মাকসিম ব্রাহারু
|
| |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | মাকসিম ইহোরোভিচ ব্রাহারু[১] | ||
| জন্ম | ২১ জুলাই ২০০২ | ||
| জন্ম স্থান | অদেসা অবলাস্ত, ইউক্রেন | ||
| উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | দিনামো কিয়েভ | ||
| জার্সি নম্বর | ৪৫ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:১৯, ১৪ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
মাকসিম ইহোরোভিচ ব্রাহারু (ইউক্রেনীয়: Максим Ігорович Брагару; জন্ম: ২১ জুলাই ২০০২; মাকসিম ব্রাহারু নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইউক্রেনীয় ক্লাব দিনামো কিয়েভ এবং ইউক্রেন জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২১ সালে, ব্রাহারু ইউক্রেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মাকসিম ইহোরোভিচ ব্রাহারু ২০০২ সালের ২১শে জুলাই তারিখে ইউক্রেনের অদেসা অবলাস্তে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ব্রাহারু ইউক্রেন অনূর্ধ্ব-২১ এবং ইউক্রেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ২৪শে মার্চ তারিখে তিনি বুলগেরিয়া অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে ইউক্রেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] ব্রাহারু ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত ইউক্রেন অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৪। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3531230
- ↑ "Ukraine" [ইউক্রেন]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Ruslan Rotan announces the composition of the Ukrainian Olympic team for the 2024 Summer Games" [রুসলান রোতান ২০২৪ গ্রীষ্মকালীন গেমসের জন্য ইউক্রেনীয় অলিম্পিক দল ঘোষণা করেছেন]। dynamo.kiev.ua (ইংরেজি ভাষায়)। ফুটবল ক্লাব দিনামো কিয়েভ। ৩ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে মাকসিম ব্রাহারু (ইংরেজি)
- সকারবেসে মাকসিম ব্রাহারু (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মাকসিম ব্রাহারু (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে মাকসিম ব্রাহারু (ইংরেজি)
- ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশনে মাকসিম ব্রাহারু (ইংরেজি)
- কিকারে মাকসিম ব্রাহারু (জার্মান)
- ফুসবালডাটেনে মাকসিম ব্রাহারু (জার্মান)
- অলিম্পিকস.কমে মাকসিম ব্রাহারু (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় মাকসিম ব্রাহারু (ইংরেজি)
- ২০০২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইউক্রেনীয় ফুটবলার
- ফুটবল ক্লাব দিনামো কিয়েভের খেলোয়াড়
- ইউক্রেনের আন্তর্জাতিক যুব ফুটবলার
- ইউক্রেনের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- ইউক্রেনের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- পুরুষ ফুটবল আক্রমণভাগের খেলোয়াড়
- ইউক্রেনীয় প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- ফুটবল ক্লাব চর্নমরেৎস অদেসার খেলোয়াড়