উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/ফাইল স্থানান্তরকারী/২০১৩–২০২২
| অধিকার | অবস্থা | সময়কাল |
|---|---|---|
| স্ব. পরীক্ষক | সফল | ২০১৩–২০২২, ২০২৩–বর্তমান |
| ব্যর্থ | ২০১৩–২০১৯, ২০২০–২০২৬ | |
| অউবা | সফল | ২০২২–বর্তমান |
| ব্যর্থ | ২০২৩–বর্তমান | |
| ফা. স্থানান্তর | সফল | ২০১৩–২০২২, ২০২৩–বর্তমান |
| ব্যর্থ | ২০১৩–২০২২, ২০২৩–বর্তমান | |
| পর্যবেক্ষক | সফল | ২০২২–বর্তমান |
| ব্যর্থ | ২০২২–বর্তমান | |
| নিরীক্ষক | সফল | ২০১৩–২০১৯, ২০২০–২০২৬ |
| ব্যর্থ | ২০১২–২০১৯, ২০২০–২০২৬ | |
| রোলব্যাক | সফল | ২০১১–২০১৯, ২০২০–২০২৬ |
| ব্যর্থ | ২০১৪–২০১৯, ২০২০–২০২৬ | |
| আ. বাধামুক্ত | সফল | ২০১৬–২০২৫ |
| ব্যর্থ | ২০১৮–২০২৫ |
২০১৩
[সম্পাদনা]- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি বেশ কয়েকদিন যাবত উইকিপিডিয়ায় ফাইল আপলোড করছি। বাংলা উইকিপিডিয়ায় বর্তমানে যে সকল ফাইল আছে তার অনেকগুলোরই শিরোনামের সাথে ছবির কোন মিল নেই। আমি এ অধিকার পেলে ফাইলের নামগুলো স্থানান্তর করতে পারবো। তাই যদি সম্ভব হয় ফাইল রক্ষণাবেক্ষনের জন্য আমাকে ফাইল মুভার অধিকার দেওয়া যায় কিনা তা বিবেচনার অনুরোধ করছি। যুদ্ধমন্ত্রী (আলাপ) ১২:৩৪, ৫ জুন ২০১৩ (ইউটিসি)
সমর্থন কোন সমস্যা নেই। নাহিদ ভাই-কে আমি অনেক দিন ধরে দেখছি। আমার মনে হয় তিনি এই অধিকারের জন্য বিশ্বাসযোগ্য।--প্রত্যয় (স্বাগতম) ১৩:০৮, ৫ জুন ২০১৩ (ইউটিসি)
- ধন্যবাদ প্রত্যয়। যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৩:৫৪, ৫ জুন ২০১৩ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়াতে আপাতত ব্যবহারকারীদের জন্য ফাইল মুভার বলে কোনো আলাদা অধিকার নেই।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৮, ৫ জুন ২০১৩ (ইউটিসি)
- বাংলা উইকিতে ফাইল মুভার অধিকারটি বর্তমানে চালো করা হয়েছে। তাই পুনরায় আমি এ অধিকারটি আমাকে দেওয়ার জন্য আবেদন করছি। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৪০, ৯ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৩৬, ৯ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
- বাংলা উইকিতে ফাইল মুভার অধিকারটি বর্তমানে চালো করা হয়েছে। তাই পুনরায় আমি এ অধিকারটি আমাকে দেওয়ার জন্য আবেদন করছি। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৪০, ৯ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়াতে আপাতত ব্যবহারকারীদের জন্য ফাইল মুভার বলে কোনো আলাদা অধিকার নেই।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৮, ৫ জুন ২০১৩ (ইউটিসি)
২০১৪
[সম্পাদনা]- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
এমন অনেক নিবন্ধ রয়েছে যেগুলোর নিবন্ধের শিরোনামের সাথে ছবির কোন মিল নেই। তাই আমি এই অধিকারটি পেলে সহজেই ছবির সাথে নামের সামঞ্জস্য রাখতে পারব। সুতরাং ফাইল রক্ষণাবেক্ষনের জন্য আমাকে ফাইল মুভার অধিকার প্রদানের জন্য আবেদন করছি। — মাসুম ইবনে মুসা কথোপকথন ১৩:২৯, ২০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- মন্তব্য: এই অধিকারটি তাদেরই দেওয়া হয় যারা যারা ফাইল-এর নাম পরিবর্তনে অভিজ্ঞ ও পূর্বে {{Rename media}} টেমপ্লেটটি ব্যবহার করেছেন। বাংলা উইকিতে অধিকারটি নতুন এবং আমি যতদূর চেক করলাম অন্য কোন উইকিতেও আপনি এটি ব্যবহার করেননি (আমার ভুলও হতে পারে)। যাইহোক, আপনি বলেছেন অনেক ছবিই রয়েছে যা মুভ করা দরকার; আপনি কি দয়া করে দু/একটিতে উপরের ট্যাগটি ব্যবহার করতে পারবেন যাতে অন্যরা নিশ্চিত হতে পারে আপনি ক্রাইটেরিয়ার সাথে সম্পূর্ণ পরিচিত। ধন্যবাদ।-- যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০৫, ২০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
করা হয়েছে। যদিও আপনার রিনেইমের আবেদন আপলোডারের অনুরোধ ক্রাইটেরিয়ায় পড়ে কিন্তু আমার মনে হয় আপনি সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছেন। ফাইল মুভার হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৪২, ২১ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি প্রায় ২ বছরের অধিক সময় ধরে উইকিতে কাজ করছি। আমি যে কারনে এই আবেদনটি করছি তার কারন হল বর্তমানে এই উইকির ফাইল গুলোর অনেকগুলোর-ই নাম সংলগ্ন নয় বা নামে ভুল, অপ্রয়োজনীয় অংশ রয়েছে। আমাদের এই উইকিতে ব্যবহারকারী কম বলে এদিকে নজর দেয়ার সময় কম, আর মাত্র ৩-৪ জন প্রশাসক বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছেন এবং একজন ফাইলমুভার রয়েছেন। তাই তাদের পক্ষে অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পাদন করে এই দিকে নজর দেয়া কঠিন। সম্প্রতি আমি প্রায় ১২টি মতন ফাইল স্থানান্তর-এর আবেদন করেছি। জার সবগুলোই নতুন নামে স্থানান্তর করা হয়েছে। এখন আমি মনে করি আমি ফাইল বিশয়ে অভিজ্ঞ (আমি ইংরেজি উইকির একজন ফাইলমুভার), তাছারাও এতদিন ধরে এই উইকিতে থাকায় আমি এই উইকির বিশয় গুলো সম্পরকে মোটামুটি অভিজ্ঞ। এখন আমি এই অধিকার পেলে অন্য ফাইলমুভার-এর সময় বাছিয়ে নিজেই নতুন নামকরন সম্পন্ন করতে পারব। এই কারনেই আমি এই অধিকারের জন্য আবেদন করছি। আপনার যদি আমার ফাইল স্থানান্তর জ্ঞান সম্পরকে কোন প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে প্রশ্ন করুন। ধন্যবাদ -- প্রত্যয় (স্বাগতম) ১৪:০২, ৬ জুন ২০১৪ (ইউটিসি)
করা হয়েছে - আশা করি, এই কয়দিনের মত নিয়মিত সক্রিয় থাকার চেষ্টা করবা। :) --আফতাব (আলাপ) ১৪:৪৬, ৬ জুন ২০১৪ (ইউটিসি)
- আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ।--প্রত্যয় (স্বাগতম) ১৪:৫৬, ৬ জুন ২০১৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি বাংলা উইকিপিডিয়ায় এযাবৎ শতাধিক ফাইল আপলোড করেছি এবং পাশাপাশি প্রায়ই অন্যন্য ফাইলসমূহের পরিমার্জনা করে আসছি। এক্ষেত্রে লক্ষ করেছি, এমন অনেক ফাইল রয়েছে যেগুলোর নামের সাথে বিষয়বস্তুর অমিল রয়েছে। এ-অধিকার পেলে উক্ত ফাইলসমূহের নাম স্থানান্তরের মাধ্যমে নাম এবং চিত্রের মধ্যে সামঞ্জস্য রাখতে পারবো। এছাড়া আমি এই ক্রাইটেরিয়ার সাথে পরিচিত। আর যেহেতু উইকিতে সক্রিয় রয়েছি তাই মনে করছি এই সুবিধাটি পেলে বাকি ফাইলমুভারদের সময়ও এতে করে কিছুটা বেঁচে যাবে! তাই ফাইল রক্ষণাবেক্ষণ এবং পরিমার্জনা করার সুবিধার্থে আমাকে ফাইল মুভার অধিকার প্রদানের জন্যে আবেদন রাখছি। ধন্যবাদ। -- মহীন রীয়াদ (আলাপ) ১৯:৪৭, ২০ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)
করা হয়েছে --আফতাব (আলাপ) ২৩:২৫, ২০ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি বর্তমানে বাংলা উইকিপিডিয়া ও উইকিমিডিয়া কমন্সে র্যাস্টার ও ভেক্টর চিত্র নিয়ে কাজ করছি। অনেক সময় উইকিপিডিয়াতে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে ভুল নামে ফাইল আপ করা হয়ে যায় এবং ফলে চিত্র নামান্তর আবশ্যক হয়ে পড়ে। আমি {{Rename media}} ব্যবহারে অভিজ্ঞ ও উইকিপিডিয়া:ফাইলের নাম সম্পর্কে ধারণা রয়েছে। তাই সম্ভব হলে চিত্র নামান্তরের অর্থাৎ ফাইল মুভার অধিকারটি আমাকে দেয়া যায় কিনা সেই বিষয়ে বিবেচনার জন্য অনুরোধ করেছি।—— তাওহীদ
০৬:০৪, ১৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)
করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১১, ১৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)
২০১৫
[সম্পাদনা]২০১৫ সালে ফাইল স্থানান্তরকারী আবেদনে কেউ সফল হয়নি।
২০১৬
[সম্পাদনা]- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত কাজ করছি। মিডিয়া ফাইল নিয়ে খুব বেশি কাজ না করলেও নিয়মিত কাজ করতে গিয়ে কিছু মিডিয়া ফাইল নিয়ে কাজ করেছি। মিডিয়া ফাইল নিয়ে কাজ করতে অনেক সময় মিডিয়া ফাইল পুনঃনামকরণের প্রয়োজন হয়। সক্রিয় ব্যবহারকারী হিসাবে এ অধিকারটি পেলে অসামঞ্জস্য ফাইলসমূহ পুনঃনামকরণের মাধ্যমে নাম এবং চিত্রের মধ্যে সামঞ্জস্য রাখতে পারবো বলে আশা করছি। কায়সার আহমাদ (আলাপ) ০৭:১১, ২০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০৯, ২০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
২০১৭
[সম্পাদনা]- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি বেশ কয়েকদিন যাবত উইকিপিডিয়ায় ফাইল আপলোড করছি। বাংলা উইকিপিডিয়ায় বর্তমানে যে সকল ফাইল আছে তার অনেকগুলোরই শিরোনামের সাথে ছবির মিল নেই, অনেকগুলোর-ই নাম সংলগ্ন নয় বা নামে ভুল, অপ্রয়োজনীয় অংশ রয়েছে বা ইংরেজীতে আছে। আমি এ অধিকার পেলে ফাইলের নামগুলো স্থানান্তর করতে পারবো। তাই যদি সম্ভব হয় ফাইল রক্ষণাবেক্ষনের জন্য আমাকে ফাইল মুভার অধিকার দেওয়া যায় কিনা তা বিবেচনার অনুরোধ করছি। Iqsrb722 (আলাপ) ১৩:৫১, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪৫, ৭ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)- ধন্যবাদ নাহিদ ভাই।-- Iqsrb722 (আলাপ) ১৬:৪৯, ৭ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
২০১৮
[সম্পাদনা]২০১৮ সালে ফাইল স্থানান্তরকারী আবেদনে কেউ সফল হয়নি।
২০১৯
[সম্পাদনা]- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি উইকিপিডিয়ায় প্রায়ই নতুন ছবি আপলোড করে থাকি এবং এখন পর্যন্ত প্রায় ৬০টি ছবি আপলোড করেছি। আমি মনে করি উইকিপিডিয়াতে ছবির লাইসেন্স প্রদান বিষয়ে আমার পর্যাপ্ত জ্ঞান রয়েছে। এখন পর্যন্ত খুব বেশী না হলেও যতগুলো ছবির নাম পরিবর্তনের অনুরোধ করেছি সেগুলো কোন ফাইল মুভার স্থানান্তর করার পূর্বে প্রতিক্ষেত্রেই প্রায় ৪-৫ দিন অপেক্ষা করতে হয়েছে। আমি ছবির নাম পরিবর্তনের নীতিমালা অর্থাৎ কখন ছবির নাম পরিবর্তন করা উচিৎ আর কখন উচিৎ নয় সে সম্পর্কেও অবগত আছি। তাই স্বল্পসংখ্যক ছবি আপলোড করা সত্ত্বেও আমার আপলোডকৃত ছবির সঠিক উৎস, মালিকের বিবরণ ও লাইসেন্স প্রদান বিবেচনা করে আমাকে যদি এই অধিকারটি দেওয়া হয় তাহলে ছবি নিয়ে কাজ করতে আরও বেশী সুবিধা হবে। ~ইসমাইল (আলাপ) ১৬:৫৩, ৩১ মে ২০১৯ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০২:১০, ১৭ জুন ২০১৯ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
বাংলা উইকিপিডিয়ায় আমি নিয়মিত সম্পাদনা করে যাচ্ছি। আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ ও নিরীক্ষক সুবিধা রয়েছে। সম্পাদনার প্রয়োজনে ফাইল স্থানান্তরকারী সুবিধা প্রয়োজন। --— দেলোয়ার • ২২:০৯, ২৭ জুলাই ২০১৯ (ইউটিসি)
- সম্পাদনার জন্যে ফাইল স্থানান্তর সুবিধা প্রয়োজন ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনি এই অধিকার ছাড়াও সম্পাদনা চালিয়ে যেতে পারেন। অনুগ্রহ করে বলুন যে এর দ্বারা আপনি কি ধরণের কাজ করতে আগ্রহী। আপনার কি ফাইল স্থানান্তর সম্পর্কে স্পষ্ট ধারণা আছে? — ফেরদৌস • ১০:২৮, ৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)
@Ferdous: আমার কাছে জানতে চাওয়ার জন্যে ধন্যবাদ। আমি ফাইল স্থানান্তরের সুবিধা নিয়ে বাংলা উইকিপিডিয়ায় ভুল নামে আপলোডকৃত চিত্রের নাম পরিবর্তন করতে চাই। এছাড়া ইংরেজি বানানে যে ফাইলগুলো রয়েছে সেগুলোতে বাংলায় অনুবাদ কিংবা বাংলা ভাষায় স্থানান্তর করতে এ সুবিধাকে কাজে লাগাতে চাই। --— দেলোয়ার • ১০:৪৬, ৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)
- এটাই। আপনি আপলোড কৃত ভুল নামের কিংবা নামহীন চিত্রগুলো নীতিমালা অনুসারে পরিবর্তন করতে পারবেন। অধিকারটি দেওয়া হলো। ধন্যবাদ। — ফেরদৌস • ১০:৫২, ৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি বর্তমানে নিয়মিত বাংলা উইকিপিডিয়াতে কাজ করছি, এবং আমি চিত্র স্থানান্তরকারী অধিকার সম্পর্কে অবগত। আমি মনে করি যে এই অধিকারটি আমাকে আরও দ্রুত কাজ করতে সাহায্য করবে কেননা আমি নিয়মিত চিত্র গুলোকে পর্যালোচনা করছি। ধন্যবাদ জনি (আলাপ) ১৮:১৭, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৪, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি উইকিপিডিয়ায় প্রায়ই নতুন ছবি আপলোড করে থাকি। আমি মনে করি উইকিপিডিয়াতে ছবির লাইসেন্স প্রদান বিষয়ে আমার পর্যাপ্ত জ্ঞান রয়েছে। আমি ছবির নাম পরিবর্তনের নীতিমালা অর্থাৎ কখন ছবির নাম পরিবর্তন করা উচিৎ আর কখন উচিৎ নয় সে সম্পর্কেও অবগত আছি। আমাকে যদি এই অধিকারটি দেওয়া হয় তাহলে ছবি নিয়ে কাজ করতে আরও বেশী সুবিধা হবে। মোহাম্মদ নাবিল ১১:২২, ১৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)
- অধিকার দেয়া হলো। — ফেরদৌস • ০৬:০১, ২১ আগস্ট ২০১৯ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা চালিয়ে যাচ্ছি এবং চিত্র বা মিডিয়া নিয়ে কাজ করি। এবং নিয়মিত মিডিয়া ফাইল নিয়ে কাজ করতে আগ্রহী। আমি মনে করি উইকিপিডিয়াতে ছবির লাইসেন্স প্রদান বিষয়ে আমার পর্যাপ্ত জ্ঞান রয়েছে। আমি ছবির নাম পরিবর্তনের নীতিমালা অর্থাৎ কখন ছবির নাম পরিবর্তন সম্পর্কেও অবগত আছি, কখন নাম পরিবর্তন উচিত বা কখন উচিত নয়। আমাকে যদি এই অধিকারটি দেওয়া হয় তাহলে ছবি নিয়ে কাজ করতে আরও বেশী সুবিধা হবে। ShahadatHossain (আলাপ) ১৮:৪২, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
করা হয়েছে আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৩৯, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি বর্তমানে বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন ভুল-ভ্রান্তি সংশোধন করছি৷ উইকিপিডিয়ায় চিত্র আপলোডকারীর অনেকেই চিত্রের গ্রহনযোগ্যতা, যথার্থতা ও লাইসেন্সের গুরুত্ব না বুঝেই ভুলভাবে চিত্র আপলোড করে৷ এমনকি তারা চিত্রের বিবরণ ও উৎসের মতো গুরুত্ববহ বিষয় যোগ করতে ভুলে যায়৷ তাছাড়াও চিত্র ভুল নামে আপলোড করা হয়। এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। আমি এসব সমস্যা দূর করার জন্য এই অধিকারটি চাইছি৷ আমি বর্তমানে চিত্র বা মিডিয়া নিয়ে কাজ করছি এবং নিয়মিত মিডিয়া ফাইল নিয়ে কাজ করতে চাই। উইকিপিডিয়াতে ছবির লাইসেন্স প্রদান বিষয়ে আমি নীতিমালাগুলো বিশদভাবে জেনেছি৷ আর উইকি আলাপন ১.০ এর কর্মশালাতে নাহিদ ভাইয়ার কাছে এ বিষয়ে ধারণা পেয়েছি। আমি ছবির নাম পরিবর্তনের নীতিমালা অর্থাৎ কখন ছবির নাম পরিবর্তন করা উচিত বা কখন উচিত নয় তা জেনেছি। অধিকারটির নীতিমালা ও দায়দায়িত্ব আমার অবগত। অধিকারটি পেলে ছবি নিয়ে কাজ করতে আমার সুবিধা হবে। — Wiki Ruhan (আলাপ) ১২:৪৯, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০১:১৮, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
২০২০
[সম্পাদনা]- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
বেশ সক্রিয়ভাবে কাজ করে আসছি বাংলা উইকিতে গত কয়েকবছর যাবৎ। যথাসম্ভব গঠনমূলক কাজই করি, বাংলা উইকিপিডিয়ার ক্রমবর্ধমান সফরের একজন যাত্রী, একজন অংশীদার। নিয়মিত বিভিন্ন নিবন্ধের ক্ষেত্রে ব্যবহৃত চিত্রসমূহ আপলোড করতে থাকি, আমার সম্পর্কিত অবদানগুলি একটু দেখলেই বোঝা যাবে। এই যেমন সম্প্রতি লক্ষ্য নামক একটি চলচ্চিত্রের জন্য তথ্যছকে ব্যবহারের যোগ্য একটি নিম্ন-রেজোলিউশনের চিত্র আপলোড করতে গিয়ে দেখি আমার কিবোর্ডে কিছু সফটয়্যারগত সমস্যার জন্য "লক্ষ্য়" এমন নাম ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। ফলে, এই সমস্ত উপলক্ষে ফাইলটি ত্বরিত স্থানান্তরিত করার দরকার পড়ে। আশা করি বাংলা উইকিপিডিয়াকে নিজের সামর্থ মতো আরো সম্প্রসারণ করতে, গড়ে তুলতে নিত্য সক্ষম থাকব। Mouryan (আলাপ) ১১:৩৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৫৭, ৯ মার্চ ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
ছবি সংক্রান্ত কাজ করতে ভালোবাসি। অনেকগুলো ফাইল নামান্তরের অনুরোধ ঝুলে আছে। এই অধিকার আমার কাজকে ত্বরান্বিত করবে। এই অধিকার সংক্রান্ত নীতিমালা আমি জানি। আমার নিরীক্ষক অধিকার আছে। — কুউ পুলক ✉ ১৩:৫৫, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৯, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি এটা পেতে ঐচ্ছুক কারণ আমি ফাইল নিবন্ধের মতো স্থানান্তর করতে চাই। বিশেষ করে বিষয়শ্রেণী:উইকিপিডিয়া ফাইল যার নামান্তর প্রয়োজন এখানে অনুরোধ করা ফাইলগুলোই। নীতিমালা পড়েছে জেনেছি কখন কিভাবে আর কেমন করে আমি ফাইল স্থানান্তর করতে হয়। লেখার সৌন্দর্যময় করার জন্য ফাইল স্থানান্তর অধিকার নয়। এটা শুধুই ফাইলের ভুল শিরোনাম বা বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মূল উদ্দেশ্য বিষয়শ্রেণী:উইকিপিডিয়া ফাইল যার নামান্তর প্রয়োজন এমন ফাইল। এছাড়া আমার রোলব্যারকার ও নিরীক্ষক অধিকার আছে। নাইম (আলাপ) ০১:০৩, ২৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩২, ১১ মে ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
ছবি নিয়ে কাজ করতে ভালো লাগে। প্রায়শই ভুল বানানের নিবন্ধগুলিকে সঠিক বানানে স্থানান্তর করে দিই। কিন্তু এমনইভাবে প্রায়শই বিভিন্ন চিত্রও চোখে পড়ে, যেগুলিতে হয়তো বানান সংশোধন প্রয়োজন বা পরিবর্তন প্রয়োজন, মূলত এ কারণেই আমি ফাইল স্থানান্তরকারী অধিরকারটি পেতে চাই। চিত্রে কোনো সংশোধন প্রয়োজন হলে প্রশাসকদের বার্তা দিয়ে থাকি, আমি নিজেও যাতে সেই কাজটি করার মাধ্যমে বাংলাউইকিতে অবদান রাখতে পারি, এটিই আমার মূল উদ্দেশ্য অধিকারটি লাভ করার। ~ নাহিয়ান আলাপ ০৫:২৫, ৪ জুন ২০২০ (ইউটিসি)
করা হয়েছে আফতাবুজ্জামান (আলাপ) ০০:৪২, ৫ জুন ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিতভাবে সম্পাদনা করি এবং উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সবসময়ই সেগুলো মেনে চলার চেষ্টা করি। আমি বাংলা উইকিপিডিয়ায় এপর্যন্ত শতাধিক চিত্র আপলোড করেছি। আমি প্রায়ই নিবন্ধের নাম সঠিক নামে স্থানান্তর করে থাকি, কিন্তু নিবন্ধের নাম পরিবর্তন করলেও নিবন্ধের সাথে সংশ্লিষ্ট চিত্রের নাম ভুলই থেকে যায়। এজন্য আমার কাজের সহায়ক হিসেবে এবং চিত্র ও নিবন্ধের নামের মধ্যে সামঞ্জস্য রাখতে আমাকে এই অধিকারটি প্রদানের করার আবেদন করছি। Waraka Saki (আলাপ) ১৫:৩০, ২৫ জুন ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০৪, ২৬ জুলাই ২০২০ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত ব্যবহারকারী হিসেবে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে অবদান রেখে চলেছি। মাঝে মধ্যে ফাইলের নাম ভুলবশত ভিন্ন শিরোনামে আপলোড হয়ে যায়, ফলে এটি ঠিক করার জন্য পুনঃনামকরণ ট্যাগ লাগানোর প্রয়োজন পড়ে। অধিকারটি থাকলে ফাইল স্থানান্তরের কাজটি আমি সহজে করে নিতে পারবো বলে মনে করি। তাই আবেদনটি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ, রোলব্যাক ও নিরীক্ষক অধিকার রয়েছে। রিয়াজ (আলাপ) ০৪:৪৯, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৪, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
২০২১
[সম্পাদনা]- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
উইকিতে আসার পর থেকে অনেক ফাইল আপলোড করেছি। নতুন দিকে আপলোডকৃত ফাইলগুলো চেক করে দেখলাম, এর মধ্যে অনেকগুলোর মধ্যে ভুলত্রুটি আছে। অধিকারটি পেলে আমি সহজে স্থানান্তর করতে পারব। যেমনঃ ছিদ্দিক আহমদ নিবন্ধের ছবির নাম অনেক বড় করে ফেলেছিলাম। তাছাড়া অন্যান্যদের ভুলগুলোও সংশোধনের সুযোগ পাব। - ওয়াইস আলাপ ২০:২০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)
করা হয়েছে। ফাইল স্থানান্তরের পর দয়া করে সংযোগকারী পাতাসমূহ পরীক্ষা করে নতুন নামটি সেসব পাতাতে পরিবর্তনের অনুরোধ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৪, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
নিবন্ধের শিরোনামের বানান সংশোধন বা স্থানান্তরের পর অনেক সময় সংশ্লিষ্ট চিত্রও স্থানান্তরের প্রয়োজন পড়ে। ব্যবহারকারীদের অনুরোধ কিংবা বার্তা প্রদানের পর অপেক্ষা অনেক সময় দীর্ঘায়িত হয়। এই অধিকারটি পেলে ভুল সংশোধন আরও দ্রুততর হবে এবং অন্য ব্যবহারকারীদের ওপর চাপ কমবে। আমি ফাইল স্থানান্তর সংশ্লিষ্ট নীতিমালাটি ভালো করে পড়েছি। উল্লেখ্য, আমার ব্যবহারকারী নামের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণ ও নিরীক্ষক অধিকারটি যুক্ত আছে। — Meghmollar2017 • আলাপ • ০৬:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
করা হয়েছে। --মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:২৪, ১ মার্চ ২০২১ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
অনেক সময় অসাবধানতাবশত ভুল শিরোনামে আপলোড করা ফাইল বা কোন নিবন্ধ স্থানান্তরের পর সংশ্লিষ্ট ফাইল স্থানান্তরের প্রয়োজন পড়ে, পুনঃনামকরণ ট্যাগ করার পরও অনেক সময় নামান্তর দীর্ঘায়িত হয়। এই কাজটি করার জন্য আমার এই অধিকারটি প্রয়োজন, নামান্তর সংশ্লিষ্ট নীতিমালাটি আমি পড়েছি —শাকিল হোসেন আলাপ ১৮:২৭, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)
করা হয়েছে--মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:৩৯, ২৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি ছবি নিয়ে কাজ করতে ভালবাসি। এখন পর্যন্ত প্রায় ১০০+ ফাইল আপলোড করেছি। অনেক সময় অনিচ্ছাকৃতভাবে ভুল নামে ফাইল আপলোড হয়ে যায় এবং অনেক সময় নিবন্ধের নামও ভুল হয়ে যায়। নিবন্ধের নাম সহজেই স্থানান্তর করতে পারি। পরবর্তীতে নিবন্ধের সংযুক্ত ফাইলটি এবং অসাবধানতাবশত আপলোড করা ফাইলটির নাম পরিবর্তনের প্রয়োজন হয়। সেই ফাইলে {{মিডিয়া পুনঃনামকরণ}} টেমপ্লেট লাগিয়ে পুনঃনামকরণ করতে হয়। আমি নামান্তরের নীতিমালাটি পড়েছি। আমি মনে করি, এই অধিকারটি ছবির পুনঃনামকরণ কাজে আমাকে সাহায্য করবে এবং আমার কাজ আরও সহজ করবে। ~ তন্ময় (আলাপ) ০৫:০৬, ১১ মে ২০২১ (ইউটিসি)
করা হয়েছে -- Ashiq Shawon (আলাপ) ০৫:৪২, ১৫ মে ২০২১ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
নিবন্ধ স্থানান্তরের পর (এটি আমার খুবই সাধারণ কাজ) ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট চিত্র/চিত্রগুলোকে ও স্থানান্তরের প্রয়োজন পড়ে, অধিকারটি পেলে কাজটি করা সহজতর হবে। আমি ফাইল স্থানান্তর সংশ্লিষ্ট নীতিমালাটি ভালো করে পড়েছি। উল্লেখ্য নিরীক্ষক অধিকারের সঙ্গে সংযুক্ত পাতা স্থানান্তর অধিকারটিও আমার বর্তমান রয়েছে। এছাড়া আমার অ্যাকাউন্টে রোলব্যাক, আইপি বাধা রহিত ও স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারগুলোও যুক্ত রয়েছে। -- Aishik Rehman (আলাপ) ১১:৫৮, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)
করা হয়েছে — রিয়াজ (আলাপ) ১৩:২৯, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
পাতা স্থানান্তর পরবর্তী পরিষ্করণ কাজে অনেক সময় ফাইল স্থানান্তর প্রয়োজন হয়। এছাড়া অনেক সময় নিজের আপলোড করা চিত্রের ভুল হয়ে যায়। তাই আমার এই অধিকার প্রয়োজন। কমন্সে আমার ফাইল স্থানান্তরকারী অধিকার আছে৷ সুতরাং, এসংক্রান্ত নীতিমালা সম্পর্কে আমার ভালো ধারণা আছে। উল্লেখ্য, আগেও একবার আবেদন করে ব্যক্তিগত ব্যস্ততায় উইকিতে সময় না দিতে পারায় প্রত্যাহার করেছিলাম। ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১১:৩৮, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)
করা হয়েছে — রিয়াজ (আলাপ) ১১:৪৫, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)
২০২২
[সম্পাদনা]- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
ছবি নিয়ে কাজ করতে আমি আগ্রহী। বাংলা উইকিপিডিয়ায় এখন পর্যন্ত ১০০-র বেশি ছবি আপলোড দিয়েছি। ছবি আপলোডের সময় মাঝেমাঝে বানান ভুল হয়ে যায় (যেমন: চলচিত্র)। ছবির নামের বানান সংশোধনের জন্য আমি সাধারণত ছবির বা কোনও ব্যক্তির আলাপ পাতায় বার্তা দিতাম। তবে {{মিডিয়া পুনঃনামকরণ}} টেমপ্লেটও ব্যবহার করেছি। তাছাড়া কখনও কখনও নিবন্ধ স্থানান্তরের পর নিবন্ধের নামের বানানের সাথে সঙ্গতি রাখতে ছবির নাম পরিবর্তনের প্রয়োজন পড়ে। ফাইল স্থানান্তরকারী অধিকার থাকলে আমার পক্ষে এসব কাজ কোনও সময়ক্ষেপন না করেই করতে পারতাম। আমি উইকিপিডিয়া:ফাইল স্থানান্তরকারী পাতাটি পড়েছি এবং কোন কোন ক্ষেত্রে ফাইল স্থানান্তর করা যাবে, আর কোন কোন ক্ষেত্রে করা যাবে না, সেই সম্পর্কে জেনেছি। ≈ MS Sakib «আলাপ» ১৯:৩৬, ২২ এপ্রিল ২০২২ (ইউটিসি)
করা হয়েছে রিয়াজ (আলাপ) ১৯:৪৩, ২২ এপ্রিল ২০২২ (ইউটিসি)