মাহফুজ আলম
মাহফুজ আলম | |
|---|---|
২০২৪ সালে মাহফুজ আলম | |
| তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ – ১০ ডিসেম্বর ২০২৫ | |
| রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| প্রধান উপদেষ্টা | মুহাম্মদ ইউনূস |
| পূর্বসূরী | নাহিদ ইসলাম (উপদেষ্টা) |
| প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী | |
| কাজের মেয়াদ ২৮ আগস্ট ২০২৪ – ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | |
| অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ১০ নভেম্বর ২০২৪ – ১০ ডিসেম্বর ২০২৫ | |
| রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | মো. মাহফুজ আলম ৩১ জানুয়ারি ১৯৯৫ ইছাপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | গণতান্ত্রিক ছাত্রশক্তি |
| পিতা | আজিজুর রহমান (বাচ্চু) |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা |
| যে জন্য পরিচিত | বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির অন্যতম সমন্বয়ক |
| ডাকনাম | আব্দুল্লাহ |
মাহফুজ আলম (মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত) হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা। তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছিলেন।[১][২] তিনি ২০২৪ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির একজন সমন্বয়ক[৩] হিসেবে আন্দোলনে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য আলোচিত হন।[৪]
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]মাহফুজের জন্ম ১৯৯৫ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার, রামগঞ্জ উপজেলার, ইছাপুর গ্রামে।[৫] তিনি বাংলাদেশের চাদঁপুর জেলার গল্লাক দারুচ্ছুন্নাত আলিম মাদরাসা থেকে এসএসসি (দাখিল) এবং তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এইচএসসি (আলিম) পাস করেন।[৬] তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।[৪]
তাঁর পিতা আজিজুর রহমান (বাচ্চু) ইছাপুর ইউনিয়ন বিএনপির সাথে সম্পৃক্ত রয়েছেন।[৭]
কর্মজীবন
[সম্পাদনা]মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির একজন সমন্বয়ক।[৩] এছাড়াও তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][২][৮]
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের 'ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ' অনু্ঠানে মুহাম্মদ ইউনূস তাকে ২০২৪ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের এর ‘মাস্টারমাইন্ড’ বলে অভিহিত করেন।[৯]
সমালোচনা
[সম্পাদনা]মাহফুজ আলম গত ১২ ফেব্রুয়ারী (বুধবার) ২০২৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোষ্টে তৌহিদী জনতা শব্দদ্বয় ব্যবহার করে পোস্ট দিলে কওমি ঘরনার অনেক আলেম ও একটিভিস্ট এ নিয়ে তীব্র সমালোচনা করে। পরে তিনি আরেকটি পোস্টে দুঃখ প্রকাশ করেন।[১০]
২০২৫ সালে ১৩ মার্চ তার নিজের ফেসবুক আইডিতে দীর্ঘ এক পোস্টে জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের সহযোগী সাব্যস্ত করাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তাকে ভারতের "গুপ্তচর" শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন বলে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দেয়। [১১]
প্রকাশনা
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আলম"। প্রথম আলো। ২৮ আগস্ট ২০২৪। ২৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
- 1 2 "উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম"। দৈনিক প্রথম আলো। ১০ নভেম্বর ২০২৪। ১০ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫।
- 1 2 "সরকারকে পরামর্শ দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটি গঠন"। দৈনিক ইত্তেফাক। ৮ আগস্ট ২০২৪। ২৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
- 1 2 "প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কে এই মাহফুজ আলম"। নিউজ২৪। ২৯ আগস্ট ২০২৪। ৫ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
- 1 2 3 "মাহফুজ আলম"। ৫ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪।
- ↑ টাইমস, এডুকেশন (২৯ আগস্ট ২০২৪)। "প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কে এই মাহফুজ আলম?"। EduTimes। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ প্রতিনিধি (৩১ মার্চ ২০২৫)। "লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৫।
- ↑ "পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৫।
- ↑ Romaan, Mehedi Hasan; Television, Jamuna (২৫ সেপ্টেম্বর ২০২৪)। "আন্দোলনের 'মাস্টারমাইন্ড' হিসেবে মাহফুজকে বিশ্বমঞ্চে পরিচয় করালেন ড. ইউনূস"। Jamuna Television। ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৪।
- ↑ "'তৌহিদি জনতা' বলায় উপদেষ্টা মাহফুজের দুঃখ প্রকাশ"। dhakamail.com। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫।
- ↑ "উপদেষ্টা মাহফুজ আলম শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন: গোলাম পরওয়ার"। ajkerpatrika.com। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিউক্তিতে মাহফুজ আলম সম্পর্কিত উক্তি পড়ুন।
উইকিমিডিয়া কমন্সে মাহফুজ আলম সম্পর্কিত মিডিয়া দেখুন।- ফেসবুকে মাহফুজ আলম