বিষয়বস্তুতে চলুন

আসাদুজ্জামান খাঁন কামাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসাদুজ্জামান খাঁন
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
কাজের মেয়াদ
১২ জানুয়ারি ২০১৪  ৬ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীমহিউদ্দীন খান আলমগীর
উত্তরসূরীএম. সাখাওয়াত হোসেন (উপদেষ্টা)
ঢাকা-১২ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৬ জানুয়ারি ২০১৪  ৬ আগস্ট ২০২৪
পূর্বসূরীশেখ ফজলে নূর তাপস
ঢাকা-১১ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮-৫ জানুয়ারি ২০১৪
পূর্বসূরীএস. এ. খালেক
উত্তরসূরীএ.কে.এম. রহমতুল্লাহ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1950-12-31) ৩১ ডিসেম্বর ১৯৫০ (বয়স ৭৫)
ঢাকা
নাগরিকত্ব
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীলুৎফুল তাহমিনা খান
মাতাআকরামুন নেসা
পিতাআশরাফ আলী খান
প্রাক্তন শিক্ষার্থী
পেশারাজনীতিবিদ
মন্ত্রীসভাশেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভাশেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভা
ধর্মইসলাম

আসাদুজ্জামান খাঁন (জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫০) বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তিনি নবম জাতীয় সংসদে ঢাকা-১১ এবং দশমএকাদশ জাতীয় সংসদে ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত হয়েছিল। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[] ১৯৭১ সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে সক্রিয়ভাবে যুদ্ধ করেন। ২০২৫ সালের ১৭ ই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে তার ফাঁসির রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।[তথ্যসূত্র প্রয়োজন]

প্রাথমিক ও শিক্ষা জীবন

[সম্পাদনা]

আসাদুজ্জামান খাঁন ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা জেলার তেজগাঁও থানার মনিপুরিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা আশরাফ আলী খান একজন সরকারী কর্মকর্তা ছিলেন আর মাতা আকরামুন নেসা। পরিবারে তিনি দ্বিতীয় সন্তান ছিলেন। তাদের পৈতৃক নিবাস ঢাকা জেলার অন্তর্গত দোহার উপজেলায় শাইনপুকুর মিয়া বাড়ি।[]

শিক্ষা

[সম্পাদনা]

কামাল ১৯৬৫ সালে ঢাকা পলিটেকনিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স ডিগ্রি অর্জন করেন। লেখাপড়ার পাশাপাশি সত্তরের দশকে মঞ্চ নাটক করতেন। খেলাধুলায় তিনি ব্যাডমিন্টন ও দাবা খেলায় পারদর্শী ছিলেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

আসাদুজ্জামান খাঁন মুক্তিবাহিনীর সদস্য ছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। খান ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বে সেক্টর ২-এ যুদ্ধ করেছিলেন। আসাদুজ্জামান বাংলাদেশ প্রেস কাউন্সিলশেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য।[]

তিনি ২০০৮ সালে বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।[][] ১২ জানুয়ারি ২০১৪ সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন। ২০১৫ সালের ১৪ জুলাই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পান। আসাদুজ্জামান ৩০ শে ডিসেম্বর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পুনরায় শপথ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।<red name="আসাদুজ্জামান"/> ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে ভারত চলে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদ হারান।[] এরপর থেকে তিনি অজ্ঞাতস্থানে আত্মগোপনে আছেন।[]

১৩ আগস্ট ২০২৪ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসাদুজ্জামান খাঁন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাঁচজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ২০২৪ সালের বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের সময় ১৯ জুলাই এক মুদি দোকানদার হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।[]

অপরাধী কার্যকলাপ

[সম্পাদনা]

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচয়ার)-কে দেওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সরকারি প্রতিবেদন অনুযায়ী, কামাল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, তার বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক এবং তার সামরিক ও নিরাপত্তা উপদেষ্টা, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় "সর্বোচ্চ শক্তি প্রয়োগের" জন্য মৌখিক নির্দেশ দিয়েছিলেন।[]

১৩ আগস্ট ২০২৪-এ, ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় একজন মুদি দোকানিকে হত্যার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ খান এবং অন্যান্য পাঁচ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়।[]

পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ শাহ আলম-এর মতে, তিনি (কামাল) অবৈধভাবে বাংলাদেশ ত্যাগ করেছেন। ২ অক্টোবর সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে আলম বলেন যে কামালের দেশ ছাড়ার কোনো রেকর্ড ইমিগ্রেশন পুলিশের কাছে নেই, যা ইঙ্গিত করে যে তিনি সম্ভবত অবৈধভাবে সীমান্ত পার হয়েছেন। একটি সংবাদ প্রতিবেদনে প্রকাশ পায় যে কামাল, সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল এবং হাজী সেলিমের এক ছেলের সঙ্গে কলকাতার ইকোপার্কে রয়েছেন। আলম ধারণা করেন যে কামাল দেশ ছাড়ার জন্য বিভিন্ন অবৈধ স্থলপথ ব্যবহার করে থাকতে পারেন।[][১০]

৯ অক্টোবর ২০২৪-এ, দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, নিয়োগে ঘুষ এবং অর্থ পাচারের অভিযোগে আসাদুজ্জামান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তাদের দুই সন্তান সফি মুদ্দাসির খান ও সাফিয়া তাসনিম খান, এবং তার সহকারী একান্ত সচিব মনির হোসেনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে।[১১][১২] দুদকের মহাপরিচালক আখতার হোসেন জানান যে তদন্তে দেখা গেছে সাবেক মন্ত্রী এবং তার পরিবার প্রায় ৬০.৫৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ৩৬টি ব্যাংক অ্যাকাউন্টে ৪১৬.৭৪ কোটি টাকা গোপন করেছেন।[১৩][১৪] এছাড়াও, মনির হোসেন অবৈধভাবে ১৮.৮২ কোটি টাকা অর্জন করেছেন এবং ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ৩১.৩১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইতোমধ্যে তাদের অ্যাকাউন্টগুলোর লেনদেন স্থগিত করেছে।[১৫]

নির্বাসনে থাকাকালীন, তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে একটি সাক্ষাৎকার দেন, যেখানে তিনি অভিযোগ করেন যে ছাত্র-জনতার অভ্যুত্থানটি ছিল "ইসলামিক সন্ত্রাসী এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান"-এর ফল। তিনি আরও দাবি করেন যে ভারত সরকার যেন তাকে এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে থাকা আদালতের মামলাগুলো প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের ওপর কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করে।[১৬] প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিবশফিকুল আলম তাকে "বাংলাদেশের কসাই" বলে উল্লেখ করেছেন।[১৭][১৮]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

আসাদুজ্জামান দোহার পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা। তিনি লুৎফুল তাহমিনা খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত"যমুনা টিভি। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪
  2. 1 2 3 "মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী"ssd.gov.bd/। গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার। ১৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮
  3. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  4. "আসাদুজ্জামান খাঁন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের বিরুদ্ধে তদন্ত করবে দুদক"দৈনিক যুগান্তর। ১৫ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  6. "হাসিনাসহ ৭ জনের নামে 'হত্যা মামলা'"দৈনিক কালের কণ্ঠ। ১৪ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  7. "OHCHR Fact-Finding Report: Human Rights Violations and Abuses related to the Protests of July and August 2024 in Bangladesh"OHCHR (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  8. "শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ"ঢাকা পোস্ট। ১৩ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  9. "ইমিগ্রেশনে নয়, অবৈধপথে দেশ ছেড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান"দৈনিক ইত্তেফাক। ২ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  10. "সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান অবৈধভাবে দেশ ছেড়েছেন: এসবি প্রধান"প্রথম আলো। ২ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  11. "সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্বজনদের নামে দুর্নীতির মামলা"banglanews24.com। ৯ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  12. প্রতিবেদকঢাকা, নিজস্ব। "সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের এপিএস মনিরের সম্পদ জব্দের আদেশ"Prothomalo। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  13. প্রতিবেদকঢাকা, নিজস্ব। "সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর পরিবারের ব্যাংক হিসাবে ৪১৬ কোটি টাকা লেনদেন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  14. "সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ৯ ব্যাংক হিসাবের ১২ কোটি টাকা অবরুদ্ধ"Bangla Tribune। ৫ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  15. প্রতিবেদক, নিজস্ব (১৩ আগস্ট ২০২৪)। "সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তাঁর স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব স্থগিত"Prothomalo। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  16. "Muhammad Yunus should leave, ask all to fight polls… only way out, India can help: Awami League leader"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  17. বাসস (২৬ জানুয়ারি ২০২৫)। "আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই: প্রেস সচিব"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫
  18. "আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই: প্রেস সচিব"Bangla Tribune। ২৬ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]