বিষয়বস্তুতে চলুন

আনিসুর রহমান জিকো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আনিসুর রহমান
২০২১ সালে বসুন্ধরা কিংসের হয়ে জিকো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আনিসুর রহমান জিকো
জন্ম (1997-08-10) ১০ আগস্ট ১৯৯৭ (বয়স ২৯)
জন্ম স্থান কক্সবাজার, বাংলাদেশ
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
বসুন্ধরা কিংস
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭–২০১৮ সাইফ (০)
২০১৮– বসুন্ধরা কিংস ৯৪ (০)
জাতীয় দল
২০২০– বাংলাদেশ ২০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০২:৩৮, ২২ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:৪৮, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আনিসুর রহমান জিকো (জন্ম: ১০ আগস্ট ১৯৯৭) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।[] পেনাল্টি প্রতিহত করার ক্ষমতার জন্য তিনি দেশের পেনাল্টি বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেছেন। এছাড়াও তার অসাধারণ গোলরক্ষন ক্ষমতার জন্য তাকে 'বাংলার বাজপাখি' নামেও ডাকা হয়।[][]

২০১৭–১৮ মৌসুমে, সাইফের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে মাত্র ১ মৌসুম খেলার পর, তিনি বসুন্ধরা কিংসে যোগদান করেছেন।

২০২০ সালে, জিকো বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন, যেখানে তিনি এপর্যন্ত ২০ ম্যাচে অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, জিকো এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো বসুন্ধরা কিংসের হয়ে জয়লাভ করেছেন। ২০২৩ সালে জিকোসহ বসুন্ধরা কিং এর ৪ খেলোয়ার ৬৪ বোতল বিদেশি মদ মালদ্বীপ থেকে নিয়ে আসেন শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টম তাদের কে দরে ফেলে পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ

প্রারমকালের জ্্যনভিক জীবন

[সম্পাদনা]

আনিসুর রহমান জিকো ১৯৯৭ সালের ১০শে আগস্ট তারিখে বাংলাদেশের কক্সবাজারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

ক্লাব ফুটবল

[সম্পাদনা]

২০১৮ সালের ১৪ই ডিসেম্বর তারিখে, ওয়াল্টন ইন্ডিপেন্ডেন্স কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে জিকোর অসাধারণ খেলার নৈপুণ্যে বসুন্ধরা কিংস রহমতগঞ্জ এমএফএসকে পেনাল্টি শুট-আউটে ৩–২ গোলে পরাজিত করেছে।[] ২০১৮ সালের ২০শে ডিসেম্বর তারিখে জিকো পুনরায় তার খেলা দিয়ে বসুন্ধরা কিংসকে ঢাকা আবাহনীর বিরুদ্ধে পেনাল্টি শুট-আউটে ৭–৬ গোলে পরাজিত করে স্বাধীনতা কাপের ফাইনালে উঠতে সহায়তা করেছিলেন। ২০১৯–২০ এএফসি এশিয়ান কাপে তিনি তার খেলার মাধ্যমে সকলের নজর কেড়েছিলেন; উক্ত আসরে টিসি স্পোর্টসের বিরুদ্ধে তিনি ৭টি গোল রক্ষা করার পাশাপাশি দলকে ৫–১ গোলের ব্যবধানে জয়লাভ করতে সাহায্য করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

২০২০ সালের ১৩ই নভেম্বর তারিখে, ২৩ বছর ৩ মাস ৪ দিন বয়সে, উভয় পায়ে ফুটবল খেলায় পারদর্শী জিকো নেপালের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন।[][][] উক্ত ম্যাচের মূল একাদশে তিনি অন্তর্ভুক্ত ছিলেন। ম্যাচটি বাংলাদেশ ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে জিকো সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৯৯ মিনিট পর, তিনি বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি হজম করেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
২০২১–২২ মৌসুম পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাবমৌসুমলিগকাপমহাদেশীয়অন্যান্যমোট
বিভাগম্যাচগোলম্যাচগোলম্যাচগোলম্যাচগোলম্যাচগোল
সাইফ স্পোর্টিং ক্লাব২০১৭–১৮বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বসুন্ধরা কিংস২০১৮–১৯২২২২
২০১৯–২০১২
২০২০–২১২১২৯
২০২১–২২২১২৪
মোট৭০১০৮৭
সর্বমোট৭৯১০৯৬

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৯ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
বাংলাদেশ২০২০
২০২১১২
২০২২
সর্বমোট২০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rahman Anisur Zico Bashundhara Kings videos, transfer history and stats - SofaScore"www.sofascore.com। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০
  2. "বাংলার বাজপাখি জিকো - Bhorer Kagoj"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩
  3. নিউজ, সময়। "মেজর লিগ সকার থেকেও ডাক পেয়েছিলেন বাংলার 'বাজপাখি' জিকো! | খেলা"Somoy News। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩
  4. "Kings survive Rahmatganj scare"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৫ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০
  5. "FIFA International Series: Bangladesh off to a flying start with 2..."unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  6. "Mujib Barsho friendly series: Bangladesh vs Nepal"Daily Sun (ইংরেজি ভাষায়)। ১৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০
  7. "New goalkeeper, striker for first friendly?"ঢাকা ট্রিবিউন। ১২ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]