বিষয়বস্তুতে চলুন

উদিনেসে কালচো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উদিনেসে
পূর্ণ নামউদিনেসে কালচো এস.পি.এ.
ডাকনামই ব্লাঙ্কোনেরি (সাদা এবং কালো)
ই ফ্রিউলানি (ফ্রিউলিয়ানীয়)
লে জেব্রেত্তে (ছোট জেব্রা)
প্রতিষ্ঠিত
তালিকা
  • ৩০ নভেম্বর ১৮৯৬; ১২৯ বছর আগে (30 November 1896)
    সোচেতা উদিনেসে দি গিন্নাস্তিকা এ সচেরমা হিসেবে
    ৫ জুলাই ১৯১১; ১১৪ বছর আগে (5 July 1911)
    আসোচাৎজিওনে দেল কালচো উদিনে হিসেবে
    ১৯১৯; ১০৭ বছর আগে (1919)
    আসোচাৎজিওনে স্পোর্তিভা উদিনেসে হিসেবে
    ১৯২৫; ১০১ বছর আগে (1925)
    আসোচাৎজিওনে কালচো উদিনেসে হিসেবে
    ১৯৭৮; ৪৮ বছর আগে (1978)
    উদিনেসে কালচো হিসেবে
মাঠস্তাদিও ফ্রুইলি
ধারণক্ষমতা২৫,১৪৪
মালিকইতালি জাম্পাওলো পোৎজো
সভাপতিইতালি ফ্রাঙ্কো সোলদানি
ম্যানেজারইতালি লুকা গোত্তি
লিগসেরিয়ে আ
২০১৯–২০১৩তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

উদিনেসে কালচো (সাধারণত শুধুমাত্র উদিনেসে নামে পরিচিত) হচ্ছে উদিনে ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৮৯৬ সালের ৩০শে নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। উদিনেসে কালচো তাদের সকল হোম ম্যাচ উদিনের স্তাদিও ফ্রুইলিতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৫,১৪৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লুকা গোত্তি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফ্রাঙ্কো সোলদানিইতালীয় আক্রমণভাগের খেলোয়াড় কেভিন লাজানিয়া এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, উদিনেসে কালচো এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি প্রিমা দিভিজিওনে এবং ১টি কোপ্পা ইতালিয়া সেরিয়ে চি শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ২০০০ উয়েফা ইন্টারটোটো কাপ

অর্জন

[সম্পাদনা]

ঘরোয়া

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Udinese Calcio"transfermarkt.com (ইংরেজি ভাষায়)। transfermarkt। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]