কদম
| Neolamarckia cadamba | |
|---|---|
| কদম গাছ | |
| কদম ফুল | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| (unranked): | Angiosperms |
| (unranked): | Eudicots |
| (unranked): | Asterids |
| বর্গ: | Gentianales |
| পরিবার: | Rubiaceae |
| গণ: | Neolamarckia |
| প্রজাতি: | N. cadamba |
| দ্বিপদী নাম | |
| Neolamarckia cadamba (Roxb.) Bosser |
|
| প্রতিশব্দ | |
|
Nauclea cadamba Roxb. |
|
কদম দীর্ঘাকৃতি, বহুশাখাবিশিষ্ট বিশাল বৃক্ষ বিশেষ এবং এর ফুল। রূপসী তরুর মধ্যে অন্যতম হচ্ছে কদম। কদমের কাণ্ড সরল, উন্নত, ধূসর থেকে প্রায় কালো এবং বহু ফাটলে রুক্ষ, কর্কশ। শাখা অজস্র এবং ভূমির সমান্তরালে প্রসারিত। পাতা হয় বড় বড়, ডিম্বাকৃতি, উজ্বল-সবুজ, তেল-চকচকে এবং বিন্যাসে বিপ্রতীপ। উপপত্রিকা অত্যন্ত স্বল্পস্থায়ী বিধায় পরিণত পাতা অনুপপত্রিক। বোঁটা খুবই ছোট। নিবিড় পত্রবিন্যাসের জন্য কদম ছায়াঘন। শীতে কদমের পাতা ঝরে এবং বসন্তে কচি পাতা গজায়। সাধারণত পরিণত পাতা অপেক্ষা কচি অনেকটা বড়। কদমের কচি পাতার রঙ হালকা সবুজ। কদমের একটি পূর্ণ মঞ্জরিকে সাধারণত একটি ফুল বলেই মনে হয়। তাতে বলের মতো গোল, মাংসল পুষ্পাধারে অজস্র সরু সরু ফুলের বিকীর্ণ বিন্যাস। পূর্ণ প্রস্ফুটিত মঞ্জরির রঙ সাদা-হলুদে মেশানো হলেও হলুদ-সাদার আধিক্যে প্রচ্ছন্ন। প্রতিটি ফুল খুবই ছোট, বৃতি সাদা, দল হলুদ, পরাগচক্র সাদা এবং বহির্মুখীন, গর্ভদণ্ড দীর্ঘ। ফল মাংসল, টক এবং বাদুড় ও কাঠবিড়ালির প্রিয় খাদ্য। ওরাই বীজ ছড়ানোর বাহন। গাছের বৃদ্ধি অত্যন্ত দ্রুত বলে জ্বালানিকাঠের জন্য রোপণ উত্তম। কাঠ খুবই নরম তাই দারুমুল্য নিকৃষ্ট হলেও সাদা, নরম কাঠ বাক্স-পেটরা ও অন্যান্য কাজে ব্যবহার্য। ছাল জ্বরের ঔষধ হিসেবেও উপকারী।
Rubiaceae পরিবারের এই গাছের বৈজ্ঞানিক নাম Anthocephalus chinensis (Lam.). A. Rich. Syn.: A indicus A. Rich./ A cadamba Miq./ Nauclea cadamba Roxb.[১]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ শ্যামলী নিসর্গ, দ্বিজেন শর্মা, বাংলা একাডেমী, ঢাকা।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিপ্রজাতির সম্পর্কিত তথ্যে রয়েছে: Neolamarckia cadamba |
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Neolamarckia cadamba |
- The sacred fig tree and the North star
- Krishna, the Gopi girls and the Kadamba Tree - "Chir-Harana" or "Vastraharan Lila"
- Mythical Trees and Deities
- The Hindu
- USDA database
- ARS-GRIN database
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |