ওপেন নলেজ ফাউন্ডেশন
| প্রতিষ্ঠাকাল | মে ২৪, ২০০৪ |
|---|---|
| ধরন | অলাভজনক সংস্থা |
| আলোকপাত | ওপেন নলেজ, ওপেন একসেস, ওপেন কনটেন্ট, ওপেন সায়েন্স এবং ওপেন ডাটা. |
| অবস্থান |
|
এলাকাগত সেবা | আন্তর্জাতিক |
| ওয়েবসাইট | ওকেএফএন |
দ্য ওপেন নলেজ ফাউন্ডেশন (ওকেএফ) একটি অলাভজনক সংস্থা। সংস্থাটি ওপেন নলেজ, ওপেন কন্টেন্ট এবং ওপেন ডাটাসহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কাজ করে। ২০০৪ সালের ২৪ মে সংস্থাটি প্রতিষ্ঠিত হয় [১] যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজে। এ ফাউন্ডেশনের প্রকাশিত ওপেন নলেজ ডেফিনেশন এবং সংস্থার পরিচালনায় বেশ কয়েকটি প্রকল্পও পরিচালিত হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে কম্প্রিহেনসিভ নলেজ আর্কাইভ নেটওয়ার্ক যা সিকেএএন নামে পরিচিত। বিভিন্ন সরকারি দপ্তরে এ সফটওয়্যারটির মাধ্যমে ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা করা হয়। [২][৩] কারিগরি নানা সুবিধার পাশাপাশি সংস্থাটি বিভিন্ন পরামর্শও দিয়ে থাকে। [৪] এছাড়া ওপেন কন্টেন্ট বিষয়েও পরামর্শ দেয় সংস্থাটি। [৫] উদাহরণস্বরূপ, বিভিন্ন উন্নয়নের জন্য ওপেন ডাটাবেস লাইসেন্স (ওডিবিএল) এবং ওপেন নলেজ ডেফিনেশন উল্লেখযোগ্য। [৬]
আয়োজন
[সম্পাদনা]এর বার্ষিক অন্যতম একটি আয়োজন হচ্ছে ওপেন নলেজ সম্মেলন (ওকেসিওএন)। ২০০৭ সাল থেকে প্রতিবছর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। [৭] ২০১৩ সালে ১৬ জুলাই- ১৮ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের জেনেভায়। [৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Open Knowledge Foundation Weblog » Blog Archive » Open Knowledge Foundation Launched"। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০০৮।
- ↑ Doctorow, Cory। "Superb data-visualization of UK government spending"। Boing Boing। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১১।
- ↑ BBC News (১১ ডিসেম্বর ২০০৯)। "Web to watch government spending"। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১১।
- ↑ The Cabinet Office। "Transparency - useful links"। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১১।
- ↑ Mathys, Tony (৩১ ডিসেম্বর ২০১০)। "Geospatial resources for supporting data standards, guidance and best practice in health informatics"। BMC Research Notes। BioMed Central। পৃ. ১৯। ডিওআই:10.1186/1756-0500-4-19।
{{ওয়েব উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|coauthors=উপেক্ষা করা হয়েছে (|author=প্রস্তাবিত) (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক) - ↑ Creative Commons। "CC Salon Berlin and openeverything focus – Feb. 26"। ৭ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১১।
- ↑ Open Knowledge Foundation। "About"। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১১।
The Annual [sic] Open Knowledge Conference (OKCon)
- ↑ ওকেসিএন