বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ

আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উইকিপিডিয়া:পুনঃনামকরণ থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ৪ দিন আগে "জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)" অনুচ্ছেদে

বন্ধকরণ নির্দেশনা

পাতা শোধন করতে ক্লিক করুন

স্থানান্তরের অনুরোধ উইকিপিডিয়াতে যেকোনো নিবন্ধ, টেমপ্লেট বা প্রকল্প পাতার নতুন শিরোনাম (স্থানান্তর) প্রস্তাব করার একটি প্রক্রিয়া। ফাইল, বিষয়শ্রেণী ও অন্যান্য নামস্থানের নতুন শিরোনাম দেওয়ার জন্য #কখন এই পাতা ব্যবহার করবেন না দেখুন।

অনুগ্রহ করে একটি পাতা স্থানান্তরের আগে বা স্থানান্তরের অনুরোধ করার আগে নিবন্ধের শিরোনাম নীতিমালপ্রাথমিক বিষয় সম্পর্কিত নির্দেশিকা পড়ুন।

যেকোনো স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিতকৃত ব্যবহারকারী বেশিরভাগ স্থানান্তর সম্পন্নের জন্য স্থানান্তর ফাংশন ব্যবহার করতে পারেন (দেখুন সাহায্য: কীভাবে একটি পাতা স্থানান্তর করবেন)। আপনার যদি যেকোন স্থানান্তর নিয়ে বিরোধের আশা করার কারণ না থাকে তাহলে সাহসী হোন ও পাতা স্থানান্তর করুন৷ যাইহোক, এটি করা সবসময় সম্ভব বা কাঙ্খিত নাও হতে পারে:

  • কারিগরি কারণে একটি স্থানান্তরে বাধা পাওয়া যেতে পারে; উদাহরণস্বরূপ নতুন শিরোনামে একটি পাতা ইতিমধ্যেই বিদ্যমান থাকতে পারে ও মুছে ফেলার প্রয়োজন হতে পারে অথবা পাতাটি স্থানান্তর করা থেকে সুরক্ষিত হয়ে থাকতে পারে। দেখুন: উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/কারিগরি স্থানান্তর
  • সাম্প্রতিক, আলোচিত ও বিতর্কিত স্থানান্তর আগের স্থানে ফিরিয়ে আনার অনুরোধ WP:RM/TR করা হতে পারে৷ যদি নতুন নামটি স্থিতিশীল না হয়ে থাকে তবে আলোচিত স্থানান্তর বাতিল দেওয়া হবে। যদি নতুন নামটি স্থিতিশীল শিরোনাম হয়ে থাকে তাহলে নিবন্ধটির সঠিক অবস্থান নির্ধারণের জন্য একটি অনুরোধের প্রয়োজন হবে।
  • একটি শিরোনাম বিতর্কিত হতে পারে এবং ঐক্যমতে পৌঁছানোর জন্য আলোচনার প্রয়োজন হতে পারে: দেখুন § বিতর্কিত ও সম্ভাব্য বিতর্কিত স্থানান্তরের অনুরোধ করা। অনুরোধকৃত স্থানান্তর প্রক্রিয়া বাধ্যতামূলক নয় এবং কখনও কখনও নিবন্ধের আলাপ পাতায় একটি অনানুষ্ঠানিক আলোচনা ঐকমত্য পৌঁছতে সাহায্য করতে পারে।
  • এমন পাতা স্থানান্তর করা উচিত নয় এবং একটি নতুন স্থানান্তর আলোচনা শুরু করা উচিত নয় যেখানে তার আলাপ পাতায় ইতিমধ্যে একটি অমীমাংসিত স্থানান্তর অনুরোধ রয়েছে। তার পরিবর্তে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করুন।
  • অনিবন্ধিত ও নতুন (এখনও স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত নয়) ব্যবহারকারী পাতা স্থানান্তর করতে অক্ষম৷

অনুরোধ সাধারণত সাত দিন পরে প্রক্রিয়া করা হয়। এই সময়ে বা তার পরে যদি পাতা স্থানান্তরের বিষয়ে সম্মতি পাওয়া যায় তাহলে একজন পর্যালোচক অনুরোধটি বাস্তবায়ন করবেন। পাতা স্থানান্তর না করার বিষয়ে ঐকমত্য থাকলে অনুরোধটি "স্থানান্তরিত হয়নি" বলে বন্ধ করা হবে। ঐকমত্যে অস্পষ্ট থাকেলে তা বিকাশের জন্য আরও সময় দেওয়ার জন্য অনুরোধটি পুনরায় তালিকাভুক্ত করা যেতে পারে অথবা সেই আলোচনা "ঐকমত্য নেই" হিসেবে বন্ধ হয়ে যেতে পারে। প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বন্ধকরণ নির্দেশাবলী দেখুন।

উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/পর্যালোচনা একটি স্থানান্তর অনুরোধের ফলাফলের বিরোধিতা প্রস্তাব করতে ব্যবহার করা যেতে পারে যতক্ষণ না সমস্ত পদক্ষেপ অনুসরণ করা হয়। যদি বন্ধকারীর আলাপ পাতায় আলোচনা কোনো সমস্যার সমাধান না করে তাহলে একটি স্থানান্তর পর্যালোচনা আলোচনার সমাপ্তির মূল্যায়ন করবে যে প্রতিদ্বন্দ্বিতা করা বন্ধকরণ যুক্তিসঙ্গত এবং সাধারণ অনুশীলন, নীতি, নির্দেশিকা ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল কিনা।

কখন এই পাতা ব্যবহার করবেন না

[সম্পাদনা]

নির্দিষ্ট ধরণের পাতা স্থানান্তরের জন্য ও পাতা স্থানান্তর ছাড়া অন্য পরিবর্তনের জন্য পৃথক প্রক্রিয়া বিদ্যমান:

আলোচনাহীন স্থানান্তর

[সম্পাদনা]

স্বতঃনিশ্চিত সম্পাদক আলোচনা ছাড়াই একটি পাতা স্থানান্তর করতে পারে যদি নীচের সবগুলো প্রযোজ্য হয়:

  • নতুন শিরোনামে কোন নিবন্ধ বিদ্যমান নেই;
  • পাতার শিরোনাম সম্পর্কে পূর্ববর্তী এমন কোন আলোচনা নেই যেখানে সেই শিরোনাম নিয়ে কেউ কোন আপত্তি প্রকাশ করেছে; এবং
  • যে কেউ এই স্থানান্তরের ব্যাপারে যুক্তিসঙ্গতভাবে দ্বিমত করবে তা ভাবাটা অস্বাভাবিক।

আপনি যদি একটি আগের সাহসী স্থানান্তরের সাথে একমত না হন এবং নতুন শিরোনামটি দীর্ঘদিন ধরে নামস্থানে না থাকে তাহলে আপনি নিজেই স্থানান্তর বাতিল করতে পারেন। আপনি যদি কারিগরি কারণে স্থানান্তর প্রত্যাবর্তন করতে না পারেন তাহলে আপনি একটি প্রযুক্তিগত পদক্ষেপের অনুরোধ করতে পারেন৷

স্থানান্তর যুদ্ধ বিঘ্নিত করে, তাই আপনি যদি সাহসী হয়ে স্থানান্তর করেন এবং তা প্রত্যাবর্তন করা হয় তাহলে আবার আগের নামে স্থানান্তর করবেন না। পরিবর্তে বিতর্কিত এবং সম্ভাব্য বিতর্কিত পদক্ষেপের জন্য অনুরোধ করা § পাতায় বর্ণিত পদ্ধতি অনুসরণ করুন।

যদি আপনি কারিগরি কারণে পাতা স্থানান্তরে ব্যর্থ হন তাহলে নিম্নে কারিগরি সহায়তার জন্য অনুরোধ করতে পারেন। যদি পাতা স্থানান্তর করার চেষ্টাকালে এরূপ ত্রুটি বার্তা পেয়ে থাকেন "আপনার এই পাতা স্থানান্তরের অনুমতি নেই, যার কারণটি হল:..." বা "নিম্নলিখিত কারণে এই পাতা স্থানান্তর করা সম্ভব নয়:..." তাহলে এটি ব্যবহার করা সঠিক উপায় হবে,

  • কারিগরি অনুরোধ তালিকাভুক্ত করতে: সম্পাদনা অবিতর্কিত কারিগরি অনুরোধের উপবিভাগে এবং তালিকার শেষে পাতার শিরোনাম ও কারণ পূরণ করে নিম্নলিখিত কোড যোগ করুন:
    {{subst:স্থানান্তর সাহায্যকারী|পাতার বর্তমান শিরোনাম|নতুন শিরোনাম|reason=স্থানান্তরের জন্য সংক্ষেপে কারণ}}
    
    এটি স্বয়ংক্রিয়ভাবে একটি বুলেট ও আপনার স্বাক্ষর যোগ করবে। দয়া করে নিবন্ধের আলাপ পাতা সম্পাদনা করবেন না।
  • যদি কোনো প্রস্তাবে আপত্তি থাকলে, যা অবিতর্কিত কারিগরি অনুরোধের বিভাগে তালিকাভুক্ত আছে, অনুরোধটি বিতর্কিত কারিগরি অনুরোধ বিভাগে সরান, অনুরোধে একটি মন্তব্য যোগ করুন এবং ~~~~ লিখে স্বাক্ষর করুন। অনুরোধকারীকে পিং করার বিষয়টি বিবেচনা করুন যাতে তারা আপত্তি সম্পর্কে জানতে পারে।
  • যদি আপনার কারিগরি অনুরোধে আপত্তি করা হয় বা যদি কোনো বিতর্কিত অনুরোধে সাড়া না পাওয়া যায় তাহলে এখান থেকে অনুরোধটি সরিয়ে দিন একটি বিতর্কিত স্থানান্তর অনুরোধ তৈরি করুন-এর আলোচনা পাতায় অনুরোধ করুন। সবচেয়ে দ্রুত এবং সহজ উপায় হল অনুরোধের পাশে "আলোচনা" বোতামে ক্লিক করে আলাপ পাতা সংরক্ষণ করা এবং এই পাতায় এন্ট্রি মুছে ফেলা।

কারিগরি স্থানান্তর

[সম্পাদনা]


অবিতর্কিত কারিগরি স্থানান্তর

[সম্পাদনা]


আলোচনাহীন স্থানান্তর বাতিলের অনুরোধ

[সম্পাদনা]


আপত্তিকৃত কারিগরি স্থানান্তর

[সম্পাদনা]

সম্ভাব্য বিতর্কিত স্থানান্তরের জন্য আলোচনার প্রক্রিয়া ব্যবহৃত হয়। নিম্নলিখিত যেকোনো একটি প্রযোজ্য হয় যেকোন স্থানান্তরকরণ বিতর্কিত হতে পারে:

  • পাতার উৎকৃষ্ট শিরোনাম নিয়ে আগে কোনো বিতর্ক হয়ে থাকলে;
  • কেউ যুক্তিযুক্তভাবে স্থানান্তরের সাথে একমত না হলে।

যদি কোনো কারণে মনে হয় যে স্থানান্তর করা আপত্তিকর হতে পারে, তবে এই প্রক্রিয়াটি ব্যবহার করুন। কারিগরি স্থানান্তরের জন্য অনুরোধ করতে যেমন সুস্পষ্ট বানান সংক্রান্ত ত্রুটি সংশোধন করতে দেখুন কারিগরি স্থানান্তরের জন্য অনুরোধ। অনাকাঙ্ক্ষিত স্থানান্তরের জন্যও কারিগরি স্থানান্তরের পদ্ধতি ব্যবহার করা যেতে পারে যদি অনুরোধকৃত শিরোনামটি বিদ্যমান একটি নিবন্ধে ব্যবহৃত হয়ে থাকে।

একই আলোচনা পাতায় যখন একটি স্থানান্তরের অনুরোধ ইতিমধ্যেই চলমান থাকে তখন নতুন স্থানান্তরের অনুরোধ তৈরি করবেন না। তার পরিবর্তে যদি আপনি অন্য একটি বিকল্প প্রস্তাব করতে চাইলে বিদ্যমান আলোচনায় অংশগ্রহণ করার কথা বিবেচনা করুন। একই পাতায় একাধিক মীমাংসিত স্থানান্তরের অনুরোধ থাকতে পারে, তবে প্রতিটির একটি অনন্য অনুচ্ছেদ শিরোনাম থাকা উচিত।

এক বা একাধিক পুনর্নির্দেশ পুনঃনামকরণের জন্য স্থানান্তর অনুরোধ তৈরি করবেন না। পুনর্নির্দেশ অনুরোধকৃত স্থানান্তরের বর্তমান শিরোনাম হিসেবে ব্যবহার করা যাবে না

একক পাতা স্থানান্তরের অনুরোধ

[সম্পাদনা]

একক পাতা স্থানান্তরের অনুরোধ করতে আপনি স্থানান্তর করতে চাওয়া নিবন্ধের আলোচনা পাতার "নতুন অনুচ্ছেদ" (বা "বিষয় যোগ করুন") ট্যাবে ক্লিক করুন এবং নতুন বিষয়/শিরোনাম যোগ না করে নিচের কোডটি অনুসরণ করুন:

{{subst:স্থানান্তরের অনুরোধ|নতুন নাম|পুরোনো নাম|reason=প্রস্তাবিত পাতার নাম পরিবর্তনের জন্য এখানে নীতিগতভাবে প্রযোজ্য নামকরণ নীতিমালা এবং নির্দেশিকা উল্লেখ করে আপনার যুক্তি লিখুন যেখানে প্রাসঙ্গিক ও সাপেক্ষ প্রমাণ সরবরাহ করা হবে। যদি আপনার যুক্তির মধ্যে সার্চ ইঞ্জিনের ফলাফল অন্তর্ভুক্ত থাকে তাহলে নির্ভরযোগ্য উৎস (যেমন বই, সংবাদ, প্রবন্ধ) সীমিত অনুসন্ধানকে অগ্রাধিকার দিন। স্বাক্ষর যোগ করার প্রয়োজন নেই কেননা এই টেমপ্লেট তা স্বয়ংক্রিয়ভাবে করবে।|heading=আপনার স্থানান্তরের অনুরোধের শিরোনাম কি দিবেন সেটা এখানে লিখবেন। কিছু না লিখলে তারিখ সহ একটি সাধারণ স্বয়ংক্রিয় শিরোনাম ব্যবহার করা হবে। তবে সাধারণত ব্যবহারকারীরা নিবন্ধের নাম শিরোনামে দিয়ে থাকেন।}}

নতুন নাম এর জায়গায় অনুরোধকৃত পাতার নতুন নাম দিন (বা যদি আপনি একাধিক নতুন নাম বিবেচনা করতে চাইলে একটি সাধারণ প্রশ্ন চিহ্ন)। এই টেমপ্লেট স্বয়ংক্রিয়ভাবে "অনুরোধকৃত স্থানান্তর ১৬ জুলাই ২০২৬" শিরোনাম তৈরি করবে এবং পোস্টে স্বাক্ষর যোগ করবে।

অনুরোধকৃত নিবন্ধটি সম্পাদনা করার প্রয়োজন নেই। উপরের কোডটি আলোচনা পাতায় যোগ করার পর একটি বট স্বয়ংক্রিয়ভাবে প্রভাবিত পাতার উপরের অংশে নিম্নলিখিত বিজ্ঞপ্তি যোগ করবে:

উইকিপিডিয়ার অন্যান্য অনুরোধ প্রক্রিয়া যেমন মন্তব্যের জন্য অনুরোধ থেকে ভিন্ন, এখানে মনোনয়ন নিরপেক্ষ হতে হবে না। আপনার যুক্তি যথাসাধ্য তুলে ধরুন; প্রমাণ ব্যবহার করুন (যেমন গুগল এনগ্রাম এবং পাতা প্রদর্শন পরিসংখ্যান) এবং প্রযোজ্য নীতি ও নির্দেশিকা, বিশেষ করে আমাদের নিবন্ধ শিরোনাম নীতিদ্ব্যর্থতা নিরসন ও প্রাথমিক বিষয় নির্দেশিকা উল্লেখ করুন।

স্থানান্তর আলোচনার বিজ্ঞপ্তি পাওয়ার জন্য উইকিপ্রকল্পগুলো নিবন্ধ সংকেতে গ্রাহক করতে পারে। উদাহরণস্বরূপ, উইকিপিডিয়া:উইকিপ্রকল্প জীবনী/নিবন্ধ সংকেত/স্থানান্তরের অনুরোধ উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প জীবনীতে অন্তর্ভুক্ত হয়। RMCD bot প্রস্তাবিত স্থানান্তরের জন্য নিবন্ধের আলোচনা পাতা তালিকাভুক্ত অন্যান্য উইকিপ্রকল্প স্থানান্তর আলোচনায় অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তি পাঠায়। অনুরোধকারীরা যেকোনো প্রাসঙ্গিক উইকিপ্রকল্প বা নোটিশবোর্ডে বিজ্ঞপ্তি দিতে পারেন যতক্ষণ তা নিরপেক্ষ থাকে।

অন্য আলোচনা পাতায় একক পাতা স্থানান্তর

[সম্পাদনা]

মাঝেমধ্যে স্থানান্তর অনুরোধ স্থানান্তরিত হতে চাওয়া পাতার আলোচনা পাতা ছাড়া অন্য কোন আলোচনা পাতায় করতে হয়। উদাহরণস্বরূপ, উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নিবন্ধ সৃষ্টিকরণ/রসদ কে উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নিবন্ধ সৃষ্টিকরণ/পর্যালোচনা ও টেমপ্লেট-এ নামকরণের জন্য একটি অনুরোধ উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প নিবন্ধ সৃষ্টিকরণ-এ করতে হবে কেনমা স্থানান্তরিত হতে চাওয়া প্রকল্প পাতার আলোচনা পাতা উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প নিবন্ধ সৃষ্টিকরণ/রসদ একটি কেন্দ্রীয় আলোচনা পাতার পুনর্নির্দেশ। এসব ক্ষেত্রে অনুরোধকৃত স্থানান্তর নিম্নলিখিত কোডটি ব্যবহার করে করা উচিত:

{{subst:স্থানান্তরের অনুরোধ|reason=(পাতা স্থানান্তরের কারণ এখানে লিখুন)।|current1=(বর্তমান শিরোনাম)|new1=(প্রস্তাবিত নতুন শিরোনাম)}}

|1= নামহীন প্যারামিটারটি ব্যবহার করা হয় না। |current1= এবং |new1= প্যারামিটারগুলো নীচে বর্ণিত একাধিক পাতা স্থানান্তরের ন্যায় ব্যবহৃত হয়।

একাধিক পাতা স্থানান্তরের অনুরোধ

[সম্পাদনা]

একক টেমপ্লেট ব্যবহার করে একাধিক সম্পর্কিত পাতা স্থানান্তরের অনুরোধ করা যেতে পারে। প্রভাবিত পাতাগুলোর একটি আলোচনা পাতায় অনুরোধ তৈরি করার সময় নিচের বিন্যাসে সাজান। এখানে তিনটি পাতা স্থানান্তরের জন্য একটি নমুনা অনুরোধ দেখানো হয়েছে (দুটি পাতা স্থানান্তরের জন্য current3 ও new3 এর লাইনগুলো এড়িয়ে যান)। চারটি পাতা স্থানান্তরের জন্য current4 এবং new4 এর লাইন যোগ করুন, ইত্যাদি। একাধিক স্থানান্তর অনুরোধের জন্য কোনো কারিগরি সীমা নেই তবে খুব বড় সংখ্যক স্থানান্তরের অনুরোধ করার আগে বিবেচনা করুন যে কোনো নামকরণ রীতি পরিবর্তন করা উচিত কিনা। সেই পরিবর্তনটি সংশ্লিষ্ট নামকরণ রীতির আলোচনা পাতায় আলোচনা করুন, যেমন উইকিপিডিয়া আলোচনা:নামকরণ রীতি (ক্রীড়াবিদ)

একাধিক পাতা স্থানান্তরের জন্য অনুরোধ করতে আপনার অনুরোধের জন্য নির্বাচিত নিবন্ধের আলোচনা পাতার নীচে সম্পাদনা করুন, এবং নতুন শিরোনাম যোগ না করে নিচের কোডটি প্রবেশ করান:

{{subst:স্থানান্তরের অনুরোধ
| current1 = পাতা ১-এর বর্তমান শিরোনাম (যদি আলোচনার জন্য প্রধান পাতাটি স্থানান্তরের জন্য প্রস্তাবিত হয় তাহলে এই প্যারামিটার বাদ দেওয়া যেতে পারে)
| new1     = আলোচনার জন্য প্রধান পাতার জন্য পাতা ১-এর নতুন শিরোনাম
| current2 = পাতা ২-এর বর্তমান শিরোনাম
| new2     = পাতা ২-এর নতুন শিরোনাম
| current3 = পাতা ৩-এর বর্তমান শিরোনাম
| new3     = পাতা ৩-এর নতুন শিরোনাম
| reason   = প্রস্তাবিত পাতার নাম পরিবর্তনের জন্য আপনার যুক্তি এখানে লিখুন যেখানে নীতিগতভাবে প্রযোজ্য নামকরণ রীতি ও নির্দেশিকা উল্লেখ করা হবে এবং যেখানে প্রাসঙ্গিক ও সাপেক্ষ প্রমাণ সরবরাহ করা হবে। যদি আপনার যুক্তির মধ্যে সার্চ ইঞ্জিনের ফলাফল অন্তর্ভুক্ত থাকে তাহলে নির্ভরযোগ্য উৎসের (যেমন বই, সংবাদ, প্রবন্ধ) সীমিত অনুসন্ধানকে অগ্রাধিকার দিন। স্বাক্ষর যোগ করার প্রয়োজন নেই কেননা টেমপ্লেট তা স্বয়ংক্রিয়ভাবে করবে।
}}

উদাহরণস্বরূপ, উইকিপিডিয়াউইকি নিবন্ধ স্থানান্তরের প্রস্তাব দিতে এই টেমপ্লেটটি আলোচনা:উইকিপিডিয়া পাতায় রেখে current1 অংশে উইকিপিডিয়াcurrent2 অংশে উইকি রাখুন। সমস্ত প্রভাবিত নিবন্ধের জন্য আলোচনা সেই নিবন্ধের আলোচনা পাতায় করা হবে যেখানে টেমপ্লেটটি স্থাপন করা হয়েছে (আলোচনা:উইকিপিডিয়া)। ~~~~ দিয়ে অনুরোধটিতে স্বাক্ষর করবেন না কেননা টেমপ্লেটটি তা স্বয়ংক্রিয়ভাবে করে (যদি আপনি নিজে এটি স্বাক্ষর করেন তবে অনুরোধের শেষে আপনার স্বাক্ষর দুটি থাকবে)। সংখ্যার জোড়া এড়িয়ে যাবেন না।

RMCD bot যেখানে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র সেই পাতা বাদে স্বয়ংক্রিয়ভাবে সমস্ত প্রভাবিত পাতার আলোচনা পাতায় একটি বিজ্ঞপ্তি বিভাগ যুক্ত করবে। বিজ্ঞপ্তিটি আলোচনায় মনোযোগ আকর্ষণ করে এবং প্রস্তাবিত সমস্ত পাতার আলোচনা একক মূল পাতার অবস্থানে হওয়া উচিত বলে পরামর্শ দেয়।

যদি একটি পাতা নিজেই প্রস্তাবিত স্থানান্তরিত পাতার জন্য আলোচনার উৎস হয় তবে |current1=পাতা ১-এর বর্তমান শিরোনাম অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই কেননা এর বর্তমান শিরোনাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা যায়। কখনও কখনও উল্লেখযোগ্য বহুসংখ্যক স্থানান্তরের জন্য আলোচনা উইকিপ্রকল্প আলোচনা পাতায় বা প্রকল্প নামস্থান পাতায় অনুষ্ঠিত হতে পারে যেখানে |current1= অন্তর্ভুক্ত করা প্রয়োজন যাতে প্রথম নিবন্ধটি সঠিকভাবে চিহ্নিত করা যায়।

সমস্ত সংশ্লিষ্ট স্থানান্তর স্পষ্টভাবে উল্লেখ করুন

[সম্পাদনা]

আপনার অনুরোধে আপনি যে স্থানান্তরগুলো করতে চান তার একটি তালিকা প্রদান করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি ক্রিকেট (দ্ব্যর্থতা নিরসন) পৃষ্ঠাটি ক্রিকেট শিরোনামে স্থানান্তর করতে চান এই বিশ্বাস করে যে এই খেলাটি "ক্রিকেট" অনুসন্ধান শব্দটির প্রাথমিক বিষয় নয়, তবে প্রকৃতপক্ষে আপনাকে দুটি পাতা স্থানান্তর করতে হবে: ক্রিকেট (দ্ব্যর্থতা নিরসন)ক্রিকেট। সুতরাং আপনার অনুরোধ দ্বারা প্রভাবিত প্রতিটি পাতার প্রস্তাবিত শিরোনাম তালিকাভুক্ত করা আবশ্যক। উদাহরণস্বরূপ, আপনি নিম্নলিখিত প্রস্তাব দিতে পারেন:

যদি খেলাটির জন্য নতুন শিরোনাম প্রস্তাবিত না হয় তবে ঐ নিবন্ধের জন্য একটি নতুন শিরোনামের বিষয়ে ঐকমত্য অর্জন করা কঠিন হয়ে যাবে। প্রস্তাবিত লক্ষ্যস্থলের বিষয়বস্তু নিয়ে কী করা হবে তা না দেখানো একটি স্থানান্তর অনুরোধ, যেমন:

অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। এই ধরনের অনুরোধ আলোচনার মাধ্যমে উৎকৃষ্ট নতুন শিরোনাম নির্ধারণ করার অনুরোধ হিসাবে সম্পূর্ণ হতে পারে:

যদি একটি দ্ব্যর্থতা নিরসন পাতা স্থানান্তরের কাজ চলমান থাকে তবে অনুরোধটি "(দ্ব্যর্থতা নিরসন)" যোগ করার প্রস্তাব হিসেবে সম্পন্ন হতে পারে:

টেমপ্লেট ব্যবহারের উদাহরণ ও টীকা


The following [[../Cleanup|cleanup]] tags are to be used before, during, and after proposing a move on Wikipedia:Requested moves.

Requesting controversial and potentially controversial moves

[সম্পাদনা]
Talk page tag Text that will be shown (and usage notes)
{{subst:Requested move |new|reason=why}}
সংযোগসমূহ আলাপ সম্পাদনা
Requested move ১৬ জুলাই ২০২৬

টেমপ্লেট:Requested move/dated/mirror

উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধNew – why Example (talk) ০৪:০২, ১৬ জুলাই ২০২৬ (UTC)

Use when the proposed new title is given.
Do not sign this template—this tag is auto-signed when substituted. Be sure to use the subst:.
This tag should be placed at the beginning of the section containing the relevant discussion.

{{subst:Requested move|?|reason=why}}
Requested move ১৬ জুলাই ২০২৬

টেমপ্লেট:Requested move/dated/mirror উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ ? – why Example (talk) ০৪:০২, ১৬ জুলাই ২০২৬ (UTC)

Use when the proposed new title is not known.
Do not sign this template—this tag is auto-signed when substituted. Be sure to use the subst:.
This tag should be placed at the beginning of the section containing the relevant discussion.

{{subst:Requested move |new|reason=why|talk=yes}}
Requested move ১৬ জুলাই ২০২৬

টেমপ্লেট:Requested move/dated/mirror

উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধNew – why Example (talk) ০৪:০২, ১৬ জুলাই ২০২৬‎ (UTC) টেমপ্লেট:Requested move/talk/mirror
This template adds subsections for survey and discussion.
Do not sign this template—this tag is auto-signed when substituted. Be sure to use the subst:
Click the "New Section" tab on the talk page and leave the Subject/headline blank, as the template by default automatically creates the heading.

{{subst:Requested move |new1=x|current2=y|new2=z|reason=why}}
Requested move ১৬ জুলাই ২০২৬

টেমপ্লেট:Requested move/dated/mirror

– why Example (talk) ০৪:০২, ১৬ জুলাই ২০২৬ (UTC)

Do not sign this template—this tag is auto-signed when substituted.
Be sure to use the subst: and place this tag at the beginning of the section containing the relevant discussion.
Add additional related move requests in pairs (|current3= and |new3=, |current4= and |new4=, etc.).

{{subst:Requested move |new1=?|current2=y|new2=?|reason=why}}
Requested move ১৬ জুলাই ২০২৬

টেমপ্লেট:Requested move/dated/mirror

– why Example (talk) ০৪:০২, ১৬ জুলাই ২০২৬ (UTC)


After (potentially) controversial move requests are closed

[সম্পাদনা]
Talk page tag Text that will be shown (and usage notes)
{{Old move}}
সংযোগসমূহ আলাপ সম্পাদনা
টেমপ্লেট:Old move
{{Requested move/end}}
সংযোগসমূহ আলাপ সম্পাদনা
টেমপ্লেট:Requested move/end

Requesting technical moves

[সম্পাদনা]
Tag Text that will be shown (and usage notes)
{{db-move|page to be moved here|reason for move}}
সংযোগসমূহ আলাপ সম্পাদনা
{{subst:RMassist|old name|requested name|reason = reason for move}}
সংযোগসমূহ আলাপ সম্পাদনা

Do not sign this template—this tag is auto-signed when substituted.
Be sure to use the subst: and use this tag only on Wikipedia:Requested moves/Technical requests. A bullet is automatically inserted. No edits to the article's talk page are required.
{{rename media}}
সংযোগসমূহ আলাপ সম্পাদনা

Category renaming

[সম্পাদনা]
Tag Text that will be shown (and usage notes)
{{subst:Cfr-speedy|Proposed name}}
সংযোগসমূহ আলাপ সম্পাদনা
{{Cfr}}
সংযোগসমূহ আলাপ সম্পাদনা


Article cleanup

[সম্পাদনা]
Tag Text that will be shown (and usage notes)
{{Split portions}}
সংযোগসমূহ আলাপ সম্পাদনা
টেমপ্লেট:Split portions
{{Move to userspace}}
সংযোগসমূহ আলাপ সম্পাদনা

Copying to other projects

[সম্পাদনা]

The following templates should be placed atop articles desired to be copied to other Wikimedia sister projects:

Tag Text that will be shown (and usage notes)
{{convert to SVG and copy to Wikimedia Commons}}
category সংযোগসমূহ আলাপ সম্পাদনা
{{copy to Wikibooks}}
category সংযোগসমূহ আলাপ সম্পাদনা
{{copy to Wikibooks Cookbook}}
category সংযোগসমূহ আলাপ সম্পাদনা
{{copy to Wikimedia Commons}}
category সংযোগসমূহ আলাপ সম্পাদনা
{{copy to Wikiquote}}
category সংযোগসমূহ আলাপ সম্পাদনা
{{copy to Wikisource}}
category সংযোগসমূহ আলাপ সম্পাদনা
{{copy to Wikiversity}}
category সংযোগসমূহ আলাপ সম্পাদনা
টেমপ্লেট:Copy to Wikiversity
{{copy to Wikivoyage}}
category সংযোগসমূহ আলাপ সম্পাদনা
টেমপ্লেট:Copy to Wikivoyage
{{now Commons}}
category সংযোগসমূহ আলাপ সম্পাদনা
এই টেমপ্লেটটি শুধুমাত্র ছবির পাতায় ব্যবহার করা উচিত।
{{shadowsCommons}}
category সংযোগসমূহ আলাপ সম্পাদনা
টেমপ্লেট:ShadowsCommons

স্থানান্তরের অনুরোধে মন্তব্য করা

[সম্পাদনা]

যেকোনো সম্পাদক একটি প্রস্তাবিত পাতার স্থানান্তর সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। এরূপ আলোচনায় উইকিপিডিয়ানদের কিছু মানদণ্ড অনুসরণ করা উচিত:

  • সম্পাদকরা যখন কোনো পদক্ষেপের জন্য সুপারিশ করবেন তখন তারা সমর্থন বা বিরোধিতা শব্দটি গাঢ় অক্ষরে লিখবেন যা শব্দটির চারপাশে তিনটি একক উদ্ধৃতি চিহ্ন যোগ করে করতে হবে, যেমন '''সমর্থন'''
  • মন্তব্য বা সুপারিশ একটি নতুন বুলেট লাইনে (যেটি * দিয়ে শুরু হয়) যোগ করে শেষে ~~~~ ব্যবহার করে স্বাক্ষর করতে হবে। অন্য সম্পাদকদের মন্তব্যের প্রতিক্রিয়া অবচ্ছেদন ব্যবহার করে সগুণ এবং অবচ্ছেদ করা হয়।
  • কোনো সুপারিশ দেওয়ার আগে নিবন্ধটি পর্যালোচনা করা উচিত; শুধুমাত্র অন্য সম্পাদকদের সরবরাহকৃত তথ্যের উপর ভিত্তি করে সুপারিশ করবেন না। নিবন্ধটির সম্পাদনার ইতিহাস দেখাও সহায়ক হতে পারে। তবে আগে থেকে করা মন্তব্য ও সুপারিশের পাশাপাশি পূর্ববর্তী স্থানান্তর প্রস্তাবগুলো পড়ে নেওয়া উচিত। এগুলোয় প্রাসঙ্গিক যুক্তি ও দরকারি তথ্য থাকতে পারে।
  • নিবন্ধে ব্যক্তিগত স্বার্থ থাকলে উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত § কিভাবে স্বার্থের সংঘাত প্রকাশ করবেন অনুযায়ী তা প্রকাশ করা উচিত।

অংশগ্রহণের সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করুন:

  • সম্পাদনাকারীদের উইকিপিডিয়া:নিবন্ধ শিরোনাম পাতায় নিবন্ধ শিরোনাম নীতিমালা সম্পর্কে পরিচিত হওয়া উচিত।
  • নিবন্ধ শিরোনামের জন্য সম্প্রদায়ের নিয়ম নির্ধারণকারী অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলো হলো উইকিপিডিয়া:দ্ব্যর্থতা নিরসন, নির্দিষ্ট নামকরণ নীতিমালা ও রচনাশৈলী নির্দেশনা
  • বিতর্ক কোন ভোট নয়; অনুগ্রহ করে এমন সুপারিশ করবেন না যেটি যুক্তি দ্বারা সমর্থিত নয়।
  • প্রস্তাবিত নিবন্ধ শিরোনাম শুধুমাত্র নীতিমালা ও নির্দেশনা মেনে চলে বা লঙ্ঘন করে বলার পরিবর্তে কীভাবে মেনে চলে বা লঙ্ঘন করে তা ব্যাখ্যা করুন।
  • মনোনয়ন নিজে থেকেই নির্দেশ করে যে মনোনয়নকারী নাম পরিবর্তনকে সমর্থন করেন এবং মনোনয়নকারীদের উচিত আলাদা বুলেট লাইন দিয়ে নতুন করে সুপারিশ না করা।[]
  • বিরোধপূর্ণ সুপারিশ করবেন না। যদি মতামত পরিবর্তন করেন তাহলে পূর্ববর্তী মন্তব্যটি <s></s> ব্যবহার করে কেটে দিন ও গাঢ় শব্দগুলো মুছে দিন, যেমন "• সমর্থন বিরোধিতা"।

মনে রাখবেন, যুক্তিযুক্ত সম্পাদক কখনও কখনও দ্বিমত পোষণ করবেন তবে নীতিমালা, নির্দেশনা ও প্রমাণের উপর ভিত্তি করে যুক্তি অযৌক্তিক বিবৃতির তুলনায় বেশি ওজন বহন করে। যখন কোনো সম্পাদক একটি যুক্তি প্রদান করবেন যেটি স্থানান্তর প্রস্তাবকে নীতিমালা ও নির্দেশিকার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রমাণ করে না তখন গঠনমূলক ও বিষয়ভিত্তিক আলোচনায় জড়িত হওয়ার জন্য একটি অনুস্মারক সহায়ক হতে পারে। অন্যদিকে ভিত্তিহীন মতামত, জোরপূর্বক প্রমাণ করা, ও বিষয়বস্তু নির্দেশনাকে উপেক্ষা করার একটি ধারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। যদি বিশৃঙ্খল আচরণের একটি ধারা দেখা যায় ও সংলাপের মাধ্যমে পরিস্থিতি সংশোধনের প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে সংঘাত নিরসন প্রক্রিয়া বিবেচনা করুন।

স্থানান্তরের অনুরোধ বন্ধকরণ

[সম্পাদনা]

যেকোনো সম্পৃক্ত ও বিশ্বস্ততার অধিকারী সম্পাদক স্থানান্তর প্রস্তাব বন্ধ করতে পারেন। স্থানান্তর প্রস্তাব বন্ধ করার বিষয়ে তথ্যের জন্য বন্ধকরণ নির্দেশনা পড়ুন। কীভাবে একটি প্রস্তাবিত স্থানান্তর আলোচনা বন্ধ করতে হয় তা স্থানান্তর প্রস্তাব আলোচনা বন্ধ করার সরল নির্দেশিকা বিশদভাবে বর্ণনা করে।

স্থানান্তরের অনুরোধ পুনঃতালিকাভুক্ত করা

[সম্পাদনা]

যেকোনো আলোচনা পুনরায় তালিকাভুক্ত করলে তা জমে থাকা কাজ থেকে সরিয়ে বর্তমান দিনে নিয়ে আসা হয় যাতে আলোচনা আরও অংশ নেওয়াকে উৎসাহিত করা যায়। আলোচনা বন্ধকরণের সিদ্ধান্ত নিলেও পুনরায় তালিকাভুক্ত করার ব্যাপারটি সাধারণত অংশ না নেওয়া অভিজ্ঞ সম্পাদনাকারীদের জন্য রেখে দেওয়া উত্তম। সাধারণভাবে, যথাযথভাবে বন্ধকরণের আগে একটি আলোচনাকে একবারের বেশি পুনরায় তালিকাভুক্ত করা উচিত নয়।[] কোনো ব্যবহারকারী যদি ইতোমধ্যে পুনরায় তালিকাভুক্ত হওয়া একটি বিতর্ক পুনরায় তালিকাভুক্ত করেন বা একটি বিশদ আলোচনার বিতর্ক পুনরায় তালিকাভুক্ত করেন, তাহলে তিনি কেন বিতর্কটি বন্ধ করার জন্য যথেষ্ট মনে করেননি তা সংক্ষেপে ব্যাখ্যা করা উচিত। যদিও পুনরায় তালিকাভুক্ত করার পর একটি প্রস্তাবিত স্থানান্তর আলোচনায় অংশগ্রহণের উপর কোনো ঐকমত্য নেই, অনেক সম্পাদনাকারী এটিকে সুপারভোটের একটি অযৌক্তিক রূপ মনে করেন। আপনি যদি একটি আলোচনা পুনরায় তালিকাভুক্ত করে তাতে অংশ নিতে চান তাহলে কেন এটি যথাযথ বলে মনে করেছেন তা ব্যাখ্যা করার জন্য প্রস্তুত থাকুন।

পুনরায় তালিকাভুক্তি {{subst:RM relist}} ব্যবহার করে করা উচিত যা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় তালিকাভুক্ত করা ব্যবহারকারীর স্বাক্ষর অন্তর্ভুক্ত করে এবং যা অবশ্যই প্রাথমিক অনুরোধের শেষে স্থানান্তর প্রস্তাবকারীর স্বাক্ষরের পরে (ও পরবর্তী পুনরায় তালিকাভুক্তকারীদের স্বাক্ষরের পরে) স্থাপন করতে হবে

যখন পুনরায় তালিকাভুক্ত আলোচনা একটি সমাধানে পৌঁছায় তখন এটি যেকোনো সময় বন্ধকরণ নির্দেশাবলী অনুযায়ী বন্ধ করা যেতে পারে; পুনরায় তালিকাভুক্ত আলোচনার জন্য বন্ধ করার আগে অপেক্ষা করার কোনো নির্ধারিত সময় নেই।

যদি আলোচনা পুরোনো হয়ে যায় অথবা মনে হয় যে আলোচনার বিষয়টির সাথে পরিচিত সম্পাদনাকারীদের আরও বেশি অংশগ্রহণ উপকৃত করবে, তাহলে আলোচনা আরও ব্যাপকভাবে প্রচারের কথা বিবেচনা করুন, যেমন আলোচনা সম্পর্কে উইকিপ্রকল্পগুলোকে {{স্থানান্তরের অনুরোধ নোটিশ}} টেমপ্লেট ব্যবহার করে জানানো। যেসব আলাপ পাতায় স্থানান্তর প্রস্তাবের ব্যানার রয়েছে সেগুলো প্রায়শই উপযুক্ত উইকিপ্রকল্প শনাক্তকরণের জন্য ব্যবহার করা যেতে পারে।

  1. যদি কোনো মনোনয়নকারী এমন একটি প্রক্রিয়াগত মনোনয়ন করেন যেটি তিনি সমর্থন নাও করতে পারেন তাহলে তিনি নিজের প্রকৃত অবস্থান ব্যাখ্যা করতে একটি বুলেট লাইন যোগ করতে পারেন। যদি মনোনয়ন বিবৃতিকে দীর্ঘায়িত করে তোলে তাহলে অতিরিক্ত তথ্য যেমন সূত্র প্রয়োজন হলে অন্য একটি বুলেট পয়েন্ট ব্যবহার করে তা সরবরাহ করা যেতে পারে। মনে রাখবেন, পুরো মনোনয়ন বিবৃতিটি একই পাতার তালিকায় প্রদর্শিত হয়।
  2. এর পরেও কিছু আলোচনা মাঝে মাঝে একাধিকবার পুনরায় তালিকাভুক্ত করা হয়।



অভিশংসক

[সম্পাদনা]

প্রসিদ্ধ বাংলায় ব্যবহার ―    কাপুদান পাশা () ১৭:৫৬, ১৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

প্রসিকিউটের বাংলা হিসাবে সরকারি নথিতে কৌঁসুলি প্রচলিত। শাকিল (আলাপ · অবদান) ১৮:১১, ১৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil কৌঁসুলি নয়, রাষ্ট্রপক্ষের বা রাষ্ট্রপক্ষীয় কৌঁসুলি হলেন প্রসিকিউটর। ―    কাপুদান পাশা () ১০:৫৫, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
অথবা, সরকারি কৌঁসুলি। ―    কাপুদান পাশা () ১১:০৩, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান এবং MdsShakil: উভয়ের প্রস্তাবে  বিরোধিতা। খাত্তাবের প্রস্তাব অনুযায়ী উইকিপিডিয়ায় ব্যবহৃত বহু বাংলা নাম বর্জন করা উচিত, যেমন হৃৎপেশীর রক্তাভাবজনিত মৃত্যু ("হার্ট অ্যাটাক" রাখলেই পারত)। শাকিলের ক্ষেত্রে সরকারি নথিতে "কৌঁসুলি" বলতে হয়ত আদালতের ব্যারিস্টার বা কাউন্সেলকে বোঝাচ্ছে, আর এই "কাউন্সেল" অপভ্রংশে হয়েছে "কৌঁসুলি"। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৮:৪৭, ১৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 সাধারণ অনুশীলন না হলে অন্য নিবন্ধের প্রমাণ দেয়া উচিত নয়। যদিও অপ্রাসঙ্গিক, তবে নীতিমালা অনুযায়ী ওটার নাম, হার্ট অ্যাটাক রাখাই যথোপযুক্ত। এই অভিশংসকের ব্যবহার নেইই। পত্র-পত্রিকায়, এমনকি কবি-সাহিত্যিকদের লেখায়ও প্রসিকিউটর দেখেছি, অভিশংসক কোথাও পাওয়া যায়নি। ―    কাপুদান পাশা () ১০:৫৪, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান: তাহলে একইভাবে অভিশংসন হয়ে যাবে "প্রসিকিউশন", কারণ নামকরণে সঙ্গতি উইকিপিডিয়ায় নামকরণের অন্যতম (অলিখিত?) নীতি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:০০, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 হতে পারে, তবে অভিশংসন বাংলায় ব্যবহৃত। যেমন- বাংলাদেশের সংবিধানসহ পত্র-পত্রিকায়ও শব্দটি পাওয়া যায়। ―    কাপুদান পাশা () ১১:০২, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 অলিখিত? আপনি বোধহয় উইকিপিডিয়া:COMMONNAME পড়ে দেখেননি। পাশাপাশি, উইকিপিডিয়া হওয়া উচিত তথ্যের ভান্ডার, নাকি সন্দেহের ভান্ডার? ―    কাপুদান পাশা () ১১:০৫, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান: WP:COMMONNAME নামকরণের একমাত্র নীতি নয়, en:WP:TITLECON-ও একটি নীতি (বাংলায় অলিখিত, কিন্তু ইংরেজিতে লিখিত)। এই নীতি অনুযায়ী যতদূর সম্ভব একইরকম বিষয়ের ক্ষেত্রে নামকরণে সঙ্গতি থাকা উচিত, যদিও এতে কিছু ব্যতিক্রম থাকতে পারে (যেমন জর্জিয়া (রাষ্ট্র) নিবন্ধের নামে দ্ব্যর্থতা নিরসন রয়েছে, কিন্তু অন্যান্য বর্তমান রাষ্ট্রের ক্ষেত্রে তার প্রয়োজন নেই)। এক্ষেত্রে অভিসংশক ও অভিসংশন একই বিষয়ের অন্তর্গত, সুতরাং উভয়ের ক্ষেত্রে হয় বাংলা পরিভাষা ব্যবহার করা উচিত, নাহয় ইংরেজি নামের বাংলা প্রতিবর্ণীকরণ ব্যবহার করা উচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:১৩, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 প্রসিকিউশন যদি পরিচিত থাকে, তাহলে ব্যবহার করা যেতে পারে। তবে এই নীতির বিষয়েও অনেক কথা আছে। যাইহোক, আমি অভিশংসক (অভিসংশক নয়) উইকিপিডিয়ার আগেও শুনিনি, উইকিপিডিয়ার পরেও শুনিনি। ―    কাপুদান পাশা () ১১:৪৭, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান: ঠিক আছে, আর বাকবিতণ্ডা করে লাভ নেই। তাহলে "অভিশংসক" ও "অভিশংসন"-এর জায়গায় যথাক্রমে "প্রসিকিউটর" ও "প্রসিকিউশন" ব্যবহার করা হবে। আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে আমি "অভিশংসক" কথাটির ব্যবহার পেয়েছি আর "অভিশংসন" কথাটির কোনো ব্যবহার পাইনি। অন্যদিকে, আনন্দবাজারেই ব্যাপক হারে "প্রসিকিউটর" ও "প্রসিকিউশন" ব্যবহৃত হয়েছে। আমি এখানে আনন্দবাজারের কথা বলছি কারণ আমি বাংলা গণমাধ্যমের মধ্যে সচরাচর এটাই সবচেয়ে বেশি ব্যবহার করি। তবে ভারতের অন্যান্য বাংলা গণমাধ্যমের ক্ষেত্রেও একই বিষয় হবে তা আমি আন্দাজ করতে পারছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১২:০৭, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
এখন আমি খাত্তাবের প্রস্তাবে  সমর্থন করছি। আনন্দবাজার পত্রিকা ও অন্যান্য ভারতীয় বাংলা গণমাধ্যমে ব্যাপক হারে "প্রসিকিউটর" ব্যবহৃত হয়েছে আর সেখানে "অভিশংসক"-এর ব্যবহার আণুবীক্ষণিক। তবে নিবন্ধের শুরুতে উভয় নামই উল্লেখ করা যেতে পারে, যেমন ফাংশন (গণিত)এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১২:১১, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
হোক সীমিত ব্যবহার, বাংলা থাকার পরেও ইংরেজি নামের ঘোর বিরোধীতা করি। ফেরদৌস১৭:১৭, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Ferdous ভাই, এটা ইংরেজি নাম কীভাবে? বাংলা ব্যাকরণের একটা অধ্যায়ই আছে "বিদেশী শব্দ ও রীতি" সম্পর্কে। যদি বাংলার দেশি শব্দ "অভিশংসক" প্রচলন থাকত, আমি আরও বেশি খুশি হতাম। কিন্তু প্রচলন নেই, এটাই সত্য। প্রিন্ট, মিডিয়া, কবি-সাহিত্যিকরা ও লেখকরা যদি এগিয়ে আসেন ও প্রচলিত করেন, তাহলে আমি আশা করবো এটাকে গ্রহণ করা যাবে। ―    কাপুদান পাশা () ১৭:২৩, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Ferdous এবং খাত্তাব হাসান: ঠিক, উইকিপিডিয়ানরা খোলা মনের মানুষ, আর যখনই কোনো শব্দ বিভিন্ন উৎস জুড়ে প্রচলিত হয়ে যাবে আমরা সেটা গ্রহণ করব বা গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করব। যদি দূর-ভবিষ্যতে "অভিশংসক" কথাটি প্রচলিত হয়ে যায় তাহলে আমাদের পক্ষে ভালো কথা। কিন্তু এর জায়গায় বাংলায় "প্রসিকিউটর" কথাটি ব্যাপকভাবে প্রচলিত হয়ে আসছে। "অভিশংসন"-এর ক্ষেত্রেও তাই, বাংলায় "প্রসিকিউশন" কথাটি ব্যাপকভাবে প্রচলিত। তাই আমরা এখানে অ-বিদেশির জায়গায় বিদেশি শব্দ ব্যবহার করব। তবে তার মানে এই নয় যে নিবন্ধের শুরুতে অ-বিদেশি শব্দটি উল্লেখ থাকবে না। "প্রসিকিউটর" নামে নিবন্ধটিকে এভাবে শুরু করাই যায়: "প্রসিকিউটর (ইংরেজি: prosecutor) বা অভিশংসক..."। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৭:৫৪, ১৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সংঘ (রাষ্ট্র)

[সম্পাদনা]

"Federation" শব্দের বাংলা পরিভাষা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয়েছে। "Federation"-এর "যুক্তরাষ্ট্র" পরিভাষাটি প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাচ্ছে, আর "সংঘ" পরিভাষাটি বাংলা ভাষার তুলনায় হিন্দি ভাষায় বেশি প্রচলিত। অন্যদিকে, বাংলা ভাষায় "federation" ও "federal"-কে সরাসরি "ফেডারেশন" ও "ফেডারেল" লিখতে দেখেছি। সেইসব খাতিরে এখানে ইংরেজির কাছে আত্মসমর্পণ করা উচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১০:১২, ১০ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আনুমানিক গুগল হিট:
  • যুক্তরাষ্ট্র: ৮৮ লাখ ৭০ হাজার (প্রায় সবই মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত)
  • যুক্তরাষ্ট্রীয়: ১ লাখ ৬৩ হাজার
  • ফেডারেশন: ১৪ লাখ (রাষ্ট্রবিজ্ঞান এবং "ফেডারেশন" নামক বিভিন্ন সংগঠন)
  • ফেডারেল: ১৪ লাখ ৯০ হাজার
এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১০:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মাশরুম

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


প্রসিদ্ধ বাংলা নাম। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৮:২১, ৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
@Sbb1413, আমার মনে হয় স্থানান্তরের পক্ষে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। আমার মতে, স্ট্যাটাস কুয়ো অ্যান্টি বেলাম হওয়ার ক্ষেত্রে৷ — আদিভাইআলাপ১৯:২৪, ৭ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin: দুই মাস পরও কোনো উত্তর না এলে সেটা কী করে "স্ট্যাটাস কুও" হয়ে যায় বুঝতে পারি না। দুই মাস মানে যথেষ্ট সময়, আর সাধারণত ৭-১৪ দিন পর আলোচনা বন্ধ করা হয়। দুই মাস ধরে কোনো মন্তব্য না এলে ধরে নিতে হয় যে কেউ এর বিরোধিতা করছে না, আর তাই এটা en:WP:NOQUORUM-এর আওতায় আসে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১২:৪১, ২৭ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 ভুল ব্যক্তিকে মেনশন করেছেন। মেহেদী আবেদীন ১২:৫০, ২৭ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 দাদা, প্রস্তাবনায় কোনো আলোচনা হয়নি মানে স্থানান্তরের পক্ষে ঐকমত্য আসেনি। কোনো স্পষ্ট ঐকমত্য না এলে এইটি স্থানান্তর করার যুক্তি থাকে না। সেজন্য স্ট্যাটাস কুয়ো, মানে যেই অবস্থায় ছিল, সেভাবেই রাখা উচিত হবে। আপনি পুনরায় সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, যাতে নিচের অন্যান্য আলোচনার মতো এখানেও আলোচনা করে একটি ঐকমত্যে পৌঁছানো যায়। — আদিভাইআলাপ০৮:৫১, ২৮ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 বর্তমানে ব্যাঙের ছাতা ছত্রাক-এ পুনর্নির্দেশিত। আমি আসলে কনফিউজড, মাশরুম তো মেইবি যেগুলি খাওয়া যায় আর সব ব্যাঙের ছাতা মেইবি খাওয়া যায়না। ―    কাপুদান পাশা () ০৩:৪৬, ৭ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

আকেমেনীয় সাম্রাজ্য

[সম্পাদনা]

কয়েকটি কারণ: প্রথমত সাম্রাজ্যের স্থান পারস্যের ভাষা ফারসি বানানের কাছাকাছি। দ্বিতীয় দীর্ঘদিন ধরে বাংলায় প্রচলিত নাম। তৃতীয়ত আলোচনা ব্যতীত স্থানান্তর। ―    কাপুদান পাশা () ০০:৪৩, ৮ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

হ্যাট

[সম্পাদনা]

ইংরেজি en:hat ও বাংলা হ্যাট নিবন্ধের বিষয়বস্তু শুনে মনে হচ্ছে যে উভয় নিবন্ধ হ্যাট ও ক্যাপ উভয় নিয়েই আলোচনা করছে (ইংরেজি নিবন্ধে বিভিন্নরকম ক্যাপকে "হ্যাট" বলা হচ্ছে)। আর বাংলায় হ্যাট ও ক্যাপ উভয়কেই "টুপি" বলে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৪:০৩, ১২ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বিষয়বস্তু বাংলায় অনুবাদ করে (hat -> হ্যাট ও cap -> টুপি রেখে) ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৪:০৭, ১২ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 জনাব, আমার মতে Cap = টুপি এটা থাক, যেটা মাথায় আঁটসাঁট লেগে থাকে। আর আমরা সবাই এটা ছোটকালেই শিখি। Hat = হ্যাট যেটা মাথা থেকে উপরের দিকে উঠে যায় (দেখুন)। এটাও রেখে দিতে পারেন। পরিবর্তন যদি করতেই চান তবে Hat = সাহেবী টুপি (উইকিঅভিধান দেখুন) দিতে পারেন। — কুউ পুলক  🗩  ১১:৩৬, ১২ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আরবীয়

[সম্পাদনা]

আরবীয়? আরব লোকদেরকে আরবীয় বলে। এদেরকে কেনো আরবীয় বলা হবে? আরববাদী বা আরবিস্ট হতে পারে হয়ত। ―    কাপুদান পাশা () ২০:০২, ১৪ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান: শব্দার্থ অনুযায়ী নিবন্ধটির নাম "আরববিদ" হওয়া উচিত, কারণ en:Arabist বলতে আরব সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি বিষয়ক বিশেষজ্ঞকে বোঝায়। ইংরেজিতে এর সম্পর্কিত বিদ্যা নিবন্ধটির নাম en:Arab studies, যার বাংলা "আরববিদ্যা" হবে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৩:৩৯, ১৫ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আরববিদ হতে পারে। ―    কাপুদান পাশা () ০৫:০৮, ১৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

শৌচাগার

[সম্পাদনা]

"শৌচাগার" বলতে en:toilet (room)-কে বোঝায়। স্বাস্থ্য ব্যবস্থাটির সঠিক বাংলা পরিভাষা "প্রসাধন"। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৪:১৭, ২৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

"প্রসাধন" বর্তমানে খুব অপ্রচলিত শব্দ। তাছাড়া এই শব্দ ব্যবহার বিভ্রান্তি নিয়ে আসবে কেননা এটি কসমেটিকস ও মেকাপ জাতীয় পরিভাষার ক্ষেত্রে অধিক ব্যবহার হয়ে থাকে। মেহেদী আবেদীন ০৪:৪৩, ২৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
কিন্তু শৌচাগার বলতে তো টয়লেট করার কক্ষকে বোঝাচ্ছে। তাহলে টয়লেট করার আসল ব্যবস্থাটার নাম কী দেব? এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৮:০২, ২৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
"শৌচ ব্যবস্থা" নামটি প্রচলিত। তবে এটা দ্বারা আসলে কি বুঝানো হচ্ছে তা স্পষ্ট নয়। মেহেদী আবেদীন ১৪:২৬, ২৯ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মার্কিন ভীতি

[সম্পাদনা]

এটাতো ফোবিয়া নয়, বিরোধিতা। ―    কাপুদান পাশা () ০৬:৪৪, ২৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

  • উৎস ও নিবন্ধ যাচাই করে  সমর্থন জানাচ্ছি।
ইমন (🔔📝) ০৬:৫১, ২৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান: কোনো জনগোষ্ঠী বিরোধিতাকেও অনেকসময় "ফোবিয়া" বা "ভীতি" বলা হয় থাকে, যেমন চীনাভীতি (সিনোফোবিয়া), রুশভীতি (রাসোফোবিয়া) বা ইসলামভীতি (ইসলামোফোবিয়া)। এছাড়া একে "বিদ্বেষ"-ও বলা হয়ে থাকে, যেমন ইহুদি-বিদ্বেষএসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৭:৫৯, ২৬ মে ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 অনেক সময় বলা হয়- এর চেয়ে বিষয়বস্তুর উপর ফোকাস করাই উচিত নয় কী? ―    কাপুদান পাশা () ১৭:১৪, ২৭ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, বিষয়বস্তুই প্রধান, আর সাধারণত নির্ভরযোগ্য উৎসের উপর ভিত্তি করে নিবন্ধের নাম রাখা হয়। আমি বোধহয় তখন নির্ভরযোগ্য উৎস যাচাই না করে স্রেফ অন্য নিবন্ধের নাম দেখে এই নিবন্ধের নাম "মার্কিন ভীতি" রেখেছিলাম। তবে আমি আজকাল এর তুলনায় "মার্কিন বিরোধিতা" বা "আমেরিকার বিরোধিতা"-ই বেশি দেখছি। তাই নিবন্ধের নাম "মার্কিন বিরোধিতা" রাখাই শ্রেয়। অন্যদিকে, "চীনাভীতি" ও "রুশভীতি" কথাগুলো প্রচলিত হওয়ায় সংশ্লিষ্ট বাংলা নিবন্ধের নাম তাই রাখা হবে। তবে ইসলামভীতির ক্ষেত্রে বোধহয় "মুসলিম বিদ্বেষ" বেশি প্রচলিত, যেমন হিন্দুফোবিয়ার ক্ষেত্রে "হিন্দুবিদ্বেষ" প্রচলিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:৩০, ২৮ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:চাঘর

[সম্পাদনা]

চাঘর? এটা তো বাংলায় তেমন ব্যবহার নেই। এই নামকরণের জন্যও হতে পারে, প্রকল্পটি তেমন সক্রিয় নেই। শুনতেই কেমন যেন গম্ভীর কিছু একটা মনে হচ্ছে। ―    কাপুদান পাশা () ১৮:৪১, ৭ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

  • নাস্তাঘর রাখা যেতে পারে।
মেহেদী আবেদীন ১৮:৪৬, ৭ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
কফিঘর হতে পারে, শুধুমাত্র চায়ের জায়গায় কফি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০২:১৩, ৮ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
চাঘরের লিঙ্ক হোমপেজে থাকলে ব্যবহারকারির সংখ্যা বাড়তো। বিশেষ নতুনরা তাদের মতামত প্রশ্ন ইত্যাদি সহজে জানাতে পারতো এই পাতায়। এতে নতুন ব্যাবহারকারীদের জড়তাও কাটতো। লিঙ্কটা এমন ভাবে রাখতে হবে যেন সহজেই চোখে পড়ে।
আর নতুন নাম হিসেবে আমার প্রস্তাব হলো: আড্ডাঘর
@dark1618 (আলাপ) ১৭:৫৪, ১৮ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আরও কয়েকটা প্রস্তাব হচ্ছে: বৈঠকখানা, অতিথিশালা, কাছারিঘর। আড্ডাঘরের চেয়ে বোধহয় আড্ডাখানা শব্দটা প্রসিদ্ধ। একটা বড় রকমের গ্রুপ ছিল ফেসবুকে অনেক আগে সদস্য ছিলাম: বইপোকাদের আড্ডাখানা। ―    কাপুদান পাশা () ০১:৩৮, ১৯ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
 মন্তব্য: চায়ের আড্ডা শব্দবন্ধ ব্যবহার করে শিরোনাম পরিবর্তনের প্রস্তাব করছি। ― Tanvir Rahat (আলাপ) ২১:০৩, ২৮ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
  • চায়ের আড্ডার প্রতি সমর্থন।
 MS Sakib  📩 ·📝 ১৪:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
চায়ের আড্ডা নামটিই বেশি যুক্তিযুক্ত। — 👋 আনাফ ইবনে সাহেবুল (📨/📥) 🇧🇩 🌐 ০৯:৩৯, ৩০ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
তাহলে আমরা এটাকে চায়ের আড্ডা নামেই স্থানান্তর করছি। যেহেতু এটা সম্প্রদায়ের কার্যক্রমে প্রভাব পড়বে, তাই স্থানান্তরের আগে এক সপ্তাহ অপেক্ষা করা উচিত মনে করছি। ―    কাপুদান পাশা () ১৩:৪৮, ২৫ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

গোধূলি

[সম্পাদনা]

"গোধূলি" বলতে সন্ধ্যাকে (en:dusk) বোঝায়, কারণ গরুর পাল সন্ধ্যায় খুরের আঘাতে ধুলা উড়িয়ে গোয়ালে ফেরে। কিন্তু এই নিবন্ধে ভোর ও সন্ধ্যা উভয় নিয়ে আলোচনা রয়েছে। আপাতত আমি "অর্ধালোক" প্রস্তাব করছি। আরও ভালো পরিভাষা পাওয়া গেলে সেটা ব্যবহার করা যেতে পারে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:১৫, ৪ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

এটা নিয়ে দীর্ঘসময় ভেবেছি। 'অর্ধালোক' শব্দে ঠিক অর্থ প্রকাশ পায় না। বরং এর অর্থ করা যায় 'গোধূষাকাল', গোধূলি + ঊষা মিলে গোধূষা। 'গোধূষা' কে একটি শব্দ বানালে বেশ কাজে লাগবে। AlamChad (আলাপ) ১৯:৫১, ৩ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@AlamChad, ভাই, আমরা কোনো শব্দ উদ্ভাবন করি না। এটি আমাদের এখতিয়ারের বাইরে। WP:NOR দেখুন। — আদিভাইআলাপ০৭:০৬, ১০ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। কিন্তু উইকিতে লেখতে গেলে মাঝেমাঝে নতুন শব্দ একেবারে আবশ্যক হয়ে পড়ে। সেক্ষেত্রে কী করা যায়? যেমন এখানে আমরা আলোচনা করছি, 'Twilight' এর অর্থ কী হতে পারে? AlamChad (আলাপ) ২০:১৬, ১০ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
"অর্ধালোক" ছাড়াও "twilight" অর্থে "সন্ধ্যা" ব্যবহার করা যেতে পারে, যদিও মূলত সূর্যাস্তের পরের সময়কেই আমরা "সন্ধ্যা" বলি, কারণ আমি "প্রাতঃসন্ধ্যা" (ভোর) ও "সায়ংসন্ধ্যা" (গোধূলি) শব্দের ব্যবহার লক্ষ করেছি। এই দুটি ছাড়া আমি "twilight" অর্থের আর কোনো বাংলা প্রতিশব্দ পাইনি। বোধহয় "পিতামাতা" (parents) নামের অনুসরণে আমাদের একে "ভোর ও সন্ধ্যা" নামে স্থানান্তর করতে হবে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৯:২০, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

: বিরোধিতা "গোধূলি" শব্দটিই সঠিক অর্থ প্রকাশ করে ও তা ব্যাপকভাবে প্রচলিত। TheAhasan (আলাপ) ১২:৫২, ৩১ মে ২০২৬ (ইউটিসি) উত্তর দিন

@TheAhasan, এমনিতে আমাদের বাংলা উইকিপিডিয়ায় আলোচনাগুলো বছরের পর বছর ঝুলে থাকে। সেখানে বাংলা উইকিপিডিয়ার প্রেক্ষাপটে একটিমাত্র বিরোধিতা থাকলে “ঐকমত্য” প্রতিষ্ঠা করা একেবারে অসম্ভব হয়ে পড়ে। মূল সমস্যায় আসি, “Dusk” শব্দের অর্থ “গোধূলি” (যা মূলত সন্ধ্যার সময়কে বোঝায়), “Dawn” হলো ঊষা। এই অনুবাদে সমস্যা নেই। কিন্তু উইকিপিডিয়ায় en:Dusk অনুবাদ করা হয়েছে সন্ধ্যা (যা হবে en:Evening)। “গোধূলি” হিসেবে অনুবাদ করা হয়েছে ইংরেজি en:Twilight, যা সকালে ঊষার পর এবং সন্ধ্যায় গোধূলির পূর্বের সময়কে বোঝায়। বাংলা উইকিপিডিয়া যেহেতু অনুবাদ-নির্ভর উইকি, কাজেই twilight হিসেবে “গোধূলি” কীভাবে সঠিক অর্থ প্রকাশ করে ও তা ব্যাপকভাবে প্রচলিত ব্যাখ্যা করবেন। বিশেষ করে সকালে কীভাবে গোধূলি পাওয়া যাবে, ব্যাখ্যা করবেন। যেখান থেকে শুরু করেছিলাম, সেখানে ফেরত আসি। আপনি উইকিপিডিয়ায় নতুন, মতামত জানাতে অবশ্যই ভালো লাগে। তবে উইকিপিডিয়া কোনো গণতন্ত্র নয়, এখানে ভোটাভুটি হয় না, আলোচনার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠা করতে হয়। কাজেই হাজার সমর্থনের মাঝে আপনার একটা বিরোধিতাও অনেক অর্থ বহন করে। আশা করছি, আলোচনা ভালোভাবে পড়ে এবং বুঝে মন্তব্য করার অভ্যাস তৈরি করবেন। আমার বিশাল আলোচনা ধৈর্যসহ পড়ার জন্য ধন্যবাদ। — আদিভাইআলাপ১৩:১০, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
বিরোধিতা প্রত্যাহার করছি TheAhasan (আলাপ) ১৫:৫৬, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

ট্যাপ (পানি বা গ্যাসের কল)

[সম্পাদনা]

ট্যাপকে আমরা সাধারণত "কল" বলে থাকি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৭:৩১, ৫ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন মেহেদী আবেদীন ০৫:৪৫, ৮ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413, @Mehedi Abedin চলতি কথায় "নলকা" বলে থাকি। এটা কি প্রমিত কিছু? এই নামে স্থানান্তর করা হলে খারাপ হয় না। একশব্দে পূর্ণ অর্থ। ≈  MS Sakib  📩 ·📝 ১৮:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib জানামতে নলকা সর্বত্র প্রচলিত নয়। মেহেদী আবেদীন ০৭:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin তবুও "প্রবাহীর কল"-এর মতো আরোপিত শব্দের চেয়ে নলকাই ভালো হবে। নলকা অন্যান্য স্থানে একদমই অপ্রচলিত হলে "পানির কল" রাখা যেতে পারে। তবে এখানেও কিঞ্চিৎ সমস্যা দেখছি। আমাদের এলাকায় পানি সংশ্লিষ্ট "কল" বলতে বোঝায় টিউবওয়েল। ≈  MS Sakib  📩 ·📝 ০৮:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
এসবিবি১৪১৩, Mehedi Abedin, User:MS Sakib এটাকে পানির ট্যাপ নাম দেওয়া যায় কিনা? নামটি অধিক প্রচলিত। ইংরেজি নাম হলেও সর্বাধিক ব্যবহৃত নাম। বাংলা ও ইংরেজি উভয় নিবন্ধই শুধুমাত্র পানির ট্যাপ নিয়ে লেখা। গ্যাসের ট্যাপ নিয়ে কোন আলোচনা নাই। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৪:৫৯, ২ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

কমনওয়েলথ সম্পর্কিত পাতা

[সম্পাদনা]

"কমনওয়েলথ" শব্দটির বাংলা অর্থ "রাষ্ট্রমণ্ডল"। কমনওয়েলথ অব নেশনস হচ্ছে ব্রিটিশদের রাষ্ট্রমণ্ডল। ব্রিটিশদের এই কমনওয়েলথের ক্ষেত্রে এই বাংলা নামটি অনেকসময় ব্যবহার করা হয়। তবে বাংলা ভাষার নির্ভরযোগ্য সূত্রে "কমনওয়েলথ অব নেশনস" শুধু "কমনওয়েলথ" নামে অধিক প্রচলিত। তাই এটি শুধু "কমনওয়েলথ" নামে স্থানান্তর করা যেতে পারে (যেহেতু ভবিষ্যতে en:Commonwealth পাতাটি রাষ্ট্রমণ্ডল নামে স্থানান্তরের সুযোগ আছে সেহেতু এই স্থানান্তর সমস্যাজনক হবেনা)৷ একইভাবে যেহেতু ইংল্যান্ডের কমনওয়েলথ একটি রাষ্ট্রমণ্ডলকে বুঝাচ্ছে সেহেতু আমরা এটিকে "ইংল্যান্ড রাষ্ট্রমণ্ডল" নামে স্থানান্তর করতে পারি। এই স্থানান্তর অবান্তর বা নীতিমালা বিরোধী নয় কেননা রাষ্ট্র বা রাজনৈতিক সত্তার ক্ষেত্রে বাংলা উইকিপিডিয়ায় আমরা সাধারণত এভাবে সত্তার নাম বাংলাকরণ করে থাকি। মেহেদী আবেদীন ০৬:০০, ৮ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন এছাড়া বাংলায় বিভিন্ন রাষ্ট্রমণ্ডলের নাম এরকম রাখা যায়:
এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৮:৩৪, ৮ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
কমনওয়েলথ অব নেশনসকে কমনওয়েলথে স্থানান্তরে  সমর্থন। বাকি দেশগুলির বিষয় হচ্ছে, আমাদের দেশে যেভাবে পরিচিত, সেটাকে সেভাবেই রাখা হোক। পুরো নাম পরিবর্তন করে অনুবাদ করার দরকার নেই। তবে বাহামা রাষ্ট্রের নাম শুধু বাহামা রাখা যায় বোধহয়। ঐ দ্বীপপুঞ্জ নামটাও ইংরেজি অনুবাদের ফলই হবে। এটা পত্র-পত্রিকায় বাহামা নামেই লিখিত। ―    কাপুদান পাশা () ১০:২৫, ১২ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান: দেশের ক্ষেত্রে আমি দাপ্তরিক নামের কথা বলছিলাম, যা নিবন্ধের শুরুতে লেখা থাকে, যেমন "ভারত, যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র"। তবে প্রচলিত নাম ছোট রাখাই বাঞ্ছনীয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১২:০১, ১২ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান আমাদের দেশে যেহেতু রাষ্ট্রের নামগুলোকে কোনক্রমেই বাংলায় উল্লেখ করা হয়নি সেহেতু বাংলা পরিভাষার ভিত্তিতে করা যায়। বিভিন্ন দেশের সরকারি নাম বাংলা ভাষার সূত্রে উল্লেখ না থাকার পরেও বাংলা উইকিপিডিয়ায় বাংলা করা হয়। এটা এখানে অপ্রচলিত নয়। মেহেদী আবেদীন ১২:২৯, ১২ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
বুঝতে পারলাম। তাহলে কোনো বিরোধিতা নেই। ―    কাপুদান পাশা () ১৩:৫৪, ৮ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আবদুল হামিদ খান ভাসানী

[সম্পাদনা]

WP:COMMONNAME অনুযায়ী। পাশাপাশি প্রস্তাবিত নামটি লেখা ও উচ্চারণ করা সহজ এবং ভিজিটরদের সহজে নিবন্ধটি খুঁজে পেতে সাহায্য করবে। মেহেদী আবেদীন ০৩:০৬, ১২ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin ভাই, আমি এখানে  বিরোধিতা দেব। মহাত্মা গান্ধীর স্থলে মোহনদাস গান্ধী যেমন অপ্রচলিত শোনায়, আবদুল হামিদ খান ভাসানীর ক্ষেত্রে তেমনটা শোনায় না। শেখ মুজিবুর রহমানের নামের সাথে বঙ্গবন্ধু ব্যবহার করা-না করা নিয়ে অনউইকি অথবা অফউইকিতে একটা আলোচনা হয়েছিল। বঙ্গবন্ধু ব্যবহার করা ছাড়াই শেখ মুজিবুর রহমান নামটি স্বতন্ত্রভাবে রেকগনাইজেবল। তাই বঙ্গবন্ধু রাখার প্রয়োজন নেই। তেমনি মাওলানা ভাসানীর ক্ষেত্রেও আবদুল হামিদ খান ভাসানী নামটি স্বতন্ত্রভাবে রেকগনাইজেবল। তাই স্থানান্তরের পক্ষে আমার মত নেই। — আদিভাইআলাপ১৪:২৮, ১২ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 মাওলানা ভাসানী অপ্রচলিত কোনো নাম নয়। এমনকি এটা "বঙ্গবন্ধু" নামটির চাইতেও অধিক প্রচলিত। মুক্তিযুদ্ধ বিশ্বকোষ অনুযায়ী আবদুল হামিদ খান ভাসানী "মাওলানা ভাসানী" নামে অধিক প্রচলিত। এমনকি অনেক সূত্রে তাকে সরাসরি মাওলানা ভাসানী লেখা হয়ে থাকে। বঙ্গবন্ধুর ব্যাপারটা এখানে অসম্পর্কিত। দেখা যায় একটি রাজনৈতিক আমলে বঙ্গবন্ধু নামটি অধিক হারে ব্যবহৃত হতে থাকে, কিন্তু সেই রাজনৈতিক আমল চলে গেলে বঙ্গবন্ধু শব্দের ব্যবহার প্রায় অচল হয়ে যায়। কিন্তু মাওলানা ভাসানী নামটির ব্যবহার রাজনৈতিক আমল অনুযায়ী পরিবর্তন হয়না। "আবদুল হামিদ খান ভাসানী নামটি স্বতন্ত্রভাবে রেকগনাইজেবল" – এর অর্থ এই নয় যে এটি WP:COMMONNAME নীতিকে প্রভাবিত করবে। বরং দেখতে হবে কোনটি অধিক প্রচলিত। মাওলানা ভাসানী নামটিই অধিক প্রচলিত। মেহেদী আবেদীন ২৩:৩৩, ১২ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন যুক্তিটা সঠিক। আমরা মাওলানা ভাসানীকে নিঃসংকোচে চিনি। আবার স্থানীয় আলোচনাগুলিতে আবদুল হামিদ খান ভাসানী বলে তাকে খুব কমই সম্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর বিষয়টা এখানে আমার কাছে যুক্তিসঙ্গত নয় কারণ, ওটা পৃথক প্রশংসাসূচক উপাধি। এটা উপাধি হলেও প্রশংসাসূচক না। ―    কাপুদান পাশা () ১৩:৫৪, ৮ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
 বিরোধিতা। সাধারণত মূল নামের বদলে WP:COMMONNAME তখনই ব্যবহার করা হয়, যখন COMMONNAME মূল নামকে অনেকটাই supress করে দেয় (উপরের গান্ধীর উদাহরণ)। কিন্তু যারা মওলানা ভাসানীকে চিনে, তাদের প্রায় সবাইই আবদুল হামিদ খান ভাসানীকেও চিনে। পুরো নাম মোটেও কম পরিচিত নয়। তাই আদিব ভাইয়ের মতো করেই বলতে চাই, "মাওলানা ভাসানীর ক্ষেত্রেও আবদুল হামিদ খান ভাসানী নামটি স্বতন্ত্রভাবে রেকগনাইজেবল। তাই স্থানান্তরের পক্ষে আমার মত নেই।" ≈  MS Sakib  📩 ·📝 ০৯:৩৮, ১৭ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib পুরো নামের বিপরীতে মাওলানা ভাসানীই বেশি প্রসিদ্ধ। তার নামে পত্র-পত্রিকায় মাওলানা ভাসানী নামে অধিক লেখালেখি করেছে, পুরো নাম কেউ শিরোনামে ব্যবহার করেছে বলে মনে পড়েনা। এমনকি তার নামে যেগুলি রিসার্চ বা বই লেখা হয়েছে, সবগুলিতেই মাওলানা ভাসানীই লেখা হয়েছে। পুরো নাম কোনো শিরোনামে গুগল করেও পেলাম না। আর উনার নামের মধ্যে তো মাওলানা প্রসিদ্ধ (যদিও উনি গতানুগতিক আলিম ছিলেন না)। ―    কাপুদান পাশা () ১০:১৮, ১৭ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান মওলানা ভাসানী প্রসিদ্ধ হলেও পুরো নাম মোটেও অপরিচিত কিংবা অপ্রচলিত নয়। ≈  MS Sakib  📩 ·📝 ১৯:৩৯, ১৭ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib আমরা অপরিচিত বা অপরিচিত কিনা, সেটা নিয়ে আলোচনা করছিলাম না, কমননেম নিয়ে আলোচনা করছিলাম। আমি আপনার পয়েন্ট ধরতে পেরেছি, কিন্তু কমননেম হিসেবে তো মাওলানা ভাসানীই সুপ্রসিদ্ধ। ―    কাপুদান পাশা () ২৩:০৭, ১৭ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib "মওলানা ভাসানী প্রসিদ্ধ হলেও পুরো নাম মোটেও অপরিচিত কিংবা অপ্রচলিত নয়" – এটা এখানে অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক হচ্ছে কোনটি অধিক প্রচলিত। মেহেদী আবেদীন ১৭:৫৫, ১ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
 বিরোধিতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী নামটি যথেষ্ট প্রচলিত। TheAhasan (আলাপ) ১২:৩৭, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@TheAhasan প্রমাণ? মেহেদী আবেদীন ২০:১৯, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

 করা হয়নি ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০২:৩৬, ৭ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

কষা মাংস

[সম্পাদনা]

কষা মাংস পাতা en:Mutton curry থেকে অনুবাদ করা হলেও কষা মাংস শুধুই ভেড়ার মাংসের হয়না। তাই উপযুক্ত বাংলা নাম প্রয়োজন। মেহেদী আবেদীন ১৪:২৮, ১৯ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

 রাখুন en:Mutton curry-র শুরুতেই লেখা আছে: "Mutton curry (also referred to as kosha mangsho, lamb curry, or goat curry) is a dish that is prepared from goat meat (or sometimes lamb meat) and vegetables." এখানে "mutton" বলতে ছাগল ও ভেড়া উভয়ের মাংসকেই বোঝাচ্ছে, যদিও দক্ষিণ এশিয়ায় "ছাগলের মাংস" অর্থে "mutton" (মটন) অধিক প্রচলিত, যেমন "মটন বিরিয়ানি" (ছাগলের মাংস দিয়ে পরিবেশন করা বিরিয়ানি)। --এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৪:১৭, ২০ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
সংসদ বাংলা অভিধানে "মটন"-এর অর্থ "ছাগল ভেড়া ইত্যাদির মাংস"। অক্সফোর্ড ইংরেজি-বাংলা অভিধানেও "mutton"-এর অর্থ "the meat from an adult sheep or goat বড়ো ভেড়া বা ছাগলের মাংস"। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৪:২৬, ২০ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 ভেড়া আর ছাগল ছাড়াও অন্যান্য মাংসের কষা মাংস পদ বানানো হয়ে থাকে। মেহেদী আবেদীন ০৯:৫০, ২১ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, মুরগির মাংস দিয়ে "চিকেন কষা" হয়। তাহলে en:mutton curry নিবন্ধের বাংলা নাম "মটন কষা মাংস" বা "মটন কষা" রাখতে হবে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:০০, ৮ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সমাধান হয়েছে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১২:২২, ৯ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

পূর্ব পাকিস্তানের ইতিহাস

[সম্পাদনা]

পাকিস্তান আমল নামটি পূর্ব পাকিস্তানের ইতিহাস অর্থে অধিক ব্যবহার হয়ে থাকে। গুগলে সার্চ করলে আর বিভিন্ন বই ঘাঁটলে এটি স্পষ্ট হয়ে যায়। যেহেতু পাকিস্তান থেকে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ স্বাধীনতা লাভ করেনি, সেহেতু "পাকিস্তান আমল" নামটি বিভ্রান্তি সৃষ্টি করবেনা। মেহেদী আবেদীন ১৯:০৪, ২৭ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন ব্রিটিশ ভারতকে সাধারণত "ব্রিটিশ আমল" বলা হয়, কিন্তু অন্য দেশের ক্ষেত্রেও "ব্রিটিশ আমল" ব্যবহার করা যায়। অন্যদিকে, পূর্ব বাংলা/পাকিস্তানের ইতিহাসকে সাধারণত "পাকিস্তান আমল" বলা হয়, আর বেলুচিস্তানের মতো প্রদেশ স্বাধীন না হওয়ায় তাদের ক্ষেত্রে "পাকিস্তান আমল" প্রযোজ্য নয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৩:১৯, ২৮ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413, ব্রিটিশ ভারতের উদাহরণ দিয়েই বলি। "ব্রিটিশ ভারত" নামটির "ব্রিটিশ" এবং "ভারত" দুইটি শব্দে খেয়াল করলে আপনি দেখতে পাবেন, ভারত নামক দেশের উপরে ব্রিটিশ শাসনের বিষয়টি বোঝা যাচ্ছে। এক্ষেত্রে আপনি কথ্য ভাষায় ব্রিটিশ আমল বলতে পারেন, নিবন্ধ রচনার সময় প্যারাগ্রাফেও সংক্ষেপে উল্লেখ করার জন্য ব্যবহার করতে পারেন। কিন্তু বিশ্বকোষীয় নিবন্ধের শিরোনামে আপনাকে আরও স্পষ্ট ও disambiguating শব্দ ব্যবহার করতে হবে। তাছাড়া আমি আমার নিচের বক্তব্যে যেমন বললাম, বিশ্বকোষ রচনার জন্য আমাদের কখনও কখনও colloquial শব্দ পরিহার করা উচিত বলে মনে হয়। এখন, মনে করুন, ভারতের ইতিহাস সম্পর্কে লিখতে গেলে নিবন্ধের শিরোনাম হবে "ভারতের ইতিহাস", তেমনি বাংলাদেশের ক্ষেত্রে হবে "বাংলাদেশের ইতিহাস"। ব্রিটিশ ভারতের ইতিহাস সম্পর্কে লিখতে গেলে আপনি শিরোনাম দিতে পারেন "ভারতে ব্রিটিশ শাসনের ইতিহাস"। এক্ষেত্রে "ব্রিটিশ আমল" ambiguous হিসেবে নিবন্ধের শিরোনামে ব্যবহার যথোপযুক্ত নয়। বাংলাদেশের ক্ষেত্রেও যদি এমন নামকরণ করতে হয়, তাহলে নাম করতে পারেন "বাংলাদেশে পাকিস্তানি শাসনের ইতিহাস"। তারপরেও বিষয়টি মানানসই হয় না। কারণ তখন বাংলাদেশ ছিল না, ছিল পূর্ব পাকিস্তান। কাজেই নিবন্ধের নাম "পূর্ব পাকিস্তানের ইতিহাস" যথেষ্ট মানানসই। তবুও যদি নাম পরিবর্তন করা নিতান্তই আবশ্যক হয়, তাহলে আমার নিচের মন্তব্যে দেওয়া প্রস্তাবটি বিবেচনা করতে পারেন। — আদিভাইআলাপ২০:০৫, ২৮ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আমার মনে হয় এটি ambiguating হয়ে যাবে। একটি বিশ্বকোষীয় নিবন্ধের শিরোনাম আরও স্পেসিফিক হওয়া উচিত। যেমন: বাংলাদেশের ইতিহাসে পাকিস্তান আমল। যেহেতু উইকিপিডিয়া একটি বিশ্বকোষ এবং কোনো বিশেষ দেশের সম্পদ নয়, তাই আমার মনে হয় বাংলাদেশের colloquial শব্দ ব্যবহার না করে, আরও স্পেসিফিক শব্দ ব্যবহার করা উচিত। ইউক্রেনে রাশিয়ার আক্রমণেত উদাহরণ দিয়ে বলি। ইউক্রেনে অন্য কোনো দেশ এখন পর্যন্ত আক্রমণ চালায়নি। তবুও আমরা বলছি, রাশিয়ার আক্রমণ। তেমনি শুধু "পাকিস্তানি আমল" স্বয়ংসম্পূর্ণ নয়। আপনি বলতে পারেন, "বাংলাদেশের ইতিহাসের পাকিস্তান আমল"। এই নামটি আমার মতে সার্থক। তবে "পূর্ব পাকিস্তানের ইতিহাস" নামটিও আমার কাছে পছন্দসই মনে হয়েছে। তবে, যদি পরিবর্তন করতেই হয়, সংক্ষিপ্ত নামের স্থলে "বাংলাদেশের ইতিহাসের পাকিস্তান আমল" নামের প্রতি আমার সমর্থন থাকবে। — আদিভাইআলাপ১৭:৪৫, ২৮ আগস্ট ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 যুদ্ধের আক্রমণের প্রসঙ্গ আলাদা। কিন্তু এই ক্ষেত্রে WP:COMMONNAME প্রযোজ্য হয়। সুপ্রচলিত নাম হওয়ায় "ambiguating" হওয়ার সুযোগ নেই। মেহেদী আবেদীন ১৭:৫৩, ১ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin, আপনি কমন নেমের চক্করে শিরোনামের মূলনীতি Recognizability-কে উপেক্ষা করছেন। বাংলাদেশের ইতিহাসকে “বাংলাদেশ আমল”, পশ্চিমবঙ্গের ইতিহাসকে “ভারত আমল” বলতে পারব না। নিবন্ধটি “অমুক দেশ/অঞ্চলের ইতিহাস” সিরিজের অংশ, যা “পাকিস্তান আমল” বললে, আর রেকগনাইজেবল থাকে না। “ব্রিটিশ ভারতের ইতিহাস”-কে কথ্যভাষায় (বা কনটেক্সট অনুযায়ী) “ব্রিটিশ আমল” বলতে পারি। কিন্তু সামগ্রিকভাবে নিবন্ধের শিরোনাম হিসেবে এই নাম ambiguous. আপনি বাংলাদেশের পারস্পেক্টিভ থেকে চিন্তা করছেন, কিন্তু উইকিপিডিয়া শুধু বাংলাদেশের নয়। নিবন্ধের শিরোনামেও এই স্ট্যান্ডার্ড বজায় রাখা উচিত। — আদিভাইআলাপ১৩:১৭, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

হায়দ্রাবাদ

[সম্পাদনা]

বাংলা ভাষায় বহু আগে থেকে "হায়দরাবাদ" উচ্চারণ প্রসিদ্ধ। তখন বিভিন্ন পত্রিকা ও বইতে বাংলায় এই উচ্চারণে লেখা হত। এমনকি এই যুগেও অনলাইন পত্রিকাগুলোতে অধিকাংশ ক্ষেত্রে হায়দরাবাদ লেখা হচ্ছে, হায়দ্রাবাদ নয়। দুই দেশের শহরই হায়দরাবাদ নামে অতীতে ও বর্তমানে প্রচলিত। অর্থাৎ এটি প্রসিদ্ধ নাম (WP:COMMONNAME)। তাই উক্ত নামে স্থানান্তরের প্রস্তাব করছি। মেহেদী আবেদীন ১৭:৫১, ৫ নভেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আংশিক সমর্থন কয়েক বছর যাবৎ "হায়দরাবাদ" বানান দেখে আসছি, তবে চলতি উচ্চারণে এটা "হায়দ্রাবাদ" হয়ে যাচ্ছে। উচ্চারণের নিরিখে আমার "হায়দ্রাবাদ" বানানই ভালো লাগে, তবে অন্য ভাষাকে (হিন্দি, উর্দু, তেলুগু) নকল করতে গিয়ে এর বানান "হায়দরাবাদ" হয়ে যাচ্ছে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৩:১৯, ৬ নভেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
 মন্তব্য। বহু বছর ধরে মানুষ জন হায়দ্রাবাদ লিখে আসছে, আর শুধু একটি নিবন্ধ স্থানান্তর করলেই হবে না। হায়দ্রাবাদি বিরিয়ানি, হায়দ্রাবাদ রাজ্য, হায়দ্রাবাদের নিজাম সহ অসংখ্য নিবন্ধ স্থানান্তর করতে হবে। একই সাথে ভারত সহ বিভিন্ন নিবন্ধের বানানও পরিবর্তন করতে হবে। হয়তো এতে অপ্রয়োজনেই বট চালাতে হবে এবং সার্ভারেও অনেক চাপ পরবে এত বানান পরিবর্তনের কারণে। তাই আমি এটির আংশিক  বিরোধিতা করছি। — 👋 আনাফ ইবনে সাহেবুল (📨/📥) 🇧🇩 🌐 ০৯:৩৬, ৩০ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Anaf Ibn Shahibul প্রথম কথা, আপনি এখানে আপনার লেখাকে মন্তব্য হিসেবে চিহ্নিত করলে সেটা বিরোধিতা বা সমর্থনের বক্তব্য হতে পারেনা। আবার আপনি বিরোধিতা করলে সেটা মন্তব্য হবেনা। দ্বিতীয়ত, "হয়তো এতে অপ্রয়োজনেই বট চালাতে হবে এবং সার্ভারেও অনেক চাপ পরবে এত বানান পরিবর্তনের কারণে..." এটা কোনো যৌক্তিক পয়েন্ট না। এখানে শিরোনাম নিয়ে আলোচনা হয় নীতিমালার ভিত্তিতে। সার্ভারের চাপ সহ্য করার সক্ষমতা উইকিপিডিয়ার আছে। সুতরাং সমর্থন বা বিরোধিতা করার ক্ষেত্রে শুধু নীতিমালাকে প্রাধাণ্য দেওয়া উচিত। মেহেদী আবেদীন ০২:২০, ২ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
সঠিক যুক্তি, আর তা না হলে ইংরেজি উইকিপিডিয়ায় বেঙ্গালুরু শহরের নাম আজও "ব্যাঙ্গালোর"-ই (Bangalore) থাকত। নাম পরিবর্তনের পক্ষে ঐকমত্য থাকায় ইংরেজিতেও শহরটির নাম এখন "বেঙ্গালুরু" (Bengaluru) হয়ে গিয়েছে, আর তার জন্য একাধিক জায়গায় "ব্যাঙ্গালোর"-এর পরিবর্তে "বেঙ্গালুরু" বসাতে হয়েছে। উইকিমিডিয়া কমন্সে একই গল্প। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৩:১৬, ২ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin তবে সত্য কথা বলতে একটি নিবন্ধ স্থানান্তর করা হলে, সাধারণ পাঠকরা যেন বিভ্রান্ত না হয় তাই অন্যান্য নিবন্ধ, মডিউল থেকে বানান পরিবর্তন করা লাগবে এবং তাতে অপ্রয়োজনে বট চালানো লাগতে পারে। হ্যাঁ, উইকিমিডিয়ার সার্ভার অবশ্যই চাপ সহ্য করতে পারবে, তবে অপ্রয়োজনেই অনেক বানান পরিবর্তন প্রয়োজন হতে পারে। এছাড়াও বর্তমানে এখনও হায়দ্রাবাদ নামটিই বেশি ব্যবহৃত হচ্ছে।
ধন্যবাদান্থে,
— 👋 আনাফ ইবনে সাহেবুল (📨/📥) 🇧🇩 🌐 ০৬:৫৮, ২ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Anaf Ibn Shahibul নামের সঠিক বানানে পরিবর্তন করা অপ্রয়োজনীয় কাজ বিষয়টার সাথে আমি একমত হতে পারলাম না। আর আপনি বলছেন হায়দ্রাবাদ নামটি বেশি ব্যবহৃত হচ্ছে কিন্তু আমি সাম্প্রতিক সংবাদগুলো দেখলাম সেখানে হায়দরাবাদ বহুল ব্যবহৃত। R1F4T আলাপ ০৭:৩৮, ২ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@R1F4T ঠিক আছে, তাহলে আমিও এখন এই মন্তব্যটিকে  সমর্থন করছি — 👋 আনাফ ইবনে সাহেবুল (📨/📥) 🇧🇩 🌐 ০৭:৫৭, ২ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  •  সমর্থন
R1F4T আলাপ ০৭:৩৮, ২ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

মুহাজির জনগোষ্ঠী

[সম্পাদনা]

WP:COMMONNAME অনুযায়ী। বাংলা ভাষার ঐতিহাসিক সংবাদপত্র ও বিভিন্ন ইতিহাসের বইতে একে প্রস্তাবিত নামে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মুহাজির বলতে বিভিন্ন কিছুকে বোঝানো হতে পারে। ইসলামে মুহাজির বা মুহাজিরুন ভিন্ন অর্থে বোঝানো হয়। এছাড়া এই শব্দের বহুবিধ ব্যবহার রয়েছে৷ "মুহাজির জনগোষ্ঠী" শিরোনাম বড়। অন্যদিকে মোহাজের ছোট ও ভিন্ন উচ্চারণে হওয়ায় পার্থক্য করা সহজ হবে। মেহেদী আবেদীন ০৭:১৩, ২৫ নভেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মুহাজির দিয়ে আসলে ইসলামের প্রথমদিকের সাহাবিদের দুই শ্রেণির একটি- আনসার ও মুহাজিরকেও বুঝানো হয়। তবে এসব শব্দের মূল এক। সুতরাং, ইংরেজির ন্যায় মুহাজির (পাকিস্তান)-এ স্থানান্তর করাই শ্রেয়। আর, মুহাজিরুন নিবন্ধটি আসলে মুহাজির নামে স্থানান্তর করা উচিত। কারণ, ওটা ইংরেজির মুখস্থ অনুকরণ করা হয়েছে। যখন, মুহাজির সাহাবি বলে বাংলায় ইতোমধ্যেই প্রসিদ্ধ রয়েছে। ―    কাপুদান পাশা () ০৩:৪৩, ১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান মূল এক হলেও দুটি আসলে এক অর্থে বোঝানো হয়না। যেহেতু পাকিস্তানের শরনার্থী সম্প্রদায়কে অনেক আগে থেকেই নির্ভরযোগ্য সূত্রে "মোহাজের" নামে উল্লেখ করা হচ্ছে এবং বর্তমান সময়ে বাংলায় এই টার্ম নতুন করে ব্যবহার হচ্ছেনা বললেই চলে সেহেতু প্রস্তাবটি যুক্তিসঙ্গত মনে করছি। মেহেদী আবেদীন ০৪:১০, ১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin মোহাজের বানান বহুলভাবে পুরাতন লেখকদের কাছে রয়েছে। যেমন- আমার মনে হয়, গোলাম মোস্তফার বিশ্বনবীতে মোহাজের বানান করা হয়েছে। আরও অনেক পাওয়া যাবে, যেমন- মোহাম্মদ আকরাম খাঁ বা এই ধরনের লেখকদের ক্ষেত্রে। আবার মোহাজের ছাড়াও আজকাল মুহাজির বানানও অনলাইনে দেখা যাচ্ছে পাকিস্তানের জনগোষ্ঠীর জন্য। সংগ্রামের নোটবুকসে, বিবিসিতে বা কালবেলার এই সংবাদে দেখা যেতে পারে। ―    কাপুদান পাশা () ১৪:০৪, ১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান এটা ঠিক যে আজকাল "মুহাজির" বানানও দেখা যাচ্ছে। কিন্তু এই বানান "মোহাজের" এর চেয়ে বেশি ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখতে হবে। মেহেদী আবেদীন ১৪:৪২, ১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

২০১৩-র শাহবাগ আন্দোলন

[সম্পাদনা]

সাল উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। শাহবাগ নামক আন্দোলন ইতিহাসে একবার হয়েছে। WP:PRIMARYTOPICমেহেদী আবেদীন ১৮:১৪, ৪ মার্চ ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন পার নম। — আদিভাইআলাপ২০:২৭, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন   কাপুদান পাশা () ১৩:২২, ২৫ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

১৯৭১-এ বাংলাদেশে গণহত্যা

[সম্পাদনা]

বর্তমান নামটি বাংলায় অপ্রচলিত। WP:COMMONNAME অনুযায়ী নতুন নাম প্রস্তাব করছি। মেহেদী আবেদীন ০৯:৪৭, ৬ মার্চ ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin, কমন নেম হিসেবে ঠিক আছে। কিন্তু আমাদের ভাবতে হবে, উইকিপিডিয়া কেবল বাংলাদেশের একার নয়। বাংলাদেশের বাইরে ভারতেই “একাত্তরে বাংলাদেশে গণহত্যা” শব্দবন্ধ বেশি প্রচলিত হয়ে যায়। কাজেই এই স্থানান্তরের প্রয়োজন নেই বলে আমি মনে করি। ধন্যবাদ। — আদিভাইআলাপ০৭:০৬, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 এটা তো ভুল বললেন। এটা ঠিক যে উইকিপিডিয়া শুধু বাংলাদেশের জন্য নয়, কিন্তু এটা তো মানবেন যে বাংলা উইকিপিডিয়া সকল বাংলাভাষী সম্প্রদায়কে কভার করে? এখন একজন বাংলাভাষী যে দেশেরই হোক না কেন, সে ১৯৭১ সালে কি হয়েছিল তা ভালো করেই জানে। যেহেতু "একাত্তরে বাংলাদেশে গণহত্যা" আর "একাত্তরের গণহত্যা" শিরোনাম খুব কাছাকাছি। এর চেয়ে বড় কথা হচ্ছে প্রথম নামটি আরো সংক্ষিপ্ত আর সহজ যা নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। সেই হিসেবে যদি ধরেও নেই যে "একাত্তরে বাংলাদেশে গণহত্যা শব্দবন্ধ বেশি প্রচলিত হয়ে যায়", তাতেও এটি ব্যবহার করা আবশ্যক হয়ে উঠেনা। তাছাড়া আপনার যুক্তিও সাংঘর্ষিক, এক জায়গায় বললেন যে "কমন নেম হিসেবে ঠিক আছে", আবার আরেক জায়গায় বলছেন যে "বাংলাদেশের বাইরে ভারতেই একাত্তরে বাংলাদেশে গণহত্যা শব্দবন্ধ বেশি প্রচলিত হয়ে যায়"। কিন্তু মনে রাখতে হবে আপনি কমন নেম মেনে নিলে বাংলাদেশের বাইরে কোন নাম অধিক ব্যবহৃত হয় সেটা বিবেচনা করার সুযোগ থাকেনা। কারণ এখানে বাংলা ভাষার সূত্র নিয়ে আলোচনা করতে হবে, সেটি কোন দেশের তা নিয়ে নয়। আপনি সরাসরি আমার প্রস্তাবের বিরোধিতা এখানে করেননি, তবে বলেছেন "কাজেই এই স্থানান্তরের প্রয়োজন নেই বলে আমি মনে করি"। স্থানান্তর আলোচনায় বা উইকিপিডিয়ার কোথাও আমরা কি মনে করছি সেটা লিখিনা, বরং যুক্তির ভিত্তিতে সমর্থন বা বিরোধিতা করি। সুতরাং আপনাকে নিজস্ব মতামত জানানোর পরিবর্তে নীতিমালার ভিত্তিতে কারণ দেখিয়ে সমর্থন বা বিরোধিতা করার জন্য আহ্বান করছি। মেহেদী আবেদীন ১৫:৫৩, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin ভাই, নীতিমালা তো লিখিত থাকে, এর প্রয়োগ সম্পূর্ণই আমাদের মতামতের ভিত্তিতে হয়ে থাকে। চিন্তা করে দেখলে, এই নীতিমালাও কারও না কারও মতামতের ভিত্তিতে লিখিত। যাই হোক, কাজের কথায় আসা যাক। "একাত্তরের গণহত্যা" vastly ambiguous হয়ে যায়, ইংরেজি উইকিপিডিয়ায় সম্প্রতি শিরোনাম স্থানান্তর করে "bangladesh genocide" রাখা হয়েছে দেখলাম। সংক্ষিপ্তকরণের ইচ্ছা থাকলে, এই নামটি ব্যবহার করা যায়। "একাত্তরের গণহত্যা" শিরোনামে আমার বিরোধিতা বহাল থাকবে। বাংলাদেশের গণহত্যা শিরোনামে সমর্থন। — আদিভাইআলাপ২০:০২, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 কিন্তু ইংরেজি উইকিপিডিয়ায় স্থানান্তর তো সাধারণত ইংরেজি ভাষার উৎস অনুযায়ী হয়ে থাকে। আর "বাংলাদেশের গণহত্যা" নামটি বিভ্রান্তিকর ও অস্পষ্ট। কিন্তু বাংলা ভাষায় "একাত্তরের গণহত্যা" লিখলে তা অস্পষ্ট হবেনা। মেহেদী আবেদীন ২০:১৫, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin, বৈশ্বিক প্রেক্ষাপট চিন্তা করলে "একাত্তরের গণহত্যা" নামটিও বিভ্রান্তিকর ও অস্পষ্ট হতে পারে, তাই আমার মতে বিরোধিতা। — আদিভাইআলাপ২০:১৮, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 বৈশ্বিক প্রেক্ষাপটে কিভাবে? এটা বাংলা উইকিপিডিয়া। পাঠক বাংলাভাষীরা। WP:PRIMARYTOPIC আলোচনায় ভ্যালিড ধরলেও তো মিলেনা। বাংলা ভাষার নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী তো এটা সেভাবে অস্পষ্ট নয়। যাই হোক, বিরোধিতা তো দিয়েই ফেলেছেন। আপনার মতামত পরিবর্তন হবে সেই আশা করছিনা। মেহেদী আবেদীন ২০:২৩, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

হাঁস

[সম্পাদনা]

"হাঁস" বা "হংস" বলতে "পাতিহাঁস" (duck), "রাজহংস" (goose), "মরাল" (swan) সবই বোঝাতে পারে। যেহেতু এই নিবন্ধের বিষয়বস্তু যথাক্রমে "duck" ও "goose" নিয়ে, তাই এদের নাম "পাতিহাঁস" ও "রাজহাঁস" রাখাই শ্রেয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৭:১৬, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

 মন্তব্য — আমি লক্ষ করলাম যে রাজহংস বলে একটা নিবন্ধ আছে, কিন্তু এর বিষয়বস্তু আদতে "Anseriformes"-কে নিয়ে, যার মধ্যে পাতিহাঁস, রাজহংস ও মরাল সবই অন্তর্গত। এর নাম "হংস" বা "হাঁস" হওয়া উচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৭:৪৫, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
অ্যানাটিডি নিবন্ধের নাম "হাঁস" রাখা উচিত, কারণ "Anseriformes" বলতে তো শুধু পাতিহাঁস, রাজহাঁস ও মরাল বোঝায় না, আর এর মধ্যে "স্ক্রিমার"-ও (screamer) অন্তর্গত। এর নাম "জলচর পাখি"-ও (waterfowl) রাখা যায় না কারণ "জলচর পাখি" বলে একটা পৃথক নিবন্ধ রয়েছে। আমার মনে হয় "Anseriformes"-এর বাংলা "অ্যানসারিফর্মেস"-ই রাখা হোক। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৪:৫৬, ১ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413  সমর্থন। — 👋 আনাফ ইবনে সাহেবুল (📨/📥) 🇧🇩 🌐 ১২:৪৮, ২ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

: বিরোধিতা TheAhasan (আলাপ) ০৮:৪৪, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

@TheAhasan অনুগ্রহ করে আপনার বিরোধিতার কারণ উল্লেখ করুন। -- Yahya (আলাপ | অবদান) ০৯:০৯, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
'হাঁস' শব্দটি একটি বিস্তৃত শ্রেণীকে নির্দেশ করে, যার মধ্যে পাতিহাঁস, রাজহাঁস এবং মরাল সবই অন্তর্ভুক্ত। যেহেতু নিবন্ধটি সামগ্রিক হাঁস সম্পর্কিত, তাই একটি নির্দিষ্ট প্রজাতির নাম ব্যবহার না করে সাধারণ নাম রাখাটাই বেশি যুক্তিযুক্ত। এটি প্রজাতির বৈচিত্র্যকে সঠিকভাবে তুলে ধরে।TheAhasan (আলাপ) ১২:৩১, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@TheAhasan, আলোচনায় মতামত প্রদানের পূর্বে এই সম্পর্কে দেখেশুনে মন্তব্য করা উচিত। (কথাটা আমি রুডভাবে বলছি না, আপনি নতুন, তাই বলা।) ইংরেজি নিবন্ধের en:Duck বৈজ্ঞানিক বিন্যাসের বাইরে সামগ্রিক হাঁস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেনি। Duck শারীরিকভাবে Goose-এর (রাজহাঁস) চেয়ে আকারে ছোট। কাজেই নিবন্ধের নাম সামগ্রিক শব্দব্যঞ্জক “হাঁস”-এর চাইতে “পাতিহাঁস” অধিক মানানসই। Duck (পাতিহাঁস বা সরালি), Goose (রাজহাঁস) ও Swan (মরালি) তিনটা আলাদা ক্যাটাগরি। সবগুলো মিলে অ্যানাটিডি উপগোত্রকে আপনি “হাঁস” বলতে পারেন। আশা করছি, বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনার বিরোধিতা এই কারণে প্রত্যাহার করবেন। — আদিভাইআলাপ১২:৫৪, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ । বিরোধিতা প্রত্যাহার করছি TheAhasan (আলাপ) ১৫:৫৩, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন ~ Eftekhar Naeem (আলাপ ০৮:৫৫, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
মন্তব্য @Sbb1413, যেহেতু উপরের আলোচনাটি এর সাথে সম্পর্কযুক্ত, কাজেই আলাদা আলাদা আলোচনার মাধ্যমে আলাদা আলাদা ঐকমত্য তৈরির চাইতে দুইটি আলোচনা মার্জ করে একটিমাত্র আলোচনা হিসেবে চালিয়ে গেলে সুবিধাজনক হবে। — আদিভাইআলাপ১২:২৭, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
আমি একত্রিত করে দিচ্ছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৪:৪২, ১ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন। — আদিভাইআলাপ১২:৪৪, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

জিয়াউর রহমানের মাজার

[সম্পাদনা]

বাংলা ভাষায় "সমাধি" শব্দটি কোনো ব্যক্তির কবর বা সমাধিস্থল বোঝাতে অধিক প্রচলিত ও নিরপেক্ষ পরিভাষা।"মাজার" শব্দটি সাধারণত ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যক্তিত্বের সমাধিকে কেন্দ্র করে গড়ে ওঠা শ্রদ্ধাস্থল বোঝাতে ব্যবহৃত হয়। জিয়াউর রহমান মূলত একজন রাষ্ট্রপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। নির্ভরযোগ্য বাংলা উৎস, সংবাদমাধ্যম ও সাধারণ ব্যবহারে "জিয়াউর রহমানের সমাধি" পরিভাষার ব্যবহার অধিক দেখা যায়। বাংলা উইকিপিডিয়ার নামকরণ নীতি অনুসারে সর্বাধিক প্রচলিত, নিরপেক্ষ ও উৎসসমর্থিত নাম ব্যবহার করা উচিত।"সমাধি" নামটি বিষয়টিকে আরও স্পষ্টভাবে উপস্থাপন করে এবং পরিভাষাগত বিভ্রান্তি কমায়। TheAhasan (আলাপ) ০৮:৩৮, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন – "দরগাহ", "মাজার" ইত্যাদি শব্দ মূলত সাধুসন্ত বা অন্যান্য ধার্মিক/আধ্যাত্মিক ব্যক্তির সমাধিস্থল বোঝানোর জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে "সমাধি" বা "কবর" যেকোনো ব্যক্তির জন্যই ব্যবহার করা যায়। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৯:৩৩, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 বিরোধিতা মাজার ও সমাধিসৌধ দুটোই বাংলা ভাষায় ধর্মনিরপেক্ষ সমাধিস্তম্ভকে বোঝাতে অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে। এখানে বিবেচ্য হচ্ছে স্থানটির ক্ষেত্রে সমাধিসৌধ নাকি মাজার কোনটি অধিক ব্যবহৃত হয়ে থাকে। প্রথমে মনে রাখতে হবে যে এটি একটি সমাধিসৌধ, সমাধি নয়। সমাধি আর সমাধিসৌধ আলাদা। দ্বিতীয়ত, অনেক আগে থেকেই বিভিন্ন নির্ভরযোগ্য মিডিয়া ও প্রিন্ট মাধ্যমে এটি মাজার হিসেবে উল্লেখ করা হয়ে আসছে। আপনি খালেদা জিয়ার শাসনামলে দেখবেন এটিকে মাজার বলা হতো। এমনকি এখনো এটিকে বিভিন্ন সংবাদপত্রে মাজার লেখা হচ্ছে। তাই WP:COMMONNAME অনুযায়ী জিয়াউর রহমানের মাজার নামটি অধিক সাসটেইনেবল। আর নিরপেক্ষতার ব্যাপারটা এখানে অপ্রাসঙ্গিক। লালনের সমাধিসৌধকে পাকিস্তান আমল থেকে মাজার বলা হচ্ছে, লালন ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন না। কয়েক দশক আগেও ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্বদের ক্ষেত্রে মাজার শব্দটি ব্যবহার হতো। তাহলে "মাজার" শব্দটি অনিরপেক্ষ কিভাবে হলো? মেহেদী আবেদীন ১৬:০০, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন প্রস্তাবনা অনুসারে। — আদিভাইআলাপ২০:০৪, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
পুনশ্চঃ "অধিক ব্যবহার" বলতে প্রস্তাবকারীর গবেষণার ঘাটতি রয়েছে। সংবাদমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ অংশ "জিয়াউর রহমানের মাজার" শব্দবন্ধ ব্যবহার করেছে। তবে, প্রস্তাবকারীর যুক্তির সাথে একমত। যেহেতু উভয়টিই সমানতালে ব্যবহারযোগ্য, কাজেই নিরপেক্ষতার সার্থে "সমাধি" ব্যবহারে পক্ষপাতি। — আদিভাইআলাপ২০:০৯, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 মাজার শব্দটি অনিরপেক্ষ নয়। মাজার ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্বদের ক্ষেত্রেও ব্যবহার হয়ে আসছে। আর উইকিপিডিয়ার নীতিমালায় নিরপেক্ষতার যে ব্যাখ্যা আছে আর প্রস্তাবকারী নিরপেক্ষতা যে অর্থে ব্যাখ্যা করেছেন দুটোর মধ্যে সামঞ্জস্যতা নেই। মেহেদী আবেদীন ২০:১৭, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin, ব্যুৎপত্তিগতভাবে চিন্তা করলে "মাজার" শব্দটি ধর্মীয় কোনো অর্থ রাখে না। অনেক আগে থেকেও অনেক নামের সাথে প্রচলিত আছে, যেমন: "চার নেতার মাজার" ইত্যাদি। কিন্তু ভাষা পরিবর্তনশীল, অর্থেরও পরিবর্তন ঘটে, সঙ্কোচন ঘটে। অতি সাম্প্রতিক সকল ক্ষেত্রে "মাজার" ধর্মীয় অর্থে ব্যবহৃত হচ্ছে। এর বাইরে উদাহরণ প্রায় নেই বললেই চলে। যেহেতু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নিবন্ধ এবং "মাজার" ও "সমাধি" দুইটিই প্রায় সমানভাবে প্রচলিত, তাই এর মধ্যে "মাজার" শব্দটি না ব্যবহারের পক্ষে। এতে ভবিষ্যতেও অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও ধ্বংসপ্রবণতা এড়ানো সম্ভব হবে। — আদিভাইআলাপ২০:২৪, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও ধ্বংসপ্রবণতা এড়ানোর উদ্দেশ্যে উইকিপিডিয়ায় শিরোনাম পরিবর্তন করা হয়না, আর তা করাটাও অনুচিত হবে৷ এভাবে শিরোনাম ব্যাখ্যা করার ব্যাপারটাও WP:OR হয়ে যায়। আর যেহেতু জিয়াউর রহমানের ক্ষেত্রে "মাজার" ও "সমাধিসৌধ" দুটোই সমানভাবে ব্যবহার হয়ে আসছে সেহেতু "অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও ধ্বংসপ্রবণতা"র প্রশ্নও আসছেনা। আর ধ্বংসপ্রবণতা আটকাতে পাতা সুরক্ষিত করার সুযোগ আছে। মেহেদী আবেদীন ২০:২৮, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin নিরপেক্ষতা প্রমাণের বিষয়টি প্রস্তাবকের হাতে ছেড়ে দিলাম। আদিভাইআলাপ২০:৩০, ৩১ মে ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 এবং Mehedi Abedin: সমাধির বিভিন্ন প্রকারভেদ তালিকাভুক্ত করার জন্য আমি সমাধি নিবন্ধ তৈরি করেছি, আর সেখান থেকেই বোঝা যাচ্ছে যে "সমাধি" কথাটা সাধারণ আর "মাজার" কথাটা ধর্মীয়। আমরা মুর্শিদাবাদে মীর মদনের সমাধিকে "মাজার" বলি না, কিন্তু পশ্চিম মেদিনীপুরে একে "মাজার" বলি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৬:০৮, ২ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413 কিন্তু বাংলাদেশের ব্যাপারটা আলাদা। এখানে সমাধিস্তম্ভ অর্থে অনেক আগে থেকে সমাধিসৌধ আর মাজার দুটো শব্দই ব্যবহার হয়ে আসছে। যেহেতু পশ্চিমবঙ্গের নির্ভরযোগ্য সূত্রে জিয়াউর রহমানের মাজারের ব্যাপারে খুব একটা উল্লেখ করেনা সেহেতু বাংলাদেশের নির্ভরযোগ্য সূত্রে কিভাবে উল্লেখ হয়ে আসছে সেটাকে প্রাধান্য দিতে হবে। মেহেদী আবেদীন ১৯:৫৭, ২ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
  • দৃঢ় সমর্থন
— 👋 আনাফ ইবনে সাহেবুল (📨/📥) 🇧🇩 🌐 ১২:৪৯, ২ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

কালিকট

[সম্পাদনা]

বর্তমানে কোনো বাংলা গণমাধ্যমই কেরলের এর শহরকে সাম্প্রতিক আলোচনার নিরিখে "কালিকট" বলে না। একমাত্র ভারতের ইতিহাস বিষয়ক আলোচনায় একে "কালিকট" বলে, আর সাম্প্রতিক আলোচনার নিরিখে একে "কোঝিকোড়" বলে (আনন্দবাজার, টিভি৯ বাংলা, সংবাদ প্রতিদিন)। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৫:৫৯, ২ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন মেহেদী আবেদীন ১৯:৫৮, ২ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন TheAhasan (আলাপ) ১২:১১, ৭ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
আমার মত এখানে কিছুটা ভিন্ন। আমি এইক্ষেত্রে বাংলা ভাষার এলিটিজমকে সমর্থন করি। কোঝিকোড় সম্পূর্ণ ইংরেজি ভাষার লিপ্যন্তর। বাংলা ভাষায় অনুরূপ চটগ্রামকে চিটাগাং বলা হলেও, নিবন্ধের নামকে চিটাগাং করার পক্ষপাতী নই। দস্তা ইত্যাদি বাংলা পরিভাষা থাকলেও, পত্রপত্রিকায় জিংক ইত্যাদি শব্দের ব্যবহার বেশি। এক্ষেত্রেও আমরা উইকিপিডিয়ায় দস্তা ব্যবহার করি। (যদিও এই উদাহরণের সাথে আলোচ্য বিষয়ের ফারাক অনেক। তবুও আমার মতামতের বিষয়টি অনুধাবন করাতে এই উদাহরণগুলো টানা।) আমি লক্ষ্য করেছি, পশ্চিমবঙ্গের পত্রিকাগুলোতে চোখ বন্ধ করে হিন্দি অথবা ইংরেজির লিপ্যন্তর করার প্রবণতা আছে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলগুলোর প্রচলিত বাংলা নাম থাকলেও সেগুলোকে অবজ্ঞা করে হিন্দি/ইংরেজির লিপ্যন্তরকে আমি উৎসাহিত করি না। উইকিপিডিয়ায় কয়েক বছর আগে “পুনে” নিবন্ধকে “পুণে” করা হয়েছিল। আমি এইক্ষেত্রেও অনুরূপ ঐতিহাসিক বাংলা নামের পক্ষে। একটি এলাকার বাংলা নাম থাকতে, ইংরেজির অনুসরণ করতে হবে কেন? — আদিভাইআলাপ১৭:১৪, ৭ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 নীতিমালায় WP:COMMONNAME এর উল্লেখ আছে। কিন্তু সেটা যদি নির্ভরযোগ্য সূত্রগুলোর লিপ্যন্তরের প্রতি অন্ধ অনুকরণের কারণে হয় সেজন্য সেই নাম বাদ দেওয়া উইকিপিডিয়ার নীতিমালার মধ্যে পড়েনা, আর সেভাবে গণ্য করাও WP:OR এর পর্যায়ে চলে যায়। "পুণে" নামটির প্রসঙ্গ আলাদা, এটি ঐতিহাসিক নাম হলেও একইসাথে বাংলা ভাষায় WP:COMMONNAME। আবার এটি মারাঠি ভাষাতেও "পুণে" উচ্চারণ ও লেখা হয়ে থাকে। সুতরাং "পুণে" নামের উদাহরণ এই স্থানান্তর আলোচনার ক্ষেত্রে প্রাসঙ্গিক হবেনা। আবার "চিটাগাং" নামের উদাহরণ দেওয়াও এখানে অবান্তর, কেননা নামের ক্ষেত্রে বাংলা ভাষার নির্ভরযোগ্য সূত্র বিবেচনা করাই যুক্তিসঙ্গত, লিপ্যন্তরেও চিটাগাং আসেনা। বাংলা ভাষার পত্রিকাগুলোতেও যথেচ্ছভাবে চিটাগাং ব্যবহার হয়না। তাই প্রথমেই দেখতে হবে WP:COMMONNAME কোনটি, এখানে অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ, তবে সেগুলো WP:COMMONNAME এর মতো গুরুত্ব পাবেনা। বরং আপনি বাংলা ভাষার জার্নালে আধুনিক কালিকটকে কোন নামে অধিক উদ্ধৃত করা হয়ে আসছে তার একটি তালিকা এখানে উপস্থাপন করতে পারেন, তাতে করে অন্যান্যদের মতামত দিতে সুবিধা হতে পারে। মেহেদী আবেদীন ০১:৪১, ১০ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin ভাই, WP:COMMONNAME প্রতিষ্ঠার জন্য একচ্ছত্র ব্যবহার দেখাতে হবে। যেহেতু ভারতে বাংলা অন্যতম সরকারি ভাষা, সেহেতু পশ্চিমবঙ্গের সরকারি কাজে এই নাম কীভাবে ব্যবহৃত হয়, সেটি দেখাতে হবে। যেমন, কোনো সরকারি বিজ্ঞপ্তি, সরকারি পাঠ্যপুস্তক ইত্যাদি। যেহেতু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি শহর, পাঠ্যপুস্তকে ব্যবহৃত নাম পাওয়া যাবে। @Sbb1413 এই কাজে আশা করি সহযোগিতা করতে পারবেন। WP:COMMONNAME-এর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, খুব সাম্প্রতিক পরিবর্তনের জন্য সাথে সাথে নিবন্ধের শিরোনাম পরিবর্তনের প্রয়োজন হয় না। (বিশেষ করে অফিসিয়াল নাম পরিবর্তনের ক্ষেত্রে) ঐতিহাসিকভাবে ব্যবহৃত নাম WP:COMMONNAME-কে প্রভাবিত করে। এ কারণে উইকিপিডিয়ায় অনেক ক্ষেত্রেই অফিসিয়াল নামের বিপরীতে (বলতে পারেন, সবচেয়ে সাম্প্রতিক প্রচলিত নামের পরিবর্তিতে) আগে থেকে প্রচলিত নামকে প্রাধান্য দিয়ে শিরোনামের পরিবর্তন করা হয় না। ভারত ও বাংলাদেশের সংবাদমাধ্যমে “কালিকট” এখনও ব্যবহৃত হয়। আনন্দবাজার, প্রথম আলো ইত্যাদি। গুগল ট্রেন্ডসেও কালিকট কোঝিকোড়ের চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে আছে। প্রসঙ্গত, বাংলাদেশের সরকারি ইতিহাস বইয়ে “কালিকট” ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম–দশম শ্রেণি (পৃষ্ঠা ৯৩, পিডিএফ ৯৯) — আদিভাইআলাপ১১:১৯, ১০ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

শফিকুর রহমান (রাজনীতিবিদ)

[সম্পাদনা]

WP:PRIMARYTOPIC অনুযায়ী, রাজনীতিতে গুরুত্বপূর্ণ হওয়ায় শফিকুর রহমান বুঝতে অধিকাংশ মানুষ তাকেই চিনবে। আর তাছাড়া ইনি আর শফিকুর রহমান (মৌলভীবাজারের রাজনীতিবিদ) দুজনই মৌলভীবাজার জেলার ব্যক্তি। এতে করে ব্র‍্যাকেট দিয়ে রাজনীতিবিদ লেখা বিভ্রান্তি ছড়াতে পারে। তাই নীতিমালা অনুযায়ী ব্র‍্যাকেট না রাখা উত্তম। মেহেদী আবেদীন ০১:৪৬, ১০ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন প্রস্তাবনা অনুসারে । TheAhasan (আলাপ) ১৩:৫৫, ২১ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
সমর্থন। অপরজনের নামে হামিদী আছে, সেটাও আনা যেতে পারে। আর বাকি সব নাম, শফিকুর রহমান (দ্ব্যর্থতা নিরসন) পাতায় রাখা যেতে পারে। ―    কাপুদান পাশা () ২০:০০, ২৪ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
সেক্ষেত্রে এই প্রস্তাবের পাশাপাশি শফিকুর রহমান (মৌলভীবাজারের রাজনীতিবিদ) কে শফিকুর রহমান হামিদী নামে স্থানান্তরের জন্য প্রস্তাব করছি। মেহেদী আবেদীন ০২:৩৪, ২৮ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

জ্যোতিঃউদ্ভিদবিজ্ঞান

[সম্পাদনা]

বর্তমান শিরোনাম "জ্যোতিঃউদ্ভিদবিজ্ঞান" বাংলা ভাষায় অপ্রচলিত ও দুর্বোধ্য বলে মনে হচ্ছে। "Astro" উপসর্গের বাংলা রূপ হিসেবে "নভো" (যেমন: নভোচারী, নভোপদার্থবিদ্যা) ব্যবহারের নজির রয়েছে। তাই "নভোউদ্ভিদবিজ্ঞান" শিরোনামটি অধিক বোধগম্য কি না সে বিষয়ে সম্প্রদায়ের মতামত কামনা করছি। তবে উভয় রূপেরই প্রচলিত উৎস পাওয়া যায়নি, তাই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। TheAhasan (আলাপ) ১৩:১৮, ২১ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:কোনো মৌলিক গবেষণা নয় এই নীতি অনুযায়ী এই দুটি নামের কোনোটিই গ্রহণযোগ্য নয়। কিন্তু বিষয়বস্তু অনুযায়ী ব্যাখ্যামূলক নাম হিসাবে নিবন্ধটির নাম "মহাকাশীয় উদ্ভিদবিজ্ঞান" রাখা যেতে পারে। এক্ষেত্রে মৌলিক গবেষণার ঝুঁকি নেই। অবশ্য "নভোপদার্থবিদ্যা"-র জায়গায় এখানে জ্যোতিঃপদার্থবিজ্ঞান ব্যবহার করা হয়, আর কিছু নির্ভরযোগ্য সূত্রে এই পরিভাষার আংশিক প্রয়োগ আমি পেয়েছি (আনন্দবাজার)। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৩:২৪, ২১ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। নীতিমালা অনুযায়ী যদি এই পরিভাষার জন্য কোনো নির্ভরযোগ্য বাংলা উৎস না পাওয়া যায়, তাহলে অনুমানভিত্তিক নতুন বাংলা নাম তৈরি না করে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক টার্ম “Astrobotany” (অ্যাস্ট্রোবোটানি) ব্যবহার করাই বেশি নীতিসম্মত হবে বলে মনে করি।
এটি একটি স্বীকৃত বৈজ্ঞানিক ক্ষেত্র, তাই উৎসনির্ভর নাম না থাকলে এটাই শিরোনাম হিসেবে রাখা যেতে পারে।TheAhasan (আলাপ) ১৩:৪৪, ২১ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, "astrobotany"-র নাম "অ্যাস্ট্রোবোটানি" রাখা যেতে পারে। একইভাবে "astrobiology" নিবন্ধটির নাম "জ্যোতির্জীববিজ্ঞান" রাখা হলেও আমি এই নাম কোনো নির্ভরযোগ্য উৎসে পাইনি। তবে আমি "অ্যাস্ট্রোবায়োলজি"-র ব্যবহার বহু জায়গায় পেয়েছি, আর সেই হিসাবে ঐ নিবন্ধের নাম "অ্যাস্ট্রোবায়োলজি" হবে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:০০, ২১ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 বিরোধিতা প্রথমত, বাংলা উইকিপিডিয়ায় বাংলা পরিভাষাকে প্রাধান্য দেওয়া হয়। কাজেই নিবন্ধের বাংলা নাম থাকতে ইংরেজি পরিভাষায় স্থানান্তরের প্রস্তাবনাই অর্থহীন। দ্বিতীয়ত, astro- উপসর্গের পারিভাষিক রূপ জ্যোতিঃ হিসেবে ব্যবহৃত হয়, যা জ্যোতির্পদার্থবিজ্ঞান শব্দের মধ্যেই স্পষ্টভাবে প্রতিভাত হয়। এর বিকল্প নভো- উপসর্গ ঐতিহাসিকভাবে ব্যবহৃত হতো, কিন্তু আধুনিককালে এর ব্যবহার কম। (অন্তত বাংলাদেশে) এভাবে উপসর্গযোগে নতুন বাংলা পরিভাষা তৈরি “স্বীকৃত বৈজ্ঞানিক ক্ষেত্রে” নতুন নয়। biology - জীববিজ্ঞান, biogeography - জীবভূগোল, biotechnology - জীবপ্রযুক্তি ইত্যাদি এর আধুনিক প্রয়োগ। তেমনি astronomy - জ্যোতির্বিজ্ঞান, astrophysics - জ্যোতির্পদার্থবিজ্ঞান, astrobiology - জ্যোতির্জীববিজ্ঞান, astrobotany - জ্যোতিঃউদ্ভিদবিজ্ঞান পরিভাষা হিসেবে ঠিক আছে। নিবন্ধের নাম নভোজীববিজ্ঞান রাখার বিষয়ে বিতর্ক হতে পারে। কিন্তু যেহেতু আমরা জ্যোতির্পদার্থবিজ্ঞান ব্যবহার করছি, সকল নিবন্ধের নামে কনসিস্টেন্সি একটা বিষয়। এত সুন্দর পরিভাষা থাকতে, “মহাকাশীয় জীববিজ্ঞান/উদ্ভিদবিজ্ঞান”-জাতীয় খটমটে অনুবাদের প্রয়োজন আছে বলে, আমি অন্তত মনে করি না। — আদিভাইআলাপ০৮:১৪, ২৩ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
যুক্তিটা সঠিক। আর তার মানে বাংলা অনুবাদটা এরকম হচ্ছে:
  1. astrobiology → astro + bio + logy
  2. astro → জ্যোতিঃ
  3. bio → জীব
  4. logy → বিজ্ঞান/বিদ্যা
  5. জ্যোতিঃ + জীব + বিজ্ঞান → জ্যোতির্জীববিজ্ঞান
এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:৪৫, ২৫ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

মসমসবর্গীয় উদ্ভিদ

[সম্পাদনা]

মুহাম্মদ জিয়া-উল-হক

[সম্পাদনা]
নিচের আলোচনাটি আলাপ:মুহাম্মদ জিয়া-উল-হক থেকে আনীত

নিবন্ধের বর্তমান শিরোনামের বানান বাংলা উচ্চারণ শৈলী ও গণমাধ্যমে উল্লেখিত বানানের বিপরীত। বাংলা গণমাধ্যমে তাকে জিয়াউল হক বলা হয়। সেই হিসেবে বাংলা উইকিপিডিয়ায় তার নাম মুহাম্মদ জিয়াউল হক হওয়া উচিত। প্রমাণস্বরূপ এই সূত্রগুলো দেখুন: বণিক বার্তা, নয়া দিগন্ত, বিবিসি, সংবাদ প্রতিদিনমেহেদী আবেদীন ২০:০৮, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ভাই, মতামত প্রদানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি; পাশাপাশি, বর্তমান শিরোনাম স্থানান্তরকরণের প্রস্তাবনায় জোড়ালো বিরোধিতা করছি। উইকিশৈলী অনুসরণে, উপমহাদেশীয় ভাষার আলোকে ও সর্বোপরি গুগল সার্চে (মুহাম্মদ জিয়া-উল-হক: প্রায় ৬৪,৯০,০০০টি ফলাফল এবং মুহাম্মদ জিয়াউল হক: প্রায় ৬,২৮,০০০টি ফলাফল) এর সত্যতা যাচাই করা যেতে পারে। বোধকরি, ঊনার ইংরেজি নামের উপর নির্ভর করে এ নামকরণ ইংরেজিতে Muhammad Zia-ul-Haq রাখা হয়েছে অর্থাৎ, ঊনার সনদপত্রে যেভাবে নাম লেখা হয়েছিল তা-ই হয়তোবা ইংরেজিসহ সকল উইকিপিডিয়ায় চলে এসেছে। আপনার প্রমাণের বিপরীতে (বা সত্যতা যাঁচাইয়ে) একই বিবিসিতে মুহাম্মদ জিয়া-উল-হক, দ্য ডেইলি স্টারইত্তেফাক, যুগান্তরেও মুহাম্মদ জিয়া উল হক ও মুহাম্মদ জিয়া-উল-হক এসেছে। সময় নিউজেও মুহাম্মদ জিয়া-উল-হক নামটি লিখিত রয়েছে। প্রায় প্রত্যেক রেফারেন্সে Muhammad Zia-ul-Haq নামটি রয়েছে; ব্যতিক্রম রয়েছে অক্সফোর্ডরেফারেন্সে Mohammad Zia ul Haq অর্থাৎ হাইফেন ছাড়া ও মোহাম্মদ শব্দটি এসেছে। মূলতঃ প্রতিবেদকের দৃষ্টিভঙ্গী (উচ্চারণ, পাঠক, ব্যবহারকারীর কাছাকাছি চলে আসা ...), ব্যক্তিগত সচেতনতাবোধ, পারিপার্শ্বিক দৃষ্টিভঙ্গীর উপর নির্ভর করে একটি প্রতিবেদন রচিত হয়। এগুলোতেও এরই বহিঃপ্রকাশ ঘটেছে। এছাড়াও, তিনি জেনারেল জিয়া-উল-হক, জেনারেল মুহাম্মদ জিয়া উল হক, জেনারেল জিয়াউল হক ইত্যাদি নামে পরিচিতি পেয়েছেন। তবে, উইকিপিডিয়ায় কিন্তু সর্বদাই পদবী বর্জন করতে হবে। আপনার বক্তব্যকে অস্বীকার করছি না। সেজন্যেই কিন্তু মুহাম্মদ জিয়াউল হক নামটি পুণঃনির্দেশনা আকারে রেখে দিয়েছি ২০১৫ সালে উইকিপিডিয়া এশীয় মাস উপলক্ষ্যে রচিত নিবন্ধটিকে ঘিরে। পরবর্তীতে অবশ্য আরও অনেক ব্যবহারকারী এ নিবন্ধে অবদান রেখে গেছেন। যদি আপনার বক্তব্যকে স্বীকৃতি দেয়া হয়, তাহলে কিন্তু, মিসবাহ-উল-হক, ইমাম-উল-হক, ইনজামাম-উল-হক ইত্যাদি নিবন্ধের উপরও এর প্রভাব পড়ে ও তাঁরা তখন যথাক্রমে মিসবাহুল হক, ইমামুল হক, ইঞ্জামামুল হকে রূপান্তরিত হবেন! স্মর্তব্য যে, উইকিপিডিয়া কিন্তু গবেষণার স্থান নয়!! ধন্যবাদ। - Suvray (আলাপ) ১০:৩৯, ২১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Suvray অন্যান্য মন্তব্যে নিচে করছি, তবে গুগল সার্চের ফলাফলের সংখ্যাটার কারণ উইকিপিডিয়া নিজেই। বর্তমান নামে থাকায় ইংরেজি উইকিডাটাকে অনুসরণ করে ইংরেজি ও অন্যান্য ভাষার ফলাফল; এমনকি গুগল অনুদিত ফলাফলও অন্তর্ভুক্ত করেছে। যেমন, এই ইউআরএলটা আমি দ্বিতীয় নম্বরে পেয়েছি। যা মূলত ইংরেজি। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৪:৩৬, ২৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন উইকিপিডিয়ার বিদেশী নামকরণ নীতিমালা অনুযায়ী সাধারণত আমরা প্রতিবর্ণীকরণে যাব। যদি অপ্রচলিত হয়, তাহলে বাদ দিব; নয়ত প্রতিবর্ণীকরণই সঠিক হবে। যেহেতু অর্ধেকাংশে হলেও প্রচলন আছে, তাই প্রতিবর্ণীকরণে যাওয়াই সঠিক হবে। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৪:৩৮, ২৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি ২ বছর যাবত পড়ে আছে, তাই এখানে স্থানান্তরিত করা হলো। ―    কাপুদান পাশা () ২০:০৬, ২৪ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

আমি এবিষয়ে "জিয়াউল হক" নামকেই  সমর্থন করছি, কারণ আমি কোনো নামকে এভাবে হাইফেন নিয়ে লিখতে দেখিনি। হ্যাঁ, কিছু জায়গায় একে "জিয়া উল হক" লিখতেও দেখেছি, কিন্তু নামকরণের সাধারণ নিয়ম অনুযায়ী "অমুক-উল" বা "অমুক উল"-এর জায়গায় "অমুকুল"-ই প্রাধান্য পায়। আমরা লিখি "আব্দুর রহমান", "আব্দ উর রহমান" বা "আব্দ-উর-রহমান" নয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৫:২৬, ২৫ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
আর Suvray-এর বক্তব্য স্লিপারি স্লোপ হয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি এই প্রস্তাবের বিরোধিতা করছেন কারণ এর ফলে এমন এক শৃঙ্খল বিক্রিয়া সৃষ্টি হবে যার ফল প্রতিকূল হবে। আসলে এখানে একজন অবাঙালির নামকে বাংলায় লেখা হচ্ছে, যাকে বাংলায় বিভিন্নভাবে লেখা যায়। অবশ্য আমি বাঙালিদের বাংলা নামকেও বিভিন্নভাবে লিখতে দেখেছি, কিন্তু সেটা বিরল (যেমন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ Nawshad Siddiqui-কে বাংলায় "নওশাদ সিদ্দিকি", "নওসাদ সিদ্দিকী", "নৌসাদ সিদ্দিকি" ইত্যাদি বানানে লেখা হয়েছে)। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:৫৯, ২৫ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
একমত। বিশেষত তিনি বিতর্কে "মৌলিক গবেষণা" তুলে ধরেছেন। কিন্তু এখানে মৌলিক গবেষণার ব্যাপার অপ্রাসঙ্গিক কেননা "জিয়াউল হক" উচ্চারণ বিভিন্ন বাংলা ভাষার বই ও ডিজিটাল সংবাদমাধ্যমে ব্যবহার হচ্ছে। আবার অন্যান্য নামের ব্যাপারে কি হবে সেটা এই আলোচনার বিষয়বস্তু হতেই পারেনা। মেহেদী আবেদীন ০২:৩১, ২৮ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

লি কিয়াং

[সম্পাদনা]

সঠিক উচ্চারণ। উইকিপিডিয়া দেখে দেখে অন্যরা ভুল করেছে। ইংরেজি Q কে ক হিসেবে নেয়া হয়েছে, যখন চীনা হতে আগত Q ছ এর কাছাকাছি উচ্চারণ দেয়। ―    কাপুদান পাশা () ১৩:১৬, ২৫ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন — একই কারণে "Chongqing"-এর বাংলা নাম "ছুংছিং" রাখা হয়েছে, "চংকিং" নয় (তবে বাংলায় একে একদা "চুংকিং" বলত)। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:৩৫, ২৫ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন বাংলা সংবাদপত্রেও এই বানান ব্যবহৃত হচ্ছে। মেহেদী আবেদীন ০২:২৯, ২৮ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

ঈসা খান

[সম্পাদনা]
নিচের আলোচনাটি আলাপ:ঈসা খান থেকে আনীত

ঈসা খান নামটি সম্ভবত বাংলাপিডিয়া থেকে নেওয়া হয়েছে। বাংলাপিডিয়া অনেক সময় প্রচলিত নাম অনুসরণ না করে নিজেদের মতো নাম দিয়ে থাকে। অথচ আমরা পাঠ্যবইয়ে ঈশা খাঁ পড়ে এসেছি। অনলাইনে প্রচুর সূত্রে ঈসা খানের বদলে ঈশা খাঁ ব্যবহার করা হয়েছে। এমনকি একাধিক সরকারি ওয়েবসাইটেও যেমন এটি দেখুন তাকে ঈশা খাঁ নামে উল্লেখ করেছে। WP:COMMONNAME অনুযায়ী এটি নিঃসন্দেহে ঈশা খাঁ হওয়া উচিত। ... মেহেদী আবেদীন ১৭:৩২, ২৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ঈশা খাঁ-এ স্থানান্তর প্রস্তাবে  সমর্থনতুহিন (বার্তাঅবদান) ১৫:৪৬, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 মন্তব্য খান নামটা উৎপত্তিগত ভাবে মঙ্গোলীয় ও তুর্কি ভাষা থেকে এসেছে। ইসা তার খান তার উপাধি পান তার ইসলাম গ্রহণকারী বাবার কাছ থেকে। যিনি বংশ পরিক্রমায় গিয়াসউদ্দিন মাহমুদ শাহ'র দেওয়ান ছিলেন। মাহমুদ শাহ নিজে ছিলেন আরব বংশদ্ভুত। তার সময় বাংলায় ফারসির প্রচলন ছিল। তুর্কি, ফারসি, আরবি, দারি , পশতুন ভাষায় ['ن' নুন ] থেকে এসেছে, যার বাংলা প্রতিবর্ণী 'ন'। চন্দ্রবিন্দু 'ঁ', মুর্ধন্য 'ণ' বর্ণগুলি সংস্কৃত থেকে বাংলায় সরাসরি আমদানি করা হয়েছে, যা নুনের প্রতিবর্ণী নয়। 'খাঁ'-এর ব্যবহার শুরু হয়েছে, যখন তাদের নামের সংস্কৃতায়ন শুরু হয়, যা ছিল তাদের নামের প্রাথমিক বিকৃতি। তারা ভাটি অঞ্চলে জন্মগ্রহণ করেন। ভাটি অঞ্চলের উপভাষায় চন্দ্রবিন্দুর ব্যবহার নাই বললেই চলে। এহিসেবে বাংলাপিডিয়ার নাম ঠিক আছে।
তাছাড়া 'খাঁ' নামে সনাতনীরা একটি পৃথক উপাধি বা পদবী ব্যবহার করেন। আমাদের একজন জনপ্রিয় সম্পাদক আছেন - খাঁ শুভেন্দু। সুতরাং 'খাঁ' উপাধি ঈসা খানে 'খাঁ' নয়। এহিসেবে 'ঈসা খান' নাম রাখা উচিৎ~ Φαϊσάλ (২০২৪) ১৬:৪৯, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL এখানে মূলত নীতিমালা মেনে WP:COMMONNAME হিসেবে প্রস্তাব করা হয়েছে যা আমাদের প্রকাশনায় ব্যবহৃত প্রচলিত নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং আমার বিশ্বাস এসব পরিস্থিতে সুপ্রচলিত নামকে গুরুত্ব দেওয়া উচিত। মেহেদী আবেদীন ১৬:৫৮, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin এক্ষেত্রে ঈসা খান নামটিও বহুল প্রচলিত হওয়ার কথা। ~ Φαϊσάλ (২০২৪) ১৭:০৩, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL অনুসন্ধান করে এবং পাঠ্যপুস্তকের উচ্চারণ অনুযায়ী সবচেয়ে বেশি ঈশা খাঁ প্রচলিত মনে হয়েছে। অবশ্য হাতেগোনা কিছু সূত্র "ঈসা খাঁ" নামটিও ব্যবহার করছে। মেহেদী আবেদীন ১৭:১০, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
মানে পাঠ্যপুস্তকে একই ভুলের পুনরাবৃত্তি হয়েছে। ~ Φαϊσάλ (২০২৪) ১৭:১২, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL এটাকে উইকিপিডিয়ায় ভুল হিসেবে দেখা হয়না। সব বিদেশি শব্দই বিভিন্ন ভাষায় বিভিন্ন উচ্চারণে ব্যবহার করা হয়েছে। আর সেই ভিন্ন উচ্চারণ ভুল হোক বা সঠিক WP:COMMONNAME এ পড়বে। নয়তো একই যুক্তিতে আমাদের নবী ইব্রাহিমকে "আভ্রাহাম" বলতে হতো, কিন্তু আমরা ইহুদি-খ্রিস্টান বিষয়ক নিবন্ধে আভ্রাহামের বদলে আব্রাহাম এবং ইসলামি নিবন্ধে ইব্রাহিম ব্যবহার করে থাকি। এটি কোন ভুল নয় বরং উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী ব্যবহারযোগ্য যদি নির্ভরযোগ্য সূত্রে ব্যবহার হয়ে থাকে। মেহেদী আবেদীন ১৭:২৯, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
পুনশ্চঃ বাংলাদেশের বেশিরভাগ সরকারী তথ্য বাতায়ন কোন গবেষণা না করেই যেকোন কপিরাইটেড বা মুক্ত লেখা তুলে দিয়েছে। সরকারী বাতায়নের রচনা ও বানান রীতি গ্রহণযোগ্য মনে হয়না। ~ Φαϊσάλ (২০২৪) ১৬:৫৮, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি ১ বছর যাবত পড়ে আছে, তাই এখানে স্থানান্তরিত করা হলো। মেহেদী আবেদীন ০২:৪২, ২৮ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

পুনশ্চঃ আলোচনায় সরকারী তথ্য বাতায়নের প্রসঙ্গ অপ্রাসঙ্গিক, কেননা আলোচনায় নির্ভরযোগ্য মাধ্যমিক সূত্রের উৎসের ভিত্তিতেই প্রস্তাব করা হয়েছে। নামের শুদ্ধ বানানের কারণ উইকিপিডিয়ার নীতিমালার বিপরীত। মেহেদী আবেদীন ০২:৪৬, ২৮ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন   কাপুদান পাশা () ১৬:০৩, ২৮ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন : তবে এই নামে স্থানান্তর করা হলে, তাঁর উত্তরসূরী মুসা খান, মাসুম খানকেও যথাক্রমে মুসা খাঁমাসুম খাঁ নামকরণের প্রস্তাব করছি। ★✒️সাদি (💬) ১৬:২৭, ২৮ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন করছি, কারণ ঈশা খাঁ নামটিই বাংলাদেশে বেশি প্রচলিত মনে হচ্ছে ।TheAhasan (আলাপ) ০২:৩৭, ৮ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

আবুল কাশেম ফজলুল হক

[সম্পাদনা]

বেশ কিছু যৌক্তিক কারণে এই নাম পরিবর্তনের প্রস্তাব করছি: প্রথমত নামটি বেশ বড় ও উইকিপিডিয়ার নীতিমালা ছোট ও সুপ্রচলিত নামের পক্ষে। "এ কে ফজলুল হক" নামটি সুপ্রচলিত ও বর্তমান নামের চাইতে নির্ভরযোগ্য সূত্রে অধিক প্রচলিত। বাংলা উইকিপিডিয়ায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের নামের বানান এ কে ফজলুল হকের নামের পূর্ণাঙ্গ রূপের খুব কাছাকাছি যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এখানে দ্ব্যর্থতা নিরসন করতে অধ্যাপকের নামের পাশে ব্র‍্যাকেট দিয়ে "অধ্যাপক" লেখা যায়। তবে তা করলে শিরোনাম বেশ বড় হয়ে যায়। আর দ্ব্যর্থতা নিরসন করলেও বর্তমান প্রস্তাব গুরুত্ব হারাবে না। তাই সবকিছু চিন্তা করে শিরোনাম পরিবর্তনের প্রস্তাবটি অধিক যুক্তিসঙ্গত মনে হয়েছে। মেহেদী আবেদীন ০৩:৪৯, ৩০ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থন — তবে এই নীতি অনুযায়ী আরও ছোট নাম "ফজলুল হক" রাখা যায়, কারণ অন্তত আমি একে কেবল "ফজলুল হক" নামেই চিনি। অন্যান্য ফজলুল হকের জন্য ফজলুল হক (দ্ব্যর্থতা নিরসন) রয়েছে। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৫:০৮, ৩০ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন। তবে একে ফজলুল হক-ও রাখা যেতে পারে। অনেক ক্ষেত্রে আমরা ইংরেজি সংক্ষিপ্ত নামগুলোকে একসাথে লিখে থাকি এবং আগের মতো ডট (.) ব্যবহার করি না, তাই “একে ফজলুল হক”-ও মানানসই হতে পারে। তবে @Sbb1413 দাদার প্রস্তাবিত ফজলুল হক নামটি আমার মতে ব্যক্তিকে যথার্থভাবে নির্দেশ করবে না, বিভ্রান্তি তৈরি করবে। – আদিভাইআলাপ০৭:৫৯, ৩০ জুন ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 @Sbb1413 করা যেতে পারে। তবে আমি অনেক সূত্রে স্পেস দিয়ে "এ" ও "কে" আলাদাভাবে "এ কে" এভাবে লিখতে দেখছি। মেহেদী আবেদীন ০৪:০৭, ১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন। উপরের অনুযায়ী ―    কাপুদান পাশা () ০২:৪৬, ১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন এ কে ফজলুল হক রাখা হোক । TheAhasan (আলাপ) ১৫:০০, ২ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন বোরহান (আলাপ) ১৪:১৭, ৩ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন প্রস্তাবনা অনুযায়ী - R1F4T আলাপ ১৬:২৬, ৪ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

ছাত্র-জনতার অভ্যুত্থান (২)

[সম্পাদনা]

আগের প্রস্তাবটি চাপা পড়ে গেছে, আর যেহেতু জুলাই মাস এসে গেছে তাই প্রস্তাবটি আবার করা দরকার বলে মনে করছি। এবারের প্রস্তাব আগের চেয়ে আলাদা। বর্তমানে জুলাই গণঅভ্যুত্থান নামটি অধিক ব্যবহৃত হচ্ছে। সরকারিভাবেও নামটি ব্যবহার হচ্ছে। তাই এই নাম প্রস্তাব করছি। মেহেদী আবেদীন ০৪:১৩, ১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

পাশাপাশি বিষয়শ্রেণী:ছাত্র–জনতার অভ্যুত্থান বিষয়শ্রেণী ও এর অন্তর্ভুক্ত সকল নিবন্ধ ও বিষয়শ্রেণীর শিরোনামেও সামঞ্জস্যপূর্ণ অনুরূপ পরিবর্তন আনতে হবে। মেহেদী আবেদীন ০৪:১৫, ১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
দৃঢ় সমর্থন — ★✒️সাদি (💬) ০৭:০৩, ১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
সমর্থনআদিভাইআলাপ১৭:১১, ১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন TheAhasan (আলাপ) ০২:৪১, ৭ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
দৃঢ় সমর্থন𝐅𝐮𝐫𝐚𝐭 ০৪:৩৮, ৭ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
দৃঢ় সমর্থন Rayhan Ahmed Tamim (আলাপ) ১০:৪৬, ১১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
 করা হয়েছে। -- Yahya (আলাপ | অবদান) ১৬:০৯, ১১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

গুরুগ্রাম

[সম্পাদনা]

সরকারিভাবে নাম পরিবর্তনের দোহাই দিয়ে উইকিপিডিয়ায় এর নাম পরিবর্তন করা হয়েছে। কিন্তু সরকারিভাবে নাম পরিবর্তন হলেও আগের নাম WP:COMMONNAME হলে রাখা হয়ে থাকে। গুরুগ্রাম ও গুরগাঁও দুটোই ব্যবহৃত হয়ে আসছে। আমার মতে গুরগাঁও বেশি ব্যবহার হচ্ছে। তাই আগের নামে ফিরে যাওয়ার প্রস্তাব করছি। মেহেদী আবেদীন ০৪:২২, ১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

 বিরোধিতা — এখানে ব্যাপারটা বেঙ্গালুরুর মতোই। বাংলায় "বেঙ্গালুরু" ও "ব্যাঙ্গালোর" উভয়ই প্রচলিত, কিন্তু "বেঙ্গালুরু" নামটা সরকারি কন্নড় ও ইংরেজি নামের কাছাকাছি হওয়ায় শহরের নাম "বেঙ্গালুরু" রাখা হয়েছে। একইভাবে বাংলায় "গুরুগ্রাম" ও "গুরগাঁও" (বা "গুড়গাঁও") উভয়ই প্রচলিত, কিন্তু "গুরুগ্রাম" নামটা সরকারি হিন্দি ও ইংরেজি নামের কাছাকাছি হওয়ায় শহরের নাম "গুরুগ্রাম" রাখা হয়েছে। যখন বাংলায় দুটো নামই যথেষ্ট প্রচলিত হয় তখন যে নামটা সরকারি বা দাপ্তরিক নামের কাছাকাছি সেটাই গ্রহণ করা উচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:৪৮, ১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
বিরোধিতা ঐতিহাসিক নামের পক্ষে। @Sbb1413 দাদার সাথে সহমত। — আদিভাইআলাপ১৭:১২, ১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 ভুল করে বলেছেন কি? গুরুগ্রাম ঐতিহাসিক নাম নয়। মেহেদী আবেদীন ১৭:২৪, ২ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
@Mehedi Abedin, আমি আগে গুরুগ্রাম পড়েছি। এই নামটি তাই আমার কাছে পরিচিত ছিল। ভুল বলে থাকলে, হতে পারে। তবে এসবিবি দাদার সাথে সহমত আমি। — আদিভাইআলাপ১৯:১১, ২ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, "গুরুগ্রাম" নামটা ঐতিহাসিক নয়। এটা শহরের দাপ্তরিক নাম। বাংলায় ঐতিহাসিকভাবে "গুরগাঁও" প্রচলিত, কিন্তু এর বর্তমান ব্যবহার "গুরুগ্রাম"-এর তুলনায় কম। অবশ্য ইংরেজিতে "Gurugram"-এর তুলনায় "Gurgaon" বেশি প্রচলিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৩:৩৪, ৩ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন


নামটি একটু বদলানো দরকার। নিউজ মিডিয়াতে 'আরলিং হোলান' দেখা যায়না। আবার সাধারণ উচ্চারণেও আসে না। যেমনঃ বিবিসি নিউজে আর্লিং হালান্ড, প্রথমআলোতে আর্লিং হলান্ড Oindrojalik Watch (আলাপঅবদান) ১৬:০৭, ৮ জুলাই ২০২৬ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)

[সম্পাদনা]

ব্র‍্যাকেট দিয়ে আলাদা করে "জাসদ" লেখার কোনো প্রয়োজন নেই। "জাতীয় সমাজতান্ত্রিক দল" বলতে কোন জাসদকে বোঝানো হচ্ছে সেটা সহজেই বোঝা যায়। তাছাড়া বৃহত্তম ও আদি জাসদ হিসেবে এর শিরোনাম থেকে WP:PRIMARYTOPIC অনুযায়ী ব্র‍্যাকেট দিয়ে জাসদ লেখা অপসারণ করাই উত্তম। সাথে জাতীয় সমাজতান্ত্রিক দল পাতাটি এখন দ্ব্যর্থতা নিরসন হিসেবে ব্যবহার হচ্ছে, এটি জাতীয় সমাজতান্ত্রিক দল (দ্ব্যর্থতা নিরসন) নামে স্থানান্তর করা উচিত। মেহেদী আবেদীন ০৯:৪০, ১০ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

 সমর্থনআদিভাইআলাপ২৩:৩২, ১১ জুলাই ২০২৬ (ইউটিসি)উত্তর দিন

আরো দেখুন

[সম্পাদনা]

{{স্থানান্তরের অনুরোধ}}