বিষয়বস্তুতে চলুন

অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান, রায়পুর

অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান রায়পুর
নীতিবাক্যArogyam Sukha Sampada
বাংলায় নীতিবাক্য
স্বাস্থ্য হল সম্পদ ও সুখ
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০ জুন ২০১২; ১৪ বছর আগে (20 June 2012)
বৃত্তিদান₹ ১১.২৪ বিলিয়ন (ইউএস$ ১৩৭.৩৯ মিলিয়ন) (২০২১–২২, আনুমানিক)
সভাপতিজর্জ ডি’সুজা[১]
পরিচালকড. নিতিন এম. নাগারকার[২]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৪২[৩]
শিক্ষার্থী৬৬০[৩]
স্নাতক৫০০[৩]
স্নাতকোত্তর১৬০[৩]
অবস্থান, ,
২১°১৫′২৭″ উত্তর ৮১°৩৪′৩৯″ পূর্ব / ২১.২৫৭৩৮৭১° উত্তর ৮১.৫৭৭৫০৫৬° পূর্ব / 21.2573871; 81.5775056
শিক্ষাঙ্গনশহুরে
১০৩.৬৩ একর (০.৪ কিমি২)[৪]
ওয়েবসাইটwww.aiimsraipur.edu.in
মানচিত্র

অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান রায়পুর (এইমস রায়পুর) ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে অবস্থিত একটি মেডিকেল কলেজ ও চিকিৎসা গবেষণার সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ২০১২ সালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার (পিএমএসএসওয়াই) অধীনে প্রতিষ্ঠিত ছয়টি এইমস স্বাস্থ্যসেবাসমূহের মধ্যে একটি এবং ভারত সরকারের স্বায়ত্তশাসিতভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে কাজ করে।

বিদ্যায়তন

[সম্পাদনা]
তাতিবাঁধ গুরুদ্বারের কাছে জিই রোডে অবস্থিত

এইমস রায়পুর রায়পুর শহরের তাতিবাঁধ গুরুদ্বারের কাছে জিই রোডে অবস্থিত। মোট ₹৮৪০ কোটি (ইউএস$১১০ মিলিয়ন) ব্যয়ে নির্মিত, এইমস রায়পুর ১০৩.৬৩ একর (০.৪ বর্গকিমি) এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে হাসপাতাল ও কলেজ কমপ্লেক্স ৬৩.৮৫ একর (০.৩ বর্গকিমি) ও আবাসিক কমপ্লেক্স ৩৯.৭৮ একর (০.২ বর্গকিমি) দখল করে রয়েছে।

রায়পুরের মতো শহরে অবস্থিত হওয়ায়, প্রতিষ্ঠানটি ছত্তিশগড়, পূর্ব মহারাষ্ট্রের কিছু অংশ (বিদর্ভ অঞ্চল), মধ্যপ্রদেশ ও ওড়িশা সহ মধ্য ভারতের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার চিকিৎসা পরিষেবার চাহিদা সরবরাহ করে। মহাবিদ্যালয়টি স্বামী বিবেকানন্দ বিমানবন্দর থেকে ২৬ কিলোমিটার ও রায়পুর জংশন রেলওয়ে স্টেশন থেকে ১০.৬ কিলোমিটার দূরে অবস্থিত।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Notification of president nomination" (পিডিএফ)। PMSSY। ৩১ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১।
  2. ↑ Jamal Ayub (৩০ আগস্ট ২০১২)। "Government appoints directors of AIIMS-like institutes"। The Times of India। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১।
  3. 1 2 3 4 "NIRF 2021" (পিডিএফ)। AIIMS Raipur।
  4. ↑ "Built at a cost of Rs840 crore, the Raipur AIIMS is spread over an area of 103.63 acres"।

বহিঃসংযোগ

[সম্পাদনা]