বিষয়বস্তুতে চলুন

জি প্লাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জি প্লাস
গুয়াহাটি'র নিজস্ব ইংরেজি সাপ্তাহিক
ধরনসাপ্তাহিক সংবাদপত্র
ফরম্যাটট্যাবলয়েড
মালিকইনসাইট ব্র্যান্ডকম প্রাইভেট লিমিটেড
প্রতিষ্ঠাতাসুনিত জেইন
সম্পাদকস্বপ্নিল ভারলি
প্রতিষ্ঠাকালঅক্টোবর ২০১৩; ১২ বছর আগে (2013-10)
ভাষাইংরেজি
সদর দপ্তরগুয়াহাটি, আসাম, ভারত
শহরগুয়াহাটি
দেশভারত
ওয়েবসাইটwww.guwahatiplus.com

জি প্লাস ভারতের গুয়াহাটি ভিত্তিক একটি ইংরেজি ভাষার ভারতীয় সাপ্তাহিক ট্যাবলয়েড পত্রিকা[][] এটি গুয়াহাটি প্লাস নামেও পরিচিত। প্রতি শনিবার পত্রিকাটি প্রকাশিত হয়। এটিতে মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্য আসামের বৃহত্তম শহর গুয়াহাটির সংবাদ থাকে।

ইতিহাস

[সম্পাদনা]

জি প্লাস প্রথম প্রকাশিত হয়েছিল অক্টোবর ২০১৩.[] এটি ইনসাইট ব্র্যান্ডকম প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন এবং পরিচালিত হয়ে আসছে। এটি সেপ্টেম্বর ২০১৭ সালে ডিজিপাব পুরস্কার পেয়েছে। []

অন্যান্য

[সম্পাদনা]

এছাড়া এটি বার্ষিক গুয়াহাটি থিয়েটার ফেস্টিভ্যালের [] সহ-আয়োজক। অন্যান্য আয়োজকরা হলেন ব্যাল্যান্টাইন, অডি [], এ্যাপোলো হসপিটালস, ভোডাফোন, ইন্ডিয়ান অয়েল, এবং হস্তাক্ষর। এই অনুষ্ঠানে কাজ করে গেছেন শাবানা আজমি, রজত কাপুর, সৌরভ শুক্লা, রণবীর শুরে, এবং কাল্কি কেকল্যা[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Gupta, Devesh (৩ জানুয়ারি ২০১৪)। "Weekly tabloid G Plus launched in Guwahati"। afaqs.com।
  2. "G Plus"issuu.com। ৫ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৮
  3. "Nineteen websites are winners at first Digipub Awards for online publishers"New Delhi: Afaqs। ২২ সেপ্টেম্বর ২০১৭।
  4. "Curtains come down on Guwahati theatre fest"Assam Tribune। ৫ নভেম্বর ২০১৭। ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১
  5. "First edition of Guwahati Theatre Festival brings a smile to people of northeast"ANI News। ২৩ সেপ্টেম্বর ২০১৬।
  6. "Guwahati Theatre Festival to begin from November 1"New Indian Express। ১৩ অক্টোবর ২০১৭।

বহিঃসংযোগ

[সম্পাদনা]