মিস ওয়ার্ল্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিস ওয়ার্ল্ড
প্রতিষ্ঠা ১৯৫১
ধরন সুন্দরী প্রতিযোগিতা
প্রধান কার্যালয় লণ্ডন
অঞ্চল যুক্তরাজ্য যুক্তরাজ্য
সরকারি ভাষা ইংরেজী
প্রেসিডেন্ট জুলিয়া মোর্লে
খ্যাতনামা ব্যক্তিত্ব এরিক মোর্লে
ওয়েবসাইট মিস ওয়ার্ল্ড ওয়েবসাইট

মিস ওয়ার্ল্ড হচ্ছে সবচেয়ে পুরনো ও প্রধান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। যুক্তরাজ্যের এরিক মোর্লে ১৯৫১ সালে এই প্রতিযোগিতাটি শুরু করেছেন ও অদ্যাবধি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।[১][২] ২০০০ সালে এরিকের মৃত্যুর পর থেকে তার স্ত্রী জুলিয়া মোর্লে প্রতিযোগিতার প্রধান হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন।[৩] মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার পাশাপাশি এটির প্রতিপক্ষ হিসেবে 'মিস ইউনিভার্স' এবং 'মিস আর্থ' সুন্দরী প্রতিযোগিতা বিশ্বে প্রচলিত রয়েছে। তবে, মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতাটিই বর্তমান বিশ্বে সৌন্দর্যপ্রিয় জনগোষ্ঠীর কাছে সবচেয়ে বেশী প্রচারিত ও প্রচলিত সুন্দরী প্রতিযোগিতা।[৪][৫][৬] প্রতিযোগিতা আয়োজনকারী কর্তৃপক্ষ হিসেবে মিস ওয়ার্ল্ড অর্গেনাইজেশন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীকে এক বছরের জন্য ভ্রমণ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ভার প্রদান করে থাকে।[৭] ঐতিহ্যগতভাবে মিস ওয়ার্ল্ড পদবীধারী নারীকে তার সময়কালে লণ্ডনে অবস্থান করতে হয়। বর্তমান (২০১১ইং) মিস ওয়ার্ল্ড হচ্ছেন ভেনেজুয়েলার সুন্দরী আইভিয়ান সার্কোজ

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] ইতিহাস

চিত্র:MissWorld2011.jpg
২০১১ সালের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেনে ভেনেজুয়েলীয় আইভিয়ান সার্কোজ।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু হয় বিকিনি প্রতিযোগিতা উৎসবকে প্রতিপক্ষ করে। এতে সময়ের সাথে তাল মিলিয়ে সাম্প্রতিককালে প্রস্তুতকৃত সাঁতারের পোষাককে প্রদর্শন করা হয়েছিল যা প্রচার মাধ্যমে মিস ওয়ার্ল্ড হিসেবে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে এটির পরিকল্পনা হয় একটি সাধারণ ঘটনা হিসেবে। মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে শিক্ষা গ্রহণ করে এরিক মোর্লে সিদ্ধান্ত নেন যে, সাঁতারের পোষাক প্রদর্শনীটি সাংবাৎসরিকভাবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হিসেবে জনসমক্ষে তুলে ধরবেন।[৮][৯] বিপক্ষের বিকিনি পরিধানের প্রদর্শনীর বিকল্প হিসাবে আধুনিক সাঁতার পোষাক পরিধান প্রদর্শনীটি ১ম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তুলে ধরা হয়। ১৯৫৯ সালে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাটি সর্বপ্রথম সরাসরি সম্প্রচার করে। টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ফলে অংশগ্রহণকারীদের দ্রুত জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ১৯৬০ থেকে ১৯৭০ এর দশকে বিশ্বব্যাপী ৩ কোটি দর্শকদের ভোটে দেখা যায় যে, ব্রিটিশ টেলিভিশনটির মিস ওয়ার্ল্ড অনুষ্ঠানটি বছরের যে-কোন সময়ে তুলনায় সর্বোচ্চ পর্যায়ের অনুষ্ঠান ছিল। ১৯৮০’র দশকে প্রতিযোগিতায় “সৌন্দর্যই উদ্দেশ্য” শিরোনামে বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বকে প্রাধান্য দেয়া হয়।[১০][১১] এছাড়াও, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাটি নিজ দেশ ব্রিটেনেই পুরনো ধাঁচের এবং রাজনৈতিকভাবে অস্বচ্ছতাপূর্ণ ছিল। ’৮০-এর দশকে ট্রান্সওয়ার্ল্ড কমিউনিকেশন্‌সের কাছে অল্পকিছুদিনের জন্য নিয়ন্ত্রনাধীন ছিল। ১৯৯৮ সালে চ্যানেল ফাইভ কর্তৃক সম্প্রচারের পূর্ব পর্যন্ত বৈশ্বিকভাবে বিপুল আবেদন থাকা স্বত্ত্বেও প্রতিযোগিতাটি ব্রিটিশ টেলিভিশন নেটওয়ার্কের আওতাধীন প্রধান চ্যানেলগুলোতে বেশ কয়েক বছর ধরে সম্প্রচারিত হয়নি।[১২][১৩]

[সম্পাদনা] একবিংশ শতাব্দী

নতুন শতকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাটি পদার্পণের পর এরিক মোর্লে মৃত্যুবরণ করেন। তার পত্নী জুলিয়া মোর্লে মিস ওয়ার্ল্ড অর্গেনাইজেশনের প্রধান হিসেবে অধিষ্ঠিত হন।[১৪]

নতুন শতাব্দীতে বিশ্ববাসী প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান বিজয়ী হিসেবে ২০০১ সালে আগবানী ডেরিগোকে মিস ওয়ার্ল্ড হিসেবে দেখতে পায়। এর বাজারজাতকরণ পরিকল্পনা ও কৌশল হিসেবে একজন মিস ওয়ার্ল্ড নির্ধারণের লক্ষ্যে আপনার সিদ্ধান্ত শীর্ষক টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার করার ব্যবস্থা করা হয়। এতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে নিয়ে বিশেষ প্রতিবেদন, দৃশ্যের আড়ালে এবং সমুদ্র সৈকতে গমন ও দর্শকদেরকে ফোন কিংবা অন-লাইনের তাদের পছন্দের প্রতিযোগিকে ভোট দানের ব্যবস্থা করা হয়। এছাড়াও, প্রতিযোগিতার অংশ হিসেবে প্রতিভা, সৈকতের সৌন্দর্য এবং খেলাধূলার সামগ্রী টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপন প্রচার করে।[১৫]

২০০২ সালে নাইজেরিয়ার রাজধানী আবুজা’য় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আয়োজনের স্থানটি ছিল সংঘাতময় বিশেষ করে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে আমিনা লয়াল নাম্নী এক নারীকে শরীয়া আইনে পাথর ছুড়ে হত্যা করা হয়েছিল। কিন্তু মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ তাদের প্রচার কার্যে বৈশ্বিক সচেতনতার বৃহত্তর স্বার্থে এবং আমিনা’কে সম্মান প্রদর্শন করে অনুষ্ঠানের আয়োজন করে।[১৬][১৭]

[সম্পাদনা] মিস ওয়ার্ল্ড অর্গেনাইজেশন

বার্ষিকভাবে নিয়মিত অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার স্বত্ত্বাধিকারী হিসেবে ও পরিচালনার দায়িত্ব পালন করে মিস ওয়ার্ল্ড অর্গেনাইজেশন।[১৮] ১৯৫১ সাল থেকে চলে আসা সংগঠন হিসেবে মিস ওয়ার্ল্ড অর্গেনাইজেশন ২৫০ মিলিয়নেরও অধিক পাউণ্ড শিশুদের দাতব্য তহবিলে দান করে আসছে।[১৯] মিস ওয়ার্ল্ড লিমিটেড একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং এর আয়-ব্যয় ও দাতব্য প্রতিষ্ঠানে অংশগ্রহণ জনগণের জন্য উন্মুক্ত নয়। মিস ওয়ার্ল্ডের সৌন্দর্যই উদ্দেশ্য শিরোনাম শীর্ষক কার্যক্রমের আওতায় বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা দাতব্য সংস্থার জন্য মিলিয়ন মিলিয়ন পাউণ্ড সংগ্রহ করা এর অন্যতম কাজ। এছাড়াও, ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৭ এবং ২০১০ সালে চীনের স্যানিয়ায় মিস ওয়ার্ল্ড ফাইনাল অনুষ্ঠিত হওয়ায় আশ্চর্যজনকভাবে আয়োজক শহরটির পর্যটন শিল্পে সরাসরি অর্থনৈতিক প্রভাব পড়েছে।[২০]

[সম্পাদনা] অংশগ্রহণকারীদের প্রাক-যোগ্যতা

সাম্প্রতিক বছরগুলোয় বৈশ্বিকভাবে মিস ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রতিযোগীকে তার নিজ দেশের পদক অথবা বিশেষ রূপরেখার মাধ্যমে মিস ওয়ার্ল্ড ন্যাশনাল প্রিলিমিনারী বিজয়ী হতে হয়। মিস ওয়ার্ল্ড ন্যাশনাল প্রিলিমিনারী সংশ্লিষ্ট দেশের লাইসেন্সপ্রাপ্ত কর্তৃপক্ষের সহযোগিতায় বিজয়ীকে ঐ দেশের মিস ওয়ার্ল্ড নামকরণে ভূষিত করা হয়। বার্ষিক প্রতিযোগিতা সাধারণত মাসব্যাপী হয়। এতে বিভিন্ন প্রাথমিক স্তরের গালা, ডিনার, বল এবং অন্যান্য কার্যক্রম অন্তর্ভূক্ত থাকে ও ১৫ থেকে ২০ জনের প্রতিনিধির উপস্থিতিতে বিশ্বব্যাপী চূড়ান্ত প্রতিযোগিতা সরাসরি সম্প্রচারিত হয়।

[সম্পাদনা] সম্মাননা

[সম্পাদনা] ফাস্ট ট্র্যাক এ্যাওয়ার্ডস্

২০০৩ সাল থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে প্রাথমিক পর্বে অংশগ্রহণের সময় ফাস্ট ট্র্যাক পর্যায়েও অংশগ্রহণ করে। ফাস্ট ট্র্যাক বিজয়ী স্বয়ংক্রিয়ভাবে সরাসরি চূড়ান্ত পর্বে পদার্পণ করে। ফাস্ট ট্র্যাক পর্যায়ে যে সকল পদবী প্রদান করা হয় তাহলোঃ-

  • বিচ বিউটি (২০০৩ থেকে বর্তমান)
  • মিস ট্যালেন্ট (২০০৩ থেকে বর্তমান)
  • মিস স্পোর্টস্‌ (২০০৩ থেকে বর্তমান)
  • বিউটি উইদ এ পারপাজ (২০০৫ থেকে বর্তমান)
  • টপ মডেল (২০০৪, ২০০৭ থেকে বর্তমান)
  • পিপিলস্‌ চয়েজ (২০০৩)
  • পার্সোনালিটি (২০০৩)
  • কন্টেস্টেন্টস্‌ চয়েজ (২০০৪)

[সম্পাদনা] মিস ওয়ার্ল্ড পদবীধারীগণের তালিকা

[সম্পাদনা] ১৯৫১ থেকে ১৯৬০

মিস ওয়ার্ল্ড পদবীধারী সুন্দরীদের তালিকা
সাল দেশ মিস ওয়ার্ল্ড জন্ম অবস্থান
১৯৫১  সুইডেন কিকি হ্যাকানসন ১৯২৯ লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৫২  সুইডেন মে লুইস ফ্লোদিন অজানা লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৫৩ Flag of ফ্রান্স ফ্রান্স ডেনিস পেরিয়ার ১৯৩৫ লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৫৪ 22x20px Egypt এন্টিগনি কোস্তান্দা অজানা লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৫৫  Venezuela সুসানা ডুইজম্‌ ১১ আগস্ট, ১৯৩৬ লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৫৬  পশ্চিম জার্মানি পেট্রা সুরমন ১৫ সেপ্টেম্বর, ১৯৩৫ লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৫৭  ফিনল্যান্ড মারিতা লিণ্ডাল ১৭ অক্টোবর, ১৯৩৮ লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৫৮  South Africa পেনেলোপ কোলেন ১৯৩৯ লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৫৯ টেমপ্লেট:Country data NLD কোরিন রোটসচাফার ৮ মে, ১৯৩৮ লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৬০  আর্জেন্টিনা নর্মা ক্যাপাগলি ১৯৩৯ লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য

[সম্পাদনা] ১৯৬১ থেকে ১৯৭০

মিস ওয়ার্ল্ড পদবীধারী সুন্দরীদের তালিকা
সাল দেশ মিস ওয়ার্ল্ড জন্ম অবস্থান
১৯৬১  যুক্তরাজ্য রোজমেরী ফ্রাঙ্কল্যাণ্ড ১ ফেব্রুয়ারি ১৯৪৩ লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৬২ টেমপ্লেট:Country data NLD ক্যাথেরিনা লোডার্স অজানা লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৬৩ টেমপ্লেট:JAM ক্যারল ক্রফোর্ড অজানা লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৬৪  যুক্তরাজ্য এ্যান সিডনী অজানা লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৬৫  যুক্তরাজ্য লেসলি ল্যাংলি অজানা লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৬৬  ভারত রীতা ফারিয়া অজানা লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৬৭  পেরু মেডেলিন হার্টগ-বেল অজানা লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৬৮  অস্ট্রেলিয়া


পেনেলোপ প্লামার অজানা লিশিয়াম থিয়েটার, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৬৯  অস্ট্রিয়া ইভা রুয়েবার-স্টেইয়ার ১৯৫১ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৭০  Grenada জেনিফার হোস্টেন ১২ মার্চ, ১৯৪৮ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য

[সম্পাদনা] ১৯৭১ থেকে ১৯৮০

মিস ওয়ার্ল্ড পদবীধারী সুন্দরীদের তালিকা
সাল দেশ মিস ওয়ার্ল্ড জন্ম অবস্থান
১৯৭১  Brazil লুসিয়া পিটারলী অজানা রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৭২  অস্ট্রেলিয়া


বেলিন্দা গ্রীণ ১৯৫২ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৭৩  United States মারজোরি ওয়ালেস ২৩ জানুয়ারি, ১৯৫৪ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৭৪  যুক্তরাজ্য হেলেন মর্গান ১৯৫১ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৭৫ টেমপ্লেট:Country data Puerto Rico উইলিনেলিয়া মার্সড ১২ অক্টোবর, ১৯৫৯ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৭৬  JAM সিন্ডি ব্রেকস্পিয়ার ২৪ অক্টোবর, ১৯৫৪ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৭৭  সুইডেন মারি স্ট্যাভিন ২০ আগস্ট, ১৯৫৭ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৭৮  আর্জেন্টিনা সিলভানা সুয়ারেজ ২৯ সেপ্টেম্বর, ১৯৫৮ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৭৯ টেমপ্লেট:Country data BER জিনা সুয়াইনসন ১৯৫৮ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৮০  পশ্চিম জার্মানি গেব্রিয়েলা ব্রুম ১৯৬০ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য

[সম্পাদনা] ১৯৮১ থেকে ১৯৯০

মিস ওয়ার্ল্ড পদবীধারী সুন্দরীদের তালিকা
সাল দেশ মিস ওয়ার্ল্ড জন্ম অবস্থান
১৯৮১  Venezuela পিলিন লিওন ১৯ মে, ১৯৬৩ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৮২  ডোমিনিকান প্রজাতন্ত্র মারিয়াসেলা আলভারেজ ৩১ জানুয়ারি, ১৯৬০ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৮৩  যুক্তরাজ্য সারাহ-জেন হাট অজানা রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৮৪  Venezuela অস্ট্রিড ক্যারোলিনা হেরেরা ২৩ জুন, ১৯৬৩ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৮৫  আইসল্যান্ড হোমফ্রাইয়ার কার্লসদোতির ৬ জুন, ১৯৬৩ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য
১৯৮৬ টেমপ্লেট:Country data TTO গিসেলে লরোন্ডে ২৪ অক্টোবর, ১৯৬৩ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য / ম্যাকাও
১৯৮৭  অস্ট্রিয়া ওলা ওয়েজারস্টোরফার ১৯৬৭ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য / মাল্টা
১৯৮৮  আইসল্যান্ড লিণ্ডা পিটুরসদোতির ২৭ ডিসেম্বর, ১৯৬৯ রয়েল আলবার্ট হল, লণ্ডন, যুক্তরাজ্য / মালাগা, স্পেন
১৯৮৯  পোল্যান্ড এনেটা ক্রেগলিকা ২৩ মার্চ, ১৯৬৫ হংকং কনভেনশন এণ্ড এক্সিবিশন সেন্টার, হংকং / তাইপে, তাইওয়ান
১৯৯০  United States জিনা টোলেসন অজানা লণ্ডন পলাডিয়াম, লণ্ডন, যুক্তরাজ্য / নরওয়ে

[সম্পাদনা] ১৯৯১ থেকে ২০০০

মিস ওয়ার্ল্ড পদবীধারী সুন্দরীদের তালিকা
সাল দেশ মিস ওয়ার্ল্ড জন্ম অবস্থান
১৯৯১  Venezuela নিনিবেথ লিয়েল ২৬ নভেম্বর, ১৯৭০ জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টার, আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র / দক্ষিণ আফ্রিকা
১৯৯২  Russia জুলিয়া কোরোচকিনা ১০ আগস্ট, ১৯৭৪ সান সিটি এন্টারটেইনমেন্ট সেন্টার, সান সিটি, দক্ষিণ আফ্রিকা
১৯৯৩  JAM লিজা হান্না অজানা সান সিটি এন্টারটেইনমেন্ট সেন্টার, সান সিটি, দক্ষিণ আফ্রিকা
১৯৯৪  ভারত ঐশ্বরিয়া রাই ১ নভেম্বর, ১৯৭৩ সান সিটি এন্টারটেইনমেন্ট সেন্টার, সান সিটি, দক্ষিণ আফ্রিকা
১৯৯৫  Venezuela জ্যাকুইলিন এগুইলেরা ১৭ নভেম্বর, ১৯৭৬ সান সিটি এন্টারটেইনমেন্ট সেন্টার, সান সিটি, দক্ষিণ আফ্রিকা / দুবাই, সংযুক্ত আরব আমিরাত / কমোরোজ
১৯৯৬  গ্রীস ইরিন স্কালিভা ৪ এপ্রিল, ১৯৭৮ ব্যাঙ্গালোর ক্রিকেট স্টেডিয়াম, ব্যাঙ্গালোর, ভারত / সিচিলিস
১৯৯৭  ভারত ডায়ানা হেইডেন ১ মে, ১৯৭৩ প্ল্যান্টেশন ক্লাব, মাহে, সিচিলিস
১৯৯৮  ইসরাইল লাইনর আবারগিল ৭ ফেব্রুয়ারি, ১৯৮০ লেক বারজায়া মাহে রিসোর্ট, মাহে, সিচিলিস / প্যারিস, ফ্রান্স
১৯৯৯  ভারত যুক্তা মুখী ৭ অক্টোবর, ১৯৭৯ অলিম্পিয়া হল, লণ্ডন, যুক্তরাজ্য / মাল্টা
২০০০  ভারত প্রিয়াঙ্কা চোপড়া ১৮ জুলাই, ১৯৮২ মিলেনিয়াম ডোম, লণ্ডন, যুক্তরাজ্য / মালদ্বীপ

[সম্পাদনা] ২০০১ থেকে ২০১০

মিস ওয়ার্ল্ড পদবীধারী সুন্দরীদের তালিকা
সাল দেশ মিস ওয়ার্ল্ড জন্ম অবস্থান
২০০১  নাইজেরিয়া আগবানি দেয়ারিগো ১৯৮৩ সান সিটি এন্টারটেইনমেন্ট সেন্টার, সান সিটি, দক্ষিণ আফ্রিকা / ভিক্টোরিয়া ফল্‌স, জিম্বাবুয়ে
২০০২  তুরস্ক আজরা একিন ৮ ডিসেম্বর, ১৯৮১ আলেক্সান্দ্রা প্যালেস, লণ্ডন, যুক্তরাজ্য / আবুজা, নাইজেরিয়া
২০০৩  আয়ারল্যান্ড রোজানা ডেভিসন ১৭ এপ্রিল, ১৯৮৪ ক্রাউন অব বিউটি থিয়েটার, স্যানিয়া, চীন
২০০৪  পেরু মারিয়া জুলিয়া মানটিলা ১০ জুলাই, ১৯৮৪ ক্রাউন অব বিউটি থিয়েটার, স্যানিয়া, চীন
২০০৫  আইসল্যান্ড আন্নার বিরনা ভিলজামস্‌দোতির ২৫ মে, ১৯৮৪ ক্রাউন অব বিউটি থিয়েটার, স্যানিয়া, চীন
২০০৬  চেক প্রজাতন্ত্র তাতানা কুচারোভা ২৩ ডিসেম্বর, ১৯৮৭ সালা কংগ্রেসোয়া, ওয়ারশ্‌ প্যালেস অব কালচার এণ্ড সায়েন্স, ওয়ারশ্‌, পোল্যাণ্ড
২০০৭  চীন ঝাং জিলিন ২২ মার্চ, ১৯৮৪ ক্রাউন অব বিউটি থিয়েটার, স্যানিয়া, চীন
২০০৮  রাশিয়া জেনিয়া সুখিনোভা ২৬ আগস্ট, ১৯৮৭ স্যাণ্ডটন কনভেনশন সেন্টার, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
২০০৯  GIB কায়েন অলদোরিনো ৮ জুলাই, ১৯৮৬ গলাঘের কনভেনশন সেন্টার, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা / লণ্ডন, যুক্তরাজ্য / আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
২০১০  USA আলেক্সান্দ্রিয়া মিলস্‌ ২৬ ফেব্রুয়ারি, ১৯৯২ ক্রাউন অব বিউটি থিয়েটার, স্যানিয়া, চীন / অরডোস, চীন / সাংহাই, চীন

[সম্পাদনা] ২০১১ থেকে ২০২০

মিস ওয়ার্ল্ড পদবীধারী সুন্দরীদের তালিকা
সাল দেশ মিস ওয়ার্ল্ড জন্ম অবস্থান
২০১১  Venezuela ইভিয়ান লুনাসল সার্কোস ২৬ জুলাই, ১৯৮৯ আর্লস্‌ কোর্ট এক্সিবিশন সেন্টার, লণ্ডন, এডিনবার্গ এবং গ্লাসগো, স্কটল্যাণ্ড
২০১২ অরডোস, চীন

[সম্পাদনা] গ্যালারী

[সম্পাদনা] প্রদর্শনীর ঘটনাবহুল চালচিত্র

মিস ওয়ার্ল্ডে অংশগ্রহণকারী সুন্দরীরা ও প্রতিযোগিতা অনুষ্ঠান বিভিন্নভাবে বাধাগ্রস্ত হন।

  • ১৯৫১ সালের মিস ওয়ার্ল্ড খেতাবধারী সুইডেনের কিকি হাকেনসন সবচেয়ে বেশী সময় ধরে তার মুকুট ধরে রেখেছিলেন। ২৯ জুলাই, ১৯৫১ তারিখে লণ্ডনে মুকুট পড়ার পর ৪৭৫ দিন তিনি এ বিরল কৃতিত্ব অর্জন করেন।[২১][২২]
  • ১৯৭০ সালের মিস ওয়ার্ল্ডে নারীবাদী বিক্ষোভকারীরা লণ্ডনের রয়েল আলবার্ট হলে ময়দার বোমা নিক্ষেপ করে।[২৩][২৪]
  • প্রথম আমেরিকান হিসেবে ১৯৭৩ সালের মিস ওয়ার্ল্ড মারজোরি ওয়ালেসকে জোরপূর্বক তার কাছ থেকে খেতাব কেড়ে নেয়া হয়। আয়োজনকারী কর্তৃপক্ষের মতে তিনি দায়িত্বপালনকালে সাধারণ শর্তগুলো পূরণে ব্যর্থ হয়েছিলেন।
  • ১৯৭৪ সালের মিস ওয়ার্ল্ড বিজয়ী হেলেন মরগ্যান যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করেন ও চার দিনের মাথায় জানা যায় যে, তিনি কুমারী মাতা ছিলেন।[২৫]
  • মিস ওয়ার্ল্ড বিজয়ী হিসেবে জার্মানীর গ্যাব্রিয়েলা ব্রুম ১৯৮০ সালে ১ দিন পরেই বয়ফ্রেণ্ডের অসন্তুষ্টিজনিত কারণে পদক ফিরিয়ে দেন। কয়েকদিন পর জানা যায়, একটি সাময়িকীতে তার নগ্ন ছবি মুদ্রিত ছিল।[২৬]
  • ভারতের ব্যাংগালোরে ১৯৯৬ সালের মিস ওয়ার্ল্ড ব্যাপকভাবে বিক্ষোভের মুখে পড়ে। ফলে, সুইমস্যুট পর্বটি সিচিলিসে নিয়ে যাওয়া হয় এবং নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়। এতো বাধা-বিপত্তি সত্ত্বেও প্রতিযোগিতাটি শান্তিপূর্ণভাবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।[২৭][২৮][২৯]
  • ১৯৯৮ সালের মিস ওয়ার্ল্ডধারী ইসরাইলের লাইনর অবরগিলের মুকুট পড়ার পরদিনই জানা যায় তিনি দু’মাস পূর্বে ধর্ষণের শিকার হয়েছিলেন। ধর্ষককে পরবর্তীতে গ্রেফতার করা হয়েছিল।[৩০]
  • প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান সুন্দরী হিসেবে নাইজেরিয়ার আগবানি ডেরিগো ২০০১ সালের মিস ওয়ার্ল্ড মুকুট পড়েন দক্ষিণ আফ্রিকার সান সিটিতে।
  • ২০০৫ সালের মিস ওয়ার্ল্ড খেতাবধারী আইসল্যাণ্ডের উন্নার বিরনা ভিলজামসদোতির সবচেয়ে কম সময়ের জন্য মুকুট পড়েছিলেন। মিস ওয়ার্ল্ডের ইতিহাসে তিনি ২৯৪ দিন পর ৩০ সেপ্টেম্বর, ২০০৬ তারিখে চেক প্রজাতন্ত্রের তাতানা কুচারোভা’র মাথায় নিজ মুকুট হস্তান্তর করেন।[৩১][৩২]
  • প্রথম পূর্ব এশিয়ার নাগরিক চীনের ঝাং জিলিন ২০০৭ সালে চীনের সানিয়া’য় মিস ওয়ার্ল্ড পদবীধারী সুন্দরী হন।

[সম্পাদনা] আরো দেখুন

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ