আয়মোরে মোরেইরা ইংরেজি: Aymoré Moreira; জন্ম: ২৪ এপ্রিল, ১৯১২ - মৃত্যু: ২৬ জুলাই, ১৯৯৮) ফুটবল খেলোয়াড় ও কোচ ছিলেন। মূলতঃ তিনি পরিচিত হয়ে আছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ ফুটবল জয়ী কোচ হিসেবে। তাঁর নেতৃত্বেই ব্রাজিল ১৯৬২ সালে বিশ্বকাপ জয় করেছিল। রিও ডি জেনেইরো'র মিরাসেমা এলাকায় জন্মগ্রহণকারী মোরেইরা বাহিয়া'র সালভাদরে মৃত্যুবরণ করেন। জেজে মোরেইরা এবং আয়ার্তন মোরেইরা নামীয় তাঁর দুই ভাই ছিল। তারাও ব্রাজিলীয় ফুটবলের সফলতম কোচ হিসেবে মর্যাদা পেয়েছিলেন।
খেলোয়াড়ী জীবন [সম্পাদনা]
মোরেইরা ফুটবল খেলায় রাইট-উইঙ্গার হিসেবে খেলা শুরু করেন। কিন্তু খুব শীঘ্রই তিনি তাঁর মত পরিবর্তন করে গোলরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। আমেরিকা-আরজে, পলেস্ত্রা ইতালিয়া এবং বোতাফোগো-আরজে দলে ১৯৩৬ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত খেলেছেন। এরপর তিনি ব্রাজিল জাতীয় দলে অন্তর্ভূক্ত হন।
খেলোয়াড়ী জীবন থেকে অবসর নিয়ে তিনি সফলতম কোচ হয়েছিলেন। ব্রাজিলের কোচ হয়ে তিনি চিলিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ২য় বারের মতো শিরোপা এনে দেন। প্রথম খেলায় মেক্সিকোর বিরুদ্ধে পেলে প্রথম গোল করেন। দ্বিতীয় গোল করে চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে দূরপাল্লার শট নিতে গিয়ে আঘাত পান। ফলে তাঁকে পরবর্তীতে প্রতিযোগিতার বাকী খেলায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হয়। মোরেইরা প্রতিযোগিতায় দলের একমাত্র পরিবর্তন হিসেবে আমারিল্দোকে মাঠে নামান। চূড়ান্ত খেলায় পুণরায় প্রতিপক্ষরূপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে গ্যারিঞ্চার সাফল্যে দল ৩-১ গোলে জয়লাভ করে।
এছাড়াও তিনি বাঙ্গো,[১] পালমেইরাজ, পর্তুগুয়েজা, বোতাফোগো-আরজে, সাও পাউলো, গ্যালিশিয়া[২] এবং পানাথিনাইকোজ দলের কোচে দায়িত্ব পালন করেছিলেন।[৩]
মোরেইরা ব্রাজিল জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে ৬১ খেলায় অংশ নেন। এতে দলটি ৩৭ খেলায় জয়, ৯ ড্র এবং ১৫ খেলায় পরাজিত হয়। বিশ্বকাপ জয়ের পাশাপাশি কানারিনহো নামে খ্যাত ব্রাজিল জাতীয় ফুটবল দলকে ১৯৬১ ও ১৯৬২ সালের 'টাকা অসওয়াল্দো ক্রুজ', ১৯৬১ ও ১৯৬৬ সালে 'টাকা বারনার্দো ও'হিগিন্স', ১৯৬৩ সালে কোপা রোকা এবং ১৯৬৭ সালে টাকা রিও ব্রাঙ্কো জয়ে সহায়তা করেন।
- ফিফা বিশ্বকাপ: ১৯৬২

- টাকা অসওয়াল্দো ক্রুজ: ১৯৬১, ১৯৬২
- টাকা বার্নারদো ও'হিগিন্স: ১৯৬১, ১৯৬৬
- কোপা রোকা: ১৯৬৩
- টাকা রিও ব্রাঙ্কো: ১৯৬৭
|
Aymoré Moreira managerial positions
|
|
|
|
|