ভিরুমান্ডি
| ভিরুমান্ডি | |
|---|---|
| পরিচালক | কমল হাসন |
| প্রযোজক |
|
| রচয়িতা | কমল হাসন |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | ইলাইয়ারাজা |
| চিত্রগ্রাহক | কেশব প্রকাশ |
| সম্পাদক |
|
| প্রযোজনা কোম্পানি | রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল |
| পরিবেশক | রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল |
| মুক্তি | ১৪ জানুয়ারী ২০০৪ |
| স্থিতিকাল | ১৭৫ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | তামিল |
| নির্মাণব্যয় | ₹১০ কোটি |
| আয় | ₹৪০ কোটি |
ভিরুমান্ডি (তামিল: விருமாண்டி) হচ্ছে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল সহিংসতাবাদী নাট্য চলচ্চিত্র যেটির রচনা এবং পরিচালনা করেছিলেন কমল হাসন[১], কমল ছিলেন চলচ্চিত্রটির সহ-সম্পাদক এবং তিনি চলচ্চিত্রটি প্রযোজনা করা সহ "ভিরুমান্ডি" চরিত্রে অভিনয়ও করেছিলেন।[২] চলচ্চিত্রটির কাহিনী দুইজন অপরাধীর কারাজীবন নিয়ে[৩], একজন হচ্ছে কোটালা তেবর যে যাবজ্জীবন কারাদন্ডাদেশ পেয়েছে আর আরেকজন ভিরুমান্ডি তেবরকে নিয়ে যে মৃত্যুদণ্ডাদেশ পেয়েছে। অপরাধী দুজন নিজেদের অপরাধ নিয়ে আফসোস করে এবং বর্ণনা করে যে কীভাবে তারা তাদের জীবন ধ্বংস করেছে। অভিনেতা পশুপতি ছিলেন কোটালা চরিত্রে।
চলচ্চিত্রটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিরামী, রোহিনী, নছর, নেপোলিয়ন দুরাইস্বামী এবং শানমুগারাজন। চলচ্চিত্রটির গানগুলোর সুর এবং আবহ সঙ্গীত পরিচালনা করেছিলেন ইলাইয়ারাজা। চলচ্চিত্রটি ব্যবসাসফল ছিলো।
অভিনয়ে
[সম্পাদনা]- কমল হাসন - ভিরুমান্ডি তেবর
- অভিরামী - অন্নলক্ষ্মী
- পশুপতি - কোটালা তেবর
- নেপোলিয়ন দুরাইস্বামী - নাল্লামা নাইকার
- রোহিনী - এ্যাঞ্জেলা কাদামাদু
- শানমুগারাজন - ডেপুটি জেলার পায়াক্কামান
- নছর - চীফ জেলার জয়ন্ত
- এস. এন. লক্ষ্মী - ভিরুমান্ডির দাদী
- পিরামিড নেতারাজ - এ্যাডভোকেট বৈদ্যনাথ
প্রযোজনা
[সম্পাদনা]চলচ্চিত্রটির নাম প্রথমে 'সান্ডিয়ার' রাখার কথা ভাবা হলেও পরে ভিরুমান্ডিতে পরিবর্তন করা হয়।[৪]
জাল্লিকাট্টুর (ষাঁড়ের লড়াই) জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ষাঁড় ব্যবহার করা হয়েছিলো এবং শুটিং ভেন্যুতে নুয়েন্ডু ম্যাশিন রাখা হয়েছিলো।[৫] কমল হাসন কিছু সমস্যার কারণে শুটিং মাদুরাই থেকে চেন্নাইতে স্থানান্তর করেছিলেন।
চিত্রগ্রাহক কেশব প্রকাশ যিনি পরিচালক রবি কে. চন্দ্রনের সহকারী হিশেবে কাজ করতেন তাকে কমল হাসন নিজে এই চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য নির্বাচন করেছিলেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Virumaandi is Kamal all the way!"। www.rediff.com।
- ↑ "rediff.com: Kamal Haasan's Virumaandi, finally!"। specials.rediff.com।
- ↑ "Kamal Haasan's 59 years in cinema"। boxofficeindia.co.in। ১২ আগস্ট ২০১৯। ১২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০।
- ↑ "Sandiyar"। web.archive.org। ১০ এপ্রিল ২০০৪। ১০ এপ্রিল ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - 1 2 "The making of VIRUMANDI"। web.archive.org। ২৪ জানুয়ারি ২০০৪। ২৪ জানুয়ারি ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ভিরুমান্ডি (ইংরেজি)
- তামিল ভাষার চলচ্চিত্র
- ২০০৪-এর চলচ্চিত্র
- ২০০০-এর দশকের তামিল ভাষার চলচ্চিত্র
- ভারতীয় অপরাধমূলক নাট্য চলচ্চিত্র
- ভারতীয় অরৈখিক আখ্যান চলচ্চিত্র
- কারাগারের পটভূমিতে চলচ্চিত্র
- তামিলনাড়ু পুলিশের কাল্পনিক চিত্রায়ণ
- মৃত্যুদণ্ড সম্পর্কিত চলচ্চিত্র
- ভারতীয় মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র
- ২০০৪-এর ভারতীয় চলচ্চিত্র
- ২০০৪-এর তামিল ভাষার চলচ্চিত্র
- চেন্নাইয়ে ধারণকৃত চলচ্চিত্র
- মাদুরাইয়ে ধারণকৃত চলচ্চিত্র
- তামিল ভাষার ভারতীয় চলচ্চিত্র
- তেনির পটভূমিতে চলচ্চিত্র
- তেনিতে ধারণকৃত চলচ্চিত্র