দমিত্রো ক্রিস্কিভ
|
দমিত্রো ক্রিস্কিভ | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | দমিত্রো ইহোরোভিচ ক্রিস্কিভ[১] | ||
| জন্ম | ৬ অক্টোবর ২০০০ | ||
| জন্ম স্থান | খারকিভ, ইউক্রেন | ||
| উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | শাখতার দোনেৎস্ক | ||
| জার্সি নম্বর | ৮ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৩৭, ১৪ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
দমিত্রো ইহোরোভিচ ক্রিস্কিভ (ইউক্রেনীয়: Дмитро Ігорович Криськів; জন্ম: ৬ অক্টোবর ২০০০; দমিত্রো ক্রিস্কিভ নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইউক্রেনীয় ক্লাব শাখতার দোনেৎস্ক এবং ইউক্রেন জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৬ সালে, ক্রিস্কিভ ইউক্রেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]দমিত্রো ইহোরোভিচ ক্রিস্কিভ ২০০০ সালের ৬ই অক্টোবর তারিখে ইউক্রেনের খারকিভে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ক্রিস্কিভ ইউক্রেন অনূর্ধ্ব-১৯, ইউক্রেন অনূর্ধ্ব-২১ এবং ইউক্রেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালের ২৪শে আগস্ট তারিখে তিনি এস্তোনিয়া অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে ইউক্রেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] ক্রিস্কিভ ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত ইউক্রেন অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৪। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Ukraine U17 - Estonia U17, Aug 24, 2016 - International Friendlies - Match sheet"। www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৪।
- ↑ "Ukraine" [ইউক্রেন]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Ruslan Rotan announces the composition of the Ukrainian Olympic team for the 2024 Summer Games" [রুসলান রোতান ২০২৪ গ্রীষ্মকালীন গেমসের জন্য ইউক্রেনীয় অলিম্পিক দল ঘোষণা করেছেন]। dynamo.kiev.ua (ইংরেজি ভাষায়)। ফুটবল ক্লাব দিনামো কিয়েভ। ৩ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে দমিত্রো ক্রিস্কিভ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে দমিত্রো ক্রিস্কিভ (ইংরেজি)
- ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশনে দমিত্রো ক্রিস্কিভ (ইংরেজি)
- কিকারে দমিত্রো ক্রিস্কিভ (জার্মান)
- এফবিরেফে দমিত্রো ক্রিস্কিভ (ইংরেজি)
- অলিম্পিকস.কমে দমিত্রো ক্রিস্কিভ (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় দমিত্রো ক্রিস্কিভ (ইংরেজি)
- ২০০০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইউক্রেনীয় ফুটবলার
- ফুটবল ক্লাব শাখতার দোনেৎস্কের খেলোয়াড়
- ইউক্রেনের আন্তর্জাতিক যুব ফুটবলার
- ইউক্রেনের অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- ইউক্রেনের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- ইউক্রেনের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- ইউক্রেনের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ইউক্রেনীয় প্রিমিয়ার লিগের খেলোয়াড়