বিষয়বস্তুতে চলুন

অলেহ ফেদোর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলেহ ফেদোর
২০২৪ সালে রুখ লভিউ হয়ে ফেদোর
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অলেহ আন্দ্রিয়োভিচ ফেদোর[১]
জন্ম (2004-07-23) ২৩ জুলাই ২০০৪ (বয়স ২২)
জন্ম স্থান লভিউ, ইউক্রেন
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রুখ লভিউ
জার্সি নম্বর ৭১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৩৬, ১৪ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

অলেহ আন্দ্রিয়োভিচ ফেদোর (ইউক্রেনীয়: Олег Андрійович Федор; জন্ম: ২৩ জুলাই ২০০৪; অলেহ ফেদোর নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইউক্রেনীয় ক্লাব রুখ লভিউ এবং ইউক্রেন জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২০ সালে, ফেদোর ইউক্রেন অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অলেহ আন্দ্রিয়োভিচ ফেদোর ২০০৪ সালের ২৩শে জুলাই তারিখে ইউক্রেনের লভিউতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ফেদোর ইউক্রেন অনূর্ধ্ব-১৬, ইউক্রেন অনূর্ধ্ব-১৯ এবং ইউক্রেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০২০ সালের ১৫ই জানুয়ারি তারিখে তিনি দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে ইউক্রেন অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] ফেদোর ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত ইউক্রেন অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৪। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  2. ↑ "Ukraine U16 - South Korea U16, Jan 15, 2020 - International Friendlies - Match sheet"। www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৪।
  3. ↑ "Ukraine" [ইউক্রেন]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  4. ↑ "Ruslan Rotan announces the composition of the Ukrainian Olympic team for the 2024 Summer Games" [রুসলান রোতান ২০২৪ গ্রীষ্মকালীন গেমসের জন্য ইউক্রেনীয় অলিম্পিক দল ঘোষণা করেছেন]। dynamo.kiev.ua (ইংরেজি ভাষায়)। ফুটবল ক্লাব দিনামো কিয়েভ। ৩ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]