বিষয়বস্তুতে চলুন

তোফাজ্জল হোসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তোফাজ্জল হোসেন
জন্ম(১৯৩৫-১০-০৯)৯ অক্টোবর ১৯৩৫
মৃত্যু৫ ডিসেম্বর ২০১৫(2015-12-05) (বয়স ৮০)
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পুরস্কারএকুশে পদক (২০১৩)

তোফাজ্জল হোসেন (৫ অক্টোবর ১৯৩৫ – ৫ ডিসেম্বর ২০১৫) বাংলাদেশের একজন ভাষা সৈনিক, সরকারি চাকরিজীবী, সাংবাদিক, কবি, গীতিকার ও লেখক ছিলেন। "রক্ত স্মরণে আমরা আজিকে তোমারে স্মরণ করি" এ গানটি তার রচনা। ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৩ সালে তাকে একুশে পদক প্রদান করা হয়।[১]

জীবনী

[সম্পাদনা]

তোফাজ্জল হোসেন ১৯৩৫ সালের ৯ অক্টোবর কুমিল্লার দাউদকান্দির রামেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন।[২] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন।[৩]

তোফাজ্জল হোসেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলেন। পরবর্তীতে, ১৯৬৭ সালে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন।[৩] তিনি তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ছিলেন।[৪] পেশাগত জীবনের বাইরে তিনি লেখালেখির সাথেও যুক্ত ছিলেন।

তোফাজ্জল হোসেন একজন কবি ও গীতিকার হিসেবে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।[৫] তিনি প্রতিবাদ মিছিল, পোস্টার ও দেয়াল লিখনে অংশগ্রহণ করেছিলেন।[৩] হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে ফেব্রুয়ারি সংকলনে দুইটি গান অন্তর্ভুক্ত হয়েছিল। তন্মধ্যে একটি গান লিখেছিলেন তোফাজ্জল হোসেন।[৫] গানটির শিরোনাম ছিল "রক্ত স্মরণে আমরা আজিকে তোমারে স্মরণ করি"।[৪] ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৩ সালে তিনি একুশে পদক লাভ করেন। তিনি বাংলা একাডেমির একজন ফেলো ছিলেন।[৬]

তোফাজ্জল হোসেন ২০১৫ সালের ৫ ডিসেম্বর ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৭]

নির্বাচিত গ্রন্থতালিকা

[সম্পাদনা]

কাব্যগ্রন্থ

[সম্পাদনা]
  • হৃদয় রক্তরাগে[৮]
  • একুশ ভুবনময়[৫]
  • নতুন যুগের ভোরে[৮]
  • কবিতাসমগ্র[৫]

গবেষণা গ্রন্থ

[সম্পাদনা]
  • জনসংখ্যা বিস্ফোরণ ও আগামী পৃথিবী[৮]
  • শিশু : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষাপট[৫]
  • বিপন্ন পৃথিবী বিপন্ন জনপদ[৮]
  • কাশ্মীর : ইতিহাস কথা কয়[৫]
  • সাফল্যের সন্ধানে[৮]
  • জাতিসংঘ এবং লিন্ডন জনসন[৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ" (পিডিএফ)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ৫ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
  2. ↑ "ভাষাসৈনিক তোফাজ্জল হোসেন আর নেই"। দেশ টিভি। ৫ ডিসেম্বর ২০১৫। ১৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
  3. 1 2 3 "তোফাজ্জল হোসেন"। ভোরের কাগজ। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। ১৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
  4. 1 2 "ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনের মৃত্যুবার্ষিকী ৫ ডিসেম্বর"। বাংলানিউজ২৪.কম। ৪ ডিসেম্বর ২০১৭। ১৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
  5. 1 2 3 4 5 6 7 "কবি ও ভাষাসৈনিক তোফাজ্জল হোসেনের মৃত্যুবার্ষিকী আজ"। ভোরের কাগজ। ৫ ডিসেম্বর ২০১৭। ১৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
  6. ↑ "ফেলোবৃন্দ"। বাংলা একাডেমি। ১০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।
  7. ↑ "ভাষা সৈনিক তোফাজ্জল হোসেনের ইন্তেকাল"। বাংলাদেশ প্রতিদিন। ৬ ডিসেম্বর ২০১৫। ১৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
  8. 1 2 3 4 5 "ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনের মৃত্যুবার্ষিকী আজ"। একুশে টেলিভিশন। ৫ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।