ছত্তিশগড়ের জেলার তালিকা
অবয়ব
(ছত্তিশগড়ের জেলা থেকে পুনর্নির্দেশিত)
ভারতের মধ্যভাগে অবস্থিত ২৯ টি রাজ্যের মধ্যে একটি রাজ্য ছত্তীসগঢ়৷ রাজ্যটিতে বর্তমানে জেলার সংখ্যা ২৭ টি৷

পূর্বতন মধ্যপ্রদেশ রাজ্য থেকে নতুন ছত্তীসগঢ় রাজ্য গঠনকালে এর ১৬ টি জেলা ছিলো৷ ২৭শে বৈশাখ ১৪১৪ বঙ্গাব্দে(১১ই মে ২০০৭ খ্রিষ্টাব্দ) বীজাপুর ও নারায়ণপুর নামক দুটি নতুন জেলা গঠন করা হয়[১] এবং ১৬ই পৌষ ১৪১৮ বঙ্গাব্দে(১লা জানুয়ারি ২০১২ খ্রিষ্টাব্দে) আরো নয়টি নতুন জেলা গঠন করা হয়৷ সদর নৈকট্য, প্রশাসনিক সুবিধা ও কাঠামোগত উন্নতিসাধনের লক্ষে নতুন জেলাগুলিকে পূর্বতন জেলাগুলি থেকে পৃথক করার সিদ্ধান্ত গৃৃহিত হয়৷। নয়টি নতুন জেলাগুলি হলো যথাক্রমে- কোন্দাগাঁও, গরিয়াবন্দ, বলরামপুর- রামানুজগঞ্জ, বালোদ, বালোদা বাজার, বেমেতারা, মুঙ্গেলি, সুক্মা ও সুরজপুর জেলা৷[২]
জেলাসমূহের তালিকা
[সম্পাদনা]| ক্রমিক 31 | জেলার নাম | জেলাসদর | বিভাগ |
|---|---|---|---|
| ১ | কবীরধাম | কাওয়ারধা | দুর্গ |
| ২ | করিয়া | বৈকুণ্ঠপুর, করিয়া | সরগুজা |
| ৩ | কাঙ্কের | কাঙ্কের | বস্তার |
| ৪ | কোন্দাগাঁও | কোন্দাগাঁও | বস্তার |
| ৫ | কোরবা | কোরবা | বিলাসপুর |
| ৬ | গরিয়াবন্দ | গরিয়াবন্দ | রায়পুর |
| ৭ | জশপুর | জশপুর নগর | সরগুজা |
| ৮ | জাঞ্জগীর চাঁপা | জাঞ্জগীর | বিলাসপুর |
| ৯ | দান্তেওয়াড়া | দান্তেওয়াড়া | বস্তার |
| ১০ | দুর্গ | দুর্গ | দুর্গ |
| ১১ | ধমতরী | ধমতরী | রায়পুর |
| ১২ | নারায়ণপুর | নারায়ণপুর | বস্তার |
| ১৩ | বলরামপুর-রামানুজগঞ্জ | বলরামপুর | সরগুজা |
| ১৪ | বস্তার | জগদলপুর | বস্তার |
| ১৫ | বালোদ | বালোদ | দুর্গ |
| ১৬ | বালোদা বাজার | বালোদা বাজার | রায়পুর |
| ১৭ | বীজাপুর | বিজাপুর | বস্তার |
| ১৮ | বিলাসপুর | বিলাসপুর | বিলাসপুর |
| ১৯ | বেমেতারা | বেমেতারা | দুর্গ |
| ২০ | মহাসমুন্দ | মহাসমুন্দ | রায়পুর |
| ২১ | মুঙ্গেলি | মুঙ্গেলি | বিলাসপুর |
| ২২ | রাজনন্দগাঁও | রাজনন্দগাঁও | দুর্গ |
| ২৩ | রায়গড় | রায়গড় | বিলাসপুর |
| ২৪ | রায়পুর | রায়পুর | রায়পুর |
| ২৫ | সরগুজা | অম্বিকাপুর | সরগুজা |
| ২৬ | সুক্মা | সুক্মা | বস্তার |
| ২৭ | সুরজপুর | সুরজপুর | সরগুজা |
| ২৮ | গৌরেলা পেণ্ড্রা মারবাহী | গৌরেলা | বিলাসপুর |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "2 new districts formed in Chhattisgarh"। ১২ মে ২০০৭।
- ↑ Anita (২ জানুয়ারি ২০১২)। "Chhattisgarh gets New Year gift - 9 new districts!"। Oneindia। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬।