বিষয়বস্তুতে চলুন

ভালেন্তিন রুবচিনস্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভালেন্তিন রুবচিনস্কি
২০২৪ সালে ভালেন্তিন রুবচিনস্কি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ভালেন্তিন মিকোলায়োভিচ রুবচিনস্কি[১]
জন্ম (2002-02-15) ১৫ ফেব্রুয়ারি ২০০২ (বয়স ২৪)
জন্ম স্থান লুৎস্ক, ইউক্রেন
উচ্চতা ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
নিপ্রো-১
জার্সি নম্বর ১৫
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:০১, ১৪ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ভালেন্তিন মিকোলায়োভিচ রুবচিনস্কি (ইউক্রেনীয়: Валентин Миколайович Рубчинський; জন্ম: ১৫ ফেব্রুয়ারি ২০০২; ভালেন্তিন রুবচিনস্কি নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইউক্রেনীয় ক্লাব নিপ্রো-১ এবং ইউক্রেন জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৭ সালে, রুবচিনস্কি ইউক্রেন অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ভালেন্তিন মিকোলায়োভিচ রুবচিনস্কি ২০০২ সালের ১৫ই ফেব্রুয়ারি তারিখে ইউক্রেনের লুৎস্কে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

রুবচিনস্কি ইউক্রেন অনূর্ধ্ব-১৫, ইউক্রেন অনূর্ধ্ব-১৬, ইউক্রেন অনূর্ধ্ব-১৭, ইউক্রেন অনূর্ধ্ব-২১ এবং ইউক্রেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালে তিনি ইউক্রেন অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। রুবচিনস্কি ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত ইউক্রেন অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][২][৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৪। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  2. ↑ "Ukraine" [ইউক্রেন]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  3. ↑ "Ruslan Rotan announces the composition of the Ukrainian Olympic team for the 2024 Summer Games" [রুসলান রোতান ২০২৪ গ্রীষ্মকালীন গেমসের জন্য ইউক্রেনীয় অলিম্পিক দল ঘোষণা করেছেন]। dynamo.kiev.ua (ইংরেজি ভাষায়)। ফুটবল ক্লাব দিনামো কিয়েভ। ৩ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]