বিষয়বস্তুতে চলুন

এরিক এফ উইস্কাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এরিক এফ উইস্কাস
Eric F. Wieschaus
জন্ম (1947-06-08) ৮ জুন ১৯৪৭ (বয়স ৭৯)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তননটরডেম বিশ্ববিদ্যালয় Yale University
পরিচিতির কারণembryogenesis
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৯৫
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রdevelopmental biologist
প্রতিষ্ঠানসমূহপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
Robert Wood Johnson Medical School

এরিক এফ. উইস্কাস (ইংরেজি: Eric F. Wieschaus; জন্ম: ৮ জুন ১৯৪৭) একজন প্রখ্যাত মার্কিন বিবর্তনীয় ও উন্নয়নমূলক জীববিজ্ঞানী। তিনি ভ্রূণের প্রাথমিক বিকাশের জেনেটিক নিয়ন্ত্রণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য ১৯৯৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।[১][২]

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

উইস্কাস ১৯৪৭ সালের ৮ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার সাউথ বেন্ডে জন্মগ্রহণ করেন। তিনি ওহাইওর বার্মিংহামে বেড়ে ওঠেন। তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৭৪ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

গবেষণা ও কর্মজীবন

[সম্পাদনা]

উইস্কাসের বেশিরভাগ গবেষণাই ছিল ফলমাছি (Drosophila melanogaster) নিয়ে। ডিম থেকে কীভাবে একটি পূর্ণাঙ্গ ভ্রূণ তৈরি হয় এবং সেখানে কোন জিনগুলো ভূমিকা রাখে, তা তিনি ক্রিস্টিয়ান নুসলিন-ভলহার্ডের সাথে যৌথভাবে জার্মানির ইউরোপীয় আণবিক জীববিজ্ঞান পরীক্ষাগারে (EMBL) প্রমাণ করেন।

তিনি ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে আণবিক জীববিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।

পুরস্কার ও স্বীকৃতি

[সম্পাদনা]
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৫)
  • আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর সদস্য (১৯৯৩)
  • ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর সদস্য (১৯৯৪)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1995"। NobelPrize.org (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৪।
  2. ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1995"। Nobel Prize Organisation। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]