ইন্সপেক্টর নটি কে
| ইন্সপেক্টর নটি কে | |
|---|---|
| পরিচালক | অশোক পতি |
| প্রযোজক | জিৎ আব্দুল আজিজ |
| চিত্রনাট্যকার | অংশুমান প্রত্যূষ |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | স্যাভি গুপ্তা শুদ্ধ রায় |
| সম্পাদক | মো কালাম[১] |
| প্রযোজনা কোম্পানি | জিতস ফিল্ম ওয়ার্ক্স ওয়ালজান মিডিয়া ওয়ার্কস সুরিন্দার ফিল্মস জাজ মাল্টিমিডিয়া |
| পরিবেশক | জিতস ফিল্ম ওয়ার্ক্স জাজ মাল্টিমিডিয়া |
| মুক্তি |
|
| দেশ | ভারত বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
ইন্সপেক্টর নটি কে হচ্ছে ২০১৮ সালে মুক্তি পাওয়া একটি বাংলা চলচ্চিত্র যেটি ভারত-বাংলাদেশে যৌথভাবে তৈরি হয়। চলচ্চিত্রটি পাঞ্জাবী ভাষার চলচ্চিত্র 'জ্যাট এন্ড জুলিয়েট ২' এর ওপর ভিত্তি করে নির্মিত হয়।[২]
কাহিনি
[সম্পাদনা]ছবিটি নটবর খারা ওরফে নটি কে কে নিয়ে। সে সবসময় বাংলা শব্দ "গুটিল" সম্পর্কে কথা বলে। সে একজন পুলিশ ইন্সপেক্টর হতে চায়। ভালোবাসা এবং প্রেমের জন্য সে একটি ভুয়া মামলা করে ইতালিতে যায়। তারপর সে ইতালীয় পুলিশের ইন্সপেক্টর সমিরার সাথে দেখা করে। নটি কে সামিরার প্রেমে পড়ে। সমিরা প্রথম রেগে যায় কিন্তু পরে সেও প্রেমে পড়ে। দেবেন ঘোষের কাছ থেকে সমস্ত তথ্য জানার পর সমিরার খুব রাগ হয়। তার বাগদানের সময় সে নটি কে কে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। ভারতে আসার পর সমিরা নটি কে কে একটি শর্ত দেয়, সমিরাকে "গুটিল" শব্দের অর্থ বলতে হবে, নাহলে সে সমিরাকে স্পর্শ করতে পারবে না। অবশেষে হেলমেটবিহীন একজন বাইকার নটি কে কে "গুটিল" এর অর্থ বলে। বাইকার বলে "গুটিল" এর অর্থ "গুডউইল"(ইংরেজি: Goodwill;অনু. শুভেচ্ছা)। এবং সমিরা এবং নটি কে একটি সুখী জীবন শুরু করে।
অভিনয়ে
[সম্পাদনা]- নটবর খারা ওরফে নটি কে চরিত্রে জিৎ, উত্তরপাড়া পুলিশ থানার ভবিষ্যৎ ইন্সপেক্টর
- সমিরা/সিমি চরিত্রে নুসরাত ফারিয়া, ইতালিয়ান পুলিশের ইন্সপেক্টর
- সমিরার মায়ের চরিত্রে চম্পা
- ওসি দেবেন ঘোষ চরিত্র খরাজ মুখার্জি
- লম্বদর খারা চরিত্রে সুপ্রিয় দত্ত, নটি কে'র বাবা
- প্রদীপ ধর, উত্তরপাড়া পুলিশ থানার কনস্টেবল
- হেলমেট ছাড়া একজন বাইকারের চরিত্রে বিশ্বনাথ বসু (বিশেষ উপস্থিতি)
- সংঘশ্রী মিশ্র
নির্মাণ
[সম্পাদনা]বস ২: ব্যাক টু দ্য রুল মুক্তির দুই মাস পর চলচ্চিত্রটির ঘোষণা দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ, কলকাতা, ইতালি এবং ব্যাংককে শুটিং করা হয়েছিল।
মুক্তি
[সম্পাদনা]ছবিটি জিৎজ ফিল্মওয়ার্কস এবং জাজ মাল্টিমিডিয়ার ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা হিসেবে শুরু হয়েছিল। পরবর্তীতে শুটিংয়ের সময়, যৌথ প্রযোজনার নিয়ম পরিবর্তন করা হয়। একটি প্রয়োজনীয় প্রিভিউ কমিটি গঠন না হওয়া পর্যন্ত মুক্তি বিলম্বিত করার পরিবর্তে, প্রযোজকরা এটিকে একটি ভারতীয় ছবি হিসেবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন।
জাজ মাল্টিমিডিয়া পরে ভারত-বাংলাদেশের চলচ্চিত্র বিনিময় করার নীতির মাধ্যমে বাংলাদেশে মুক্তি দেওয়া হয়।
এটি ১৯ জানুয়ারী ২০১৮ সালে ভারতে ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মূলত বাংলাদেশে একই সাথে মুক্তির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, এটি সেখানে এক সপ্তাহ পিছিয়ে ২৬ জানুয়ারী করা হয়, যখন এটি ৮১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
মিডিয়ার বক্তব্য
[সম্পাদনা]টাইমস অফ ইন্ডিয়ার একটি পর্যালোচনায়, ছবিটি ৫ এর মধ্যে ২.৫ তারা পেয়েছে, যেখানে বলা হয়েছে যে ছবিটির দুর্বল চিত্রনাট্য এবং কাহিনীর কারণে দর্শকদের বিনোদন দিতে ব্যর্থ হয়েছে।
সাউন্ডট্র্যাক
[সম্পাদনা]ছবিটির সাউন্ডট্র্যাকটি সুর করেছেন শুদ্ধ রায় এবং স্যাভি গুপ্ত। সাউন্ডট্র্যাকে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ, দেব নেগি, শ্বেতা পণ্ডিত, রাজ বর্মণ এবং সোনু নিগম
| ইন্সপেক্টর নটি কে (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক) | ||||
|---|---|---|---|---|
শুদ্ধ রায় এবং স্যাভি গুপ্ত কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
| মুক্তির তারিখ | জানুয়ারি ২০১৮ | |||
| ঘরানা | অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক | |||
| দৈর্ঘ্য | ১৭:২৫ | |||
| সঙ্গীত প্রকাশনী | গ্রাসরুট এন্টারটেইনমেন্ট জাজ মাল্টিমিডিয়া | |||
| প্রযোজক | শুদ্ধ রায় স্যাভি গুপ্ত | |||
| শুদ্ধ রায় কালক্রম | ||||
| ||||
| স্যাভি গুপ্ত কালক্রম | ||||
| ||||
| নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
|---|---|---|---|---|---|
| ১. | "ইন্সপেক্টর নটি কে (টাইটেল ট্র্যাক)" | রাজা চন্দ | শুদ্ধ রায় | নাকাশ আজিজ | ০৩:৫৯ |
| ২. | "চাই না কিছুই" | প্রিয় চট্টোপাধ্যায় | শুদ্ধ রায় | দেব নেগি শ্বেতা পণ্ডিত | ০৩:৫৩ |
| ৩. | "মনের কিনারে" | প্রাঞ্জল | স্যাভি গুপ্ত | রাজ বর্মণ | ০৪:৪০ |
| ৪. | "ভুল যা করেছি আমি" | প্রাঞ্জল | সোনু নিগম | ০৪:১৯ | |
| মোট দৈর্ঘ্য: | ১৭:২৫ | ||||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Inspector Notty K Cast and Crew"। Pycker.com। ১৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৮।
- ↑ "2018 Bengali films which you'd definitely like"। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইন্সপেক্টর নটি কে (ইংরেজি)