh"। ৮ জুন ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে হীরের আংটি (ইংরেজি)
| বাংলা চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
বিষয়শ্রেণীসমূহ:
- ১৯৯২-এর চলচ্চিত্র
- বাংলা ভাষার চলচ্চিত্র
- বাংলাভাষার চলচ্চিত্র অসম্পূর্ণ
- ১৯৯০-এর দশকের নাট্য চলচ্চিত্র
- বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় শিশুতোষ চলচ্চিত্র
- ঋতুপর্ণ ঘোষ পরিচালিত চলচ্চিত্র
- শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত চলচ্চিত্র
- শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সৃষ্টিকর্ম অবলম্বনে চলচ্চিত্র
- ১৯৯২-এর বাংলা ভাষার চলচ্চিত্র