বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:নির্বাচিত বার্ষিকী/৪ ফেব্রুয়ারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি ৪ ফেব্রুয়ারির নির্বাচিত বার্ষিকীগুলির তালিকা যা প্রধান পাতায় "আজকের এই দিনে" বিভাগে প্রদর্শিত হয়।

শুরুর এলাকা

চিত্র

অযোগ্য

ভুক্তি কারণ

যোগ্য

    ৪ ফেব্রুয়ারি:

    জর্জ ওয়াশিংটন
    জর্জ ওয়াশিংটন
    • ৬৩৪ - দাসিনের যুদ্ধ: মুসলিমরা গাজার নিকটে বাইজেন্টাইনদের পরাজিত করে।
    • ১৬২৮ - সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।
    • ১৭৮৩ - ইতালিতে ভূমিকম্পে ৩০ হাজার লোক মৃত্যুবরণ করে।
    • ১৭৮৩ - যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে বৈরিতার অবসান ঘটে।
    • ১৭৮৯ - জর্জ ওয়াশিংটন(ছবিতে) যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
    • ১৭৯২ - যুদ্ধে পরাজিত হওয়ার পর টিপু সুলতান অর্ধেক মহীশুর ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন।
    • ১৭৯৪ - ফরাসি আইনসভা দাসপ্রথা বিলুপ্ত করে। ১৮০২ সালে ফরাসি ওয়েস্ট ইন্ডিজে তা পুনরায় চালু হয়।
    • ১৭৯৭ - ইকুয়েডরে ভূমিকম্পে ৪০ হাজার লোক মৃত্যুবরণ করে।
    • ১৮০১ - জন মার্শাল যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।
    • ১৮৯৯ - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিপাইনের বিদ্রোহের সূচনা ঘটে।
    • ১৯০৪ - রুশ-জাপান যুদ্ধ শুরু হয়।
    • ১৯১৫ - জার্মানির বিরুদ্ধে ব্রিটেনে নৌ অবরোধ ঘোষণা করে।
    • ১৯১৬ - তুরস্কের যুবরাজ ইউসুফ ইজেদিন আততায়ীর হাতে নিহত হন।
    • ১৯২২ - বাংলার গভর্নর-জেনারেল রোনাল্ডসে কলকাতার "স্কুল অফ ট্রপিক্যাল ডিজিজেস"-এর দ্বারোদ্‌ঘাটন করেন।
    • ১৯৪৫ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট, বৃটেনের প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন রাশিয়ার ইয়েল্টা নগরীতে বৈঠক করেছিলেন।
    • ১৯৪৮ - সিংহল (পরবর্তীতে শ্রীলঙ্কা নামকরণ হয়) স্বাধীন হয়।
    • ১৯৪৯ - নির্মাণের ১৭৬ বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
    • ১৯৫২ - রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ধর্মঘট।
    • ১৯৬৯ - ইয়াসির আরাফাত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হন।
    • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটেন, পশ্চিম জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ডইসরায়েলসহ দশটি দেশ।
    • ১৯৭২ - বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।
    • ১৯৭৫ - যশোরের নির্বাচিত সাংসদ মাইনুদ্দিন মিঞাজী আততায়ীর গুলিতে নিহত হন।
    • ১৯৯৫ - গ্রোজনিতে চেচেন বিদ্রোহীরা প্রথম রাশিয়ার জঙ্গি বিমান ভূপাতিত করে।
    • ১৯৯৭ - ইসরাইলে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় ৭৩ সৈন্য নিহত হয়।
    • ১৯৯৮ - আফগানিস্তানে ভূমিকম্পে সাড়ে ৪ সহস্রাধিক নিহত হয়।
    • ২০০৪ - সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালু হয়।