বিষয়বস্তুতে চলুন

গামিনি পেরেরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গামিনি পেরেরা
ගාමිණි පෙරේරා
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
কাহাওয়ালাগে গামিনি পেরেরা
জন্ম২২ মে, ১৯৬৪
কলম্বো, শ্রীলঙ্কা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র ওডিআই
(ক্যাপ ৪৬)
২ মার্চ ১৯৮৬ বনাম পাকিস্তান
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই
ম্যাচ সংখ্যা ১
রানের সংখ্যা ০
ব্যাটিং গড় -
১০০/৫০ -/-
সর্বোচ্চ রান -
বল করেছে ১২
উইকেট -
বোলিং গড় -
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং -
ক্যাচ/স্ট্যাম্পিং -/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২০ ফেব্রুয়ারি ২০২১

কাহাওয়ালাগে গামিনি পেরেরা (সিংহলি: ගාමිණි පෙරේරා; জন্ম: ২২ মে, ১৯৬৪) কলম্বো এলাকায় জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।[১][২][৩] শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে অ্যান্টোনিয়ান্স স্পোর্টস ক্লাব, গালে ক্রিকেট ক্লাব ও মোরাতুয়া স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন গামিনি পেরেরা।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

১৯৮৩-৮৪ মৌসুম থেকে ২০০১-০২ মৌসুম পর্যন্ত গামিনি পেরেরা’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন গামিনি পেরেরা। ২ মার্চ, ১৯৮৬ তারিখে ক্যান্ডিতে সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ ছিল। তাকে কোন টেস্টে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Players / Sri Lanka / ODI caps"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২১।
  2. ↑ "Sri Lanka ODI Batting Averages"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২১।
  3. ↑ "Sri Lanka ODI Bowling Averages"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২১।

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]