সেপ্টেম্বর ৯ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫১ তম (অধিবর্ষে ২৫২ তম) দিন ।
- ১৯৬৯ – কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়। যার মাধ্যমে ফরাসী ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়।
- ১৯৭০ – একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেষ্টাইন দ্বারা হাইজ্যাক করা হয়। বিমানটি জর্ডানের ডাওজন ফিল্ডে নেয়া হয়।
- ১৯৯১ – তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৩ – পিএলও বা প্যালেষ্টাইন লিবারেশন অরগানাইজেশন আনুষ্ঠানিক ভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।
- ১৮৮২ - অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক।
- ১৯৪১ - ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।
- ১৯৬৭ - অক্ষয় কুমার, ভারতীয় অভিনেতা।
- ১৯৮৩ - ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।
- ১৯৮৭ - জোসোয়া হের্ডম্যান, ইংলিশ অভিনেতা।
- ১৯৮৮ - ম্যানুয়েলা আরবেলায়েজ, কলাম্বিয়ান মডেল।
- ১৯৮৮ - দানিয়ালো ডি'আম্ব্রোসিও, ইতালিয়ান ফুটবলার।
- ১৮৯৯ - ভিক্টোরিয়া ফেড্রিকা দ্য মারিশলার ই দ্য বোরবন, স্প্যানিশ রাজা ১ম জুয়ান কার্লোসের নাতনী।
ছুটি ও অন্যান্য [সম্পাদনা]