শিমুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
colspan=2 style="text-align: center; background-color: transparent; text-align:center; border: 1px solid red;" | শিমুল গাছ
ফাল্গুন মাসে ফোটা রক্তরাঙা শিমুল ফুল। ঢাকা, ২০১২।
colspan=2 style="text-align: center; background-color: transparent; text-align:center; border: 1px solid red;" | বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: উদ্ভিদ
(unranked): Angiosperms
(unranked): Eudicots
(unranked): Rosids
বর্গ: Malvales
পরিবার: Malvaceae
গণ: Bombax
প্রজাতি: বোমব্যাক্স সিইবা
colspan=2 style="text-align: center; background-color: transparent; text-align:center; border: 1px solid red;" | দ্বিপদী নাম
বোমব্যাক্স সিইবা
L.
colspan=2 style="text-align: center; background-color: transparent; text-align:center; border: 1px solid red;" | প্রতিশব্দ

Bombax malabaricum DC.
Salmalia malabarica

শিমুল (ইংরেজি: Silk cotton) একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ এবং সেই গাছের ফুলের নাম। ফাল্গুন মাসে শিমুল ফোটে আকাশে রক্তাভা ছড়িয়ে। চৈত্র মাসে শিমুল ফুলের ভেতরে জন্মানো কলা বা মোচা ফেটে গিয়ে ছড়িয়ে পড়ে শিমুল তুলা। এ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম Bombax ceiba

পরিচ্ছেদসমূহ

শিমুল গাছ [সম্পাদনা]

মালয়, ইন্দোনেশিয়া, দক্ষিণ চীন, হংকং এবং তাইওয়ানে ব্যাপকভাবে এ গাছের চাষ হয়। চীনের ঐতিহাসিক দলিল-দস্তাবেজ থেকে জানা যায় যে, ন্যাম ইউয়েতের রাজা চিউ তো খ্রীষ্ট-পূর্ব ২য় শতকে হ্যান শাসনামলে সম্রাটকে প্রদান করেছিলেন। একে সংস্কৃত ভাষায় শাল্মলি-ও বলা হয়। এটি পাতাঝড়া বৃক্ষ জাতীয় উদ্ভিদ। গাছের উচ্চতা ১৫ থেকে ২০ মিটার। কাণ্ডের চারপাশে সুবিন্যস্ত থাকে শাখা-প্রশাখা, তবে সংখ্যা তুলনামূলকভাবে কম। বৃহদাকার শিমুল গাছে অধিমূল জন্মে। গাছের গায়ে কাঁটা থাকে যার গোড়ার অংশ বেশ পুরু। তবে বয়স্ক গাছে তেমন কাঁটা থাকে না। শীতের শেষে পাতা ঝড়ে যায়, ফাল্গুনে ফুল ফোটে। ফল মোচাকৃতি। চৈত্র বা বৈশাখ মাসে ফল ফেটে শিমুল তুলা বেরিয়ে আসে।

শিমুল তুলা [সম্পাদনা]

শিমুল তুলা ব্যবহৃত হয় বালিশ, তোষক ইত্যাদি বানাতে। মৌসুমে সাধারণ আকৃতির একটি শিমুল গাছ থেকে ১০ থেকে ১৫ কেজি তুলা পাওয়া যায়। তবে বৃহদাকার গাছ থেকে সঠিক পদ্ধতি অনুসরণ করে ৩৫-৪০ কেজি তুলা সংগ্রহ করাও সম্ভব।

গ্যালারি [সম্পাদনা]

ব্যবহার [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]