পাবনা সরকারি কলেজ
![]() | |
প্রাক্তন নাম | গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট, পাবনা |
|---|---|
| ধরন | সরকারি কলেজ |
| স্থাপিত | ১৯৬৬ পাবনা, বাংলাদেশ |
| ইআইআইএন | ১৩৩৮১২ |
| শিক্ষার্থী | ৭০০+ |
| অবস্থান | পাবনা |
পাবনা সরকারি কলেজ (পূর্বনাম: গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট, পাবনা) বাংলাদেশের একটি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, যেটি পাবনা জেলা সদরে অবস্থিত।[১] ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে বৃহত্তর পাবনা অঞ্চলে সরকারি পর্যায়ে পরিচালিত একমাত্র এই প্রতিষ্ঠানটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সাল থেকে বর্তমান নামে পরিচিতি লাভ করে। এই কলেজ এ সুজন নামে একটা স্যার আছে সবাইকে ফেইল করায় দেয় পরিক্ষায়। ভর্তি হওয়ার আগে সাবধান
প্রতিষ্ঠার ইতিহাস
[সম্পাদনা]১৯৫৯ সালের জাতীয় শিক্ষা কমিশনের[২] নির্দেশনা অনুসারে তৎকালীন সরকার পূর্ব পাকিস্তানের ১৬টি[৩] জেলা সদরে গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করা সিদ্ধান্ত গ্রহণ করে[১] এবং ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা 'এউএসএইড'-এর আর্থিক ও কারিগরী সহায়তায় ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, বরিশাল এবং সিলেট জেলা শহরে ১৯৬৫ হতে ১৯৬৭ সালের মধ্যে এই কমার্র্শিয়াল ইনস্টিটিউটসমূহ স্থাপিত হয়।[২]
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]এই প্রতিষ্ঠানটিতে ঢাকা শিক্ষা বোর্ড এর আধিনে দুই বছর মেয়াদী 'ডিপ্লোমা-ইন-বিজনেস ষ্টাডিজ' (ডিআইবিএস) নামে একটি কর্মমূখী শিক্ষা কোর্স পরিচালিত হচ্ছিল। ২০১৬ সালে এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কলেজটি পাবনা সরকারি কলেজ নামকরণ করা হয়। বর্তমানে কলেজটিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহীর অধীনে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে প্রায় ১৫০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
উল্লেখযোগ্য ছাত্রছাত্রী
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "বিলুপ্তির পথে গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫।
- 1 2 যুগোপযোগী হচ্ছে সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "১৬ কমার্শিয়াল কলেজের ২০ হাজার শিক্ষার্থী ভর্তির আবেদনের সুযোগ থেকে বঞ্চিত"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫।
