লক্ষ্মণসেন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| লক্ষ্মণ সেন | |
|---|---|
| বাংলার রাজা | |
| সময়কাল | ১১৭৮ – ১২০৬ |
| পূর্বসূরী | বল্লাল সেন |
| উত্তরসূরী | বিশ্বরুপ সেন |
| দাম্পত্য সঙ্গী | তন্দ্রা দেবী |
| ইশু | |
| বিশ্বরুপ সেন কেশব সেন |
|
| পিতা | বল্লাল সেন |
| মাতা | রাম দেবী |
লক্ষ্মণ সেন মধ্যযুগীয় বাংলার সেন রাজবংশের চতুর্থ রাজা। তিনি ১১৭৮ হতে ১২০৬ খ্রীষ্টাব্দ পর্যন্ত শাসন করেন। তাঁর পূর্বসূরী ছিলেন তাঁর পিতা বল্লাল সেন। লক্ষ্মন সেন তাঁর রাজত্বকে কামরূপ (বর্তমানে অসম), কলিঙ্গ (বর্তমান উড়িষ্যা), এবং কাশী পর্যন্ত বিস্তৃত করেন। ১২০৬ খ্রীষ্টাব্দে দিল্লী সালতানাতের তুর্কী সেনা ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজীর বাহিনীর হাতে গৌড়ের পতন হয়। লক্ষণ সেন পূর্ব বঙ্গের বিক্রমপুরে পালিয়ে যান এবং পূর্ব বঙ্গে রাজত্ব করতে থাকেন।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |