নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া | |
|---|---|
২০১৭ সালে ফারিয়া | |
| জন্ম | নুসরাত ফারিয়া মাজহার ৮ সেপ্টেম্বর ১৯৯৩[১] |
| জাতীয়তা | বাংলাদেশী |
| শিক্ষা | আইন ব্যাচেলর (এলএলবি) |
| পেশা | অভিনয়, মডেল, উপস্থাপনা, রেডিও জকি |
| কর্মজীবন | ২০১৩ – বর্তমান |
| পরিচিতির কারণ | |
| দাম্পত্য সঙ্গী | রনি রশিদ (বিচ্ছেদ) |
| পুরস্কার | নিচে দেখুন |
নুসরাত ফারিয়া (জন্ম: ৮ সেপ্টেম্বর, ১৯৯৩)[১][২] একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়ক, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। তিনি বেশিরভাগ ঢালিউড এবং টলিউড চলচ্চিত্রে কাজ করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।[৩]
তার প্রথম চলচ্চিত্রের সাফল্যের পর তিনি হিরো ৪২০ (২০১৬), বাদশা – দ্য ডন (২০১৬), প্রেমী ও প্রেমী (২০১৭) এবং বস ২: ব্যক টু রুল (২০১৭)-এর মতো আরও বেশ জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। ২০২৩ সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।
কর্মজীবন
[সম্পাদনা]
আরজে হিসেবে কাজের মধ্য দিয়ে গণমাধ্যমে আগমন তার। আরটিভির ‘ঠিক বলছেন তো‘ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন নুসরাত ফারিয়া। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটি ফারিয়া সবার নজর কেড়ে নেন। ২০১৩ সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি। তার উপস্থাপিত বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আরটিভির ‘লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া’, এসএ টিভির ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’, এটিএন বাংলার ‘ট্রেন্ড’, জিটিভির ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’ এবং এনটিভির ‘স্টাইল অ্যান্ড ট্রেন্ড’, রেডিও ফুর্তিতে ‘নাইট শিফট উইথ ফারিয়া’ ইত্যাদি। এছাড়া নুসরাত ফারিয়া ‘ডোর’ নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেল রিচার্জের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে কাজ করেন।[৪][৫][৬]
চলচ্চিত্র
[সম্পাদনা]নুসরাত ফারিয়া ২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার অশোক পাতি পরিচালিত আশিকী দিয়ে বড় পর্দায় অভিষেক করেন।[৭]
২০১৬ সালে, নুসরাত ফারিয়া আরও একটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করেন, বাদশা - দ্য ডন নামের উক্ত চলচ্চিত্রটি পরিচালনা করেন বাবা যাদব। এই চলচ্চিত্রে ভারতের জনপ্রিয় অভিনেতা জিতও অভিনয় করেন। চলচ্চিত্রটিকে নুসরাত ফারিয়ার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় বলে বিবেচনা করা হয়। এই চলচ্চিত্রের জন্য তিনি বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টেলি সিনে পুরস্কার লাভ করেন।
২০১৭ সালে নুসরাত ফারিয়া প্রেমী ও প্রেমী এবং ধ্যাততেরিকি চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি ডিটেকটিভ নামের বাংলাদেশের প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্রের ডাবিংয়ে কণ্ঠ দেন। এই তিনটি চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছিল এবং প্রতিটিতেই আরিফিন শুভ অভিনয় করেন। একই বছর তিনি বস ২ চলচ্চিত্রে অভিনয় করেন। বাবা যাদব পরিচালিত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্রটিতে তার সাথে অভিনেতা জিত অভিনয় করেন। চলচ্চিত্রটি ২০১৩ সালের বস: বর্ন টু রুলের দ্বিতীয় কিস্তি এবং এতে অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি। নুসরাত ফারিয়া প্রথমে চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে নাকচ করেন, তবে পরে চলচ্চিত্রের স্ক্রিপ্ট পড়ে তিনি অভিনয়ের জন্য সম্মতি দেন। তিনি এই চলচ্চিত্রের 'আল্লাহ মেহেরবান' গানের সঙ্গীত ভিডিওতে তার পরিহিত পোশাক নিয়ে তিনি সমালোচনার সম্মুখীন হন।
২০২০ সালে, তিনি শামীম আহমেদ রনি পরিচালিত শাহেনশাহ চলচ্চিত্রে অভিনয় করেন, সেখানে তিনি প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে অভিনয় করেন। তিনি শাহেনশাহ চলচ্চিত্রে অভিনয় করে সিজেএফবি পারফরম্যান্স পুরষ্কারে সেরা অভিনেত্রীর জন্য মনোনীত হয়েছিলেন। ২০২৩ সালে তিনি অন্যান্য চলচ্চিত্রের পাশাপাশি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ফারিয়া ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম নুসরাত ফারিয়া মাজহার। তার জন্ম নাম ফারিয়া সেতু। তার দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ায় তার শৈশব কাটে ঢাকার সেনানিবাসে। তিনি ২০২০ সালে রনী রিয়াদ রাশিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৮]
গ্রেফতার
[সম্পাদনা]নুসরাত ফারিয়াকে ১৮ মে ২০২৫ তারিখে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলা ছিল।[৯] এই মামলাটি ২০২৪ সালের জুলাই মাসে গণআন্দোলনের সময় সংঘটিত একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। মামলার অভিযোগে বলা হয়, তিনি এবং আরও ১৬ জন তারকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছিলেন।[৯]
তার গ্রেফতার নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।[১০] অভিযোগ উঠে আওয়ামী লীগের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে সরকারি উদ্যোগে বানানো মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার ভূমিকায় অভিনয়ের জন্য তাকে 'শাস্তি' দিতে গ্রেফতার করা হয়েছে।[১১]
১৯ মে ২০২৫ তারিখে ঢাকার একটি আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।[১২][১৩] পরের দিন ২০ মে আদালত তার জামিন মঞ্জুর করে।[১৪][১৫]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| এখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায় |
- যদি ছকে উল্লেখ করা না থাকে, তাহলে সকল চলচ্চিত্র বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র
| বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | মন্তব্য |
|---|---|---|---|---|
| ২০১৫ | আশিকী | শ্রুতি | অশোক পতি | অভিষিক্ত চলচ্চিত্র |
| ২০১৬ | হিরো ৪২০ | রাই | সুজিত মন্ডল, | |
| বাদশা - দ্য ডন | শ্রেয়া | বাবা যাদব | ||
| ২০১৭ | প্রেমী ও প্রেমী | মারিয়া | জাকির হোসেন রাজু | |
| ধ্যাত তেরি কি | শান্তি | শামীম আহমেদ রনি | ||
| বস ২ | আয়েশা | বাবা যাদব | ||
| ২০১৮ | ইন্সপেক্টর নটি কে | সমিরা | অশোক পতি | |
| ২০১৯ | বিবাহ অভিযান | রাই | বিরসা দাশগুপ্ত | ভারতীয় বাংলা চলচ্চিত্র |
| ২০২০ | শাহেনশাহ | লায়লা | শামীম আহমেদ রনি | |
| ২০২১ | যদি কিন্তু তবুও | প্রীতি | শিহাব শাহীন | ওয়েব চলচ্চিত্র |
| ২০২২ | অপারেশন সুন্দরবন | তানিয়া কবির | দীপংকর দীপন | |
| ২০২৩ | আবার বিবাহ অভিযান | রাই | বিরসা দাশগুপ্ত | ভারতীয় বাংলা চলচ্চিত্র |
| সুড়ঙ্গ | নিজেকে | রায়হান রাফী | বিশেষ উপস্থিতি | |
| মুজিব: একটি জাতির রূপকার | শেখ হাসিনা | শ্যাম বেনেগাল | ||
| ভয় | বৃন্দা | রাজা চন্দ | ভারতীয় বাংলা চলচ্চিত্র | |
| পাতালঘর | বাবলি | নূর ইমরান মিঠু | ওয়েব চলচ্চিত্র | |
| ২০২৫ | মা: জ্বীন ৩ | ফারিয়া | কামরুজ্জামান রোমান | [১৬] |
| আসন্ন | ঢাকা ২০৪০ |
পাপলি | দীপংকর দীপন | |
| ডিটেকটিভ |
শৈলবালা | তপন আহমেদ | অ্যানিমেশন চলচ্চিত্র; মুক্তি পায়নি | |
| পর্দার আড়ালে |
ঘোষিত হবে | পারভেজ আমিন | ||
| বিয়ের ঘণ্টা |
ঘোষিত হবে | রাজা চন্দ | ||
| রকস্টার |
ঘোষিত হবে | |||
| ফুটবল ৭১ |
ঘোষিত হবে | অনম বিশ্বাস |
ওয়েব সিরিজ
[সম্পাদনা]- আবার প্রলয় (২০২৩) (মেনকা গানে বিশেষ উপস্থিতি)
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | শিরোনাম | প্রচারকৃত চ্যানেল | টীকা | সূত্র |
|---|---|---|---|---|
| ২০১৪ | লাক্স স্টাইল চেক | এশিয়ান টিভি | ১৩ পর্ব | |
| ফেয়ার এন্ড হ্যান্ডসাম : দ্যা আল্টিমেট ম্যান | চ্যানেল আই | ১৩ পর্ব | [১৭] | |
| ২০১৫ | লেট নাইট কফি | চ্যানেল আই | চলছে | [১৭] |
রেডিও
[সম্পাদনা]| বছর | শিরোনাম | সম্প্রচার কেন্দ্র | মন্তব্য |
|---|---|---|---|
| ২০১৩ - ২০১৪ | নুসরাত ফারিয়ার সাথে নাইট শিফট | রেডিও ফুর্তি | |
| ২০১৫ | প্রেম কুঁড়ি | রেডিও ফুর্তি |
সঙ্গীত ভিডিও
[সম্পাদনা]| বছর | গান | সহ-গায়ক | লেবেল | মন্তব্য | রেফ |
|---|---|---|---|---|---|
| ২০১৮ | "পটাকা" | নিজেকে | সিএমভি , এসভিএফ মিউজিক | সুরকারঃ প্রীতম হাসান | |
| ২০২০ | "আমি চাই থাকতে" | মাস্টার ডি | এসভিএফ মিউজিক | মিউজিক কম্পোজার: সুবীর "মাস্টার-ডি" দেব | |
| ২০২১ | "এ বাঁধন যখন না ছিরে" | ইমরান | ইমপ্রেস টেলিফিল্ম লি | সুরকারঃ ইমরান মাহমুদুল | |
| ২০২২ | "হাবিবি" | নিজেকে | এসভিএফ মিউজিক | মিউজিক কম্পোজারঃ আদিব | |
| ২০২৩ | "বুঝিনা তো তাই" | নিজেকে এবং মমি অপরিচিত | এসভিএফ মিউজিক | মিউজিক কম্পোজার: বাঁধন ও মমি স্ট্রেঞ্জার |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| সাল | পুরস্কার | চলচ্চিত্র | বিভাগ | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|---|
| ২০১৬ | মেরিল-প্রথম আলো পুরস্কার | আশিকী | সেরা নবাগত (চলচ্চিত্র ও টেলিভিশন) | বিজয়ী | [৩] |
| ২০১৭ | টেলি সিনে অ্যাওয়ার্ড | বাদশা-দ্যা ডন | শ্রেষ্ঠ অভিনেত্রী (বাংলাদেশ) | বিজয়ী | [১৮] |
| ২০২১ | সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড | শাহেনশাহ | সেরা অভিনেত্রী | মনোনীত | [১৯] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "কেক কেটেই হবু শ্বশুরবাড়ি ফারিয়া"। এনটিভি অনলাইন। ৮ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১।
- ↑ "শুভ জন্মদিন নুসরাত ফারিয়া"। এনটিভি অনলাইন। ৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১।
- 1 2 "মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "একই ছবিতে মৌসুমী-নূসরাত"। বাংলাদেশ প্রতিদিন। ১২ মে ২০১৫। ৯ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫।
- ↑ "শুটিং শুরু হচ্ছে কলকাতায় নুসরাত ফারিয়ার প্রথম ছবি 'প্রেমী ও প্রেমী'"। ঢাকা টাইমস। ১৬ মে ২০১৫। ১৭ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৫।
- ↑ "মহড়ায় কলকাতায়"। দৈনিক মানবজমিন। ১৬ মে ২০১৫। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৫।
- ↑ Sun, Daily (২৪ জানুয়ারি ২০২৫)। "Nusraat Faria to star in 'Jinn 3'"। daily-sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৫।
- ↑ "নুসরাত ফারিয়া এখন ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পাস করা উকিল"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২১।
- 1 2 "অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণসহ ১৭ তারকার নামে মামলা"। মানবজমিন। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৫।
- ↑ ইসলাম, মনজুরুল (১৯ মে ২০২৫)। "নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে কেন এত প্রশ্ন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৫।
- ↑ "অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন, অভিনয়ের জন্য হয়রানি?"। বিবিসি বাংলা। ১৯ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১৯ মে ২০২৫)। "নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৫।
- ↑ "কাঠগড়ায় উল্টো ফিরে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া"। দৈনিক কালের কণ্ঠ। ১৯ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০ মে ২০২৫)। "নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- ↑ "জামিন পেলেন নুসরাত ফারিয়া"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- ↑ "ঈদে আসছে 'জ্বীন ৩'"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- 1 2 Chatak, Hasan। "I'm never nervous in front of camera: Nusrat Faria"। ঢাকা ট্রিবিউন (Interview)। ৯ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫।
- ↑ "Razzak conferred with a lifetime achievement award in Kolkata"। ঢাকা ট্রিবিউন। ১৮ জুলাই ২০১৭।
- ↑ "'TM Records-CJFB Performance Award 2020' presented"। bangladeshpost.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে নুসরাত ফারিয়া (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে নুসরাত ফারিয়া
- ১৯৯৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- চট্টগ্রাম জেলার অভিনেত্রী
- বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী
- বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী
- বাংলাদেশী নারী মডেল
- বাঙালি টেলিভিশন অভিনেত্রী
- বাংলা চলচ্চিত্র অভিনেত্রী
- বাংলাদেশী কণ্ঠাভিনেত্রী
- বাংলাদেশী পপ সঙ্গীতশিল্পী
- ২১শ শতাব্দীর বাংলাদেশী অভিনেত্রী
- লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মেরিল-প্রথম আলো পুরস্কার বিজয়ী
- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থী
- ২১শ শতাব্দীর বাংলাদেশী গায়িকা