বিষয়বস্তুতে চলুন

আমানউল্লাহ আমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমান উল্লাহ আমান
২০২২ সালে আমান
ডাকসু'র সাবেক সহ-সভাপতি
কাজের মেয়াদ
১৯৯০  ১৯৯১
পূর্বসূরীসুলতান মোহাম্মদ মনসুর আহমদ
উত্তরসূরীনুরুল হক নুর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯১  ১৯৯৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঢাকা-৩ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯১  ২৮ অক্টোবর ২০০৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1962-01-25) ২৫ জানুয়ারি ১৯৬২ (বয়স ৬৩)
হযরতপুর, কেরাণীগঞ্জ, ঢাকা জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
দাম্পত্য সঙ্গীসাবেরা আমান
পিতামাতা
  • মেঘু মিয়া (পিতা)
  • করিমন নেসা (মাতা)
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ

আমান উল্লাহ আমান (জন্ম: ২৫ জানুয়ারি ১৯৬২) একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক এর দায়িত্ব পালন করেছেন[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আমান ১৯৬২ সালের ২৫ জানুয়ারি ঢাকার কেরাণীগঞ্জের হযরতপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।[] তার পিতার নাম মেঘু মিয়া ও মাতার নাম করিমন নেসা।[] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তার স্ত্রী সাবেরা আমান

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের মাধ্যমে আমান রাজনীতিতে প্রবেশ করেন। তিনি বিএনপির ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আমান নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন।[] এছাড়া ১৯৯০-৯১ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রদলে নেতা হিসেবে তিনি সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।[][]

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আমান উল্লাহ আমান বিএনপির মনোনয়নে ঢাকা-৩ আসন থেকে নির্বাচন করে ৯৭,২৯৯ ভোট লাভ করেন ও তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা মোহসীন মন্টুকে পরাজিত করে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।[][][] ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একদলীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়[]১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে ১,২৪,০৯৬ ভোট পেয়ে আওয়ামী লীগের শাহজাহানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।[][][] ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নসরুল হামিদকে পরাজিত করে ১,৬৯,৯৮০ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হন।[][১০][১১]

১৯৯১ সালের নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে আমান প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।[] ২০০১ পুনরায় তার দল সরকার গঠন করার পর তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় যা তিনি ২৮ অক্টোবর ২০০৬ সাল পর্যন্ত পালন করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://www.facebook.com/rtvonline। "দোয়া মাহফিলে গিয়ে বিএনপি নেতা আমান অবরুদ্ধ"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২১ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য); |শেষাংশ=-এ বহিঃসংযোগ (সাহায্য)
  2. 1 2 "বাংলাদেশ নির্বাচন কমিশন"। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮
  3. কল্লোল, কাদির (২ ফেব্রুয়ারি ২০১৮)। "জাতীয় কমিটির সভা: কোন পথে যাবে বিএনপি"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮
  4. 1 2 3 4 5 "বিএনপির ভরসা আমান তৎপর আরও পাঁচজন"সমকাল (ইংরেজি ভাষায়)। ২৪ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮
  5. নির্ঝর, উম্মে হাবিবা ও তারেক হাসান; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "ডাকসু নির্বাচন সবাই চায়, তবুও হচ্ছে না"বিডিনিউজ২৪.কম। ২৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮
  6. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  7. 1 2 3 "ঢাকা-৩"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  9. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  10. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  11. "দেখে নিন পূর্ববর্তী ফলাফল"বিবিসি বাংলা (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২৬ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]