মাকসিম তালোভিয়েরভ
|
২০২৩ সালে এলএএসকের হয়ে তালোভিয়েরভ | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | মাকসিম ভাদিমোভিচ তালোভিয়েরভ[১] | ||
| জন্ম | ২৮ জুন ২০০০ | ||
| জন্ম স্থান | নালচিক, ইউক্রেন | ||
| উচ্চতা | ১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | এলএএসকে | ||
| জার্সি নম্বর | ৪ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২৬, ১৩ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
মাকসিম ভাদিমোভিচ তালোভিয়েরভ (ইউক্রেনীয়: Максим Вадимович Таловєров; জন্ম: ২৮ জুন ২০০০; মাকসিম তালোভিয়েরভ নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে অস্ট্রীয় ক্লাব এলএএসকে এবং ইউক্রেন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২১ সালে, তালোভিয়েরভ ইউক্রেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত ইউক্রেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে ইউক্রেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইউক্রেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মাকসিম ভাদিমোভিচ তালোভিয়েরভ ২০০০ সালের ২৮শে জুন তারিখে ইউক্রেনের নালচিকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]তালোভিয়েরভ ইউক্রেন অনূর্ধ্ব-২১ এবং ইউক্রেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ২৪শে মার্চ তারিখে তিনি বুলগেরিয়া অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে ইউক্রেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] তালোভিয়েরভ ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত ইউক্রেন অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৩ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ইউক্রেন | ২০২৪ | ৪ | ০ |
| সর্বমোট | ৪ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৪। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3531230
- ↑ "Ukraine" [ইউক্রেন]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Ruslan Rotan announces the composition of the Ukrainian Olympic team for the 2024 Summer Games" [রুসলান রোতান ২০২৪ গ্রীষ্মকালীন গেমসের জন্য ইউক্রেনীয় অলিম্পিক দল ঘোষণা করেছেন]। dynamo.kiev.ua (ইংরেজি ভাষায়)। ফুটবল ক্লাব দিনামো কিয়েভ। ৩ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে মাকসিম তালোভিয়েরভ (ইংরেজি)
- ইইউ-ফুটবলে মাকসিম তালোভিয়েরভ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মাকসিম তালোভিয়েরভ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে মাকসিম তালোভিয়েরভ (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে মাকসিম তালোভিয়েরভ (ইংরেজি)
- ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশনে মাকসিম তালোভিয়েরভ (ইংরেজি)
- কিকারে মাকসিম তালোভিয়েরভ (জার্মান)
- এফবিরেফে মাকসিম তালোভিয়েরভ (ইংরেজি)
- অলিম্পিকস.কমে মাকসিম তালোভিয়েরভ (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় মাকসিম তালোভিয়েরভ (ইংরেজি)
- ২০০০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইউক্রেনীয় ফুটবলার
- এলএএসকের খেলোয়াড়
- ইউক্রেনের আন্তর্জাতিক যুব ফুটবলার
- ইউক্রেনের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- ইউক্রেনের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- ইউক্রেনের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- পুরুষ ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- স্পোর্টস ক্লাব দিনামো চেস্কে বুদেয়োভিৎসের খেলোয়াড়
- প্লিমাথ আর্গাইল ফুটবল ক্লাবের খেলোয়াড়
- অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগার খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার