গোলাপ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| Rose / গোলাপ | |
|---|---|
| লাল গোলাপ | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| বিভাগ: | Magnoliophyta |
| শ্রেণী: | Magnoliopsida |
| বর্গ: | Rosales |
| পরিবার: | Rosaceae |
| উপপরিবার: | Rosoideae |
| গণ: | Rosa L. |
| Species | |
|
Between 100 and 150, see list |
|
গোলাপ এক প্রকার সুপরিচিত ফুল যা আধুনিক মানুষের কাছে বনজ সৌন্দর্যের প্রতীক। Rosaceae পরিবারের Rosa গোত্রের এক প্রকারের গুল্ম জাতীয় গাছে গোলাপ ফুল ফুটে থাকে। প্রায় ১০০ প্রজাতির বিভিন্ন বর্ণের গোলাপ ফুল রয়েছে। গোলাপ পাঁপড়ির গড়ন ও বিন্যাসে একরূপ নান্দনিকতা রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে। সুগন্ধী গোলাপের ঘ্রাণও মানুষের প্রিয়। গোলাপীবর্ণ ছাড়াও নানা বর্ণের গোলাপ জন্মে থাকে।
গোলাপ গাছের কাণ্ডে কাঁটা থাকে। এর পাতার কিনারাতেও ক্ষুদ্র কাঁটা রয়েছে। গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে। অল্প কিছু প্রজাতির আদি বাস ইউরোপ, উত্তর আমেরিকা, ও উত্তরপশ্চিম আফ্রিকা মহাদেশে। ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য গোলাপ বিশ্বজুড়ে বিখ্যাত। [১]
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
Media related to Rosa at Wikimedia Commons
Information related to Rosa from Wikispecies.
"rose". Encyclopædia Britannica (11th ed.). 1911.- গোলাপের ছবি