বিষয়বস্তুতে চলুন

গুঁড়িপানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গুঁড়িপানা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: প্লান্টি (Plante)
গোষ্ঠী: ট্র্যাকিওফাইট (Tracheophytes)
ক্লেড: অ্যাঞ্জিওস্পার্মস (Angiosperms)
গোষ্ঠী: মনোকট্‌স (Monocots)
বর্গ: Alismatales
পরিবার: আরাসি (Araceae)
গণ: Wolffia
(লিনিয়াস) হর্কেল এক্স উইমার
প্রজাতি: W. arrhiza
দ্বিপদী নাম
Wolffia arrhiza
(লিনিয়াস) হর্কেল এক্স উইমার
পানির উপরিতলে গুঁড়িপানার স্তর

গুঁড়িপানা (বৈজ্ঞানিক নাম: Wolffia arrhiza) পৃথিবীর ক্ষুদ্রতম সপুষ্পক আবৃতবীজী সংবাহী উদ্ভিদ[][][] এটি জলজ উদ্ভিদসমৃদ্ধ আরাসি পরিবারভুক্ত প্রজাতিক সদস্য। অ্যারাম বা পিস্টিয়া প্রভৃতি গণও এই পরিবারভুক্ত।

বাসস্থান

[সম্পাদনা]

এটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের স্থানীয় প্রজাতি। এছাড়া পৃথিবীর অন্যান্য অঞ্চলে অভিযোজিত উদ্ভিদ হিসেবেও পাওয়া যায়।[][] এটি এমন একধরনের জলজ উদ্ভিদ, যা সাধারণত শান্ত পানি যেমন পুকুরে জন্মে থাকে।

শারীরতত্ত্ব

[সম্পাদনা]

গুঁড়িপানা উদ্ভিদের সবুজ অংশ অর্থাৎ পাতা একটি চ্যাপ্টা গোলীয় তল, যা উদ্ভিদকে পানিতে ভাসতে সাহায্য করে। উদ্ভিদটি প্রস্থে ১ মিমি চওড়া। এতে মাত্র কয়েক সারি পত্ররন্ধ্র বিদ্যমান।[] এতে কোনো মূল থাকে না। একটিমাত্র পুংকেশরগর্ভকেশরযুক্ত ফুল উৎপাদন করে। তবে প্রায়শই এর গোলাকার অংশ থেকে অঙ্গজ জননের মাধ্যমে নতুন উদ্ভিদ জন্ম নেয়।[][] শীতকালে গুঁড়িপানা সুপ্তাবস্থায় চলে যায় এবং পানির তলদেশে স্টুরিওন বা কন্দ হিসেবে অবস্থান করে। স্টুরিওন হলো এক ধরনের রূপান্তরিত বিটপ যা থেকে শীতের শেষে নতুন উদ্ভিদ জন্মায়।[] এই উদ্ভিদটি উভজীবী হিসেবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যেমন নিজের খাদ্য তৈরি করতে পারে, তেমনি পরিবেশ থেকে দ্রবীভূত কার্বন হিসেবেও শক্তি শোষণ করে।[]

পুষ্টি উপাদান

[সম্পাদনা]

এই ক্ষুদ্র উদ্ভিদটি অত্যন্ত পুষ্টিকর। এর সবুজ অংশের শুষ্কভরের প্রায় ৪০% প্রোটিন এবং কন্দের ৪০% হলো শ্বেতসার[][] এতে মানবদেহের জন্য প্রয়োজনীয় বেশ কিছু অ্যামিনো অ্যাসিড, তুলনামূলক অধিক পরিমাণে ভোজ্য খনিজ লবণ ও পদার্থ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্কভিটামিন বি১২ রয়েছে।[] সহজলভ্য ও সস্তা খাদ্য হিসেবে বহু আগে থেকেই বার্মা, লাওসথাইল্যান্ডে গুঁড়িপানা খাওয়ার চল রয়েছে। এসব দেশে উদ্ভিদটি খাই-নাম (পানির ডিম) নামে পরিচিত।[১০]

কৃষিক্ষেত্রে গুরুত্ব

[সম্পাদনা]

গুঁড়িপানা খুব দ্রুত বংশবৃদ্ধি করে। মাত্র ৩ থেকে ৪ দিনেই ভাসমান বেডে চাষ করা যায়। ইন ভিট্রো পদ্ধতিতেও মাত্র চারদিনে দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে দেখা যায়।[১১]

পয়ঃনিষ্কাশন

[সম্পাদনা]

কৃষিক্ষেত্রেপৌর পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় গুঁড়িপানা অত্যন্ত উপযোগী।[১২] চিংড়ি খামারের তরল বর্জ্য শোষণ ও আত্তীকরণের কাজে গুঁড়িপানা ব্যবহৃত হয়।[১৩] উদ্ভিদটি দ্রুত বৃদ্ধি পায় এবং পানি থেকে বিপুল পরিমাণ নাইট্রোজেনফসফরাস শোষণ করে।[] পয়ঃনিষ্কাশনে উৎপন্ন গুঁড়িপানা বিভিন্ন চাষযোগ্য প্রাণি, যেমন কার্পমাছ, নীলনদের তেলাপিয়া এবং মুরগির পরিপূরক খাদ্য হিসেবে ব্যবহার করা যায়।[][১৪][১৫]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Pietryczuk, A., et al. (2009). The effect of sodium amidotrizoate on the growth and metabolism of Wolffia arrhiza (L.) Wimm. পোলিশ জার্নাল অব এনভাইরনমেন্টাল স্টাডিজ ১৮:৫ ৮৮৫-৯১।
  2. 1 2 3 প্যান, এস. ও এস. এস. সি. চেন (১৯৭৯) The morphology of Wolffia arrhiza: A scanning electron microscopic study. বট বুল একাডেমিয়া সিনিকা ২০ ৮৯-৯৫।
  3. 1 2 Czerpak, R., et al. (2004). Biochemical activity of auxins in dependence of their structures in Wolffia arrhiza (L.) Wimm. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ সেপ্টেম্বর ২০১১ তারিখে Acta Societatis Botanicorum Poloniae 73:4 269-75.
  4. "Wolffia arrhiza", জার্মপ্লাজম রিসোর্স ইনফরমেশন নেটওয়ার্ক (জিআরআইএন), কৃষি গবেষণা পরিসেবা (এআরএস), মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ), সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৮ {{citation}}: অবৈধ |mode=CS1 (সাহায্য)
  5. "Wolffia arrhiza in Flora of North America @ efloras.org"efloras.org
  6. "MoBot: Wolffia arrhiza"। ২৬ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২০
  7. 1 2 Al Khateeb, N. Duckweed use for sewage treatment and fodder production in Palestine. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ ফেব্রুয়ারি ২০১০ তারিখে পানি ও পরিবেশ উন্নয়ন সংস্থা, ফিলিস্তিন
  8. 1 2 Fujita, M., et al. (১৯৯৯). Nutrient removal and starch production through cultivation of Wolffia arrhiza. Journal of Bioscience and Bioengineering 87:2 194-8.
  9. 1 2 Czerpak, R. and I. K. Szamrej. (2003). The effect of β-estradiol and corticosteroids on chlorophylls and carotenoids content in Wolffia arrhiza (L.) Wimm. (Lemnaceae) growing in municipal Bialystok tap water. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ আগস্ট ২০১৭ তারিখে পোলিশ জার্নাল অব এনভিরনমেন্টাল স্টাডিজ ১২:৬ ৬৭৭-৮৪
  10. Bhanthumnavin, K. and M. G. McGarry. (1971). Wolffia arrhiza as a possible source of inexpensive protein. Nature (letter) 232:495.
  11. ন্যাশনাল একাডেমি অব সাইন্সেস Making aquatic weeds useful: Some perspectives for developing countries. ১৯৭৬, পৃষ্ঠা ১৪৯
  12. Körner, S., et al. (2003). The capacity of duckweed to treat wastewater. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ মার্চ ২০১২ তারিখে Journal of Environmental Quality 32:5 1583-90.
  13. Suppadit, T., et al. (2008). Treatment of effluent from shrimp farms using watermeal (Wolffia arrhiza). ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে ScienceAsia 134 163-8.
  14. Naskar, K., et al. (1986). Yield of Wolffia arrhiza (L.) Horkel ex Wimmer from cement cisterns with different sewage concentrations, and its efficacy as a carp feed. Aquaculture 51:3-4 211-16.
  15. Chareontesprasit, N. and W. Jiwayam. (2001). An evaluation of Wolffia meal (Wolffia arrhiza) in replacing soybean meal in some formulated rations of Nile tilapia. Pakistan Journal of Biological Sciences 4:5 618-20.

বহিঃসংযোগ

[সম্পাদনা]