মিস ইউনিভার্স
| মিস ইউনিভার্স | |
|---|---|
মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতার লোগো |
|
| গঠন | ১৯৫২ |
| ধরন | সুন্দরী প্রতিযোগিতা |
| সদর দপ্তর | নিউইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র |
| অবস্থান | টেমপ্লেট:মার্কিন যুক্তরাষ্ট্র |
| দাপ্তরিক ভাষা(সমূহ) | ইংরেজি |
| সভাপতি | পলা শুগার্ট |
| মূল ব্যক্তিত্ব | ডোনাল্ড ট্রাম্প |
| ওয়েবসাইট | missuniverse.com |
মিস ইউনিভার্স (ইংরেজি: Miss Universe) বার্ষিকভিত্তিতে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য্য প্রতিযোগিতাবিশেষ। এ প্রতিযোগিতাটি মিস ইউনিভার্স সংস্থা কর্তৃক পরিচালিত হয়ে থাকে।[১][২][৩] ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক মিলসের উদ্যোগে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এ প্রতিযোগিতাটি অদ্যাবধি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথমে গোল্ডেন লেডি'র অঙ্গ সংগঠন কেসার-রথ এবং পরবর্তীতে গাল্ফ এন্ড ওয়েস্টার্ন ইন্ডাস্ট্রিজ কর্তপক্ষের মাধ্যমে প্রতিযোগিতাটি পরিচালিত হয়েছিল। ১৯৯৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রিয়াল-এস্টেট ব্যবসায়ী, টেলিভিশন ব্যক্তিত্ব এবং লেখক ডোনাল্ড ট্রাম্প এর দায়িত্বভার গ্রহণ করেন।[৪][৫]
মিস ইউনিভার্স অর্গেনাইজেশন কর্তৃপক্ষ কর্তৃক ১৯৯৮ সালে মিস ইউনিভার্স, ইনকর্পোরেট থেকে মিস ইউনিভার্সে রূপান্তর করা হয়। পাশাপাশি ঐ একই বছর ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস থেকে নিউইয়র্ক সিটেতে সংস্থার সদর দপ্তর স্থানান্তর করা হয়। ডোনাল্ড ট্রাম্প নতুন একদল পেশাদার কর্মীকে প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে দায়িত্ব দেন। এর প্রধান ছিলেন মলি মাইলস নামীয় নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সভাপতি ছিলেন মরিন রিডি।[৬] প্রতিযোগিতার উত্তরণে শ্লোগানরূপে আজকের জন্য নতুনরূপে শব্দগুচ্ছ ব্যবহার করা হয়।[৭]
১৯৯৮ সালে মিস ইউনিভার্সের লোগো উন্মোচন করা হয়। 'দি ওম্যান উইদ স্টারস' - শিরোনামীয় এ লোগোয় বৈশ্বিক পরিমণ্ডলে নারীর সৌন্দর্য্য এবং দায়িত্ব-কর্তব্য উপস্থাপনার কথা বলা হয়েছে।
বর্তমান মিস ইউনিভার্স পদবী ধারণ করে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অলিভিয়া কালপো। তিনি ১৯ ডিসেম্বর, ২০১২ সালে এ মুকুট ধারণ করেন।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস[সম্পাদনা]
১৯২৬ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স পদবীর প্রয়োগ ঘটতে দেখা যায়। প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে এটি ১৯৩৫ সাল পর্যন্ত টিকেছিল। বড় ধরণের স্নায়বিক দূর্বলতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধজনিত অন্যান্য সামাজিক নৈরাশ্যবাদের জন্যে এর বিলুপ্তি ঘটে। অবশ্য ঐ প্রতিযোগিতাটির সাথে বর্তমানে প্রচলিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার কোনরূপ সম্পর্ক নেই।
১৯৫১ সালে তৎকালীন মিস আমেরিকা সুন্দরী পদবীধারী ইয়োলান্দে বেতবেজে প্রতিযোগিতার দায়িত্বে নিয়োজিত কাতালিনা সুইমওয়্যার কর্তৃপক্ষের নির্দেশিত সুইমস্যুট পরিধান করতে আপত্তি জানান। এর প্রেক্ষাপটে প্রধান আয়োজন প্যাসিফিক মিলস্ কর্তৃপক্ষ তাকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করেন। তার পরিবর্তে মিস ইউএসএ এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা করেন। ১৯৫২ সালে প্রথম মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতা ক্যালিফোর্নিয়ার লংবিচে অনুষ্ঠিত হয়। আরমি কুসেলা নামীয় ফিনল্যান্ডের এক প্রতিযোগী এতে বিজয়ী হন।
সৌন্দর্য্য প্রদর্শনীটি ১৯৫৫ সালে প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ১৯৬০ সাল থেকে সিবিএস কর্তৃপক্ষ জাতীয় পর্যায়ে মিস ইউএসএ এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতা একত্রিত করে প্রচার করতো। পরবর্তীতে ১৯৬৫ সাল থেকে পৃথকভাবে সম্প্রচারিত হয়। ২০০৩ সালে এনবিসি টেলিভিশন স্বত্ত্ব লাভ করে। ২০১২ সালের প্রতিযোগিতাটি আন্তর্জাতিকভাবে অনলাইনের মাধ্যমে সম্প্রচারের জন্য এক্সবক্স লাইভ দায়িত্ব পায়।
মিস ইউনিভার্স অর্গ্যানাইজেশনের সভাপতি[সম্পাদনা]
মিস ইউনিভার্স অর্গ্যানাইজেশনের সভাপতিদের তালিকা নিম্নে দেয়া হলোঃ-
| সভাপতি | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব হস্তান্তর | জাতীয়তা |
|---|---|---|---|---|
| ১ | ১৯৫২ | ১৯৫৯ | ||
| ২ | হ্যারল্ড গ্ল্যাসার | ১৯৫৯ | ১৯৮৬ | |
| ৩ | জর্জ হঞ্চার | ১৯৮৬ | ১৯৯৮ | |
| ৪ | মলি মিলস্ | ১৯৯৮ | ১৯৯৯ | |
| ৫ | মরিন রিডি | ১৯৯৯ | ২০০২ | |
| ৬ | পলা শুগার্ট | ২০০২ | - |
শিরোপাধারীগণ[সম্পাদনা]
বিজয়ীদের চিত্র সংগ্রহশালা[সম্পাদনা]
-
মিস ইউনিভার্স ২০১২
[[অলিভিয়া কালপো, মার্কিন যুক্তরাষ্ট্র -
মিস ইউনিভার্স ২০১১
লেইলা লোপেজ, এঙ্গোলা -
মিস ইউনিভার্স ২০০৯
স্তেফানিয়া ফার্নান্দেজ, ভেনেজুয়েলা -
মিস ইউনিভার্স ২০০৮
ডায়ানা মেনডোজা, ভেনেজুয়েলা -
মিস ইউনিভার্স ২০০৬
জুলেকা রিভেরা, পুর্টোরিকো -
মিস ইউনিভার্স ২০০৫
নাতালাই গ্লেবোভা, কানাডা -
মিস ইউনিভার্স ২০০৪
জেনিফার হকিন্স, অস্ট্রেলিয়া -
মিস ইউনিভার্স ২০০২
জাস্টিন পাসেক, পানামা -
মিস ইউনিভার্স ২০০১
ডেনিস কুইনোনেস, পুর্তোরিকো -
মিস ইউনিভার্স ১৯৯৭
ব্রুক লি, মার্কিন যুক্তরাষ্ট্র -
মিস ইউনিভার্স ১৯৯৪
সুস্মিতা সেন, ভারত -
মিস ইউনিভার্স ১৯৮৭
সেসিলা বোলোক্কো, চিলি -
মিস ইউনিভার্স ১৯৮৪
ইউভোনি রাইডিং, সুইডেন
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Washington Post: Trump and Rosie Argue Over Miss USA
- ↑ Miss Venezuela Stefania Fernandez is Miss Universe 2009
- ↑ Miss Universe crown eludes Africa 55 times
- ↑ Miss Universe Pageant Defends Credibility Amid Criticism Show is Degrading, Unprofessional
- ↑ Channel-i to telecast Miss Universe 2004 live!
- ↑ "Mistress of the Universe"। New York Post। January 18, 1999। http://pqasb.pqarchiver.com/nypost/access/68469692.html?dids=68469692:68469692&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Jan+18,+1999&author=Jonathan+Foreman&pub=New+York+Post&desc=MISTRESS+OF+THE+UNIVERSE+-+MAUREEN+REIDY,+ONCE+DONALD+TRUMP'S+ACCOUNTANT,+HAS+TRANSFORMED+THREE+KEY+BEAUTY+PAGEANTS+FROM+TACKY+CHEESE+INTO+SLICK,+CHIC+AFFAIRS&pqatl=google। সংগৃহীত 24 February 2011।
- ↑ "Week on the web"। Newsday। May 17, 2000। http://pqasb.pqarchiver.com/newsday/access/53847382.html?dids=53847382:53847382&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=May+17,+2000&author=Bob+Suter&pub=Newsday+(Combined+editions)&desc=WEEK+ON+THE+WEB&pqatl=google। সংগৃহীত 24 February 2011। ""The official pageant site Miss Universe Redefined for Today.""
বহিঃসংযোগ[সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Miss Universe |
|
|||||||||||