বিষয়বস্তুতে চলুন

মিকোলা মিখায়লেঙ্কো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিকোলা মিখায়লেঙ্কো
মিকোলা মিখায়লেঙ্কো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মিকোলা মিকোলায়োভিচ মিখায়লেঙ্কো[১]
জন্ম (2001-05-22) ২২ মে ২০০১ (বয়স ২৫)
জন্ম স্থান চের্নিহিভ অবলাস্ত, ইউক্রেন
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
দিনামো কিয়েভ
জার্সি নম্বর ৯১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:১৭, ১৪ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মিকোলা মিকোলায়োভিচ মিখায়লেঙ্কো (ইউক্রেনীয়: Микола Миколайович Михайленко; জন্ম: ২২ মে ২০০১; মিকোলা মিখায়লেঙ্কো নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইউক্রেনীয় ক্লাব দিনামো কিয়েভ এবং ইউক্রেন জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৮ সালে, মিখায়লেঙ্কো ইউক্রেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মিকোলা মিকোলায়োভিচ মিখায়লেঙ্কো ২০০১ সালের ২২শে মে তারিখে ইউক্রেনের চের্নিহিভ অবলাস্তে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

মিখায়লেঙ্কো ইউক্রেন অনূর্ধ্ব-১৮, ইউক্রেন অনূর্ধ্ব-২১ এবং ইউক্রেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ১৯শে নভেম্বর তারিখে তিনি ডেনমার্ক অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে ম্যাচে ইউক্রেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] মিখায়লেঙ্কো ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত ইউক্রেন অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৪। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  2. ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3123551
  3. ↑ "Ukraine" [ইউক্রেন]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  4. ↑ "Ruslan Rotan announces the composition of the Ukrainian Olympic team for the 2024 Summer Games" [রুসলান রোতান ২০২৪ গ্রীষ্মকালীন গেমসের জন্য ইউক্রেনীয় অলিম্পিক দল ঘোষণা করেছেন]। dynamo.kiev.ua (ইংরেজি ভাষায়)। ফুটবল ক্লাব দিনামো কিয়েভ। ৩ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]