বিষয়বস্তুতে চলুন

দুই বধূ এক স্বামী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দুই বধূ এক স্বামী
পরিচালকএফ আই মানিক
প্রযোজকএস এম আসলাম তালুকদার
রচয়িতাআব্দুল্লাহ জহির বাবু (সংলাপ)
চিত্রনাট্যকারএফ আই মানিক
কাহিনিকারমান্না
শ্রেষ্ঠাংশে
সুরকারআলম খান
চিত্রগ্রাহকআলমগীর খসরু
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
কৃতাঞ্জলী চলচ্চিত্র
মুক্তি
  • ১১ এপ্রিল ২০০৩ (2003-04-11)[]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

দুই বধূ এক স্বামী এফ আই মানিক পরিচালিত ২০০৩ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। কৃতাঞ্জলী চলচ্চিত্রের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন চিত্রনায়ক মান্না। এর কাহিনী লিখেছেন মান্না, চিত্রনাট্য লিখেছেন মানিক এবং সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, মৌসুমীশাবনূর

চলচ্চিত্রটি ২০০৩ সালের ১১ই এপ্রিল মুক্তি পায়। এটি ২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিল্প নির্দেশক বিভাগে একটি পুরস্কার অর্জন করেন।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

চলচ্চিত্রটির সুর করেছেন আলম খান এবং গীত রচনা করেছেন কবির বকুল। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, বেবী নাজনীন, আজম খান, অনিমা, বিপ্লব ও বিপাশা।

গানের তালিকা

[সম্পাদনা]
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."দুটি মনেতে হলো জোড়া"বিপ্লব ও অনিমা৪:২২
২."ভালোবাসতে গিয়ে আমি"সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎবেবী নাজনীন৬:২৮
৩."আমি তোমার কে"কনকচাঁপা৫:১৩
৪."সিগারেটে দে দম"আজম খান ও বিপাশা 
৫."প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট"কনকচাঁপাকুমার বিশ্বজিৎ৪:২৮
মোট দৈর্ঘ্য:২৭:০৮

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল
২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার[] শ্রেষ্ঠ শিল্প নির্দেশক কলমতর বিজয়ী
১ম বিনোদন বিচিত্রা পুরস্কার[] শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক কুমার বিশ্বজিৎ ("প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড") বিজয়ী
৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার সেরা চলচ্চিত্র অভিনেতা (তারকা জরিপ) মান্না মনোনীত
ইন্দো ইন্টারন্যাশনাল এওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূর বিজয়ী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃ. ৬৩২। আইএসবিএন ৯৮৪-৭০১৯৪-০০৪৫-৯ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)এফডিসিবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  3. "Uro Binodon Bichitra Award 2003"দ্য ডেইলি স্টার। ২৮ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]