বিষয়বস্তুতে চলুন

ক্রিস্টোফার চ্যাপলিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিস্টোফার চ্যাপলিন
Christopher Chaplin
জন্ম
ক্রিস্টোফার জেমস চ্যাপলিন

(1962-07-06) ৬ জুলাই ১৯৬২ (বয়স ৬৪)
পেশাসুরকার, অভিনেতা
পিতা-মাতাচার্লি চ্যাপলিন
উনা ওনিল
আত্মীয়দেখুন চ্যাপলিন পরিবার

ক্রিস্টোফার জেমস চ্যাপলিন[২] (ইংরেজি: Christopher James Chaplin; জন্ম: ৬ জুলাই, ১৯৬২) হলেন একজন সুইজারল্যান্ডে জন্মগ্রহণকারী ইংরেজ সুরকার ও অভিনেতা।[৩][৪] তিনি ব্রিটিশ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা চার্লি চ্যাপলিন ও তার চতুর্থ স্ত্রী উনা ওনিলউনা ওনিলের সর্বকনিষ্ঠ পুত্র।[৫]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

চ্যাপলিন ১৯৬২ সালের ৬ জুলাই সুইজারল্যান্ডের ভেভেতে জন্মগ্রহণ করেন। তিনি ভেভেতে আইরিন ডেনেরিজের অধীনে পিয়ানো শিখেন। পরবর্তীতে তিনি লন্ডনে গিয়ে অভিনেতা হিসেবে আবির্ভূত হন।

কর্মজীবন

[সম্পাদনা]

চ্যাপলিন ১৯৮৪ সালে হাস্যরসাত্মক হোয়ার ইজ পার্সিফাল? দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ছবিটি ১৯৮৪ সালের কান চলচ্চিত্র উৎসবের উন সার্তে রিগার বিভাগে প্রদর্শিত হয়।,[৬][৭] একই বছর তিনি চার্লস জারোত পরিচালিত টিভি মিনি ধারাবাহিক টিল উই মিট অ্যাগেইন এ অভিনয় করেন। এটি জুডিথ ক্রানৎজ রচিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল।[৮] পিটার প্যাটজাক পরিচালিত ১৭ বছর বয়সী কিশোর গাভ্রিলো প্রিন্সিপকে নিয়ে নির্মিত ঐতিহাসিক গাভ্রে প্রিন্সিপ - হিম্মেল উন্টের স্টাইনেন (এক স্কুল ছাত্রের মৃত্যু) প্রামাণ্যচিত্রে[৯][১০] তিনি ট্রিফকো ভূমিকায় অভিনয় করেন।[১১][১২] ১৯৯১ সালে তিনি জারোমিল জিরেঁ পরিচালিত চেক নব্য তরঙ্গ চলচ্চিত্র ল্যাবিরিন্থ এ জার্মান ঔপন্যাসিক ও ছোটগল্পকার ফ্রান্‌ৎস কাফকা ভূমিকায় অভিনয় করেন।[১৩] ছবিটি ১৯৯২ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।[১৪][১৫]

কবি পোল ভের্লেন ও আর্তুর র‍্যাঁবো'র মধ্যকার সম্পর্ক নিয়ে আগ্নিয়েসৎস্কা হলান্ড নির্মিত টোটাল ইক্লিপস (১৯৯৫) চলচ্চিত্রে তিনি ফরাসি কবি চার্লস ক্রস ভূমিকায় অভিনয় করেন।[১৬][১৭][১৮]

২০০৫ সাল থেকে চ্যাপলিন সুরকার হিসেবে তার কর্মজীবনে মনোনিবেশ করেন। তিনি জার্মান সঙ্গীতজ্ঞ হান্স-ইওয়াখিম রোয়েডিলিউস'সহ আরও অন্যান্যদের সাথে কাজ করেন। ২০১০ সালে তিনি ফাব্রিক রেকর্ডসের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১৬ সালে তিনি তার প্রথম একক অ্যালবাম জে সুইস লে তেনেব্রোয়া প্রকাশ করেন।[১৯][২০]

ডিস্কোগ্রাফি

[সম্পাদনা]
  • সেভেন ইকোস – কাভা ও ক্রিস্টোফার চ্যাপলিন (২০১০, ফাব্রিক রেকর্ডস)[২১]
  • কিং অব হার্টস – হান্স-ইওয়াখিম রোয়েডেলিউস ও ক্রিস্টোফার চ্যাপলিন (২০১২, সাব রোসা)
  • Je suis le Ténébreux – Christopher Chaplin (2016, ফাব্রিক রেকর্ডস)
  • ডিকনস্ট্রাকটেড (পুনঃমিশ্রণ ইপি) – ক্রিস্টোফার চ্যাপলিন (২০১৭, ফাব্রিক রেকর্ডস)
  • ট্রিপটিচ ইন ব্লু – হান্স-ইওয়াখিম রোয়েডেলিউস, ক্রিস্টোফার চ্যাপলিন ও অ্যান্ড্রু হিথ (২০১৭, ডিস্কো গেকো রেকর্ডিংস)

পুনঃমিশ্রণ

[সম্পাদনা]
  • "স্লিপারি ফোর্সেস" – বজ বোরার (২০১২, ফাব্রিক রেকর্ডস)[২২]
  • "ভার্চু" – লরেতা হু (২০১৬, ফাব্রিক রেকর্ডস)

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
Film performances
বছর শিরোনাম ভূমিকা টীকা
১৯৮৪ হোয়ার ইজ পার্সিফাল? ইভান
১৯৮৯ টিল উই মিট অ্যাগেইন' জাক সেত্তে
১৯৯০ গাভ্রে প্রিন্সিপ - হিম্মেল উন্টের স্টাইনেন ট্রিফকো
১৯৯১ ল্যাবিরিন্থ ফ্রান্‌ৎস কাফকা
১৯৯২ ক্রিস্টোফার কলম্বাস: দ্য ডিস্কোভারি রদ্রিগো দে এস্কোবেদো
১৯৯৪ লা পিস্তে দ্যু তেলেগ্রাফে জন
১৯৯৫ টোটাল ইক্লিপস চার্লস ক্রস

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Maximillien De Lafayette (১ মে ২০১০)। Hollywood and Europe Greatest Black and White Films Stills and Cinema Legends Portraits: Photos, History, Biographies, Commentaries and Reviews. Book. 2nd Edition (ইংরেজি ভাষায়)। Lulu.com। পৃ. ২৬৩–। আইএসবিএন ৯৭৮-০-৫৫৭-৪৫৪০৯-৯।
  2. ↑ Catherine Saint-Martin (১৯৮৭)। Charlot/Chaplin, ou, La conscience du mythe (ফরাসি ভাষায়)। Té.Arte। পৃ. ১২১–। আইএসবিএন ৯৭৮-২-৯৫০০৭১৭-১-২।
  3. ↑ "FABRIQUE RECORDS"। Fabrique (ফরাসি ভাষায়)। ২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
  4. ↑ "After Film Events 2013"। MMiFF (ইংরেজি ভাষায়)। ২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
  5. ↑ Jerry Epstein (১ জানুয়ারি ১৯৮৯)। Remembering Charlie: the story of a friendship (ইংরেজি ভাষায়)। Clio Press। পৃ. ৩৩৯–। আইএসবিএন ৯৭৮-১-৮৫০৮৯-৩৫১-৬।
  6. ↑ Brian Mills (২১ অক্টোবর ২০১০)। 101 Forgotten Films (ইংরেজি ভাষায়)। Oldcastle Books। পৃ. ৩–। আইএসবিএন ৯৭৮-১-৮৪২৪৩-৩৯০-৪।
  7. ↑ "Festival de Cannes: Where Is Parsifal?" (ইংরেজি ভাষায়)। festival-cannes.com। ৫ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
  8. ↑ George Batista Da Silva (৩ সেপ্টেম্বর ২০০৮)। Charles Chaplin (স্পেনীয় ভাষায়)। Clube de Autores। পৃ. ২৫–। PKEY:90134199।
  9. ↑ Roman Schliesser; Leo Moser (২০০৬)। Die Supernase: Karl Spiehs und seine Filme (জার্মান ভাষায়)। Ueberreuter। পৃ. ১৭৭–। আইএসবিএন ৯৭৮-৩-৮০০০-৭২২৮-৬।
  10. ↑ Variety International Film Guide। Andre Deutsch। ১৯৯০। পৃ. ১৭৬–। আইএসবিএন ৯৭৮-০-২৩৩-৯৮৬১৩-৫।
  11. ↑ Filmkunst। 145-148 (জার্মান ভাষায়)। Österreichische Gesellschaft für Filmwissenschaft, Kommunikations- und Medienforshung। ১৯৯৫। পৃ. ৫৪–।
  12. ↑ Wochenpresse (জার্মান ভাষায়)। খণ্ড ৪৫। Kurier-zeitungsverlag und Druckerei। নভেম্বর ১৯৯০। পৃ. ৬৩–।
  13. ↑ Jessica Winter; Lloyd Hughes; Richard Armstrong (২৭ সেপ্টেম্বর ২০০৭)। The Rough Guide to Film (ইংরেজি ভাষায়)। Rough Guides Limited। পৃ. ২৫৭–। আইএসবিএন ৯৭৮-১-৮৪৮৩৬-১২৫-৬।
  14. ↑ "AFI FESTIVAL : A 'Great Day' With Some Great Films"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
  15. ↑ "CRITICS' PICKS"। ওয়াশিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। ১৪ জুন ১৯৯২। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
  16. ↑ Jacob Levich (১৯৯৬)। The Motion Picture Guide 1996 Annual: The Films of 1995 (ইংরেজি ভাষায়)। CineBooks। পৃ. ৩০৭–। আইএসবিএন ৯৭৮-০-৯৩৩৯৯৭-৩৭-০।
  17. ↑ Cinéma Gay - Un siècle d'homosexualité sur grand écran (ফরাসি ভাষায়)। Editions Publibook। পৃ. ৩১৮–। আইএসবিএন ৯৭৮-২-৭৪৮৩-৮৭৯৯-৫।
  18. ↑ Paolo Mereghetti (২০০১)। Il Mereghetti: dizionario dei film 2002 (ফরাসি ভাষায়)। Baldini & Castoldi। পৃ. ১৬০১–। আইএসবিএন ৯৭৮-৮৮-৮৪৯০-০৮৭-৬।
  19. ↑ "BBC Radio 3 – Late Junction Session – May 2011 – Hans-Joachim Roedelius and Christopher Chaplin" (ইংরেজি ভাষায়)। বিবিসি নিউজ। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
  20. ↑ Leo Truchlar (৪ জুলাই ২০১৩)। Lichtmusik: zur Formensprache zeitgenössischer Kunst (ইংরেজি ভাষায়)। LIT Verlag Münster। পৃ. ৫৫৫–। আইএসবিএন ৯৭৮-৩-৬৪৩-৫০৪৭২-২।
  21. ↑ "Kava & Christopher Chaplin - Seven Echoes"। ২৫ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬।
  22. ↑ "Record Store Day 2014: All 608 exclusive releases revealed!"। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]