রড টাকার
| ব্যক্তিগত তথ্য | ||||
|---|---|---|---|---|
| পূর্ণ নাম | রডনি জেমস টাকার | |||
| ব্যাটিংয়ের ধরন | বামহাতি ব্যাটসম্যান | |||
| বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম পেস | |||
| ভূমিকা | অল-রাউন্ডার | |||
| সম্পর্ক | ড্যারেন টাকার (ভাই) ম্যাক্স টাকার (ভাইপো) |
|||
| দেশীয় দলের তথ্য | ||||
| বছর | দল | |||
| ১৯৮৬ – ১৯৮৮ | এনএসডব্লিউ | |||
| ১৯৮৮ – ১৯৯৯ | তাসমানিয়া | |||
| ১৯৯৯ – ২০০০ | ক্যানবেরা | |||
| এফসি অভিষেক | ৯ই জানুয়ারি ১৯৮৬ এনএসডব্লিউ বনাম এসএ | |||
| শেষ এফসি | ১লা জানুয়ারি ১৯৯৯ তাস বনাম ভিক | |||
| এলএ অভিষেক | ২২শে মার্চ ১৯৮৬ এনএসডব্লিউ বনাম জিম্বাবুয়ে | |||
| শেষ এলএ | ৩০শে জানুয়ারি ২০০০ ক্যানবেরা বনাম এসএ | |||
| আম্পায়ারিং তথ্য | ||||
| টেস্ট আম্পায়ার | ১৪ (২০১০–বর্তমান) | |||
| ওডিআই আম্পায়ার | ২৪ (২০০৯–বর্তমান) | |||
| টি২০আই আম্পায়ার | ৮ (২০০৯–বর্তমান) | |||
| এফসি আম্পায়ার | ৪৩ (২০০৪–বর্তমান) | |||
| এলএ আম্পায়ার | ৫২ (২০০৪–বর্তমান) | |||
| কর্মজীবনের পরিসংখ্যান | ||||
| প্রতিযোগিতা | এফসি | এলএ | ||
| ম্যাচসমূহ | ১০৩ | ৬৫ | ||
| রানের সংখ্যা | ৫০৭৬ | ১২৫৫ | ||
| ব্যাটিং গড় | ৩৬.২৫ | ২৪.১৩ | ||
| ১০০/৫০ | ৭/২৮ | ০/৭ | ||
| সর্বোচ্চ রান | ১৬৫ | ৮৫ | ||
| বল বোল্ড | ১০০৫০ | ২৪৯২ | ||
| উইকেট | ১২৩ | ৬৯ | ||
| বোলিং গড় | ৪১.৪০ | ২৮.৭২ | ||
| ইনিংসে ৫ উইকেট | ০ | ০ | ||
| ম্যাচে ১০ উইকেট | ০ | ০ | ||
| সেরা বোলিং | ৪/৫৬ | ৪/৩০ | ||
| ক্যাচ/স্ট্যাম্পিং | ৬৯/০ | ২০/০ | ||
| উৎস: ক্রিকেট আর্কাইভ, ৪ঠা জুন, ২০১০ | ||||
রড টাকার (ইংরেজি: Rod Tucker; জন্ম: ২৮ আগস্ট ১৯৬৪) ক্রিকেট খেলার একজন জনপ্রিয় আম্পায়ার। তিনি আইসিসি’র সেরা আম্পায়ার তালিকার একজন সদস্য। তাঁর পুরো নাম রডনি জেমস টাকার। একজন ক্রিকেটার হিসেবে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য নিউ সাউথ ওয়েলস ব্লুজ দলের পক্ষ হয়ে ১৯৮৫-৮৬ থেকে ১৯৮৭-৮৮ পর্যন্ত খেলেছেন। ১৯৯১-৯২ থেকে ১৯৯৫-৯৬ মৌসুম পর্যন্ত তাসমানিয়ান টাইগার দলের সহ-অধিনায়ক ছিলেন। এছাড়াও, সংক্ষিপ্ত সময়ের জন্য ক্যানবেরা কমেটস দলের পক্ষ হয়ে অধিনায়ক/কোচ হিসেবে ১৯৯৯-২০০০ সালে অবসর গ্রহণ করেন।
পরিচ্ছেদসমূহ |
খেলোয়াড়ী জীবন [সম্পাদনা]
বামহাতি ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৬.২৫ রান গড়ে ৫,০৭৬ রান করেছিলেন। এছাড়াও, ডানহাতি মিডিয়াম বোলার ছিলেন তিনি ও ৪১.৪০ রান গড়ে ১২৩টি উইকেটও লাভ করেন। তাসমানিয়া দলের পক্ষ হয়ে ১৯৯৩-৯৪ এবং ১৯৯৭-৯৮ মৌসুমে দলকে শেফিল্ড শিল্ডে দুইবার রানার্স-আপ করিয়েছেন।
খেলোয়াড়ী জীবন শেষে ক্রিকেট খেলায় আম্পায়ারিং জগতে প্রবেশ করেন। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক তিনি আন্তর্জাতিক আম্পায়ারের তালিকায় আম্পায়ার হিসেবে মনোনীত হন।[১] তারপর তিনি খুব দ্রুততার সাথে ২০১০ সালে আইসিসি এলিট আম্পায়ার প্যানেলে অন্তর্ভূক্ত হন।
বিতর্কিত ভূমিকা [সম্পাদনা]
১৬ আগস্ট ২০১২ তারিখে লর্ডসে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৩ টেস্ট সিরিজের চূড়ান্ত টেস্টে রড টাকার তৃতীয় আম্পায়াররূপে দায়িত্ব পালনকালে খুবই বিতর্কিত সিদ্ধান্ত দেন। ইংলিশ বোলার স্টিভেন ফিন জাক ক্যালিসের বিরুদ্ধে লেগ সাইডে ক্যাচের মাধ্যমে আউটের আবেদন জানালে আম্পায়ার কুমার ধর্মসেনা নট আউট ঘোষণা দেন। পরবর্তীতে ইংল্যান্ড ক্রিকেট দল সিদ্ধান্তের বিরুদ্ধে পুণর্বিবেচনার আবেদন জানালে রড টাকার আউট হিসেবে ঘোষণা করেন। কিন্তু তিনি ক্যালিস কর্তৃক ব্যাটের নিচ থেকে হাতের সংস্পর্শ না থাকার বিষয়টি বিবেচনায় আনেননি।[২]
আম্পায়ারিং পরিসংখ্যান [সম্পাদনা]
১৩ অক্টোবর ২০১১ পর্যন্ত রড টাকারের আম্পায়ারিং পরিসংখ্যান নিম্নরূপ:
| অভিষেক | সর্বশেষ | সর্বমোট | |
|---|---|---|---|
| টেস্ট ক্রিকেট | নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, সেডন পার্ক, হ্যামিলটন, ফেব্রুয়ারি ২০১০ | ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ফিরোজ শাহ কোটলা, দিল্লি, নভেম্বর ২০১১ | ১৪ |
| ওয়ান-ডে | অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, বেলেরিভ ওভাল, হোবার্ট, জানুয়ারি ২০০৯ | নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর, মার্চ ২০১১ | ১৪ |
| টি২০ | অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন, জানুয়ারি ২০০৯ | নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওন্যাল পার্ক, লাউডারহিল, মে ২০১০ | ৮ |
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Tucker elevated to Australia's international panel"। Cricinfo। 2008-06-03। সংগৃহীত 2008-06-03।
- ↑ Day 1,South Africa vs england at lords, collect: 16 Sep, 2012
আরও দেখুন [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| পূর্বসূরী ডার্ক ওয়েলহ্যাম |
১ম শ্রেণীর ক্রিকেটে তাসমানিয়ান অধিনায়ক ১৯৯১/৯২-৯৪/৯৫ |
উত্তরসূরী জেমি কক্স |
| পূর্বসূরী ডার্ক ওয়েলহ্যাম |
ওয়ান-ডে ক্রিকেটে তাসমানিয়ান অধিনায়ক ১৯৯২/৯৩-৯৫/৯৬ |
উত্তরসূরী জেমি কক্স |
|
||||||||||