এনবিসি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
এনবিসি (পূর্বের নাম ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি) একটি মার্কিন টেলিভিশন সংস্থা। এর প্রধান কার্যালয় নিউ ইয়র্ক শহরের রকেফেলার সেন্টারে অবস্থিত। ময়ূর পুচ্ছের মতো বর্ণীল প্রতীকের কারণে এনবিসিকে অনেক সময় পিকক নেটওয়ার্ক বা ময়ূর নেটওয়ার্কও বলা হয়ে থাকে।
এই নেটওয়ার্কটি বর্তমানে এনবিসি ইউনিভার্সাল নামক সংস্থার অংশ, এবং সারা মার্কিন যুক্তরাষ্ট্রের ২০০ এর ও বেশি টিভি স্টেশনে অনুষ্ঠান সরবরাহ করে থাকে। এনবিসি ইউনিভার্সাল নিজে জেনারেল ইলেক্ট্রিক এর অঙ্গপ্রতিষ্ঠান।
এনবিসি প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালে, আরসিএ এর অধীনে। ১৯৮৬ সালে ৬.৪ বিলিয়ন মার্কিন ডলারে আরসিএ কে জেনারেল ইলেক্ট্রিক কিনে নেয়ার মাধ্যমে এনবিসির মালিকানা লাভ করে।