ব্যবহারকারী আলাপ:Zzaman
আলোচনা যোগ করুন
| ||
বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে
[সম্পাদনা]
প্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,
- উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
- উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
[সম্পাদনা]প্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
[সম্পাদনা]প্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)
চিত্র:টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের লোগো.png নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
[সম্পাদনা]
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য চিত্র:টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের লোগো.png ফাইলে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার ফ১০ অনুসারে করা হয়েছে, কারণ এটি এমন একটি চিত্র, অডিও, ভিডিও ফাইল (উদা. ওয়ার্ড নথিপত্র) অথবা পিডিএফ ফাইল যার কোন বিশ্বকোষীয় ব্যবহার নেই।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। ~ নাহিয়ান আলাপ ০৪:০৭, ৩১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ
[সম্পাদনা]
প্রিয় Zzaman!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।
- একনজরে
- অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
- নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
- নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।
প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৭, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ
[সম্পাদনা]সুপ্রিয় Zzaman, |
শুরু হয়েছে বাংলার প্রেমে উইকি ২০২৫!
[সম্পাদনা]
সুধী Zzaman,
বাংলার প্রেমে উইকি দলের পক্ষ থেকে শুভেচ্ছা!
আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বাংলার প্রেমে উইকি ২০২৫ শুরু হয়েছে! এবছর প্রতিযোগিতার থিম বাংলার পাখি, যেখানে অংশগ্রহণকারীরা বাংলার বৈচিত্র্যময় পাখির ছবি ধারণ ও শেয়ার করতে পারবেন।
প্রতিযোগিতার বিস্তারিত
- 📅 সময়: ১ – ৩১ মার্চ ২০২৫
- 📍 থিম: বাংলার পাখি
- 🎯 আয়োজক: বাংলা উইকিমৈত্রী
বাংলার প্রেমে উইকি হল উইকিমিডিয়া কমন্সে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা, যা বিশ্বজুড়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নথিভুক্ত করতে আয়োজিত হয়। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে, এটি প্রতিবছর একটি নির্দিষ্ট থিমকে কেন্দ্র করে আয়োজিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা মুক্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে উইকিমিডিয়া কমন্সে তাদের তোলা আলোকচিত্র জমা করেন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে আপনি এই সম্প্রদায়ের অংশ হতে পারেন, যারা বাংলার পাখির সৌন্দর্য, আচরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগের লক্ষ্য হল বাংলার প্রাকৃতিক ঐতিহ্যের সমৃদ্ধি বিশ্ববাসীর কাছে তুলে ধরা।
আমি কিভাবে অংশ নিতে পারি?
প্রতিযোগিতাটি ১ - ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত উইকিমিডিয়া কমন্সে চলবে। প্রতিযোগিতা চলাকালীন বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় আপনি অংশ নিতে পারবেন। অংশ নিতে আপনাকে যা করতে হবে—
- 📷 বাংলার পাখির ছবি তুলুন।
- 📤 উইকিমিডিয়া কমন্সে এই লিঙ্ক ব্যবহার করে ছবি আপলোড করুন।
- 📖 প্রতিযোগিতার নিয়ম ও নির্দেশিকা জানতে প্রতিযোগিতার পাতা দেখুন।
কেন অংশ নিবেন?
আপনার অবদানের মাধ্যমে বাংলার পাখির প্রকৃতি ও বৈচিত্র্য নথিভুক্ত হবে এবং সকলের জন্য জ্ঞান সহজলভ্য হবে। পাশাপাশি, রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ!
পুরস্কার
১ম পুরস্কার: ৫০,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
২য় পুরস্কার: ২৫,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
৩য় পুরস্কার: ১৫,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
৪র্থ-৫ম পুরস্কার: ক্রেস্ট ও সনদপত্র
৬ষ্ঠ-১০ম পুরস্কার: সনদপত্র
শীর্ষ আপলোডার পুরস্কার: সনদপত্র
প্রতিযোগিতার নিয়ম এবং পরিসর সম্পর্কে আরও জানতে, এখানে দেখুন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইল করুন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
শুভেচ্ছান্তে,
বাংলার প্রেমে উইকি দল
#WikiLovesBangla
চিত্র:বদলগাছীর বঙ্গবন্ধু সরকারি কলেজের লোগো.png নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
[সম্পাদনা]
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য চিত্র:বদলগাছীর বঙ্গবন্ধু সরকারি কলেজের লোগো.png ফাইলে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার ফ১০ অনুসারে করা হয়েছে, কারণ এটি এমন একটি চিত্র, অডিও, ভিডিও ফাইল (উদা. ওয়ার্ড নথিপত্র) অথবা পিডিএফ ফাইল যার কোন বিশ্বকোষীয় ব্যবহার নেই।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। নাহিয়ানআলাপ ২১:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)
মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫-এ আমন্ত্রণ!
[সম্পাদনা]
সুপ্রিয় Zzaman!
মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫ উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় দ্বিতীয়বারের মতো ৫ – ১১ অক্টোবর ২০২৫, সপ্তাহব্যাপী অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানসিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর নিবন্ধ তৈরি ও উন্নত করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। উন্মুক্ত এই সম্পাদনাসভায় অংশ নিয়ে আপনিও বাংলা উইকিপিডিয়ার জ্ঞানভাণ্ডার সম্প্রসারণে মূল্যবান অবদান রাখতে পারেন। আপনার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে সনদপত্র ও উইকিপদক।
বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য দেখুন: আয়োজনের মূল পাতা।
আপনার সম্পাদনা শুভ হোক!
শুভেচ্ছান্তে,
মহীন
আয়োজক, মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫
১১:৪৬, ৩ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
Happy First Edit Anniversary Zzaman 🎉
[সম্পাদনা]Hey @Zzaman. Your wiki edit anniversary was 11 days ago, marking 10 years of dedicated contributions to বাংলা উইকিপিডিয়া. Your passion for sharing knowledge and your remarkable contributions have not only enriched the project, but also inspired countless others to contribute. With over 5,966 edits, your dedication is an inspiration to the community. Thank you for your amazing contributions. Wishing you many more wonderful years ahead in the Wiki journey. :) -Gnoeee (আলাপ) ১৭:৪২, ২৬ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)