অর্চিতা স্পর্শিয়া
অর্চিতা স্পর্শিয়া | |
|---|---|
| জন্ম | ৮ ডিসেম্বর ১৯৯৩ |
| জাতীয়তা | বাংলাদেশি |
| পেশা | মডেল, actress |
| কর্মজীবন | ২০১১- বর্তমান |
| পরিচিতির কারণ | স্পর্শিয়া |
উল্লেখযোগ্য কর্ম | উজান গাঙ্গের নাইয়া, “অরুনুদয়ের তরুন দল”, ইম্পসিবল ৫, সুবর্ণপুর বেশি দূরে নয় |
| উচ্চতা | ৫ ফুট ৩ ইঞ্চি (১.৬০ মিটার) |
| দাম্পত্য সঙ্গী | সৈয়দ রিফাত নাওঈদ হোসেন (বি. ২০২৪) |
অর্চিতা স্পর্শিয়া (জন্ম ৮ ডিসেম্বর ১৯৯৩) একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫' এ অভিনয় করে ২০১৩ সালে actress হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।[১][২] এছাড়া বিটিভি তে বিবিসি এর উজান গাঙ্গের নাইয়া তে অভিনয় করে তার কর্মজীবনে ভিন্ন মাত্রা যোগ করেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]স্পর্শিয়া ১৯৯৩ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি পরিবারের একমাত্র সন্তান এবং একাকী তার মায়ের কাছে বেড়ে ওঠেন। মাত্র এক বছর বয়সে তার বাবা তাঁদের ছেড়ে চলে যান। তার মা সুজন হক একজন প্রাক্তন সাংবাদিক এবং অসচ্ছল পরিবার ও এতিমদের নিয়ে সমাজকর্মী হিসাবে কাজ করেছেন। বর্তমানে সুজান হক পোশাকের ব্যবসা চালাচ্ছেন।
ছোটবেলা থেকেই অঙ্কন, উপন্যাস এবং চলচ্চিত্রের প্রতি স্পর্শিয়ার গভীর অনুরাগ ছিল। তিনি শাস্ত্রীয়, সালসা এবং সমসাময়িক নৃত্যের ওপর প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছেন। স্পর্শিয়া সেফালন ইন্টারন্যাশনাল স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর তিনি পিয়ারসন এডেক্সেল লন্ডন পরীক্ষা বোর্ডের অধীনে ও এবং এ লেভেল শেষ করেন। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে স্নাতক সম্পন্ন করেন, যেখানে তার প্রধান বিষয় ছিল ডিজিটাল প্রোডাকশন (চলচ্চিত্র নির্মাণ)।
পরিবারের একমাত্র সন্তান হিসেবে তাকে নিজের এবং তার মায়ের দায়িত্ব নিতে হয়েছিল, তাই তিনি মাত্র ১৫ বছর বয়সে পড়াশুনার পাশাপাশি কাজ শুরু করেন। প্রথমে তিনি একটি আর্ট স্কুলে শিশুদের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং পরে জুনিয়রদের প্রশিক্ষণ দিতে শুরু করেন। চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন থাকায় তিনি একটি বিজ্ঞাপন সংস্থা ও প্রযোজনা সংস্থায় শিল্প নির্দেশক (আর্ট ডিরেক্টর) এবং পরবর্তীতে সহকারী পরিচালক হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। অভিনয় শুরুর আগে স্পর্শিয়া টিভি বিজ্ঞাপন ও মডেলিংয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একটি软件 প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের সাথে তার বিয়ে হয়।[৩][৪]
কর্মজীবন
[সম্পাদনা]স্পর্শিয়া তার অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে। 'বন্ধু তিন দিন' শিরোনামের সেই বিজ্ঞাপনটি সেসময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।[৫] এরপর তিনি এয়ারটেল এর কিছু বিজ্ঞাপনে কাজ করেন। তিনি “রোদ”, “ওয়ারিশনামা”, “অরুনুদয়ের তরুন দল” নাটকের মাধ্যমে ছোটপর্দায় পদার্পণ করেন।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]নাটক
[সম্পাদনা]- ১৮+
- ৩২১০ অ্যাকশন
- আতংকিত মুন্না
- ভালোবাসার রং
- ব্রেকাপ উইথ ফেবু
- চক্র
- চিরকুট
- দুরে আরো দূরে
- এখন তো সময় ভালোবাসার
- ফাস্ট ফরওয়ার্ড
- ঘুণপোকার ভালবাসা
- ঘূর্ণিপাক
- ইম্পসিবল ৫
- যে জীবন গল্পের মতো
- জরি কিংবা মিনুর গল্প
- জার্নি বাই রোম্যান্স
- কলসি
- ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম
- লিখে দিলাম জীবনটা
- লাভ্ স্টোরি
- মন ছুঁয়ে
- নাইট লাভ্
- অন্তর্জাল
- অরুণোদয়ের তরুণ দল
- অসাধারণ
- অতীন্দ্রিলা
- প্রেম যায় প্রেম আসে
- প্রেম পত্র
- প্রবাসী জামাই
- র্যাগিং
- রোদ
- رنگین দ্বিধা
- শাওলা
- শেষ ইচ্ছা
- সমাপ্তি
- সস্তা
- শত রঙের ভালোবাসা
- সুবর্ণপুর বেশি দূরে নয়
- শ্রাবণের বৃষ্টি
- তোমার জন্য
- ত্রিকোণমিতি
- উদ্দীপন
- ভ্যানিটি ব্যাগ
- ওয়ারিস নামা
চলচ্চিত্র
[সম্পাদনা]- বন্ধন (২০১৯)
- ইতি তোমারই ঢাকা (২০১৯)
- আবার বসন্ত (২০১৯)
- কাঠবিড়ালী (২০১৯)
- নবাব এলএলবি (২০২০)
- ছক (২০২১)
- ফিরে দেখা
(২০২২) - জলকিরণ
(২০২২)
ওয়েব ধারাবাহিক
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ওটিটি | চরিত্র | সহ-শিল্পী | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|---|---|
| ২০১৮ | আবাসিক হোটেল | তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, রাহা তানহা খান, তামিম মৃধা, জাকি | ইমরাউল রাফাত | |||
| ২০২০ | পাঁচ ফোড়ন | হইচই | ইয়াশ রোহান, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু | নুরুল আলম আতিক | ||
| ২০২১ | বউ ডাইরিজ (টু-লেট) | বায়োস্কোপ | ইয়াশ রোহান | সামির আহমেদ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৪।
- ↑ বিনোদন ডেস্ক (১৪ ফেব্রুয়ারি ২০২৪)। "ভালোবাসা দিবসে স্পর্শিয়ার নতুন যাত্রা, পাত্র কে এই রিফাত?"। dhakapost.com। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৫।
- ↑ "ভালোবাসা দিবসে বিয়ে করলেন অভিনেত্রী স্পর্শিয়া"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "অনেকেই দিন শেষে শোবিজের মেয়েটাকেই বাজে বলে: স্পর্শিয়া"। প্রিয়.কম। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৭।