অভিরামী
অভিরামী | |
|---|---|
২০২৩ সালে অভিরামী | |
| জন্ম | দিব্যা গোপীকুমার[১] |
| জাতীয়তা | ভারতীয় |
| মাতৃশিক্ষায়তন | কলেজ অফ উস্টার |
| পেশা | অভিনেত্রী টেলিভিশন উপস্থাপক |
| কর্মজীবন | ১৯৯৫–২০০৪; ২০১৩–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | রাহুল পবনন (বি. ২০০৯) |
| পিতা-মাতা | গোপিকুমার পুস্পা |
অভিরামী ( ) (জন্ম নাম: দিব্যা গোপীকুমার) হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপক। তিনি মালয়ালম, তামিল, তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার কর্মজীবন শুরু হয়েছিল ১৯৯৫ সালে, কিন্তু ২০০৪ সালে তিনি তার পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে চলে যান বলে তার কর্মজীবনে ছেদ পড়ে। অতঃপর ২০১৩ সালে তিনি পুনরায় টেলিভিশন জগতে ফিরে আসেন।
প্রারম্ভিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]অভিরামী "দিব্যা" নামে ভারতের কেরালায় গোপীকুমার এবং পুস্পার ঘরে জন্মগ্রহণ করেছিলেন।[২] তিনি কেরালাতেই তার শৈশব অতিবাহিত করেছিলেন; কারণ তার বাবা-মা উভয়েই তিরুবনন্তপুরমে ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তিনি খ্রিস্ট নগর ইংলিশ হাই স্কুল এবং তিরুবনন্তপুরমের ভারতীয় বিদ্যা ভবন থেকে তার প্রাথমিক শিক্ষা এবং মার ইভানিয়াস কলেজ থেকে প্রাক-ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি ওহাইওর উস্টার কলেজ থেকে মনোবিজ্ঞান এবং যোগাযোগ বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন।[৩]
তিনি যুক্তরাষ্ট্রে চাকরি পাওয়ার ফলে তার পরিবার সেখানেই বসবাস করা শুরু করে দিয়েছিলেন। তার বাবা-মা উভয়েই বর্তমানে ওহাইওতে যোগ প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।[৪]
পেশা
[সম্পাদনা]অভিরামী প্রথমবারের মতো পরিচালক আদুর গোপালকৃষ্ণণের চলচ্চিত্র কথাপুরুশনএ অভিনয় করেছিলেন।[৫] কলেজে পড়াশোনা করাকালীন অভিরামী এশিয়ানেট মুভিজে প্রচারিত টপ টেন অনুষ্ঠানে একজন টেলিভিশন উপস্থাপক হিসাবে কাজ করেছিলেন,[২] যা অভিরামীর মতে "বেশ জনপ্রিয়" ছিল এবং এরপর তাকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি ১০০-পর্বের মালায়ালম ধারাবাহিক অক্ষয় পাথরমএ (মালয়ালম: അക്ഷയപാത്രം) অভিনয় করেছিলেন, যেটি পরিচালনা করেছিলেন শ্রীকুমারন থাম্পি। গুনা চলচ্চিত্রের নায়িকার চরিত্রের নাম অনুসারে তিনি তার পর্দার নাম পরিবর্তন করে অভিরামী করেছিলেন। তিনি এই বিষয়ে বলেছিলেন যে, "আমি এই চরিত্র এবং নামের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে গিয়েছি"।[৬]
তিনি ১৯৯৯ সালে মালয়ালম চলচ্চিত্র পাথরমএর একটি ছোট্ট চরিত্রে এবং জুড আট্টিপেট্টি পরিচালিত মারকারা ধারাবাহিকে অভিনয় করেছিলেন। পরবর্তীতে তিনি তামিল চলচ্চিত্রে পা রাখার আগে মিলেনিয়াম স্টারস, জাঙ্গাল সান্থুশতারানু এবং শ্রাধএর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার প্রথম তামিল চলচ্চিত্রটি অর্জুনের বিপরীতে বনাভিল (২০০১), যা "অতি জনপ্রিয়" ছিল এবং এরপরে মিডল ক্লাস মাধবন ও সমুধীরামসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার চলচ্চিত্র জীবনের একটি উল্লেখযোগ্য ছবি হচ্ছে ভিরুমান্ডি, যেখানে তিনি কমল হাসানের বিপরীতে মাদুরাইয়ের একটি তামিল গ্রামের মেয়ে হিসাবে অভিনয় করেছিলেন।[১] তামিল ও মালয়ালম ছাড়াও তিনি তেলুগু ও কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছেন এবং টলিউডের একজন উল্লেখযোগ্য অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।[৭] ২০০৩ সালে, তিনি উপেন্দ্রর বিপরীতে রক্ত কন্নিরু চলচ্চিত্রে[৮] এবং শ্রী রামে শিবা রাজকুমারের বিপরীতে অভিনয় করেছিলেন। ২০০৪ সালে তিনি চলচ্চিত্র জগত থেকে অবসর নিয়ে পড়াশুনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি সেখানে একটি এমএনসির বিপণন পরিচালক হিসাবে কাজ করেছিলেন।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "A chat with Abhirami"। Thehindu.com। ১৪ মে ২০০৩। ২৪ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫।
- 1 2 "Welcome to"। Sify.com। ২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫।
- ↑ "Abhirami makes a bold reentry into tinseltown - The Times of India"। Timesofindia.indiatimes.com। ১০ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫।
- ↑ "അഭിരാമി തിരിച്ചുവരാന്കാരണം കമലഹാസനാണ്"। Mangalam.com। ৭ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫।
- ↑ "Abhirami on acting in Kamal Haasan's Sandhiyar"। Indiaabroad.rediff.com। ১৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২।
- ↑ "Welcome To"। Sify.com। ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫।
- ↑ "Abhirami gets a new Telugu film"। Music India Online। ৩১ মে ২০০৮। ২৮ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Telugu cinema Review - Rakta Kanneeru - Upendra, Abhirami, Ramya Krishna"। Idlebrain.com। ২৭ ফেব্রুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২।
- ↑ "Mangalam Varika 10-Mar-2014"। mangalam.com। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অভিরামী (ইংরেজি)
- ভারতীয় কণ্ঠাভিনেত্রী
- ১৯৮৩-এ জন্ম
- কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- তামিল চলচ্চিত্র অভিনেত্রী
- মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী
- জীবিত ব্যক্তি
- ভারতীয় টেলিভিশন উপস্থাপিকা
- ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ভারতীয় টেলিভিশন উপস্থাপক
- তিরুবনন্তপুরমের অভিনেত্রী
- উস্টার কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- মালয়ালম টেলিভিশন অভিনেত্রী